< Romawa 16 >

1 Ina gabatar muku da’yar’uwarmu Fibi, baranyar ikkilisiya a Kenkireya.
আমি তোমাদের কাছে কিংক্রিয়ায় অবস্থিত মণ্ডলীর পরিচারিকা, বোন ফৈবীর জন্য সুপারিশ করছি।
2 Ina roƙonku ku karɓe ta a cikin Ubangiji yadda ya dace a karɓi tsarkaka a kuma ba ta kowane irin taimakon da take bukata daga wurinku, gama ta zama mai taimako ƙwarai ga mutane masu yawa, haɗe da ni ma.
আমি তোমাদের কাছে অনুরোধ করি, পবিত্রগণের পক্ষে যেমন উপযুক্ত, তোমরা তেমনই উপায়ে তাঁকে গ্রহণ করো। তোমাদের কাছে তাঁর কোনও সাহায্যের প্রয়োজন হলে, তোমরা তাঁকে তা দিয়ো, কারণ তিনি বহু মানুষের, এমনকি আমারও অনেক উপকার করেছেন।
3 Ku gai da Firiskila da Akwila, abokan aikina cikin Kiristi Yesu.
খ্রীষ্ট যীশুতে আমার সহকর্মী প্রিষ্কিল্লা ও আক্বিলাকে অভিনন্দন জানাও।
4 Sun yi kasai da ransu saboda ni. Ba ni kaɗai nake musu godiya ba amma har ma da dukan ikkilisiyoyin Al’ummai.
তাঁরা আমার জন্য প্রাণের ঝুঁকি নিয়েছিলেন। কেবলমাত্র আমিই নই, কিন্তু অইহুদিদের সব মণ্ডলীই তাঁদের কাছে কৃতজ্ঞ।
5 Ku kuma gai da ikkilisiyar da take haɗuwa a gidansu. Ku gai da ƙaunataccen abokina Efenetus, wanda ya zama na farko a karɓar Kiristi a lardin Asiya.
তাঁদের বাড়িতে সমবেত হওয়া মণ্ডলীকেও অভিনন্দন জানিয়ো। আমার প্রিয় বন্ধু ইপেনিতকেও অভিবাদন জানিয়ো। তিনি এশিয়া প্রদেশে সর্বপ্রথম খ্রীষ্টকে গ্রহণ করে পরিবর্তিত হন।
6 Ku gai da Maryamu wadda ta yi muku aiki tuƙuru.
মরিয়মকে অভিবাদন জানাও। তিনি তোমাদের জন্য কঠোর পরিশ্রম করেছিলেন।
7 Ku gai da Anduronikus da Yuniyas, dangina waɗanda aka daure a kurkuku tare da ni. Su fitattu ne sosai a cikin manzanni, sun riga ni zama masu bin Kiristi.
আমার আত্মীয় আন্দ্রনিক ও জুনিয়াকে অভিবাদন জানাও, যাঁরা আমারই সঙ্গে কারাবন্দি ছিলেন। প্রেরিতশিষ্যদের মধ্যে তাঁরা সুপরিচিত এবং আমার পূর্বেই তাঁরা খ্রীষ্টের শরণাগত হয়েছেন।
8 Ku gai da Amfiliyatus, ƙaunataccena a cikin Ubangiji.
আমপ্লিয়াতকে অভিবাদন জানিয়ো, যাঁকে আমি প্রভুতে ভালোবাসি।
9 Ku gai da Urbanus, abokin aikinmu cikin Kiristi, da kuma ƙaunataccen abokina Sitakis.
খ্রীষ্টে আমাদের সহকর্মী ঊর্বাণ ও আমার প্রিয় বন্ধু স্তাখুকে অভিবাদন জানিয়ো।
10 Ku gai da Afelles wanda amincinsa cikin Kiristi tabbatacce ne. Ku gai da iyalin gidan Aristobulus.
আপিল্লিকে অভিবাদন জানিয়ো। তিনি খ্রীষ্টে পরীক্ষিত হয়ে অনুমোদন লাভ করেছেন। যারা আরিষ্টবুলের পরিজন, তাঁদেরও অভিবাদন জানাও।
11 Ku gai da ɗan’uwana, Hirodiyon. Ku gai da iyalin gidan Narkissus da suke cikin Ubangiji.
আমার আত্মীয় হেরোদিয়ানকে অভিবাদন জানাও। যাঁরা প্রভুতে আছেন, সেই নার্কিসের পরিজনদের অভিনন্দন জানাও।
12 Ku gai da Tiryifena da Tiryifosa, matan nan da suke aiki tuƙuru cikin Ubangiji. Ku gai da ƙaunatacciyata Fersis, wata matan da ta yi aiki tuƙuru cikin Ubangiji.
ত্রুফেণা ও ত্রুফোষাকে অভিবাদন জানাও। এই মহিলারা প্রভুতে কঠোর পরিশ্রম করেন। অপর এক মহিলা প্রভুতে কঠোর পরিশ্রম করেছেন, আমার সেই প্রিয় বন্ধু পার্সিসকে অভিবাদন জানাও।
13 Ku gai da Rufus zaɓaɓɓe cikin Ubangiji, da kuma mahaifiyarsa, wadda ta zama kamar mahaifiya a gare ni.
প্রভুতে মনোনীত রূফকে অভিবাদন জানাও, তাঁর মাকেও জানাও, যিনি আমারও মা।
14 Ku gai da Asinkiritus, Filegon, Hermes, Faturobas, Hermas da kuma’yan’uwan da suke tare da su.
অসুংক্রিত, ফ্লেগন, হার্মি, পাত্রোবা, হর্মা ও তাঁদের সঙ্গী ভাইবোনেদের অভিবাদন জানাও।
15 Ku gai da Filologus, Yuliya, Nereyus da’yar’uwarsa, da kuma Olimfas da dukan tsarkakan da suke tare da su.
ফিললগ, জুলিয়া, নীরিয় ও তাঁর বোনকে, অলিম্পাস ও তাঁদের সঙ্গী সমস্ত পবিত্রগণকে অভিবাদন জানাও।
16 Ku gaggai da juna da sumba mai tsarki. Dukan ikkilisiyoyin Kiristi suna gaishe ku.
তোমরা পবিত্র চুম্বনে পরস্পরকে অভিবাদন জানাও। খ্রীষ্টের সব মণ্ডলী তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন।
17 Ina roƙonku,’yan’uwa, ku yi hankali fa da masu raba tsakani, saɓanin koyarwar da kuka koya, suna sa tuntuɓe. Ku yi nesa da su.
ভাইবোনেরা, আমি তোমাদের অনুনয় করছি, তোমরা যে শিক্ষায় শিক্ষিত হয়েছ, তার বিরোধিতা করে যারা বিভেদ সৃষ্টি করে ও তোমাদের পথে বাধার সৃষ্টি করে, তোমরা তাদের চিনে নিয়ো। তাদের থেকে দূরে থেকো।
18 Gama irin waɗannan mutane ba sa bautar Ubangijinmu Kiristi, sai dai cikinsu. Ta wurin yaudara da kuma daɗin baki, suna ruɗin marasa wayo.
কারণ এই ধরনের লোকেরা আমাদের প্রভু খ্রীষ্টের দাসত্ব করে না, কিন্তু নিজেদের পেটের দাসত্ব করে। মধুর কথাবার্তা ও স্তাবকতার দ্বারা তারা সরল মানুষদের প্রতারিত করে।
19 Kowa ya riga ya ji game da biyayyarku, don haka ina cike da farin ciki game da ku; amma ina so ku zama masu hikima game da abin da yake nagari, ku kuma zama marasa laifi ga abin da yake mugu.
তোমাদের বাধ্যতার কথা প্রত্যেকেই জানতে পেরেছে, সেই কারণে আমি তোমাদের জন্য আনন্দে পরিপূর্ণ। কিন্তু আমি চাই, তোমরা যা ন্যায়সংগত, সে ব্যাপারে বিজ্ঞ এবং যা মন্দ, সে বিষয়ে অমায়িক থাকো।
20 Allah na salama zai tattake Shaiɗan ba da daɗewa ba yă kuma sa shi a ƙarƙashin sawunku. Alherin Ubangijinmu Yesu kuma yă kasance tare da ku.
শান্তির ঈশ্বর অচিরেই শয়তানকে তোমাদের পদতলে দলিত করবেন। আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক।
21 Timoti, abokin aikina, yana gai da ku, haka ma Lusiyus, Yason, da Sosifater, dangina.
আমার সহকর্মী তিমথিও তোমাদের অভিবাদন জানাচ্ছেন ও সেই সঙ্গে লুসিয়াস, যাসোন ও সোষিপাত্র, আমার স্বজনবর্গেরাও জানাচ্ছেন।
22 Ni, Tertiyus, wanda ya rubuta wannan wasiƙa, ina gai da ku cikin Ubangiji.
এই পত্রের লেখক, আমি তর্তিয়, তোমাদের প্রভুতে শুভেচ্ছা জানাচ্ছি।
23 Gayus, mai masauƙina, mai kuma saukar da dukan’yan Ikkilisiya, yana gaishe ku. Erastus, mai bi da ayyukan jama’ar gari, da kuma ɗan’uwanmu Kwartus, suna gaishe ku.
আমি ও এখানকার সব মণ্ডলী যাঁর আতিথেয়তা উপভোগ করে, সেই গায়ো তাঁর অভিবাদন জ্ঞাপন করছেন। এই নগরের সরকারি কর্মাধ্যক্ষ ইরাস্ত ও আমাদের ভাই ক্বার্ত, তোমাদের কাছে তাঁদের শুভেচ্ছা জানাচ্ছেন।
25 Ɗaukaka ta tabbata ga mai ikon ƙarfafa ku bisa ga bisharata, bisa ga wa’azin Yesu Kiristi, wadda ta gare ta ne aka bayyana asirin nan da yake ɓoye tun fil azal, (aiōnios g166)
যিনি তোমাদের প্রতিষ্ঠিত করতে সমর্থ, আমার সুসমাচারের দ্বারা ও যীশু খ্রীষ্ট-বিষয়ক ঘোষণার দ্বারা, অতীতে দীর্ঘকালব্যাপী যা অপ্রকাশিত ছিল, সেই গুপ্তরহস্যের প্রকাশ অনুসারে, (aiōnios g166)
26 amma yanzu kuwa aka bayyana, aka kuma sanar ta wurin rubuce-rubucen annabawa bisa ga umarnin Allah madawwami, domin dukan al’ummai su gaskata su kuma yi masa biyayya (aiōnios g166)
কিন্তু সম্প্রতি সনাতন ঈশ্বরের আদেশের দ্বারা প্রকাশিত ও ভাববাণীমূলক রচনাসমূহের দ্বারা ব্যক্ত হয়েছে, যেন সব জাতি বিশ্বাস করে ও তাঁর আজ্ঞাবহ হয়— (aiōnios g166)
27 ɗaukaka ta tabbata har abada ga Allah, wanda shi ne kaɗai mai hikima ta wurin Yesu Kiristi! Amin. (aiōn g165)
সেই একমাত্র প্রজ্ঞাবান ঈশ্বরের মহিমা চিরকাল ধরে যীশু খ্রীষ্টের মাধ্যমে কীর্তিত হোক! আমেন। (aiōn g165)

< Romawa 16 >