< Zabura 26 >
1 Ta Dawuda. Ka nuna rashin laifina, ya Ubangiji, gama na yi rayuwa marar zargi; Na dogara ga Ubangiji ba tare da kaucewa ba.
দাউদের গীত। হে সদাপ্রভু, আমাকে নির্দোষ মান্য করো, কারণ আমি নির্দোষ জীবনযাপন করেছি; আমি সদাপ্রভুতে আস্থা রেখেছি এবং বিপথে যাইনি।
2 Ka jarraba ni, ya Ubangiji, ka kuma gwada ni, ka bincike zuciyata da tunanina;
হে সদাপ্রভু, আমাকে পরখ করো ও যাচাই করো, আমার হৃদয় ও মন পরীক্ষা করো;
3 gama ƙaunarka kullum tana a gabana, kuma ina cin gaba da tafiya a cikin gaskiyarka.
কেননা তোমার চিরস্থায়ী প্রেমে আমি সর্বদা মনযোগী এবং তোমার বিশ্বস্ততায় নির্ভর করে বেঁচে রয়েছি।
4 Ba na zama tare da masu ruɗu, ko in yi tarayya da masu riya;
আমি প্রতারকদের সঙ্গে বসি না, ভণ্ডদের সঙ্গে আমি পথ চলি না।
5 na ƙi jinin taron masu aikata mugunta na ƙi in zauna tare da mugaye.
অনিষ্টকারীদের সমাবেশ আমি ঘৃণা করি এবং দুষ্টদের সাথে বসতে অস্বীকার করি।
6 Na wanke hannuwana cikin rashin laifi, ina yawo a bagadenka Ya Ubangiji,
আমি নির্দোষিতায় আমার হাত পরিষ্কার করি, এবং তোমার যজ্ঞবেদিতে আসি, হে সদাপ্রভু,
7 ina shelar yabonka da ƙarfi ina faɗin dukan ayyukanka masu banmamaki.
উচ্চস্বরে তোমার প্রশংসা করি এবং তোমার অপূর্ব কীর্তিকাহিনি ঘোষণা করি।
8 Ina ƙaunar gidan da kake zama, ya Ubangiji, wurin da ɗaukakarka ke zaune.
হে সদাপ্রভু, আমি তোমার পবিত্রস্থান আর যেখানে তোমার মহিমা বিরাজ করে, সেই স্থানটি ভালোবাসি।
9 Kada ka ɗauke raina tare da masu zunubi raina tare da masu son yin kisankai
পাপীদের সাথে তুমি আমার প্রাণ নিয়ো না, হত্যাকারীদের সাথে আমার জীবন নিয়ো না,
10 waɗanda akwai mugayen dabaru a hannuwansu, waɗanda hannuwansu na dama suna cike da cin hanci.
তাদের হাতে আছে দুষ্কর্মের ফন্দি, তাদের ডান হাত ঘুসে পরিপূর্ণ।
11 Amma na yi rayuwa marar zargi; ka cece ni ka kuma yi mini jinƙai.
আমি নির্দোষ জীবনযাপন করি; আমাকে রক্ষা করো ও আমার প্রতি দয়া করো।
12 Ƙafafuna suna tsaye daram; cikin taro mai girma zan yabi Ubangiji.
আমার পা সমতল জমিতে দাঁড়িয়ে আছে, এবং মহাসমাবেশে আমি সদাপ্রভুর প্রশংসা করব।