< Ayyukan Manzanni 1 >

1 A littafina na farko, Tiyofilus, na rubuta game da dukan abin da Yesu ya fara yi, da abin da ya koyar
হে থিয়ফিল, আমার আগের বইতে আমি সেইসব বিষয় লিখেছি, যেগুলি যীশু সম্পন্ন করতে ও শিক্ষা দিতে শুরু করেছিলেন,
2 har zuwa ranar da aka ɗauke shi zuwa sama, bayan ya ba da umarnai ta wurin Ruhu Mai Tsarki ga manzannin da ya zaɓa.
সেদিন পর্যন্ত, যখন তিনি তাঁর মনোনীত প্রেরিতশিষ্যদের পবিত্র আত্মার মাধ্যমে বিভিন্ন নির্দেশদান করার পর ঊর্ধ্বে নীত হন।
3 Bayan wahalarsa, ya bayyana kansa ga waɗannan mutane ya kuma ba da tabbatattun alamu masu yawa cewa yana da rai. Ya bayyana a gare su har kwana arba’in ya kuma yi musu magana game da mulkin Allah.
তাঁর কষ্টভোগের পর, তিনি এসব মানুষের কাছে নিজেকে দেখা দিলেন এবং বহু বিশ্বাসযোগ্য প্রমাণ দিলেন যে, তিনি জীবিত আছেন। চল্লিশ দিন অবধি তিনি তাঁদের কাছে দেখা দিলেন এবং ঈশ্বরের রাজ্য সম্পর্কে শিক্ষা দিলেন।
4 A wani lokaci, yayinda yake ci tare da su, ya ba su wannan umarni, “Kada ku bar Urushalima, amma ku jira kyautar da Ubana ya yi alkawari, wadda kuka ji na yi magana a kai.
একবার, যখন তিনি তাদের সঙ্গে খাবার খাচ্ছিলেন তখন তিনি তাঁদের এই আদেশ দিলেন, “তোমরা জেরুশালেম ছেড়ে যেয়ো না, কিন্তু আমার পিতার প্রতিশ্রুতি দেওয়া যে দানের কথা আমাকে বলতে শুনেছ, তাঁর অপেক্ষায় থেকো।
5 Gama Yohanna ya yi baftisma daruwa, amma a cikin’yan kwanaki za a yi muku baftisma da Ruhu Mai Tsarki.”
কারণ যোহন জলে বাপ্তিষ্ম দিতেন ঠিকই, কিন্তু কয়েকদিনের মধ্যে তোমরা পবিত্র আত্মায় বাপ্তিষ্ম লাভ করবে।”
6 Saboda haka, sa’ad da suka taru, sai suka tambaye shi, “Ubangiji, a wannan lokaci za ka mayar da mulki ga Isra’ila?”
পরে তাঁরা যখন একত্র মিলিত হলেন, তাঁরা তাঁকে জিজ্ঞাসা করলেন, “প্রভু, আপনি কি এই সময়ে ইস্রায়েলীদের কাছে রাজ্য ফিরিয়ে দিতে চলেছেন?”
7 Ya ce musu, “Ba naku ba ne ku san lokuta ko ranakun da Uban ya shirya cikin ikonsa.
তিনি তাঁদের বললেন, “পিতা তাঁর নিজস্ব অধিকারে যে সময় ও দিন নির্দিষ্ট করে রেখেছেন, সেসব তোমাদের জানার কথা নয়।
8 Amma ku za ku karɓi iko sa’ad da Ruhu Mai Tsarki ya sauka a kanku; za ku kuma zama shaiduna cikin Urushalima, da kuma cikin dukan Yahudiya da Samariya, zuwa kuma iyakar duniya.”
কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে এলে তোমরা শক্তি লাভ করবে, আর তোমরা জেরুশালেমে ও সমস্ত যিহূদিয়ায় ও শমরিয়ায় এবং পৃথিবীর প্রান্তসীমা পর্যন্ত আমার সাক্ষী হবে।”
9 Bayan ya faɗi wannan, sai aka ɗauke shi sama a idanunsu sai wani girgije ya rufe shi daga ganinsu.
একথা বলার পর তাঁকে তাঁদের চোখের সামনেই স্বর্গে তুলে নেওয়া হল ও একখণ্ড মেঘ তাঁকে তাঁদের দৃষ্টির আড়াল করে দিল।
10 Suna zuba ido a bisa, zuwa cikin sararin sama yayinda yake tafiya, nan da nan, sai ga mutane biyu saye da fararen riguna tsaye kusa da su.
তিনি যখন যাচ্ছিলেন, তাঁরা অপলক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়েছিলেন, তখন হঠাৎই সাদা পোশাক পরে দুজন পুরুষ তাঁদের পাশে এসে দাঁড়ালেন।
11 Sai suka ce, “Mutanen Galili, don me kuke tsaye a nan kuna duban sararin sama? Wannan Yesu, wanda aka ɗauke daga gare ku zuwa sama, zai komo daidai yadda kuka ga ya tafi sama.”
তাঁরা বললেন, “হে গালীলীয়রা, তোমরা এখানে কেন আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছ? এই একই যীশু, যাঁকে তোমাদের মধ্য থেকে স্বর্গে নিয়ে যাওয়া হল, তাঁকে যেভাবে স্বর্গে যেতে দেখলে, ঠিক সেভাবেই তিনি ফিরে আসবেন।”
12 Sai suka koma Urushalima daga tudun da ake kira Dutsen Zaitun, tafiyar ranar Asabbaci guda daga birnin.
এরপর তাঁরা “জলপাই পর্বত” নামক পাহাড় থেকে জেরুশালেমে ফিরে এলেন। নগর থেকে তা ছিল এক বিশ্রামদিনের হাঁটাপথ।
13 Da suka iso, sai suka hau gidan sama, zuwa ɗakin da suke zama. Waɗanda suka kasance kuwa su ne, Bitrus, Yohanna, Yaƙub da Andarawus; Filibus da Toma; Bartolomeyu da Mattiyu; Yaƙub ɗan Alfayus da Siman Zilot, da kuma Yahuda ɗan Yaƙub.
তাঁরা যখন নগরে পৌঁছালেন, তাঁরা উপরতলার সেই ঘরে গেলেন, যেখানে তাঁরা থাকতেন। সেখানে উপস্থিত ছিলেন: পিতর, যোহন, যাকোব ও আন্দ্রিয়, ফিলিপ ও থোমা, বর্থলময় ও মথি, আলফেয়ের ছেলে যাকোব এবং জিলট দলভুক্ত শিমোন ও যাকোবের ছেলে যিহূদা।
14 Waɗannan duka suka duƙufa cikin addu’a, tare da waɗansu mata da Maryamu mahaifiyar Yesu, da kuma tare da’yan’uwansa.
তাঁরা সকলে এবং কয়েকজন মহিলা, যীশুর মা মরিয়ম ও তাঁর ভাইরা একযোগে প্রার্থনায় ক্রমাগত লেগে রইলেন।
15 A waɗancan kwanakin Bitrus ya miƙe tsaye cikin’yan’uwa masu bi (taron da ya yi kusan mutum ɗari da ashirin)
সেই সময় একদিন পিতর বিশ্বাসীদের (প্রায় একশো কুড়ি জনের একটি দল) মধ্যে উঠে দাঁড়ালেন।
16 ya ce, “’Yan’uwana, dole a cika Nassin nan da Ruhu Mai Tsarki ya yi magana tun da daɗewa ta bakin Dawuda game da Yahuda, wanda ya zama jagora ga waɗanda suka kama Yesu
তিনি বললেন, “সকল ভাই ও বোন, যীশুকে যারা গ্রেপ্তার করেছিল, তাদের পথপ্রদর্শক যে যিহূদা, তার সম্পর্কে অনেক আগে দাউদের মাধ্যমে পবিত্র আত্মা যে কথা বলেছিলেন, সেই শাস্ত্রবাণী পূর্ণ হওয়া আবশ্যক ছিল।
17 dā shi ɗaya ne cikinmu, ya kuma yi hidima a cikin aikin nan.”
সে আমাদেরই একজন ছিল এবং আমাদের এই পরিচর্যায় অংশগ্রহণ করেছিল।”
18 (Da ladar da ya samu saboda muguntarsa Yahuda ya sayi wani fili; a can ya fāɗi da kā, jikinsa ya fashe, hanjinsa kuma duk suka zubo.
তার দুষ্টতার জন্য সে যে পুরস্কার পেয়েছিল, তা দিয়ে যিহূদা একটি জমি কিনেছিল। সেখানেই সে নিচের দিকে মাথা করে পড়ে গেল, তার শরীর ফেটে ছিন্নভিন্ন হয়ে গেল ও তার সমস্ত অন্ত্র বেরিয়ে পড়ল।
19 Kowa a Urushalima ya ji game da wannan, saboda haka suka kira wannan filin Akeldama, da yarensu, wato, Filin Jini.)
জেরুশালেমের সকলে একথা শুনতে পেল, তাই তারা তাদের ভাষায় সেই জমির নাম দিল হকলদামা, যার অর্থ, রক্তক্ষেত্র।
20 Bitrus ya ce, “Gama yana a rubuce a cikin Littafin Zabura cewa, “‘Bari wurinsa yă zama babu kowa; kada kowa ya zauna a cikinsa,’ kuma, “‘Bari wani ya ɗauki matsayinsa na shugabanci.’
পিতর বললেন, “বস্তুত, গীতসংহিতায় লেখা আছে, “‘তার বাসস্থান শূন্য হোক; সেখানে বসবাস করার জন্য যেন কেউ না থাকে,’ আবার, “‘অন্য কেউ যেন তার নেতৃত্বের পদে নিযুক্ত হয়।’
21 Saboda haka dole a zaɓi ɗaya daga cikin mutanen da suke tare da mu duk lokacin da Ubangiji Yesu yake shiga da fita a cikinmu,
অতএব, প্রভু যীশু যতদিন আমাদের সঙ্গে বাস করেছিলেন এবং সেই সময়ে আমাদের মধ্যে যারা উপস্থিত ছিলেন, তাদেরই একজনকে মনোনীত করা আবশ্যক,
22 farawa daga baftisma ta Yohanna har zuwa sa’ad da aka ɗauke Yesu daga gare mu. Gama dole ɗaya daga waɗannan ya zama shaidar tashinsa daga matattu tare da mu.”
অর্থাৎ, যোহনের বাপ্তিষ্ম দেওয়ার সময় থেকে শুরু করে আমাদের মধ্য থেকে যীশুর স্বর্গে নীত হওয়ার সময় পর্যন্ত। কারণ এদেরই মধ্যে একজন ব্যক্তিকে আমাদের সঙ্গে তাঁর পুনরুত্থানের সাক্ষী হতে হবে।”
23 Saboda haka suka gabatar da mutane biyu. Yusuf mai suna Barsabbas (da aka kuma sani da Yustus) da kuma Mattiyas.
তখন তাঁরা দুজনের নাম প্রস্তাব করলেন: বার্শব্বা নামে আখ্যাত যোষেফ (ইনি যুষ্ট নামেও পরিচিত ছিলেন), ও মত্তথিয়।
24 Sai suka yi addu’a suka ce, “Ubangiji, ka san zuciyar kowa. Nuna mana wanne a cikin waɗannan biyu da ka zaɓa
তারপর তাঁরা প্রার্থনা করলেন, “প্রভু, তুমি সকলের অন্তর জানো। আমাদের দেখিয়ে দাও, এই দুজনের মধ্যে তুমি কাকে মনোনীত করেছ,
25 ya karɓi wannan aikin manzanci, wanda Yahuda ya bari don yă tafi wurin da yake nasa.”
যে এই প্রৈরিতিক পরিচর্যার ভার গ্রহণ করবে, যা যিহূদা ত্যাগ করে তার যেখানে যাওয়া উচিত ছিল, সেখানে গিয়েছে।”
26 Sa’an nan suka jefa ƙuri’u, ƙuri’ar kuwa ta fāɗo a kan Mattiyas; sai aka sa shi cikin manzannin nan goma sha ɗaya.
পরে তাঁরা গুটিকাপাত করলেন ও মত্তথিয়ের নামে গুটি উঠল। এইভাবে তিনি সেই এগারোজন প্রেরিতশিষ্যের সঙ্গে যুক্ত হলেন।

< Ayyukan Manzanni 1 >