< শলোমনের পরমগীত 1 >

1 শলোমনের পরমগীত।
Nyimbo ya Solomoni, nyimbo yoposa nyimbo zonse.
2 তাঁর মুখের চুম্বনে তিনি আমাকে চুম্বন করুন, কেননা তোমার প্রেম দ্রাক্ষারসের চেয়েও বেশি চিত্তাকর্ষক ও মধুর।
Undipsompsone ndi milomo yako chifukwa chikondi chako nʼchokoma kuposa vinyo.
3 তোমার সুগন্ধির ছড়ানো সুবাস প্রফুল্লদায়ক; তোমার নামটিও যেন ঢেলে দেওয়া আতর। ফলে কুমারী মেয়েরা যে তোমাকে প্রেম করবে, এতে বিস্ময়ের কিছু নেই!
Mafuta ako odzola ndi onunkhira bwino; dzina lako lili ngati mafuta onunkhira otsanulidwa. Nʼchifukwa chake atsikana amakukonda!
4 আমাকে নিয়ে চলো তোমার সঙ্গে দূরে—চলো, আমরা শীঘ্র যাই! আমার রাজা আমাকে নিয়ে যাবেন তাঁর অন্তঃপুরে। বান্ধবীদের দল আমরা তোমাতে আনন্দিত ও উল্লসিত হব; দ্রাক্ষারসের চেয়েও আমরা তোমার প্রেমের বেশি বন্দনা করব। প্রেমিকা তোমার প্রতি লোকদের ভক্তি ভালোবাসা একেবারে ন্যায্য!
Nditenge ndipo ndizikutsata, tiye tifulumire! Mfumu indilowetse mʼchipinda chake. Abwenzi Ife timasangalala ndi kukondwera nawe, tidzatamanda chikondi chako kupambana vinyo. Mkazi Amachita bwinotu potamanda iwe!
5 হে জেরুশালেমের কন্যারা, আমি ঘন কালো হলেও সুন্দরী, ঠিক যেন কেদরের তাঁবু আমি, যেন শলোমনের তাঁবুর যবনিকা।
Ndine wakuda, komatu ndine wokongola, inu akazi a ku Yerusalemu, ine ndine wakuda ngati tenti ya ku Kedara, ngati makatani a tenti ya Solomoni.
6 আমি ঘন কালো বলে ওভাবে তাকিও না আমার দিকে, কেননা রোদে পুড়েই আজ আমি ঘন কালো। আমার মাতৃপুত্রগণ আমার প্রতি ক্রুদ্ধ ছিল এবং তারা আমাকে দ্রাক্ষাক্ষেত্র দেখভাল করতে পাঠাত; ফলে আমার নিজের দ্রাক্ষাক্ষেত্রকে আমায় উপেক্ষা করতে হয়েছে।
Musandiyangʼane monyoza chifukwa ndine wakuda, ndine wakuda chifukwa cha dzuwa. Alongo anga anandikwiyira ndipo anandigwiritsa ntchito mʼminda ya mpesa; munda wangawanga sindinawusamalire.
7 ওগো প্রেমিক আমার, এবার বলত, তোমার মেষপালকে তুমি কোথায় চরাও এবং দ্বিপ্রহরকালে তোমার মেষদের কোথায় বিশ্রাম করাও। তোমার বন্ধুদের পালের পাশে আমাকে কেন ঘোমটা দেওয়া মহিলার মতো হতে হবে?
Ndiwuze iwe, amene ndimakukonda, kumene umadyetsa ziweto zako ndi kumene umagoneka nkhosa zako nthawi yamasana. Ndikhalirenji ngati mkazi wachiwerewere pambali pa ziweto za abwenzi ako?
8 হে, নারীদের মধ্যে সেরা সুন্দরী, তা যদি তুমি না-জানো, তবে মেষদের পদচিহ্ন ধরে যাও, এবং পালকদের তাঁবুগুলির কাছে তোমার ছাগবৎসদের চরাও।
Ngati sukudziwa iwe wokongola kwambiri kuposa akazi ena, ngati sukudziwa, tsatira makwalala a nkhosa ndipo udyetse ana ambuzi pambali pa matenti a abusa.
9 প্রিয়তমা আমার, আমি তোমাকে তুলনা করেছি ফরৌণের অন্যতম এক রথের সঙ্গে যুক্ত এক অশ্বিনীর সঙ্গে।
Iwe bwenzi langa, uli ngati kavalo wamkazi ku magaleta a Farao.
10 কানের দুলগুলি তোমার দুই গালকে আর রত্নখচিত মালা তোমার গলাকে করে তুলেছে অপূর্ব।
Masaya ako ndi okongola ndi ndolo zamʼmakutuzo, khosi lako likukongola ndi mikanda yamiyala yamtengowapatali.
11 আমরা তোমাকে করে তুলব যেন সোনার তৈরি কানের দুল, যা হবে রৌপ্যখচিত।
Tidzakupangira ndolo zagolide zokongoletsedwa ndi mikanda yasiliva.
12 রাজা যখন তাঁর মেজের নিকটে উপস্থিত, তখন আমার সুগন্ধি তার সৌরভ ছড়াল।
Pamene mfumu inali pa malo ake odyera, mafuta anga onunkhira anamveka fungo lake.
13 আমার প্রেমিক আমার কাছে এক থলি গন্ধরসের মতো যা আমার স্তনযুগলের উপত্যকায় মিশে থাকে।
Wokondedwa wanga ali ngati kathumba ka mure kwa ine, kamene kamakhala pakati pa mawere angawa.
14 আমার প্রেমিক আমার কাছে মেহেদি গুল্মের একগুচ্ছ কুঁড়ির মতো, যা জন্মায় ঐন-গদীর দ্রাক্ষাক্ষেত্রে।
Wokondedwa wanga ali ngati mpukutu wa maluwa ofiira, ochokera ku minda ya mpesa ya ku Eni-Gedi.
15 প্রিয়তমা আমার, অনিন্দ্যসুন্দরী তুমি! আহা, কি অপরূপ তুমি! তোমার দু-নয়ন কপোতের মতো।
Iwe wokondedwa wanga, ndiwe wokongoladi! Ndithu, ndiwe chiphadzuwa, maso ako ali ngati nkhunda.
16 ওগো আমার প্রিয়তম, সুদর্শন তুমি! আহা, কী মনোহর তুমি! আমাদের শয্যাও কেমন শ্যামল।
Iwe bwenzi langa, ndiwe wokongoladi! Ndithu, ndiwe wokongoladi kwambiri! Ndipo malo athu ogonapo ndi msipu wobiriwira.
17 আমাদের ঘরের কড়িকাঠ তৈরি সিডার গাছের কাঠ দিয়ে, আর বরগা দেবদারু দিয়ে।
Mitanda ya nyumba yathu ndi ya mkungudza, phaso lake ndi la mtengo wa payini.

< শলোমনের পরমগীত 1 >