< রূতের বিবরণ 3 >

1 একদিন রূতের শাশুড়ি নয়মী তাকে বলল, “বাছা আমার, আমি কি তোমার জন্য এমন একটি ঘর দেখব না যেখানে তোমার জন্য যা কিছু প্রয়োজন সবকিছুই তুমি পেতে পারবে?
Tsiku lina Naomi anafunsa mpongozi wake Rute kuti, “Mwana wanga, kodi si kwabwino kuti ndikupezere kokhala kuti zinthu zizikuyendera bwino?
2 বোয়স আমাদেরই পরিবারের লোক যাঁর দাসীদের সঙ্গে তুমি সারাদিন ছিলে। আজ রাতে তিনি খামারে যব ঝাড়াই করবেন।
Bowazi amene adzakazi ake wakhala nawo nthawi yonseyi, si wachibale wathu kodi? Usiku uno akhala akupeta barele ku malo opunthira.
3 তাই তেল মেখে চান করো ও গায়ে আতর লাগাও এবং তোমার সব থেকে সুন্দর কাপড়টি পরে নাও। তারপর খামারে নেমে যাও, কিন্তু সাবধান, যতক্ষণ না বোয়স খাবার খেয়ে জলপান করছেন, ততক্ষণ তিনি যেন জানতে না পারেন যে তুমি সেখানে আছ।
Samba ndi kudzola mafuta onunkhira, ndipo uvale zovala zako zabwino kwambiri. Kenaka upite ku malo opunthirako tirigu ndi barele koma munthuyo asakakuzindikire kufikira atamaliza kudya ndi kumwa.
4 যখন তিনি শুতে যাবেন, ভালো করে দেখবে তিনি কোথায় শুয়েছেন। ভিতরে গিয়ে তাঁর পায়ের চাদর সরিয়ে, তুমি তাঁর পায়ের তলায় শোবে। তখন তিনি তোমাকে কী করতে হবে তা বলে দেবেন।”
Akamakagona, iwe ukaonetsetse malo amene wagonawo. Kenaka upite ndi kuvundukula chofunda ku mapazi ake ndi kugona. Iyeyo akakuwuza zoti uchite.”
5 রূত তার শাশুড়িকে উত্তর দিল, “আপনি আমাকে যা কিছু বললেন আমি তাই করব।”
Rute anayankha kuti, “Ndichita zonse zimene mwanena.”
6 তাই রূত খামারে নেমে গেল এবং তার শাশুড়ির কথামতো সবকিছু করল।
Choncho Rute anapita ku malo opunthirawo ndipo anachita monga momwe apongozi ake anamuwuza.
7 যখন বোয়স খাওয়াদাওয়া শেষ করে খামারের এক পাশে কোনাতে শুতে গেলেন, তাঁর মন খুব খুশি ছিল। পরে রূত চুপিচুপি খামারের ভিতরে এল। তারপর বোয়সের পায়ের চাদর সরিয়ে, তাঁর পায়ের তলায় শুয়ে পড়ল।
Atamaliza kudya ndi kumwa, Bowazi anakhala wosangalala, ndipo anakagona pa mbali pa mulu wa barele. Tsono Rute anapita mwa kachetechete, navundukula chofunda ku mapazi ake ndi kugona.
8 গভীর রাতে যখন বোয়স পাশ ফিরলেন তিনি ভয়ে চমকে উঠলেন, তিনি দেখলেন যে একজন মহিলা তাঁর পায়ের তলায় শুয়ে আছে।
Tsono pakati pa usiku Bowazi anadzidzimuka, natembenuka, ndipo anangoona mkazi akugona ku mapazi ake.
9 বোয়স তাকে জিজ্ঞাসা করলেন, “কে তুমি?” সে উত্তর দিল, “আমি আপনার দাসী রূত, আপনার দাসীর উপর আপনার চাদর ঢেকে দিন। কারণ আপনি আমাদের পরিবারের একজন মুক্তিকর্তা জ্ঞাতি।”
Iye anafunsa kuti, “Ndiwe yani?” Ndipo anayankha kuti, “Ndine mdzakazi wanu Rute. Popeza ndinu wachibale amene muyenera kundiwombola, ndiye mundilowe chokolo.”
10 বোয়স বললেন, “বাছা আমার, সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন। ধনী বা দরিদ্র কোনও যুবকের পিছনে না গিয়ে তুমি প্রথমে যে দয়া দেখিয়েছিলে তার থেকে এই দয়াটি মহৎ।
Ndipo Bowazi anati, “Mwana wanga, Yehova akudalitse popeza kukoma mtima kumene wasonyeza panoku kwaposa koyamba kaja. Iwe sunathamangire anyamata olemera kapena osauka.
11 এখন বাছা আমার, ভয় কোরো না। তুমি যা বলবে আমি তোমার জন্য তাই করব। কারণ এই নগরের সবাই জানে যে তুমি আদর্শ চরিত্রবিশিষ্ট এক মহিলা।
Ndipo tsopano mwana wanga usaope. Ine ndidzakuchitira chilichonse udzapemphe popeza anzanga onse amʼmudzi muno akudziwa kuti ndiwe mkazi wa khalidwe labwino.
12 একথা সত্যি যে আমি তোমার মুক্তিকর্তা জ্ঞাতি কিন্তু আমার থেকেও একজন আরও খুব কাছের মুক্তিকর্তা জ্ঞাতি এই নগরে আছেন।
Ngakhale kuti ndinedi wachibale woyenera kukusamala, koma alipo wachibale weniweni kuposa ine.
13 আজ রাতটি এখানে কাটাও। সকালে আমি তাঁকে বলবো, যদি তিনি তোমাকে তাঁর নিজের করে গ্রহণ করেন তবে ভালো, কিন্তু তিনি যদি গ্রহণ না করেন তবে জীবিত সদাপ্রভুর নামে আমি তোমাকে আমার নিজের করে গ্রহণ করব! তাই সকাল পর্যন্ত এখানে শুয়ে থাকো।”
Gona konkuno usiku uno mpaka mmawa. Tsono ngati iyeyu adzakulowa chokolo, chabwino alowe. Koma ngati safuna kutero, ine ndikulumbira pamaso pa Yehova Wamoyo kuti ndidzakulowa chokolo. Ugone kuno mpaka mmawa.”
14 তাই রূত সকাল পর্যন্ত বোয়সের পায়ের তলায় শুয়ে থাকল, কিন্তু যখন লোকে একে অপরকে চিনতে পারে সেই সময় খুব অন্ধকার থাকতে সে উঠল; কারণ বোয়স তাকে বলেছিলেন, “দেখো কেউ যেন জানতে না পারে যে একজন মহিলা খামারে এসেছিল।”
Choncho Rute anagona ku mapazi ake mpaka mmawa, koma anadzuka mmamawa kusanayere chifukwa Bowazi anati, “Aliyense asadziwe kuti kopondera barele kunabwera mkazi.”
15 তিনি আরও বললেন, “তোমার গায়ের শালটি আমার কাছে এনে মেলে ধরো।” সে তাই করল, বোয়স তাকে ছয় মান যব দিলেন। এরপর সে নগরে চলে গেল।
Bowazi anati kwa Rute, “Bwera nacho kuno chofunda wavalacho ndipo uchiyale pansi.” Ndipo atayala, Bowazi anathira makilogalamu makumi awiri a barele ndi kumusenzetsa Rute. Rute anapita nakalowa mu mzinda.
16 যখন রূত তার শাশুড়ির কাছে ফিরে এল, নয়মী তাকে জিজ্ঞাসা করল, “বাছা আমার, তোমার কী হল?” তখন রূত তার প্রতি যা কিছু ঘটেছিল, সব তার শাশুড়িকে বলল।
Rute atafika kwa apongozi ake anamufunsa kuti, “Zinayenda bwanji mwana wanga?” Kenaka iye anafotokoza zonse zimene Bowazi anamuchitira.
17 রূত আরও বলল, “তিনি এই ছয় মান যব আমাকে দিয়ে বললেন, ‘তোমার শাশুড়ির কাছে খালি হাতে যেয়ো না।’”
Ndipo anati, “Munthuyo anandipatsa makilogalamu makumi awiri awa a barele, nandiwuza kuti usapite kwa apongozi ako wopanda kanthu.”
18 এরপর নয়মী তাকে বলল, “বাছা আমার, এবার তুমি অপেক্ষা করো আর দেখো কী হয়। কারণ যতক্ষণ না আজ কিছু স্থির হয়, তিনি আরাম করবেন না।”
Kenaka Naomi anati, “Mwana wanga, dikira mpaka titaona mmene zinthu zikhalire chifukwa munthuyu salekera pomwepo, mpaka zinthuzi zitakonzeka lero.”

< রূতের বিবরণ 3 >