< যিশাইয় ভাববাদীর বই 1 >

1 এই দর্শন যিহূদা ও জেরুশালেমের বিষয়ে, যা আমোষের পুত্র যিশাইয়, যিহূদার রাজা উষিয়, যোথম, আহস ও হিষ্কিয়ের সময়ে দেখতে পান।
Masomphenya wonena za Yuda ndi Yerusalemu, amene Yesaya mwana wa Amozi, anaona pa nthawi ya ulamuliro wa Uziya, Yotamu, Ahazi ndi Hezekiya, mafumu a Yuda.
2 আকাশমণ্ডল শোনো! পৃথিবী কর্ণপাত করো! কারণ এই কথা সদাপ্রভু বলেছেন, “আমি ছেলেমেয়েদের লালনপালন ও ভরণ-পোষণ করেছি, কিন্তু তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে।
Tamverani, miyamba inu! Tchera khutu, iwe dziko lapansi! Pakuti Yehova wanena kuti, “Ndinabala ana ndi kuwalera, koma anawo andiwukira Ine.
3 গরু তার মনিবকে জানে, গর্দভ তার মালিকের জাবপাত্র চেনে, কিন্তু ইস্রায়েল তার মনিবকে জানে না, আমার প্রজারা কিছু বোঝে না।”
Ngʼombe imadziwa mwini wake, bulu amadziwa kumene kuli gome la mbuye wake, koma Israeli sadziwa, anthu anga samvetsa konse.”
4 আহা পাপিষ্ঠ জাতি, এমন এক প্রজাসমাজ যারা অপরাধে ভারগ্রস্ত, তারা কুকর্মীদের বংশ, যত ভ্রষ্টাচারীর সন্তান! তারা সদাপ্রভুকে ত্যাগ করেছে; তারা ইস্রায়েলের পবিত্রতমকে অবজ্ঞা করেছে, এবং তাঁর প্রতি তারা পিঠ ফিরিয়েছে।
Haa, mtundu wochimwa, anthu olemedwa ndi machimo, obadwa kwa anthu ochita zoyipa, ana odzipereka ku zoyipa! Iwo asiya Yehova; anyoza Woyerayo wa Israeli ndipo afulatira Iyeyo.
5 তোমরা আর কেন মার খাবে? কেন তোমরা বিদ্রোহ করেই চলেছ? মাথার সমস্ত অংশ তোমাদের আহত হয়েছে, তোমাদের হৃদয় দুর্বল হয়ে পড়েছে।
Chifukwa chiyani mukufuna kuti muzingolangidwabe? Chifukwa chiyani mukupitirira kukhala mʼmoyo wowukira? Mutu wanu wonse uli ndi mabala, mtima wanu wonse wafowokeratu.
6 তোমাদের পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত, কোথাও কোনো সুস্থ স্থান নেই, কেবলমাত্র ক্ষত আর প্রহারের চিহ্ন এবং টাটিয়ে ওঠা ঘা, তা পরিষ্কার করা কিংবা ব্যাণ্ডেজ বাঁধাও হয়নি, বা জলপাই তেল দিয়ে তা কোমলও করা হয়নি।
Kuchokera ku phazi mpaka ku mutu palibe pabwino, paliponse pali mikwingwirima ndi zilonda, mabala ali magazi chuchuchu, mabala ake ngosatsuka, ngosamanga ndiponso ngosapaka mafuta ofewetsa.
7 তোমাদের দেশ পরিত্যক্ত, তোমাদের নগরগুলি অগ্নিদগ্ধ হয়েছে; তোমাদের মাঠগুলি বিদেশিরা তোমাদের চোখের সামনেই লুট করেছে, তারা পর্যুদস্ত করা মাত্র সেগুলি ছারখার হয়ে গেছে।
Dziko lanu lasanduka bwinja, mizinda yanu yatenthedwa ndi moto; minda yanu ikukololedwa ndi alendo inu muli pomwepo, dziko lanu lasanduka bwinja monga ngati lagonjetsedwa ndi alendo.
8 দ্রাক্ষাকুঞ্জের কুটিরের মতো, শসা ক্ষেতের পাহারা দেওয়া কুঁড়েঘরের মতো, কোনো অবরুদ্ধ নগরীর মতো, সিয়োন-কন্যা পরিত্যক্ত পড়ে আছে।
Mwana wamkazi wa Ziyoni watsala yekha ngati nsanja mʼmunda wampesa, ngati chisimba mʼmunda wa minkhaka, ngati mzinda wozingidwa ndi nkhondo.
9 সর্বশক্তিমান সদাপ্রভু যদি আমাদের জন্য কয়েকজন অবশিষ্ট মানুষ না রাখতেন, তাহলে আমাদের অবস্থা হত সদোমের মতো, আমরা হতাম ঘমোরার মতো।
Yehova Wamphamvuzonse akanapanda kutisiyira opulumuka, tikanawonongeka ngati Sodomu, tikanakhala ngati anthu a ku Gomora.
10 তোমরা যারা সদোমের শাসক, তোমরা সদাপ্রভুর বাণী শোনো; তোমরা যারা ঘমোরার মানুষ, তোমরা আমাদের ঈশ্বরের বিধান শোনো!
Imvani mawu a Yehova, inu olamulira Sodomu; mverani lamulo la Mulungu wathu, inu anthu a ku Gomora!
11 “কী তোমাদের ভাবিয়েছে যে, তোমাদের অগণ্য সব বলি উৎসর্গ আমার প্রয়োজন?” সদাপ্রভু একথা বলেন। “আমার কাছে প্রয়োজনেরও বেশি হোমের পশু আছে, সব মেষ ও নধর পশুদের চর্বি আছে; ষাঁড়, মেষশাবক ও ছাগলের রক্তে আমার কোনও আনন্দ নেই।
Yehova akuti, “Kodi ndili nazo chiyani nsembe zanu zochuluka?” “Zandikola nsembe zanu zopsereza za nkhosa zazimuna ndiponso mafuta a nyama zonenepa; sindikusangalatsidwanso ndi magazi angʼombe zamphongo ndi a ana ankhosa ndi ambuzi zazimuna.
12 তোমরা যখন আমার সামনে উপস্থিত হও, কে তোমাদের কাছে এরকম চেয়েছে যে, তোমরা আমার প্রাঙ্গণ পা দিয়ে মাড়াও?
Ndani anakulamulirani kuti mubwere nazo pamaso panga? Ndani anakuwuzani kuti muzipondaponda mʼmabwalo a nyumba yanga?
13 অর্থহীন সব বলিদান আমার কাছে আর এনো না! তোমাদের ধূপদাহ আমার কাছে ঘৃণ্য মনে হয়। অমাবস্যা, সাব্বাথের দিন ও ধর্মীয় সভাগুলি— আমি তোমাদের এসব মন্দ জমায়েত সহ্য করতে পারি না।
Siyani kubweretsa nsembe zachabechabezo! Nsembe zanu zofukiza zimandinyansa Ine. Sindingapirire misonkhano yanu yoyipa, kapenanso zikondwerero za Mwezi Watsopano ndi Masabata.
14 তোমাদের অমাবস্যার উৎসবগুলি ও নির্ধারিত সব পর্ব, আমার প্রাণ ঘৃণা করে। সেগুলি আমার পক্ষে এক বোঝাস্বরূপ, যেগুলির ভার বয়ে বয়ে আমি ক্লান্ত হয়েছি।
Zikondwerero zanu za Mwezi Watsopano ndi masiku anu opatulika ndimadana nazo. Zasanduka katundu wondilemera; ndatopa kuzinyamula.
15 তোমরা প্রার্থনার উদ্দেশে যখন হাত প্রসারিত করো, তোমাদের কাছ থেকে আমি আমার দৃষ্টি লুকাব; তোমরা যদিও বহু প্রার্থনা উৎসর্গ করো, আমি তা শুনব না। কারণ তোমাদের হাত রক্তে পূর্ণ!
Mukamatambasula manja anu popemphera, Ine sindidzakuyangʼanani; ngakhale muchulukitse mapemphero anu, sindidzakumverani. Manja anu ndi odzaza ndi magazi;
16 তোমরা সেইসব ধুয়ে ফেলো ও নিজেদের শুচিশুদ্ধ করো। তোমাদের সব মন্দ কর্ম আমার দৃষ্টিপথ থেকে দূর করো! অন্যায় সব কর্ম করা থেকে নিবৃত্ত হও।
sambani, dziyeretseni. Chotsani pamaso panu ntchito zanu zoyipa! Lekani kuchita zoyipa,
17 যা ন্যায়সংগত, তাই করতে শেখো; ন্যায়বিচার অনুধাবন করো। অত্যাচারিত লোকেদের পাশে দাঁড়াও। পিতৃহীনদের পক্ষসমর্থন করো, বিধবাদের সপক্ষে ওকালতি করো।
phunzirani kuchita zabwino! Funafunani chilungamo, thandizani oponderezedwa. Tetezani ana amasiye, muwayimirire akazi amasiye pa milandu yawo.”
18 “এবারে এসো, আমরা পরস্পর যুক্তিবিচার করি,” সদাপ্রভু একথা বলেন। “তোমাদের পাপের রং টকটকে লাল হলেও সেগুলি বরফের মতো সাদা হবে; যদিও তা গাঢ় লাল রংয়ের হয়, সেগুলি পশমের মতোই শুভ্র হবে।
Yehova akuti, “Tiyeni tsono tikambe mlandu wanu. Ngakhale machimo anu ali ofiira, adzayera ngati thonje. Ngakhale ali ofiira ngati kapezi, adzayera ngati ubweya wankhosa.
19 যদি তোমরা ইচ্ছুক ও বাধ্য হও, তোমরা দেশের উৎকৃষ্ট সব ফল ভোজন করবে;
Ngati muli okonzeka kundimvera mudzadya zinthu zabwino za mʼdziko;
20 কিন্তু যদি তোমরা প্রতিরোধ ও বিদ্রোহ করো, তরোয়াল তোমাদের গ্রাস করবে,” কারণ সদাপ্রভুর মুখ একথা বলেছে।
koma mukakana ndi kuwukira mudzaphedwa ndi lupanga.” Pakuti Yehova wayankhula.
21 দেখো, একদা বিশ্বস্ত জেরুশালেম নগরী, কেমন বেশ্যার মতো হয়েছে! এক সময়, সে ন্যায়বিচারে পূর্ণ ছিল; তার মধ্যে অবস্থান করত ধার্মিকতা, কিন্তু এখন যত খুনির দল আছে!
Taonani momwe mzinda wokhulupirika wasandukira wadama! Mzinda umene kale unali wodzaza ndi chiweruzo cholungama; mu mzindamo munali chilungamo, koma tsopano muli anthu opha anzawo!
22 তোমাদের রুপোয় এখন খাদ ধরেছে, তোমাদের পছন্দসই দ্রাক্ষারসে জল মেশানো হয়েছে।
Siliva wako wasanduka wachabechabe, vinyo wako wabwino wasungunulidwa ndi madzi.
23 তোমাদের শাসকেরা বিদ্রোহী হয়েছে, তারা হয়েছে চোরদের সঙ্গী; তারা সবাই ঘুস খেতে ভালোবাসে এবং পারিতোষিকের পিছনে দৌড়ায়। তারা পিতৃহীনের পক্ষসমর্থন করে না; বিধবার মোকদ্দমা তাদের সামনে আসে না।
Atsogoleri ako ndi owukira, anthu ogwirizana ndi mbala; onse amakonda ziphuphu ndipo amathamangira mphatso. Iwo sateteza ana amasiye; ndipo samvera madandawulo a akazi amasiye.
24 তাই প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু, যিনি ইস্রায়েলের পরাক্রমী জন, তিনি ঘোষণা করেন: “আহা! আমি আমার বিপক্ষদের হাত থেকে নিস্তার পাব, আমার শত্রুদের কাছে প্রতিশোধ নেব।
Nʼchifukwa chake Ambuye Yehova Wamphamvu, Wamphamvuyo wa Israeli, akunena kuti, “Haa, odana nane ndidzawatha, ndipo ndidzawabwezera ndekha adani anga.
25 আমি তোমার বিরুদ্ধে আমার মুষ্টিবদ্ধ হাত তুলব; আমি তোমার খাদ আগাগোড়া পরিষ্কার করব এবং তোমার সব অশুদ্ধতা দূর করব।
Ndidzatambasula dzanja langa kuti ndilimbane nawe; ndidzasungunula machimo ako nʼkuwachotsa, monga mmene amachotsera dzimbiri ndi mankhwala.
26 আমি পুরোনো দিনের মতো তোমার বিচারকদের পুনঃস্থাপিত করব, যেমন প্রথমে ছিল, তেমনই নিয়ে আসব পরামর্শদাতাদের। পরে তোমাকে বলা হবে ধার্মিকতার পুরী, এক বিশ্বাসভাজন নগরী।”
Ndidzabwezeretsa oweruza ako ngati masiku amakedzana, aphungu ako ndidzawabwezeretsa ngati poyamba paja. Kenaka iweyo udzatchedwa mzinda wolungama, mzinda wokhulupirika.”
27 সিয়োনকে ন্যায়বিচারের দ্বারা ও তার অনুতপ্ত জনেদের ধার্মিকতার দ্বারা উদ্ধার করা হবে।
Ziyoni adzawomboledwa mwa chiweruzo cholungama, anthu ake olapadi adzapulumutsidwa mwachilungamo.
28 কিন্তু বিদ্রোহী ও পাপীরা, উভয়েই ভগ্ন হবে, যারা সদাপ্রভুকে পরিত্যাগ করে, তারা বিনষ্ট হবে।
Koma owukira ndi ochimwa adzawawonongera pamodzi, ndipo amene asiya Yehova adzatheratu.
29 “তোমরা তোমাদের পবিত্র ওক গাছগুলির জন্য লজ্জিত হবে, যেগুলির জন্য তোমরা আনন্দিত হতে; তোমাদের মনোনীত পূজার উদ্যানগুলির জন্য তোমরা অপমানিত হবে।
“Mudzachita nayo manyazi mitengo ya thundu imene inkakusangalatsani; mudzagwetsa nkhope chifukwa cha minda imene munayipatula.
30 তোমরা সেই ওক গাছের মতো হবে, যার পাতা শুকিয়ে যাচ্ছে, তোমরা জলহীন কোনো উদ্যানের মতো হবে।
Mudzakhala ngati mtengo wa thundu umene masamba ake akufota, mudzakhala ngati munda wopanda madzi.
31 শক্তিশালী মানুষ যেন খড়কুটোর মতো হবে, তার কাজ অগ্নিস্ফুলিঙ্গের মতো হবে; সেগুলি উভয়েই একত্র দগ্ধ হবে, সেই আগুন নিভানোর জন্য কেউই থাকবে না।”
Munthu wamphamvu adzasanduka ngati udzu wowuma, ndipo ntchito zake zidzakhala ngati mbaliwali; motero zonse zidzayakira limodzi, popanda woti azimitse motowo.”

< যিশাইয় ভাববাদীর বই 1 >