< 1 Tarihi 27 >

1 Wannan shi ne jerin Isra’ilawa, kawunan iyalai, shugabannin dubu-dubu da shugabannin ɗari-ɗari, da manyan ma’aikatansu, waɗanda suka yi wa sarki hidima a dukan abin da ya shafi ɓangarorin mayaƙan da suke aiki wata-wata a dukan shekara. Kowane sashe yana da mutane 24,000.
এই হল সেই ইস্রায়েলীদের তালিকা—যারা বিভিন্ন বংশের কর্তাব্যক্তি, সহস্র-সেনাপতি ও শত-সেনাপতি, ও তাদের কর্মকর্তা হয়ে সারা বছর ধরে মাসের পর মাস সেনাবিভাগ-সংক্রান্ত বিষয়ে রাজার সেবা করে গেলেন। প্রত্যেক বিভাগে 24,000 জন লোক থাকত।
2 Wanda yake lura da sashe na fari, na wata na farko, shi ne Yashobeyam ɗan Zabdiyel. Akwai mutane 24,000 a sashensa.
প্রথম মাসের জন্য প্রথম বিভাগের দায়িত্বে ছিলেন সব্দীয়েলের ছেলে যাশবিয়াম। তাঁর বিভাগে 24,000 জন লোক ছিল।
3 Shi zuriyar Ferez ne kuma babba na dukan shugabannin mayaƙa don wata na farko.
তিনি পেরসের এক বংশধর ছিলেন এবং প্রথম মাসের জন্য সব সামরিক কর্মকর্তার প্রধান হলেন।
4 Wanda yake lura da sashen don wata na biyu shi ne Dodai mutumin Ahowa; Miklot ne shugaban sashensa. Akwai mutane 24,000 a sashensa.
দ্বিতীয় মাসের জন্য সেই বিভাগের দায়িত্বে ছিলেন অহোহীয় দোদয়; তাঁর বিভাগের নেতা ছিলেন মিক্লোৎ। তাঁর বিভাগে 24,000 জন লোক ছিল।
5 Shugaban mayaƙa na uku, don wata na uku, shi ne Benahiya ɗan Yehohiyada firist. Shi ne babba kuma akwai mutane 24,000 a sashensa.
তৃতীয় মাসের জন্য সৈন্যদলের তৃতীয় সেনাপতি হলেন যাজক যিহোয়াদার ছেলে বনায়। তিনিই প্রধান ছিলেন ও তাঁর বিভাগে 24,000 জন লোক ছিল।
6 Wannan shi ne Benahiya wanda yake ɗaya daga cikin jarumawa Talatin nan kuma shi ne yake babba a cikin Talatin ɗin. Ɗansa Ammizabad ne yake lura da sashensa.
তিনি সেই বনায়, যিনি সেই ত্রিশজনের মধ্যে একজন বলবান যোদ্ধা ছিলেন এবং সেই ত্রিশজনের নেতাও হলেন। তাঁর ছেলে অম্মীষাবাদ তাঁর বিভাগের নেতা ছিলেন।
7 Na huɗu, don wata na huɗu, shi ne Asahel ɗan’uwan Yowab; ɗansa Zebadiya shi ne magājinsa. Akwai mutane 24,000 a sashensa.
চতুর্থ মাসের জন্য চতুর্থ সেনাপতি হলেন যোয়াবের ভাই অসাহেল; তাঁর ছেলে সবদিয় তাঁর উত্তরাধিকারী হলেন। তাঁর বিভাগে 24,000 জন লোক ছিল।
8 Na biyar don wata na biyar, shi ne Shamhut mutumin Izhar shugaban mayaƙa. Akwai mutane 24,000 a sashensa.
পঞ্চম মাসের জন্য পঞ্চম সেনাপতি হলেন যিষ্রাহীয় শমহূৎ। তাঁর বিভাগে 24,000 জন লোক ছিল।
9 Na shida, don wata na shida, shi ne Ira ɗan Ikkesh mutumin Tekowa. Akwai mutane 24,000 a sashensa.
ষষ্ঠ মাসের জন্য ষষ্ঠ (সেনাপতি) হলেন তকোয়ীয় ইক্কেশের ছেলে ঈরা। তাঁর বিভাগে 24,000 জন লোক ছিল।
10 Na Bakwai, don wata na bakwai, shi ne Helez mutumin Felon, mutumin Efraim. Akwai mutane 24,000 a sashensa.
সপ্তম মাসের জন্য সপ্তম সেনাপতি হলেন পলোনীয় হেলস, যিনি যাতে একজন ইফ্রয়িমীয় ছিলেন। তাঁর বিভাগে 24,000 জন লোক ছিল।
11 Na takwas, don wata na takwas, shi ne Sibbekai mutumin Husha, mutumin Zera. Akwai mutane 24,000 a sashensa.
অষ্টম মাসের জন্য অষ্টম সেনাপতি হলেন হূশাতীয় সিব্বখয়, যিনি যাতে একজন সেরহীয় ছিলেন। তাঁর বিভাগে 24,000 জন লোক ছিল।
12 Na tara, don wata na tara, shi ne Abiyezer mutumin Anatot, mutumin Benyamin. Akwai mutane 24,000 a sashensa.
নবম মাসের জন্য নবম সেনাপতি হলেন অনাথোতীয় অবীয়েষর, যিনি যাতে একজন বিন্যামীনীয় ছিলেন। তাঁর বিভাগে 24,000 জন লোক ছিল।
13 Na goma, don wata na goma, shi ne Maharai mutumin Netofa, mutumin Zera. Akwai mutane 24,000 a sashensa.
দশম মাসের জন্য দশম সেনাপতি হলেন নটোফাতীয় মহরয়, যিনি যাতে একজন সেরহীয় ছিলেন। তাঁর বিভাগে 24,000 জন লোক ছিল।
14 Na goma sha ɗaya, don wata goma sha ɗaya, shi ne Benahiya mutumin Firaton, mutumin Efraim. Akwai mutane 24,000 a sashensa.
একাদশতম মাসের জন্য একাদশতম সেনাপতি হলেন পিরিয়াথোনীয় বনায়, যিনি যাতে একজন ইফ্রয়িমীয় ছিলেন। তাঁর বিভাগে 24,000 জন লোক ছিল।
15 Na goma sha biyu don wata goma sha biyu, shi ne Heldai mutumin Netofa, daga iyalin Otniyel. Akwai mutane 24,000 a sashensa.
দ্বাদশতম মাসের জন্য দ্বাদশতম সেনাপতি হলেন নটোফাতীয় হিলদয়, যিনি অৎনীয়েলের বংশোদ্ভুক্ত ছিলেন। তাঁর বিভাগে 24,000 জন লোক ছিল।
16 Shugabannin da suke bisa kabilan Isra’ila, bisa mutanen Ruben su ne, Eliyezer ɗan Zikri; bisa mutanen Simeyon shi ne, Shefatiya ɗan Ma’aka
ইস্রায়েলের গোষ্ঠীসম্প্রদায়গুলির নেতারা হলেন: রূবেণীয়দের উপরে: সিখ্রির ছেলে ইলীয়েষর; শিমিয়োনীয়দের উপরে: মাখার ছেলে শফটিয়;
17 bisa mutanen Lawi shi ne, Hashabiya ɗan Kemuwel; bisa mutanen Haruna shi ne, Zadok;
লেবির গোষ্ঠীর উপরে: কমূয়েলের ছেলে হশবিয়; হারোণের গোষ্ঠীর উপরে: সাদোক;
18 bisa mutanen Yahuda shi ne, Elihu, ɗan’uwan Dawuda; bisa mutanen Issakar shi ne, Omri ɗan Mika’ilu;
যিহূদা গোষ্ঠীর উপরে: দাউদের এক ভাই ইলীহূ; ইষাখর গোষ্ঠীর উপরে: মীখায়েলের ছেলে অম্রি;
19 bisa mutanen Zebulun shi ne, Ishmahiya ɗan Obadiya; bisa mutanen Naftali shi ne, Yerimot ɗan Azriyel;
সবূলূন গোষ্ঠীর উপরে: ওবদিয়ের ছেলে যিশ্মায়য়; নপ্তালি গোষ্ঠীর উপরে: অস্রীয়েলের ছেলে যিরেমোৎ;
20 bisa mutanen Efraim shi ne, Hosheya ɗan Azaziya; bisa rabin kabilar Manasse shi ne, Yowel ɗan Fedahiya;
ইফ্রয়িমীয়দের উপরে: অসসিয়ের ছেলে হোশেয়; মনঃশির অর্ধেক গোষ্ঠীর উপরে: পদায়ের ছেলে যোয়েল;
21 bisa ɗayan rabi kabilar Manasse a Gileyad shi ne, Iddo ɗan Zakariya; bisa mutanen Benyamin shi ne, Ya’asiyel ɗan Abner;
গিলিয়দে বসবাসকারী মনঃশির অর্ধেক গোষ্ঠীর উপর: সখরিয়ের ছেলে যিদ্দো; বিন্যামীন গোষ্ঠীর উপর: অবনেরের ছেলে যাসীয়েল;
22 bisa mutanen Dan shi ne, Azarel ɗan Yeroham. Waɗannan su ne shugabanni a bisa kabilan Isra’ila.
দান গোষ্ঠীর উপর: যিরোহমের ছেলে অসরেল। এরাই ইস্রায়েলের বিভিন্ন গোষ্ঠীসম্প্রদায়ের নেতা।
23 Dawuda bai ƙirga mutanen da suke’yan shekara ashirin ko ƙasa ba, domin Ubangiji ya yi alkawari zai sa Isra’ila su yi yawa kamar taurari a sararin sama.
দাউদ, কুড়ি বছর বা তার কমবয়সি কোনও লোকের সংখ্যা গণনা করেননি, কারণ সদাপ্রভু ইস্রায়েলকে আকাশের তারার মতো বহুসংখ্যক করে দেবেন বলে প্রতিজ্ঞা করলেন।
24 Yowab ɗan Zeruhiya ya fara ƙirgan mutanen amma bai gama ba. Hasala ta sauko a kan Isra’ila saboda wannan ƙirge, ba a kuma shigar da adadin a littafin tarihin Sarki Dawuda ba.
সরূয়ার ছেলে যোয়াব জনগণনা করতে শুরু করলেন কিন্তু তা শেষ করেননি। এই জনগণনার কারণে ইস্রায়েলের উপর ঈশ্বরের ক্রোধ নেমে এসেছিল, এবং সেই সংখ্যাটি রাজা দাউদের ইতিহাস-গ্রন্থে নথিভুক্ত হয়নি।
25 Azmawet ɗan Adiyel shi ne mai lura da ɗakuna ajiyar fada. Yonatan ɗan Uzziya shi ne mai lura da ɗakunan ajiya a yankuna, cikin garuruwa, ƙauyuka da kuma hasumiyoyin tsaro.
রাজকীয় ভাঁড়ারঘরগুলি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল অদীয়েলের ছেলে অসমাবৎকে। প্রত্যন্ত জেলা, নগর, গ্রাম ও নজর-মিনারগুলিতে অবস্থিত ভাঁড়ারঘরগুলি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল উষিয়ের ছেলে যোনাথনকে।
26 Ezri ɗan Kelub shi ne mai lura da ma’aikatan gona waɗanda suke nome ƙasar.
দেশে যারা কৃষিকর্ম করত, তাদের দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল কলূবের ছেলে ইষ্রিকে।
27 Shimeyi mutumin Ramat shi ne mai lura da gonakin inabi. Zabdi mutumin Shifam shi ne mai lura da amfanin gonakin inabi don matsin ruwan inabi.
দ্রাক্ষাক্ষেতগুলি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল রামাথীয় শিমিয়িকে। দ্রাক্ষাক্ষেতে উৎপন্ন দ্রাক্ষারসের ভাণ্ডারগুলি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল শিফমীয় সব্দিকে।
28 Ba’al-Hanan mutumin Geder shi ne mai lura da itatuwan zaitun da na al’ul a gindin tuddan yamma. Yowash shi ne mai lura da tanadin man zaitun.
পশ্চিমদিকের পর্বতমালার পাদদেশে অবস্থিত পাহাড়ি এলাকার জলপাই ও দেবদারু-ডুমুর গাছগুলি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল গদেরীয় বায়াল-হাননকে। জলপাই তেল জোগানোর দায়িত্ব দেওয়া হল যোয়াশকে।
29 Shitrai mutumin Sharon shi ne mai lura da garkuna masu kiwo a Sharon. Shafat ɗan Adlai shi ne mai lura da garkuna a kwari.
শারোণে চরে বেড়ানো গরু-ছাগলের পালগুলি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল শারোণীয় সিট্রয়কে। উপত্যকাগুলিতে গরু-ছাগলের যেসব পাল ছিল, সেগুলি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল অদলয়ের ছেলে শাফটকে।
30 Obil mutumin Ishmayel shi ne mai lura da raƙuma. Yedehiya mutumin Meronot shi ne mai lura da jakuna.
উটগুলি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল ইশ্মায়েলীয় ওবীলকে। গাধাগুলি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল মেরোণোথীয় যেহদিয়কে।
31 Yaziz mutumin Hagiri shi ne mai lura da tumaki. Dukan waɗannan shugabanni ne masu lura da mallakar Sarki Dawuda.
মেষের পালগুলি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল হাগরীয় যাসীষকে। এরা সবাই রাজা দাউদের সম্পত্তি দেখাশোনা করার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।
32 Yonatan, kawun Dawuda, shi ne mashawarci, mutum mai hangen nesa kuma marubuci. Yehiyel ɗan Hakmoni ne ya lura da’ya’yan sarki maza.
দাউদের কাকা যোনাথন ছিলেন এমন একজন পরামর্শদাতা, যিনি জ্ঞানবুদ্ধিতে পরিপূর্ণ একজন মানুষ ও একজন শাস্ত্রবিদও ছিলেন। হকমোনির ছেলে যিহীয়েল রাজার ছেলেদের যত্ন নিতেন।
33 Ahitofel shi ne mashawarcin sarki. Hushai mutumin Arkitawa shi ne abokin sarki na kud da kud.
অহীথোফল রাজার পরামর্শদাতা ছিলেন। অর্কীয় হূশয় রাজার অন্তরঙ্গ বন্ধু ছিলেন।
34 Yehohiyada ɗan Benahiya da Abiyatar ne suka gāji Ahitofel. Yowab shi ne shugaban mayaƙan masarauta.
অহীথোফলের স্থলাভিষিক্ত হলেন অবিয়াথর ও বনায়ের ছেলে যিহোয়াদা। যোয়াব ছিলেন রাজকীয় সৈন্যদলের সেনাপতি।

< 1 Tarihi 27 >