< Zabura 20 >
1 Don mai bi da kaɗe-kaɗe. Zabura ta Dawuda. Ubangiji ya amsa maka sa’ad da ka yi kira cikin wahala; bari sunan Allah na Yaƙub yă kiyaye ka.
প্রধান সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত। সদাপ্রভু সংকটের দিনে তোমাকে উত্তর দেবেন; যাকোবের ঈশ্বরের নাম তোমাকে রক্ষা করবেন।
2 Bari yă aiko maka da taimako daga wuri mai tsarki yă kuma ba ka gudummawa daga Sihiyona.
তিনি পবিত্রস্থান থেকে তোমাকে সাহায্য করবেন, আর সিয়োন থেকে তোমাকে শক্তি জোগাবেন।
3 Bari yă tuna da dukan sadakokinka yă kuma karɓi hadayunka na ƙonawa. (Sela)
তিনি তোমার সমস্ত বলি স্মরণে রাখবেন ও তোমার হোমবলি গ্রহণ করবেন।
4 Bari yă biya maka bukatan ranka yă kuma sa dukan shirye-shiryenka su yi nasara.
তিনি তোমার হৃদয়ের সমস্ত অভিলাষ পূর্ণ করবেন, এবং তোমার সকল পরিকল্পনা সার্থক করবেন।
5 Za mu yi sowa ta farin ciki sa’ad da ka yi nasara mu kuma ɗaga tutotinmu a cikin sunan Allahnmu. Bari Ubangiji yă biya maka dukan bukatunka.
তোমার জয়ে আমরা আনন্দগান করব আর আমাদের ঈশ্বরের নামে আমরা বিজয় পতাকা উড়াব। সদাপ্রভু তোমার সমস্ত নিবেদন মঞ্জুর করুন।
6 Yanzu na san cewa, Ubangiji yakan cece shafaffensa. Yakan amsa masa daga samansa mai tsarki da ikon ceto na hannun damansa.
এখন আমি জানি: যে, সদাপ্রভু তাঁর অভিষিক্ত ব্যক্তিকে বিজয় প্রদান করেন। তিনি নিজের ডান হাতের বিজয়ী শক্তিতে স্বর্গীয় পবিত্রস্থান থেকে তাকে উত্তর দেন।
7 Waɗansu sun dogara a kekunan yaƙi waɗansu kuma a dawakai, amma mu, mun dogara a cikin sunan Ubangiji Allahnmu.
কেউ রথে এবং কেউ ঘোড়ায় আস্থা রাখে, কিন্তু আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামে আস্থা রাখি।
8 Za a durƙusar da su, su kuma fāɗi, amma mu za mu tashi mu tsaya daram.
তাদের নতজানু করা হবে ও পতন ঘটবে; কিন্তু আমরা উঠে দাঁড়াব ও দৃঢ়ভাবে দাঁড়াব।
9 Ya Ubangiji, ka ba da nasara ga sarki! Ka amsa mana sa’ad da muka yi kira!
হে সদাপ্রভু, রাজাকে বিজয় প্রদান করো! যখন আমরা সাহায্যের জন্য আর্তনাদ করি, আমাদের উত্তর দিয়ো!