< Irmiya 14 >

1 Ga maganar Ubangiji da ta zo wa Irmiya game da fări cewa,
ভারী অনাবৃষ্টির সময়ে যিরমিয় সদাপ্রভুর কাছ থেকে এই বাক্য লাভ করেন:
2 “Yahuda tana makoki biranenta suna fama; suna kuka saboda ƙasar, kuka kuma tana tasowa daga Urushalima.
“যিহূদা শোক করছে, তার নগরগুলি নিস্তেজ হয়ে পড়েছে; তার লোকেরা দেশের জন্য বিলাপ করছে, জেরুশালেম থেকে উঠে যাচ্ছে এক কান্নার রোল।
3 Manyan mutane suna aika bayinsu su ɗebo ruwa a maɓulɓulai amma babu ruwa. Suka dawo da tulunansu haka nan; da kunya da kuma ƙasƙanci, da kawunansu a rufe.
সম্ভ্রান্ত মানুষেরা জলের জন্য তাদের দাসদের পাঠায়; তারা জলাধারের কাছে যায়, কিন্তু জল পায় না। তারা শূন্য কলশি নিয়ে ফিরে আসে; আশাহত ও নিরুপায় হয়ে তারা নিজের নিজের মাথা ঢেকে ফেলে।
4 Ƙasa ta tsattsage saboda babu ruwan sama a ƙasar; manoma sun sha kunya suka kuma rufe kawunansu.
জমি ফেটে চৌচির হয়েছে কারণ দেশে কোনো বৃষ্টিপাত হয়নি; কৃষকেরা আশাহত হয়ে তারাও নিজেদের মাথা ঢেকে ফেলেছে।
5 Har barewa a kurmi ma ta gudu ta bar’ya’yan da ta haihu sababbi saboda babu ciyawa.
এমনকি, মাঠের হরিণীও, ঘাস নেই বলে তার নবজাত শাবককে ফেলে চলে যায়।
6 Jakan jeji suna tsaye a kan tuddai suna haki kamar diloli; idanunsu sun kāsa gani saboda rashin makiyaya.”
বন্য গর্দভেরা গাছপালাহীন উঁচু স্থানগুলিতে দাঁড়ায় ও শিয়ালের মতো হাঁপাতে থাকে; ঘাসের অভাবে তাদের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়।”
7 Ko da yake zunubanmu suna ba da shaida a kanmu, Ya Ubangiji, ka yi wani abu saboda sunanka. Gama jan bayanmu ya yi yawa; mun yi maka zunubi.
যদিও আমাদের পাপসকল আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়, হে সদাপ্রভু, তোমার শ্রীনামের জন্য তুমি কিছু করো। কারণ আমরা অনেকভাবে বিপথগামী হয়েছি; আমরা তোমার বিরুদ্ধে পাপ করেছি।
8 Ya kai, Sa Zuciyar Isra’ila, Mai Cetonsa a lokutan wahala, me ya sa kake yi kamar baƙo a ƙasar, kamar matafiyi wanda yake shirya wuri don yă kwana gari ya waye ya wuce?
ইস্রায়েলের আশাভূমি, তার বিভিন্ন দুর্দশার পরিত্রাতা, কেন তুমি দেশে এক অচেনা মানুষের মতো হয়েছ, সেই পথিকের মতো হয়েছ, যে এক রাত্রিমাত্র অবস্থান করে?
9 Me ya sa kake yi kamar mutumin da aka far masa kwasam ba zato, kamar jarumi marar ƙarfin ceto? Kana a cikinmu, ya Ubangiji, da sunanka ake kiranmu; kada ka yashe mu!
কেন তুমি বিভ্রান্ত এক মানুষের মতো, উদ্ধার করতে না পারা যোদ্ধার মতো হও? হে সদাপ্রভু, তুমি আমাদের মধ্যেই আছ, আর আমরা তোমার পরিচয় বহন করি; আমাদের পরিত্যাগ কোরো না!
10 Ga abin da Ubangiji ya ce game da wannan mutane, “Suna son yawace-yawace ƙwarai; ba sa hana ƙafafunsu yawo. Saboda haka Ubangiji bai yarda da su ba; yanzu zai tuna da muguntarsu zai kuma hukunta su saboda zunubansu.”
এই জাতির লোকদের সম্বন্ধে সদাপ্রভু এই কথা বলেন: “তারা এরকমই বিপথগামী হতে ভালোবাসে; তারা তাদের চরণ সংযত করে না। সেই কারণে, সদাপ্রভু তাদের গ্রহণ করেন না; এবার তিনি তাদের দুষ্টতা স্মরণ করবেন, তাদের পাপসকলের জন্য তাদের শাস্তি দেবেন।”
11 Sa’an nan Ubangiji ya ce mini, “Kada ka yi addu’a domin zaman lafiyar mutanen nan.
এরপর সদাপ্রভু আমাকে এই কথা বললেন, “এই লোকদের মঙ্গলের জন্য তুমি প্রার্থনা কোরো না।
12 Ko da yake suna azumi, ba zan saurari kukansu ba, ko da yake suna miƙa hadayun ƙonawa da hadayun gari, ba zan yarda da su ba. A maimako zan hallaka su da takobi, yunwa da annoba.”
তারা যদিও উপবাস করে, আমি তাদের কান্না শুনব না; তারা যদিও হোমবলি ও শস্য-নৈবেদ্য উৎসর্গ করে, আমি সেগুলি গ্রাহ্য করব না। পরিবর্তে, আমি তাদের তরোয়াল, দুর্ভিক্ষ ও মহামারির দ্বারা ধ্বংস করব।”
13 Amma na ce, “A, Ubangiji Mai Iko Duka, annabawa sun riƙa ce musu, ‘Ba za ku ga takobi ko ku yi fama da yunwa ba. A maimako, zan ba ku madawwamiyar salama.’”
কিন্তু আমি বললাম, “আহ্, সার্বভৌম সদাপ্রভু, ভাববাদীরা নিরন্তর তাদের বলে এসেছে, ‘তোমরা তরোয়ালের সম্মুখীন হবে না বা দুর্ভিক্ষেও কষ্ট পাবে না। প্রকৃতপক্ষে, আমি তোমাদের এই স্থানে চিরস্থায়ী শান্তি ভোগ করতে দেব।’”
14 Sai Ubangiji ya ce mini, “Annabawa suna ta annabcin ƙarya da sunana. Ban aike su ba, ban kuma naɗa su ba, ban yi musu magana ba. Suna muku annabci wahayin ƙarya, suna muku duba marar amfani, suna bautar gumaka suna kuma bayyana tunanin kansu ne.
তখন সদাপ্রভু আমাকে বললেন, “ভাববাদীরা আমার নামে মিথ্যা ভাববাণী বলে। আমি তাদের পাঠাইনি বা নিযুক্ত করিনি বা তাদের সঙ্গে কথা বলিনি। তারা তোমাদের কাছে মিথ্যা দর্শন, অসার দৈব বাক্য ও তাদের মনগড়া ভ্রান্তির কথা বলে।
15 Saboda haka, ga abin da Ubangiji ya ce game da annabawan da suke annabci da sunana. Ban aike su ba, duk da haka suna cewa, ‘Babu takobi ko yunwar da zai taɓa wannan ƙasa.’ Waɗannan annabawa takobi da yunwa za su hallaka su.
অতএব, যারা তাঁর নাম ব্যবহার করে ভাববাণী বলেছে, সদাপ্রভু সেইসব ভাববাদীর উদ্দেশে এই কথা বলেন, আমি তাদের পাঠাইনি, অথচ তারা বলছে, ‘কোনো যুদ্ধ বা দুর্ভিক্ষ এই দেশকে স্পর্শ করবে না।’ ওই ভাববাদীরাই যুদ্ধে ও দুর্ভিক্ষে ধ্বংস হবে।
16 Mutanen da suke musu annabcin kuwa za a kore su zuwa titunan Urushalima saboda yunwa da kuma takobi. Babu wanda zai binne su, ko ya binne matansu, ko’ya’yansu maza da mata. Zan aukar musu da masifar da ya dace da su.
আর যে লোকদের কাছে তারা ভাববাণী বলেছে, যুদ্ধ ও দুর্ভিক্ষের কারণে তাদের জেরুশালেমের পথে পথে নিক্ষেপ করা হবে। তাদের, কিংবা তাদের স্ত্রী ও ছেলেমেয়েদের কবর দেওয়ার জন্য কেউ থাকবে না। তাদের প্রাপ্য যে দুর্দশা, তা আমি তাদের উপরে ঢেলে দেব।
17 “Ka yi musu wannan magana, “‘Bari idanuna su yi ta zub da hawaye dare da rana kada su daina; saboda’yata budurwa, mutanena, sun sha wahalar babban rauni, an yi musu bugu mai ragargazawa.
“তুমি এসব কথা ওদের বলো: “‘আমার চোখের জল উপচে পড়ুক, রাতদিন না থেমে তা বয়ে যাক; কারণ আমার কুমারী কন্যাস্বরূপ আমার প্রজারা এক ভয়ংকর ক্ষত, এক চূর্ণকারী আঘাত পেয়েছে।
18 In na shiga cikin ƙasar, na ga waɗanda takobi ya kashe; in na shiga cikin birni, na ga waɗanda suke fama da yunwa. Da Annabi da firist duk sun tafi ƙasar da ba su sani ba.’”
আমি যদি গ্রামে যাই, আমি তরোয়ালের আঘাতে নিহতদের দেখি; যদি আমি নগরে যাই, আমি দুর্ভিক্ষের ধ্বংসাত্মক পরিণাম দেখি। ভাববাদী ও যাজকেরা সকলেই, তাদের অপরিচিত এক দেশে চলে গেছে।’”
19 Ka ƙi Yahuda ɗungum ke nan? Kana ƙyamar Sihiyona ne? Me ya sa ka buge mu don kada mu warke? Mun sa zuciya ga salama babu abin alherin da ya zo, mun sa rai ga lokacin warkarwa amma sai ga razana.
তুমি কি সম্পূর্ণরূপে যিহূদাকে প্রত্যাখ্যান করেছ? তুমি কি সিয়োনকে অবজ্ঞা করো? তুমি কেন আমাদের এমন দুর্দশাগ্রস্ত করেছ যে আমাদের অবস্থার প্রতিকার হয় না? আমরা শান্তির আশায় ছিলাম, কোনো মঙ্গল আমাদের হয়নি, অবস্থার প্রতিকারের আশায় আমরা ছিলাম, কিন্তু কেবলমাত্র আতঙ্কেরই সম্মুখীন হয়েছি।
20 Ya Ubangiji, mun gane da muguntarmu da kuma laifin kakanninmu; tabbatacce mun yi maka zunubi.
হে সদাপ্রভু, আমরা স্বীকার করি আমাদের দুষ্টতার কথা এবং আমাদের পিতৃপুরুষদের অপরাধের কথা; আমরা প্রকৃতই তোমার বিরুদ্ধে পাপ করেছি।
21 Saboda sunanka kada ka ƙi mu; kada ka ƙasƙantar da kursiyoyinka mai ɗaukaka. Ka tuna da alkawarinka da mu kada ka tā da shi.
তোমার নিজের নামের অনুরোধে, তুমি আমাদের ঘৃণা কোরো না; তোমার গৌরবের সিংহাসনকে অসম্মানিত কোরো না। আমাদের সঙ্গে কৃত তোমার চুক্তির কথা স্মরণ করো, এবং তা ভেঙে ফেলো না।
22 Akwai wani daga cikin gumaka marasa amfani na al’ummai da ya kawo ruwan sama? Sararin sama kansu sukan yi yayyafi? A’a, kai ne, ya Ubangiji Allahnmu. Saboda haka sa zuciyarmu tana a kanka, gama kai ne kake yi wannan duka.
কোনো জাতির অসার দেবমূর্তিরা কি বৃষ্টি আনতে পারে? আকাশমণ্ডল কি স্বয়ং বারিধারা বর্ষণ করে? না, কিন্তু তুমিই তা করতে পারো, হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর। সেই কারণে আমরা তোমার উপরে প্রত্যাশা রাখি, কারণ কেবলমাত্র তুমিই এসব করে থাকো।

< Irmiya 14 >