< Zabura 85 >

1 Don mai bi da kaɗe-kaɗe. Na’ya’yan Kora maza. Zabura ce. Ka nuna wa ƙasarka alheri, ya Ubangiji; ka mai da nasarorin Yaƙub.
প্রধান বাদ্যকরের জন্য। কোরহ সন্তানদের সঙ্গীত। হে সদাপ্রভুু, তুমি তোমার দেশের প্রতি অনুগ্রহ দেখিয়েছ, তুমি যাকোবের মঙ্গল ফিরিয়েছ।
2 Ka gafarta laifin mutanenka ka kuma shafe dukan zunubansu. (Sela)
তুমি তোমার লোকদের অপরাধ ক্ষমা করেছ, তুমি তাদের সমস্ত পাপ ঢেকে দিয়েছ।
3 Ka kau da dukan fushinka ka kuma juye daga hasalar fushinka.
তুমি তোমার সমস্ত ক্রোধ ফিরিয়ে নিয়েছ, তুমি তোমার ক্রোধ থেকে ফিরে এসেছ।
4 Ka sāke mai da mu, ya Allah Mai Cetonmu, ka kau da rashin jin daɗinka daga gare mu.
আমাদেরকে ফেরাও, ঈশ্বর আমাদের উদ্ধারকর্তা এবং আমাদের সঙ্গে তোমার অসন্তোষ দূর কর।
5 Za ka ci gaba da fushi da mu har abada ne? Za ka ja fushinka cikin dukan tsararraki?
তুমি কি আমাদের ওপরে চিরকাল রেগে থাকবে? তুমি কি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে তোমার রাগ রাখবে?
6 Ba za ka sāke raya mu ba, don mutanenka su yi farin ciki a cikinka?
তুমি কি আবার আমাদেরকে জীবিত করবে না? তখন তোমার লোকেরা তোমাতে আনন্দ করবে।
7 Ka nuna mana ƙaunarka marar ƙarewa, ya Ubangiji, ka kuma ba mu cetonka.
হে সদাপ্রভুু, তোমার বিশ্বস্ততার নিয়ম আমাদেরকে দেখাও, আর তোমার পরিত্রান আমাদেরকে দান কর।
8 Zan saurari abin da Allah Ubangiji zai faɗa; ya yi alkawarin salama ga mutanensa, tsarkakansa, amma kada su koma ga wauta.
ঈশ্বর সদাপ্রভুু যা বলবেন, আমি তা শুনব; কারণ তিনি তাঁর লোকদের, তাঁর বিশ্বস্ত অনুগামীদের কাছে শান্তির কথা বলবেন; কিন্তু তারা আবার মূর্খতায় না ফিরুক।
9 Tabbatacce cetonsa yana kusa da waɗanda suke tsoronsa, don ɗaukakarsa ta zauna a cikin ƙasarmu.
সত্যিই তাঁর পরিত্রান তাদেরই কাছে থাকে, যারা তাঁকে ভয় করে। তখন আমাদের দেশে মহিমা থাকবে।
10 Ƙauna da aminci za su sadu; adalci da salama za su yi wa juna sumba.
১০বিশ্বস্ততার চুক্তি ও বিশ্বাসযোগ্যতা পরস্পর মিলল, ধার্ম্মিকতা ও শান্তি একে অপরকে চুম্বন করল।
11 Aminci zai ɓulɓulo daga ƙasa, adalci kuma yă duba daga sama.
১১ভূমি থেকে বিশ্বাসযোগ্যতার অঙ্কুর ওঠে এবং স্বর্গ থেকে বিজয় নীচু হয়ে দেখছে।
12 Ubangiji tabbatacce zai bayar da abin da yake da kyau, ƙasarmu kuwa za tă ba da amfaninta.
১২হ্যাঁ, সদাপ্রভুু তাঁর ভালো আশীর্বাদ দেবেন। এবং আমাদের দেশ তার ফসল উত্পন্ন করবে।
13 Adalci na tafiya a gabansa yana shirya hanya domin ƙafafunsa.
১৩ধার্ম্মিকতা তার আগে যাবে এবং তাঁর পদচিহ্নকে পথ সরূপ করবে।

< Zabura 85 >