< 1 Tarihi 26 >

1 Ɓangarorin Matsaran Ƙofofi su ne, Daga Korayawa, Meshelemiya ɗan Kore, ɗaya daga cikin’ya’yan Asaf maza.
দ্বাররক্ষীদের বিভিন্ন বিভাগ: কোরহীয়দের মধ্যে থেকে: আসফের বংশোদ্ভুক্ত কোরির ছেলে মশেলিমিয়।
2 Meshelemiya yana da’ya’ya maza. Zakariya ɗan fari, Yediyayel na biyu, Zebadiya na uku, Yatniyel na huɗu,
মশেলিমিয়ের কয়েকটি ছেলে ছিল: বড়ো ছেলে সখরিয়, দ্বিতীয়জন যিদীয়েল, তৃতীয়জন সবদিয়, চতুর্থজন যৎনীয়েল,
3 Elam na biyar, Yehohanan na shida da Eliyehoyenai na bakwai.
পঞ্চমজন এলম, ষষ্ঠজন যিহোহানন এবং সপ্তমজন ইলিহৈনয়।
4 Obed-Edom shi ma yana da’ya’ya maza. Shemahiya ɗan fari, Yehozabad na biyu, Yowa na uku, Sakar na huɗu Netanel na biyar,
ওবেদ-ইদোমেরও কয়েকটি ছেলে ছিল: বড়ো ছেলে শময়িয়, দ্বিতীয়জন যিহোষাবদ, তৃতীয়জন যোয়াহ, চতুর্থজন সাখর, পঞ্চমজন নথনেল,
5 Ammiyel na shida, Issakar na bakwai da Feyuletai na takwas. (Gama Allah ya albarkace Obed-Edom.)
ষষ্ঠজন অম্মীয়েল, সপ্তমজন ইষাখর এবং অষ্টমজন পিয়ূল্লতয়। (কারণ ঈশ্বর ওবেদ-ইদোমকে আশীর্বাদ করলেন)
6 Ɗan Obed-Edom, wato, Shemahiya shi ma yana da’ya’ya maza, waɗanda suke shugabanni a cikin iyalin mahaifinsu, gama su jarumawa ne ƙwarai.
ওবেদ-ইদোমের ছেলে শময়িয়েরও এমন কয়েকটি ছেলে ছিল, যারা তাদের পিতৃকুলে নেতা হলেন, যেহেতু তারা ছিলেন যথেষ্ট যোগ্যতাসম্পন্ন পুরুষ।
7 ’Ya’yan Shemahiya maza su ne, Otni, Rafayel, Obed da Elzabad; danginsa Elihu da Shemahiya su ma jarumawa ne.
শময়িয়ের ছেলেরা হলেন: অৎনি, রফায়েল, ওবেদ ও ইলসাবদ; তাঁর আত্মীয়দের মধ্যে ইলীহূ ও সমথিয়ও যোগ্যতাসম্পন্ন পুরুষ ছিলেন।
8 Ɗaukan waɗannan zuriyar Obed-Edom ne; su da’ya’yansu maza da danginsu, jarumawa ne masu ƙarfin yin aiki. Zuriyar Obed-Edom, mutum 62 ne duka.
এরা সবাই ওবেদ-ইদোমের বংশধর; তারা এবং তাদের ছেলে ও আত্মীয়রা সবাই কাজ করার ক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী ও যোগ্যতাসম্পন্ন পুরুষ ছিলেন—ওবেদ-ইদোমের বংশধর, মোট 62 জন।
9 Meshelemiya yana da’ya’ya maza da kuma’yan’uwa, waɗanda jarumawa ne, su 18 ne duka.
মশেলিমিয়ের কয়েকটি ছেলে ও আত্মীয় ছিল, যারা যোগ্যতাসম্পন্ন পুরুষ—মোট 18 জন।
10 Hosa dangin Merari yana da’ya’ya maza. Shimri na fari (ko da yake ba shi ne ɗan fari ba, mahaifinsa ya sa shi na fari),
মরারীয় হোষার কয়েকটি ছেলে ছিল: প্রথমজন সিম্রি (যদিও তিনি বড়ো ছেলে ছিলেন না, তবুও তাঁর বাবা তাঁকেই প্রধান পদে নিযুক্ত করলেন),
11 Hilkiya ne na biyu, Tabaliya ne na uku sai kuma Zakariya na huɗu.’Ya’ya da dangin Hosa su 13 ne duka.
দ্বিতীয়জন হিল্কিয়, তৃতীয়জন টবলিয় এবং চতুর্থজন সখরিয়। হোষার ছেলে ও আত্মীয়দের সংখ্যা মোট 13 জন।
12 Waɗannan ɓangarori na matsaran ƙofofi, ta wurin manyansu, suna da ayyukan yin hidima a haikalin Ubangiji, kamar yadda danginsu suke da shi.
দ্বাররক্ষীদের এই বিভাগগুলির কাজ ছিল তাদের নেতাদের মাধ্যমে সদাপ্রভুর মন্দিরে পরিচর্যা করে যাওয়া, ঠিক যেভাবে তাদের আত্মীয়রাও তা করতেন।
13 Aka jefa ƙuri’u don kowace ƙofa bisa ga iyalansu, ƙarami da babba.
ছোটো-বড়ো নির্বিশেষে, তাদের বংশানুসারে প্রত্যেকটি দরজার জন্য গুটিকাপাত করা হল।
14 Ƙuri’a don Ƙofar Gabas ta fāɗo a kan Shelemiya. Sai aka jefa ƙuri’u don ɗansa Zakariya, mai ba da shawara mai ma’ana, sai ƙuri’a ta ƙofar arewa ta fāɗo a kansa.
পূর্বদিকের দরজাটির জন্য গুটিকাপাতের দানটি পড়েছিল শেলিমিয়ের নামে। পরে তাঁর ছেলে তথা জ্ঞানী পরামর্শদাতা সখরিয়ের জন্য গুটিকাপাতের দান চালা হল, এবং উত্তর দিকের দরজাটির জন্য গুটিকার দানটি পড়েছিল তাঁর নামে।
15 Ƙuri’a don Ƙofar Kudu ta fāɗo a kan Obed-Edom, ƙuri’a don ɗakin ajiya kuwa ta fāɗo a kan’ya’yansa maza.
দক্ষিণ দিকের দরজাটির জন্য গুটিকাপাতের দানটি পড়েছিল ওবেদ-ইদোমের নামে, এবং ভাঁড়ারঘরের জন্য গুটিকাপাতের দানটি পড়েছিল তাঁর ছেলেদের নামে।
16 Ƙuri’u don Ƙofar Yamma da kuma Ƙofar Shalleket a hanyar bisa suka fāɗo a kan Shuffim da Hosa. Aikin tsaro bisa ga mai tsaro.
পশ্চিমদিকের দরজাটির ও উপরের দিকে যাওয়ার রাস্তায় অবস্থিত শল্লেখৎ বলে পরিচিত দরজাটির জন্য গুটিকাপাতের দানগুলি পড়েছিল শুপ্পীমের ও হোষার নামে। একজন পাহারাদারের পাশাপাশি আরেকজন পাহারাদার মোতায়েন করা হল:
17 Akwai Lawiyawa shida da suke tsaron ƙofar gabas, huɗu a ƙofar kudu, huɗu kuma a ƙofar arewa, biyu-biyu suke tsaron ɗakunan ajiya.
পূর্বদিকে প্রতিদিন ছ-জন করে লেবীয় মোতায়েন থাকতেন, উত্তর দিকে প্রতিদিন চারজন করে, দক্ষিণ দিকে প্রতিদিন চারজন করে এবং ভাঁড়ারঘরে দুই দুজন করে মোতায়েন থাকতেন।
18 Game da filin waje ta yamma kuwa, akwai masu tsaro huɗu a hanya da kuma biyu a filin kansa.
পশ্চিমদিকের প্রাঙ্গণের ক্ষেত্রে, রাস্তার দিকে চারজন ও সেই প্রাঙ্গণটিতেই দুজন করে মোতায়েন থাকতেন।
19 Waɗannan su ne ɓangarori na matsaran ƙofofi waɗanda suke zuriyar Kora da Merari.
এই হল সেইসব দ্বাররক্ষীর বিভাগগুলির বিবরণ, যারা কোরহ ও মরারির বংশধর ছিলেন।
20 ’Yan’uwansu Lawiyawa kuwa su ne suke lura da ma’ajin gidan Allah da kuma baitulmali don kayayyakin da aka keɓe.
তাদের সহকর্মী লেবীয়েরা ঈশ্বরের ভবনের কোষাগারগুলি এবং উৎসর্গীকৃত জিনিসপত্র রাখার জন্য তৈরি কোষাগারগুলি দেখাশোনা করার দায়িত্ব পেয়েছিলেন।
21 Ladan ɗan Gershon ne, kuma kaka ga iyalai masu yawa, har ma da iyalin ɗansa Yehiyeli,
লাদনের বংশধরদের মধ্যে যারা লাদনের মাধ্যমে গের্শোনীয় পরিচয় পেয়েছিলেন এবং গের্শোনীয় লাদনের বংশের অন্তর্গত কর্তাব্যক্তি ছিলেন, তারা হলেন যিহীয়েলি,
22 ’ya’yan Yehiyeli maza su ne, Zetam da ɗan’uwansa Yowel. Su ne suke kula da ma’ajin haikalin Ubangiji.
যিহীয়েলির ছেলেরা হলেন, সেথম ও তাঁর ভাই যোয়েল। তাদের উপর সদাপ্রভুর মন্দিরের কোষাগারগুলি দেখাশোনা করার দায়িত্ব ছিল।
23 Daga zuriyar Amram, Izhar, mutanen Hebron da kuma Uzziyel, su ma aka ba su aiki.
অম্রামীয়, যিষ্‌হরীয়, হিব্রোণীয় ও উষীয়েলীয়দের মধ্যে থেকে:
24 Shebuwel ɗan Gershom, daga zuriyar Musa, shi ne babban jami’i mai lura da baitulmali.
মোশির ছেলে গের্শোমের একজন বংশধর শবূয়েল, কোষাগারগুলির দায়িত্বপ্রাপ্ত উচ্চপদস্থ এক কর্মচারী ছিলেন।
25 Danginsa na wajen Eliyezer su ne, Rehabiya, Yeshahiya, Yoram, Zikri da Shelomit.
ইলীয়েষরের মাধ্যমে যারা তাঁর আত্মীয়স্বজন হলেন, তারা হলেন: তাঁর ছেলে রহবিয়, তাঁর ছেলে যিশায়াহ, তাঁর ছেলে যোরাম, তাঁর ছেলে সিখ্রি ও তাঁর ছেলে শলোমোৎ।
26 Shelomit da danginsa su ne suke lura da dukan baitulmali don kayayyakin da Sarki Dawuda ya keɓe, ta wajen kawunan iyalai waɗanda suke shugabannin dubu-dubu da shugabannin ɗari-ɗari, da kuma wajen sauran shugabannin mayaƙa.
রাজা দাউদের, সহস্র-সেনাপতি ও শত-সেনাপতিরূপে নিযুক্ত বিভিন্ন বংশের কর্তাব্যক্তিদের এবং সৈন্যদলের অন্যান্য সেনাপতিদের দ্বারা উৎসর্গীকৃত জিনিসপত্র যেখানে রাখা হত, সেইসব কোষাগার দেখাশোনা করার দায়িত্ব তুলে দেওয়া হল শলোমোৎ ও তাঁর আত্মীয়দের হাতে।
27 Sun keɓe waɗansu ganimar da aka kwaso a yaƙi don gyaran haikalin Ubangiji.
যুদ্ধ করে পাওয়া লুটসামগ্রীর মধ্যে কিছু কিছু জিনিসপত্র তারা সদাপ্রভুর মন্দির মেরামতির জন্য উৎসর্গ করে দিলেন।
28 Shelomit da’yan’uwansa suka lura da dukan abubuwan da annabi Sama’ila da Shawulu ɗan Kish, da Abner ɗan Ner, da Yowab ɗan Zeruhiya suka keɓe.
দর্শক শমূয়েলের এবং কীশের ছেলে শৌলের, নেরের ছেলে অবনেরের ও সরূয়ার ছেলে যোয়াবের দ্বারা উৎসর্গীকৃত সবকিছু, ও উৎসর্গীকৃত অন্যান্য সব জিনিসপত্র শলোমোৎ ও তাঁর আত্মীয়দের তত্ত্বাবধানে রাখা হল।
29 Daga mutanen Izhar, Kenaniya da’ya’yansa maza su aka sa a ayyukan da ba na haikali ba, su suka zama manya da kuma alƙalai a bisa Isra’ila.
যিষ্‌হরীয়দের মধ্যে থেকে: কননিয়কে ও তাঁর ছেলেদের ইস্রায়েলের উপর কর্মকর্তা ও বিচারকরূপে মন্দিরের কাজ বাদ দিয়ে অন্যান্য কাজগুলি করার দায়িত্ব দেওয়া হল।
30 Daga zuriyar Hebron, Hashabiya da danginsa, su jarumawa dubu ɗaya da ɗari bakwai ne, su suke lura da Isra’ila yamma da Urdun don dukan aikin Ubangiji da kuma hidimar sarki.
হিব্রোণীয়দের মধ্যে থেকে: হশবিয় ও তাঁর আত্মীয়রা—এক হাজার সাতশো যোগ্যতাসম্পন্ন পুরুষ—ইস্রায়েল দেশে জর্ডন নদীর পশ্চিম পারে, সদাপ্রভুর সব কাজ করার ও রাজার সেবা করার দায়িত্ব পেয়েছিলেন।
31 Game da zuriyar Hebron kuwa, Yeriya ne babba bisa ga tarihin zuriyar iyalansu. A shekara ta arba’in ta sarautar Dawuda, sai aka yi binciken tarihi, aka tarar jarumawa cikin zuriyar Hebron suna zama a Yazer cikin Gileyad ne.
হিব্রোণীয়দের ক্ষেত্রে, তাদের বংশতালিকা অনুসারে যিরিয়ই ছিলেন তাদের নেতা। দাউদের রাজত্বকালের চল্লিশতম বছরে বংশতালিকা ধরে এক অনুসন্ধান চালানো হল, এবং গিলিয়দের যাসেরে হিব্রোণীয়দের মধ্যে বেশ কয়েকজন যোগ্য পুরুষের খোঁজ পাওয়া গেল।
32 Yeriya yana da’yan’uwa guda dubu biyu da ɗari bakwai, jarumawa da kuma kawunan iyalai, sai Sarki Dawuda ya sa su lura da mutanen Ruben, Gad da rabin kabilar Manasse game da kome da ya shafi Allah da kuma al’amuran sarki.
যিরিয়ের এমন দুই হাজার সাতশো আত্মীয়স্বজন ছিলেন, যারা যোগ্যতাসম্পন্ন পুরুষ ও বিভিন্ন বংশের কর্তাব্যক্তিও ছিলেন, এবং রাজা দাউদ ঈশ্বরসংক্রান্ত ও রাজকার্যের উপযোগী প্রত্যেকটি বিষয়ে রূবেণীয়দের, গাদীয়দের ও মনঃশির অর্ধেক বংশের উপরে তত্ত্বাবধায়করূপে তাদের নিযুক্ত করে দিলেন।

< 1 Tarihi 26 >