< Farawa 20 >

1 Daga Mamre, Ibrahim ya kama hanya ya nufi wajajen Negeb, ya zauna a tsakanin Kadesh da Shur. Ya zauna a Gerar na ɗan lokaci,
আর অব্রাহাম সেখান থেকে দক্ষিণ দেশে যাত্রা করে কাদেশ ও শূরের মাঝখানে থাকলেন ও গবারে বাস করলেন।
2 a can ne Ibrahim ya ce game da matarsa Saratu, “Ita’yar’uwata ce.” Sai Abimelek sarkin Gerar ya aiko a kawo masa Saratu.
আর অব্রাহাম নিজের স্ত্রী সারার বিষয়ে বললেন, “এ আমার বোন” তাতে গবারের রাজা অবীমেলক লোক পাঠিয়ে সারাকে গ্রহণ করলেন।
3 Amma wata rana da dad dare Allah ya zo wa Abimelek a cikin mafarki ya ce masa, “Kai da matacce ɗaya kuke, saboda matar da ka ɗauka. Ita matar aure ce.”
কিন্তু রাতে ঈশ্বর স্বপ্নে অবীমেলকের কাছে এসে বললেন, “দেখ, ঐ যে নারীকে গ্রহণ করেছ, তার জন্য তোমার মৃত্যু হবে, কারণ সে একজন লোকের স্ত্রী।”
4 Abimelek dai bai riga ya kusace ta ba tukuna, saboda haka ya ce, “Ya Ubangiji za ka hallaka al’umma marar laifi?
তখন অবীমেলক তাঁর কাছে যাননি; তাই তিনি বললেন, “প্রভু, যে জাতি নির্দোষ, তাকেও কি আপনি হত্যা করবেন?”
5 Ba shi ne ya ce mini, ‘Ita’yar’uwata ba ce,’ ita ma ba tă ce, ‘Shi ɗan’uwana ba ne’? Na yi haka da kyakkyawan nufi da hannuwa masu tsabta.”
সেই ব্যক্তি কি আমাকে বলেনি, এ আমার বোন? এবং সেই স্ত্রীও কি বলেনি, এ আমার ভাই? আমি যা করেছি, তা হৃদয়ের সরলতায় ও হাতের নির্দোষতায় করেছি।
6 Sai Allah ya ce masa a cikin mafarki “I, na san ka yi wannan da kyakkyawan nufi, saboda haka ne na kiyaye ka daga yin mini zunubi. Shi ya sa ban bar ka ka taɓa ta ba.
তখন ঈশ্বর স্বপ্নে তাঁকে বললেন, “তুমি হৃদয়ের সরলতায় এ কাজ করেছ, তা আমিও জানি এবং আমার বিরুদ্ধে পাপ করতে আমি তোমাকে বারণ করলাম; এই জন্য তাকে স্পর্শ করতে দিলাম না।
7 Yanzu ka komar da matar mutumin, gama shi annabi ne, zai kuma yi maka addu’a, za ka kuwa rayu. In ba ka komar da ita ba fa, ka sani tabbatacce kai da dukan abin da yake naka za ku mutu.”
অতএব, সেই ব্যক্তির স্ত্রীকে ফিরিয়ে দাও, কারণ সে ভাববাদী; আর সে তোমার জন্য প্রার্থনা করবে, তাতে তুমি বাঁচবে; কিন্তু যদি তাকে ফিরিয়ে না দাও, তবে এটা জেনে রাখ, তুমি ও তোমরা সকলেই নিশ্চয় মরবে।”
8 Kashegari da sassafe, sai Abimelek ya tara dukan fadawansa, ya faɗa musu duk abin da ya faru, suka ji tsoro ƙwarai da gaske.
অবীমেলক খুব সকালে উঠে নিজের সব দাসকে ডেকে ঐ সমস্ত বিবরণ তাদেরকে বললেন; তাতে তারা খুব ভয় পেল।
9 Sa’an nan Abimelek ya kira Ibrahim ciki ya ce, “Me ke nan ka yi mana? Ta wace hanya ce na yi maka laifi har da ka kawo irin wannan babban laifi a kaina da kuma masarautata? Ka yi mini abubuwan da bai kamata a yi ba.”
পরে অবীমেলক অব্রাহামকে ডেকে বললেন, “আপনি আমাদের সঙ্গে এ কি ব্যবহার করলেন? আমি আপনার কাছে কি দোষ করেছি যে আপনি আমাকে ও আমার রাজ্যকে এমন মহাপাপগ্রস্ত করলেন? আপনি আমার প্রতি অনুচিত কাজ করলেন।”
10 Abimelek ya kuma ce wa Ibrahim, “Me ya sa ka yi wannan?”
১০অবীমেলক অব্রাহামকে বললেন, “আপনি কি দেখেছিলেন যে, এমন কাজ করলেন?”
11 Ibrahim ya ce, “Na ce a raina, ‘Tabbatacce babu tsoron Allah a wannan wuri, za su kuwa kashe ni saboda matata.’
১১তখন অব্রাহাম বললেন, “আমি ভেবেছিলাম, এই জায়গায় নিশ্চয় ঈশ্বর ভয় নেই, তাই এরা হয়তো আমার স্ত্রীর লোভে আমাকে হত্যা করবে।
12 Ban da haka, tabbatacce ita’yar’uwata ce,’yar mahaifina, ko da yake ba daga uwata ba, ta kuma zama matata.
১২আর সে অবশ্যই আমার বোন, সে আমার বাবার মেয়ে কিন্তু মায়ের নয়, পরে আমার স্ত্রী হল।
13 Sa’ad da Allah ya sa na tashi daga gidan mahaifina na ce mata, ‘Wannan shi ne yadda za ki nuna mini ƙaunarki. Duk inda muka tafi, ki ce game da ni, “Shi ɗan’uwana ne.”’”
১৩যখন ঈশ্বর আমাকে বাবার বাড়ি ছেড়ে যেতে বলেছিলেন তখন আমি তাকে বলেছিলাম, তুমি আমার প্রতি তোমার এই দয়া করতে হবে, আমরা যে সমস্ত জায়গায় যাব আমার সম্মন্ধে বলবে, এ আমার ভাই।”
14 Sai Abimelek ya kawo awaki da shanu da bayi maza da mata, ya ba wa Ibrahim, ya kuma komar da Saratu matarsa gare shi.
১৪তখন অবীমেলক ভেড়া, গরু ও দাস দাসী এনে অব্রাহামকে দান করলেন এবং তাঁর স্ত্রী সারাকেও ফিরিয়ে দিলেন;
15 Abimelek ya kuma ce, “Ƙasata tana gabanka, ka zauna a duk inda kake so.”
১৫অবীমেলক বললেন, “দেখুন, আমার দেশ আপনার সামনে আছে আপনার যেখানে ইচ্ছা সেখানে বাস করুন।”
16 Ga Saratu kuwa ya ce, “Ina ba wa ɗan’uwanki shekel dubu na azurfa, shaida ce ta tabbatarwa a idanun dukan waɗanda suke tare da ke, da kuma a gaban kowa cewa ba ki da laifi.”
১৬আর তিনি সারাকে বললেন, “দেখুন, আমি আপনার ভাইকে হাজার টুকরো রূপা দিলাম; দেখুন, আপনার সঙ্গী সকলের কাছে তা আপনার চোখের আবরণ স্বরূপ; সব বিষয়ে আপনার বিচার নিষ্পত্তি হল।”
17 Sai Ibrahim ya yi addu’a ga Allah, Allah kuma ya warkar da Abimelek, da matarsa da bayinsa mata domin su haihu,
১৭পরে অব্রাহাম ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, আর ঈশ্বর অবীমেলককে ও তাঁর স্ত্রীকে ও তাঁর দাসীদেরকে সুস্থ করলেন; তাতে তারা প্রসব করল।
18 gama Ubangiji ya rufe kowace mahaifa a gidan Abimelek saboda Saratu, matar Ibrahim.
১৮কারণ অব্রাহামের স্ত্রী সারার জন্য সদাপ্রভু অবীমেলকের পরিবারে সমস্ত গর্ভ রোধ করেছিলেন।

< Farawa 20 >