< Yesaya 25 >

1 Yehova ndinu Mulungu wanga; ine ndidzakukwezani ndi kutamanda dzina lanu, pakuti mwachita zodabwitsa zimene munakonzekeratu kalekale mokhulupirika kwambiri.
হে সদাপ্রভু, তুমিই আমার ঈশ্বর; আমি তোমার নাম উঁচুতে তুলে ধরব ও তোমার নামের প্রশংসা করব, কারণ নিখুঁত বিশ্বস্ততায়, তুমি বিস্ময়কর সব কাজ করেছ, যেগুলির পরিকল্পনা তুমি বহুপূর্বেই করেছিলে।
2 Inu mwasandutsa mzinda uja kukhala mulu wamiyala. Ndipo mzinda wamalinga wasanduka bwinja, linga la anthu achilendo lero si mzindanso ndipo sidzamangidwanso.
তুমি নগরকে এক পাথরের ঢিবিতে এবং সুরক্ষিত নগরীকে এক ধ্বংসস্তূপে পরিণত করেছ, বিদেশিদের দুর্গ আর নগর নয়; তা আর কখনও পুনর্নির্মিত হবে না।
3 Nʼchifukwa chake anthu amphamvu adzakulemekezani; mizinda ya mitundu ya anthu ankhanza idzakuopani.
সেই কারণে, শক্তিশালী লোকেরা তোমাকে সম্মান করবে; নির্মম জাতিদের নগরগুলি তোমার প্রতি সম্ভ্রম প্রদর্শন করবে।
4 Inu mwakhala ngati populumukira pa anthu osauka, mwakhala ngati kobisalirako munthu wovutika pa nthawi ya masautso ake. Mwakhala ngati pobisalirapo pa nthawi ya mphepo yamkuntho ndi mthunzi pa nthawi ya dzuwa. Pakuti anthu ankhanza ali ngati mphepo yamkuntho yowomba pa khoma,
তুমি দরিদ্রদের জন্য এক আশ্রয়স্থান হয়েছ, দুর্দশায় হয়েছ নিঃস্ব ব্যক্তির শরণস্থান, প্রবল ঝড়ে রক্ষা পাওয়ার জায়গা ও উত্তাপ থেকে রক্ষা পাওয়ার ছায়াসদৃশ। কারণ নির্মম ব্যক্তিদের শ্বাসপ্রশ্বাস, যেমন কোনো দেওয়ালে প্রতিহত হওয়া হল্কার মতো
5 ndiponso ngati kutentha mʼdziko lowuma. Inu mumaletsa phokoso la anthu achilendo. Monga momwe mthunzi wa mtambo umachepetsa kutentha, inu munaletsa nyimbo za anthu ankhanza.
এবং যেন মরুভূমির উত্তাপের মতো। তুমি বিদেশিদের চিৎকার থামিয়ে থাকো; যেমন মেঘের ছায়ায় উত্তাপ কমে আসে, সেভাবেই নির্মম লোকদের গীত স্তব্ধ হয়েছে।
6 Pa phiri ili Yehova Wamphamvuzonse adzakonzera anthu a mitundu yonse madyerero a zakudya zokoma ndi vinyo wabwino. Phwando la nyama yonona ndi vinyo wabwino kwambiri.
এই পর্বতের উপরে সর্বশক্তিমান সদাপ্রভু প্রস্তুত করবেন সমস্ত জাতির জন্য উৎকৃষ্ট খাদ্যের মহাভোজ, পুরোনো দ্রাক্ষারসের এক পানসভা, সর্বোৎকৃষ্ট মাংস ও উৎকৃষ্টতম দ্রাক্ষারস সমন্বিত ভোজ।
7 Iye adzachotsa kulira kumene kwaphimba anthu ngati nsalu. Adzachotsa chinsalu chimene chakuta mitundu yonse ya anthu.
এই পর্বতের উপরে তিনি ধ্বংস করবেন সব জাতিকে ঢেকে রাখা সেই চাদর, সেই আচ্ছাদন, যা সব জাতিকে রেখেছিল আবৃত;
8 Yehova adzathetsa imfa mpaka muyaya, Ambuye Yehova adzapukuta misozi mʼmaso mwa munthu aliyense; adzachotsa manyazi a anthu ake pa dziko lonse lapansi, Yehova wayankhula.
তিনি চিরকালের জন্য মৃত্যুকে গ্রাস করবেন। সার্বভৌম সদাপ্রভু সকলের মুখ থেকে চোখের জল মুছিয়ে দেবেন; তিনি সমস্ত পৃথিবী থেকে তাঁর প্রজাদের দুর্নাম ঘুচিয়ে দেবেন। সদাপ্রভু একথা বলেছেন।
9 Tsiku limenelo iwo adzati, “Ndithudi, uyu ndiye Mulungu wathu; ife tinamudalira ndipo anatipulumutsa. Uyu ndiye Yehova, ife tinamudalira; tiyeni tikondwe ndi kusangalala chifukwa watipulumutsa.”
সেদিন তারা বলবে, “নিশ্চয়ই ইনিই আমাদের ঈশ্বর; আমরা তাঁর উপরে আস্থা রেখেছি, আর তিনি আমাদের রক্ষা করেছেন। ইনিই সদাপ্রভু, আমরা তাঁর উপরে বিশ্বাস করেছি; এসো আমরা তাঁর দেওয়া পরিত্রাণে আনন্দ করি ও উল্লসিত হই।”
10 Yehova adzateteza phiri limeneli ndi dzanja lake; ndipo Amowabu adzawapondereza pomwe alilipo, ngati mmene amapondera manyowa mʼdzenje.
সদাপ্রভুর হাত এই পর্বতের উপরে স্থির থাকবে; কিন্তু মোয়াবকে তাঁর নিচে তিনি পদদলিত করবেন যেমন সারের মধ্যে খড় পদদলিত করা হয়।
11 Amowabuwo adzatambasula manja awo mʼmenemo, ngati mmene amachitira munthu wosambira. Koma Mulungu adzathetsa kunyada kwawo ngakhale luso la manja awo.
তারা এর উপরে তাদের হাত প্রসারিত করবে, যেভাবে সাঁতারু সাঁতার কাটার জন্য হাত প্রসারিত করে। ঈশ্বর তাদের অহংকার অবনমিত করবেন যদিও তাদের হাত চতুরতার চেষ্টা করে।
12 Iye adzagumula malinga awo ataliatali ndipo adzawagwetsa ndi kuwaponya pansi, pa fumbi penipeni.
তিনি তোমার উঁচু প্রাচীর সমন্বিত দৃঢ় দুর্গকে ভেঙে ফেলে ধ্বংস করবেন; তিনি সেগুলি মাটিতে নামিয়ে আনবেন, ধূলিসাৎ করবেন।

< Yesaya 25 >