< Irmiya 14 >

1 Ga maganar Ubangiji da ta zo wa Irmiya game da fări cewa,
খরা সম্বন্ধে সদাপ্রভুর এই বাক্য যা যিরমিয়ের কাছে এসেছিল,
2 “Yahuda tana makoki biranenta suna fama; suna kuka saboda ƙasar, kuka kuma tana tasowa daga Urushalima.
“যিহূদা শোক করছে, তার ফটকগুলি দুর্বল হয়ে পড়েছে। তারা দেশের জন্য শোক করছে, যিরূশালেমের জন্য তাদের কান্না আসছে।
3 Manyan mutane suna aika bayinsu su ɗebo ruwa a maɓulɓulai amma babu ruwa. Suka dawo da tulunansu haka nan; da kunya da kuma ƙasƙanci, da kawunansu a rufe.
তাদের প্রধানেরা জলের জন্য তাদের চাকরদের পাঠায়। যখন তারা কুয়োর কাছে যায়, তারা জল পেল না। তারা সবাই ব্যর্থ হয়ে ফিরে আসে; তারা লজ্জিত ও হতাশ হয়ে মাথা ঢাকে।
4 Ƙasa ta tsattsage saboda babu ruwan sama a ƙasar; manoma sun sha kunya suka kuma rufe kawunansu.
তার জন্য মাটি ফেটে গেছে, কারণ দেশে কোন বৃষ্টি হয়নি। চাষীরা লজ্জিত হয়ে মাথা ঢাকা দেয়।
5 Har barewa a kurmi ma ta gudu ta bar’ya’yan da ta haihu sababbi saboda babu ciyawa.
এমন কি, হরিণী তার বাচ্চাকে মাঠে ছেড়ে দিয়েছে এবং তাদের ত্যাগ করেছে, কারণ সেখানে ঘাস নেই।
6 Jakan jeji suna tsaye a kan tuddai suna haki kamar diloli; idanunsu sun kāsa gani saboda rashin makiyaya.”
বুনো গাধারা ফাঁকা সমভূমিতে দাঁড়িয়ে থাকে এবং তারা শিয়ালের মত বাতাসের জন্য হাঁপায়। তাদের চোখগুলি কাজ করতে ব্যর্থ, কারণ সেখানে ঘাস নেই।”
7 Ko da yake zunubanmu suna ba da shaida a kanmu, Ya Ubangiji, ka yi wani abu saboda sunanka. Gama jan bayanmu ya yi yawa; mun yi maka zunubi.
যদিও আমাদের পাপ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়, হে সদাপ্রভু, তবুও তোমার নামের জন্য কিছু কর। কারণ আমাদের অবিশ্বস্ত কাজকর্ম বেড়ে চলছে; আমরা তোমার বিরুদ্ধে পাপ করেছি।
8 Ya kai, Sa Zuciyar Isra’ila, Mai Cetonsa a lokutan wahala, me ya sa kake yi kamar baƙo a ƙasar, kamar matafiyi wanda yake shirya wuri don yă kwana gari ya waye ya wuce?
হে ইস্রায়েলের আশা, কোন একজন যে বিপদের দিন তাকে রক্ষা করে, কেন তুমি এই দেশে পরজাতীয়ের মত, একটি বিদেশী পথিকের মত যে শুধুমাত্র রাত কাটায়?
9 Me ya sa kake yi kamar mutumin da aka far masa kwasam ba zato, kamar jarumi marar ƙarfin ceto? Kana a cikinmu, ya Ubangiji, da sunanka ake kiranmu; kada ka yashe mu!
কেন তুমি আলাদা হওয়া লোকের মত হবে, একটি যোদ্ধার মত যে কাউকে রক্ষা করতে সক্ষম না? কারণ হে সদাপ্রভু, তুমি আমাদের মধ্যেই আছ! তোমার নাম আমাদের উপরে ঘোষিত আছে। আমাদের ত্যাগ কোরো না।
10 Ga abin da Ubangiji ya ce game da wannan mutane, “Suna son yawace-yawace ƙwarai; ba sa hana ƙafafunsu yawo. Saboda haka Ubangiji bai yarda da su ba; yanzu zai tuna da muguntarsu zai kuma hukunta su saboda zunubansu.”
১০এই লোকদের বিষয়ে সদাপ্রভু এই কথা বলেন, “এই ভাবে তারা ঘুরে বেড়াতে ভালবাসে; তারা তাদের পাকে সেই রকম করার থেকে থামায়নি।” সদাপ্রভু তাদের বিষয়ে সন্তুষ্ট না। এখন তিনি তাদের অপরাধ মনে করবেন এবং তাদের পাপের জন্য শাস্তি দেবেন।
11 Sa’an nan Ubangiji ya ce mini, “Kada ka yi addu’a domin zaman lafiyar mutanen nan.
১১সদাপ্রভু আমাকে বললেন, “এই লোকদের মঙ্গলের জন্য প্রার্থনা কোরো না।
12 Ko da yake suna azumi, ba zan saurari kukansu ba, ko da yake suna miƙa hadayun ƙonawa da hadayun gari, ba zan yarda da su ba. A maimako zan hallaka su da takobi, yunwa da annoba.”
১২কারণ যদিও তারা উপবাস করে, আমি তাদের কান্না শুনব না এবং যদি তারা হোমবলি ভক্ষ্য নৈবেদ্য উত্সর্গ করে, আমি তার আনন্দ গ্রহণ করব না। কারণ আমি তরোয়াল, দূর্ভিক্ষ ও মহামারী দিয়ে তাদের হত্যা করব।”
13 Amma na ce, “A, Ubangiji Mai Iko Duka, annabawa sun riƙa ce musu, ‘Ba za ku ga takobi ko ku yi fama da yunwa ba. A maimako, zan ba ku madawwamiyar salama.’”
১৩তখন আমি বললাম, “হায়, প্রভু সদাপ্রভু! দেখ! ভাববাদীরা তাদের বলছে, ‘তোমরা যুদ্ধ দেখবে না; তোমাদের জন্য দূর্ভিক্ষ হবে না, কারণ আমি এই জায়গায় তোমাদের সঠিক নিরাপত্তা দেব’।”
14 Sai Ubangiji ya ce mini, “Annabawa suna ta annabcin ƙarya da sunana. Ban aike su ba, ban kuma naɗa su ba, ban yi musu magana ba. Suna muku annabci wahayin ƙarya, suna muku duba marar amfani, suna bautar gumaka suna kuma bayyana tunanin kansu ne.
১৪সদাপ্রভু আমাকে বললেন, ভাববাদীরা আমার নামে মিথ্যা ভবিষ্যদ্বাণী বলছে। আমি তাদের পাঠাই নি, তাদের আদেশও দিইনি কিংবা তাদের কিছু বলি নি। কিন্তু মিথ্যা দর্শন, অনর্থক ও মিথ্যা অনুমান তাদের নিজেদের অন্তর থেকে আসছে, সেগুলিই তারা তোমাদের কাছে ভবিষ্যদ্বাণী করছে।
15 Saboda haka, ga abin da Ubangiji ya ce game da annabawan da suke annabci da sunana. Ban aike su ba, duk da haka suna cewa, ‘Babu takobi ko yunwar da zai taɓa wannan ƙasa.’ Waɗannan annabawa takobi da yunwa za su hallaka su.
১৫তাই সদাপ্রভু এই কথা বলেন, “যে সব ভাববাদীরা আমার নামে ভবিষ্যদ্বাণী করছে, কিন্তু যাদের আমি পাঠাই নি, তারা যারা বলে, ‘এই দেশে যুদ্ধ বা দূর্ভিক্ষ হবে না।’ ঐ সব ভাববাদীরা যুদ্ধ বা দূর্ভিক্ষে ধ্বংস হয়ে যাবে।
16 Mutanen da suke musu annabcin kuwa za a kore su zuwa titunan Urushalima saboda yunwa da kuma takobi. Babu wanda zai binne su, ko ya binne matansu, ko’ya’yansu maza da mata. Zan aukar musu da masifar da ya dace da su.
১৬সেই লোকেরা, যাদের কাছে তারা ভবিষৎবাণী করেছে, দূর্ভিক্ষ ও যুদ্ধের ফলে তাদের যিরূশালেমের রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া হবে, কারণ কবর দেবার জন্য কেউ থাকবে না; তারা, তাদের স্ত্রীরা, তাদের ছেলেরা, তাদের মেয়েরা; কারণ আমি তাদের দুষ্টতা তাদের উপরেই ঢেলে দেব।
17 “Ka yi musu wannan magana, “‘Bari idanuna su yi ta zub da hawaye dare da rana kada su daina; saboda’yata budurwa, mutanena, sun sha wahalar babban rauni, an yi musu bugu mai ragargazawa.
১৭তাদের কাছে এই কথা বল, আমার চোখে দিন রাত জল বয়ে যাক। তাদের বাধা দিয়ো না, কারণ আমার প্রজার কুমারী মেয়ে আরো ভয়ঙ্কর ও দুরারোগ্য ক্ষতের মাধ্যমে বিনষ্ট হবে।
18 In na shiga cikin ƙasar, na ga waɗanda takobi ya kashe; in na shiga cikin birni, na ga waɗanda suke fama da yunwa. Da Annabi da firist duk sun tafi ƙasar da ba su sani ba.’”
১৮যদি আমি বের হয়ে ক্ষেতে যাই, তবে দেখি! তরোয়াল দিয়ে নিহত হওয়া লোকেরা; আর যদি আমি শহরে আসি, তবে দেখি! দূর্ভিক্ষের জন্য পীড়িত। এমনকি কোনো জ্ঞান ছাড়াই ভাববাদী ও যাজকেরা সেই দেশে ঘুরে বেড়ায়।
19 Ka ƙi Yahuda ɗungum ke nan? Kana ƙyamar Sihiyona ne? Me ya sa ka buge mu don kada mu warke? Mun sa zuciya ga salama babu abin alherin da ya zo, mun sa rai ga lokacin warkarwa amma sai ga razana.
১৯তুমি কি যিহূদাকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করেছ? তুমি কি সিয়োনকে ঘৃণা কর? কেন তুমি আমাদের এমন কষ্ট দেবে যখন আমাদের জন্য সুস্থতা নেই? আমরা শান্তির আশা করেছিলাম, কিন্তু কিছুই ভালো হল না এবং সুস্থ হবার আশা করেছিলাম, কিন্তু সেখানে শুধুই আতঙ্ক।
20 Ya Ubangiji, mun gane da muguntarmu da kuma laifin kakanninmu; tabbatacce mun yi maka zunubi.
২০হে সদাপ্রভু, আমরা আমাদের অপরাধ, আমাদের পূর্বপুরুষদের পাপ কাজ স্বীকার করছি; কারণ আমরা সত্যিই তোমার বিরুদ্ধে পাপ করেছি।
21 Saboda sunanka kada ka ƙi mu; kada ka ƙasƙantar da kursiyoyinka mai ɗaukaka. Ka tuna da alkawarinka da mu kada ka tā da shi.
২১আমাদের অগ্রাহ্য কোরো না! তোমার নামের জন্য, তোমার গৌরবময় সিংহাসনকে অপমানিত হতে দিয়ো না। আমাদের জন্য স্থাপন করা চুক্তির কথা স্মরণ কর এবং তা ভেঙে ফেল না।
22 Akwai wani daga cikin gumaka marasa amfani na al’ummai da ya kawo ruwan sama? Sararin sama kansu sukan yi yayyafi? A’a, kai ne, ya Ubangiji Allahnmu. Saboda haka sa zuciyarmu tana a kanka, gama kai ne kake yi wannan duka.
২২জাতিদের মধ্যে কোনো মূর্ত্তি কি আকাশমণ্ডল থেকে বসন্তের বৃষ্টি আনতে পারে? তুমিই কি সেই জন না, আমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি তা পারেন। আমরা তোমাতেই আশা রাখি, কারণ তুমিই এই সমস্ত কিছু করে থাক।”

< Irmiya 14 >