< Farawa 21 >

1 Ana nan sai Ubangiji ya nuna wa Saratu alheri kamar yadda ya ce, Ubangiji kuma ya yi wa Saratu abin da ya yi alkawari.
সদাপ্রভু নিজের কথা অনুযায়ী সারার যত্ন নিলেন; সদাপ্রভু যা বলেছেন, সারার প্রতি তাই করলেন।
2 Saratu ta yi ciki, ta kuma haifa wa Ibrahim ɗa a tsufansa; a daidai lokacin da Allah ya yi masa alkawari.
সারা গর্ভবতী হয়ে ঈশ্বরের বলা নির্দিষ্ট দিনের অব্রাহামের বৃদ্ধ বয়সে তাঁর জন্য একটি ছেলের জন্ম দিলেন।
3 Ibrahim ya sa wa ɗan da Saratu ta haifa masa suna Ishaku.
অব্রাহাম সারার গর্ভজাত নিজের ছেলের নাম ইস্‌হাক অর্থাৎ হাস্য, রাখলেন।
4 Sa’ad da ɗansa Ishaku ya kai kwana takwas da haihuwa, sai Ibrahim ya yi masa kaciya, kamar yadda Allah ya umarce shi.
পরে ঐ ছেলে ইস্‌হাকের আট দিন বয়সে অব্রাহাম ঈশ্বরের আজ্ঞানুসারে তাঁর ত্বকছেদ করলেন।
5 Ibrahim yana da shekara ɗari, sa’ad da aka haifa masa ɗansa Ishaku.
যখন ইসহাকের জন্ম হয়, তখন অব্রাহামের একশো বছর বয়স ছিল।
6 Saratu ta ce, “Allah ya sa na yi dariya, kuma duk wanda ya ji game da wannan, zai yi dariya tare da ni.”
আর সারা বললেন, “ঈশ্বর আমাকে হাঁসালেন; যে কেউ এটা শুনবে, সে আমার সঙ্গে হাসবে।”
7 Ta kuma ƙara da cewa, “Dā, wa zai iya ce wa Ibrahim, Saratu za tă yi renon yara? Duk da haka na haifar masa ɗa cikin tsufansa.”
তিনি আরও বললেন, “সারা শিশুদেরকে স্তন পান করাবে, এমন কথা অব্রাহামকে কে বলতে পারত? কারণ আমি তাঁর বৃদ্ধ বয়সে তাঁর জন্য ছেলের জন্ম দিলাম!”
8 Yaron ya yi girma, aka kuma yaye shi, a ranar da aka yaye shi kuwa, Ibrahim ya yi babban biki.
পরে বালকটি বড় হয়ে স্তন পান ত্যাগ করল এবং যে দিন ইস্‌হাক স্তন পান ত্যাগ করল, সেই দিন অব্রাহাম মহাভোজ প্রস্তুত করলেন।
9 Amma Saratu ta ga cewa yaron da Hagar, mutuniyar Masar ta haifa wa Ibrahim yana wa ɗanta Ishaku gori,
আর মিস্রীয়া হাগার অব্রাহামের জন্য যে ছেলের জন্ম দিয়েছিল, সারা তাকে ঠাট্টা করতে দেখলেন।
10 sai ta ce wa Ibrahim, “Ka kori baiwan nan tare da ɗanta, saboda ɗan baiwan nan ba zai taɓa raba gādo da ɗana Ishaku ba.”
১০তাতে তিনি অব্রাহামকে বললেন, “তুমি ঐ দাসীকে ও ওর ছেলেকে তাড়িয়ে দাও; কারণ আমার ছেলে ইস্‌হাকের সঙ্গে ঐ দাসীর ছেলে উত্তরাধিকারী হবে না।”
11 Al’amarin ya ɓata wa Ibrahim rai sosai domin zancen ya shafi ɗansa.
১১এই কথায় অব্রাহাম নিজের ছেলের কারণে অতি দুঃখিত হলেন।
12 Amma Allah ya ce wa Ibrahim, “Kada hankalinka yă tashi game da yaron nan da kuma baiwarka. Ka saurari duk abin da Saratu ta faɗa maka, saboda ta wurin Ishaku ne za a lissafta zuriyarka.
১২কিন্তু ঈশ্বর অব্রাহামকে বললেন, “ঐ বালকের কারণে ও তোমার ঐ দাসীর কারণে দুঃখিত হয়ো না; সারা তোমাকে যা বলছে, তার সেই কথা শোন; কারণ ইস্‌হাকের মাধ্যমে তোমার বংশ আখ্যাত হবে।
13 Zan ba ɗan baiwan nan al’umma shi ma, domin shi zuriyarka ne.”
১৩আর ঐ দাসীর ছেলে থেকেও আমি এক জাতি তৈরী করব, কারণ সে তোমার বংশীয়।”
14 Kashegari da sassafe sai Ibrahim ya ɗauki abinci da salkar ruwa, ya ba wa Hagar. Ya ɗora su a kafaɗunta, sa’an nan ya sallame ta da yaron. Ta kama hanyarta ta kuma yi ta yawo a cikin jejin Beyersheba.
১৪পরে অব্রাহাম ভোরবেলায় উঠে রুটি ও জলের থলি নিয়ে হাগারের কাঁধে দিয়ে ছেলেটিকে সমর্পণ করে তাকে বিদায় করলেন। তাতে সে চলে গিয়ে বের-শেবা মরুপ্রান্তে ঘুরে বেড়াল।
15 Sa’ad da ruwan da yake cikin salkan ya ƙare, sai ta ajiye yaron a ƙarƙashin wani ƙaramin itace.
১৫যখন থলির জল শেষ হল, তাতে সে এক ঝোপের নীচে ছেলেটিকে ফেলে রাখল;
16 Sai ta tafi, ta zauna ɗan nesa da yaron, misalin nisan harbin baka, gama ta yi tunani ta ce, “Ba zan iya kallon yaron yana mutuwa ba.” Da ta zauna nesa da yaron, sai ta fara kuka.
১৬তারপর সে তার কাছ থেকে কিছুটা দূরে গিয়ে বসল, কারণ সে বলল, “ছেলেটির মৃত্যু আমি দেখব না।” আর সে তার কাছ থেকে দূরে বসে উচ্চৈঃস্বরে কাঁদতে লাগল।
17 Allah kuwa ya ji yaron yana kuka, sai mala’ikan Allah ya kira Hagar daga sama ya ce mata, “Mene ne damuwarki, Hagar? Kada ki ji tsoro, Allah ya ji yaron yana kuka yayinda yake kwance a can.
১৭ঈশ্বর ছেলেটির বর শুনলেন; এবং ঈশ্বরের দূত আকাশ থেকে ডেকে হাগারকে বললেন, “হাগার, তোমার কি হল? ভয় কর না, ছেলেটি যেখানে আছে, ঈশ্বর সেখান থেকে তার রব শুনলেন;
18 Ki ɗaga yaron ki riƙe shi a hannu, gama zan mai da shi al’umma mai girma.”
১৮তুমি ওঠ, ছেলেটিকে তোলো এবং তাকে উত্সাহ দাও; কারণ আমি তার মধ্যে দিয়ে এক মহাজাতি তৈরী করব।”
19 Sa’an nan Allah ya buɗe idanunta ta ga wata rijiyar ruwa. Don haka sai ta tafi ta cika salkan da ruwa, ta kuma ba wa yaron ruwa ya sha.
১৯তখন ঈশ্বর তার চোখ খুলে দিলেন এবং সে এক জলের কুয়ো দেখতে পেল। সে সেখানে গিয়ে জলের থলিতে জল ভরে ছেলেটিকে পান করাল।
20 Allah ya kasance da yaron, yayinda yake girma. Ya yi zama a jeji, ya kuma zama maharbi.
২০পরে ঈশ্বর ছেলেটির সঙ্গে ছিলেন এবং সে বড় হয়ে উঠল। সে মরুভূমি থেকে ধনুকধারী হয়ে উঠল।
21 Yayinda yake zama a Jejin Faran, sai mahaifiyarsa ta samo masa mata daga Masar.
২১সে পারন প্রান্তরে বাস করল এবং তার মা তার বিয়ের জন্য মিশর দেশ থেকে একটি মেয়ে আনল।
22 A lokacin nan Abimelek da Fikol, komandan rundunoninsa suka zo suka ce wa Ibrahim, “Allah yana tare da kai a ko mene ne kake yi.
২২ঐ দিনের অবীমেলক এবং তাঁর সেনাপতি ফীখোল অব্রাহামকে বললেন, “আপনি যা কিছু করেন, সে সব কিছুতেই ঈশ্বর আপনার সঙ্গী।”
23 Yanzu ka rantse mini a nan a gaban Allah cewa, ba za ka yaudare ni ko’ya’yana ko kuma zuriyata ba. Ka nuna mini alheri, kai da ƙasar da kake zama baƙunci kamar yadda na nuna maka.”
২৩“অতএব আপনি এখন এই জায়গায় ঈশ্বরের দিব্যি করে আমাকে বলুন যে, আমার প্রতি ও আমার ছেলে ও বংশধরদের প্রতি বিশ্বাসঘাতকতা করবেন না; আমি আপনার যেমন চুক্তির প্রতি বিশ্বস্ততা করেছি, আপনিও আমার প্রতি ও আপনার বাসস্থান এই দেশের প্রতি সেরকম চুক্তির প্রতি বিশ্বস্ততা করবেন।”
24 Ibrahim ya ce, “Na rantse.”
২৪তখন অব্রাহাম বললেন, “শপথ করব।”
25 Sa’an nan Ibrahim ya kawo kuka ga Abimelek game da rijiyar ruwan da bayin Abimelek suka ƙwace.
২৫কিন্তু অবীমেলকের দাসেরা একটি জলপূর্ণ কূপ সবলে অধিকার করেছিল, এই জন্য অব্রাহাম অবীমেলককে অভিযোগ করলেন।
26 Sai Abimelek ya ce, “Ban san wanda ya yi wannan ba. Ba ka faɗa mini ba, ban kuwa taɓa ji ba, sai yau.”
২৬অবীমেলক বললেন, “এই কাজ কে করেছে, তা আমি জানি না; আপনিও আমাকে জানাননি এবং আমিও কেবল আজ এ কথা শুনলাম।”
27 Sai Ibrahim ya kawo tumaki da shanu ya ba wa Abimelek, sai su biyun suka yi yarjejjeniya.
২৭পরে অব্রাহাম ভেড়া ও গরু নিয়ে অবীমেলককে দিলেন এবং উভয়ে একটি নিয়ম তৈরী করলেন।
28 Ibrahim ya ware’yan raguna bakwai daga cikin garke,
২৮আর অব্রাহাম পাল থেকে সাতটা বাচ্চা ভেড়া আলাদা করে রাখলেন।
29 sai Abimelek ya ce wa Ibrahim, “Mene ne ma’anar’yan raguna bakwai da ka keɓe?”
২৯অবীমেলক অব্রাহামকে জিজ্ঞাসা করলেন, “আপনি কি অর্থে এই সাত বাচ্চা ভেড়া আলাদা করে রাখলেন?”
30 Ibrahim ya amsa ya ce, “Ka karɓi waɗannan’yan tumaki bakwai daga hannuna a matsayin shaida cewa ni ne na haƙa wannan rijiya.”
৩০তিনি বললেন, “আমি যে এই কুয়ো খুঁড়েছি, তাঁর প্রমাণের জন্য আমার থেকে এই সাত বাচ্চা ভেড়া আপনাকে গ্রহণ করতে হবে।”
31 Saboda haka aka kira wurin Beyersheba, domin a nan ne su biyun suka yi rantsuwa.
৩১এজন্য তিনি সে জায়গার নাম বের-শেবা [শপথের কুয়ো] রাখলেন, কারণ সেই জায়গায় তাঁরা উভয়ে শপথ করলেন।
32 Bayan da aka yi yarjejjeniya a Beyersheba, sai Abimelek da Fikol, komandan rundunoninsa suka koma ƙasar Filistiyawa.
৩২এই ভাবে তাঁরা বের-শেবাতে নিয়ম তৈরী করলেন এবং পরে অবীমেলক ও তাঁর সেনাপতি ফীখোল উঠে পলেষ্টীয়দের দেশে ফিরে গেলেন।
33 Sai Ibrahim ya shuka itacen tsamiya a Beyersheba, a can kuma ya kira bisa sunan Ubangiji, Allah Madawwami.
৩৩পরে অব্রাহাম বের-শেবায় ঝাউগাছ রোপণ করে সেই জায়গায় অনন্তকালস্থায়ী ঈশ্বর সদাপ্রভুর নামে উপাসনা করলেন।
34 Ibrahim kuwa ya zauna a ƙasar Filistiyawa na dogon lokaci.
৩৪অব্রাহাম পলেষ্টীয়দের দেশে অনেক দিন বাস করলেন।

< Farawa 21 >