< রূতের বিবরণ 2 >
1 নয়মীর স্বামী ইলীমেলকের পরিবারের একজন সম্ভ্রান্ত লোক ছিলেন, যাঁর নাম বোয়স।
Naomi anali ndi mʼbale wake wolemera kwambiri wochokera ku banja la mwamuna wake Elimeleki, dzina lake Bowazi.
2 আর মোয়াবীয় রূত তার শাশুড়িকে বলল, “দয়া করে আমাকে যে কোনো জমিতে শিষ কুড়াতে অনুমতি দিন। যাতে জমিতে পড়ে থাকা শিষ কুড়ানোর জন্য আমি যার পিছনে যাই তার কাছেই দয়া পাই।” নয়মী তাকে বলল, “বাছা আমার, যাও।”
Tsiku lina Rute, Mmowabu uja anati kwa Naomi, “Mundilole kuti ndikakunkhe barele ku munda wa munthu aliyense amene akandikomere mtima.” Naomi anati kwa iye, “Pita mwana wanga.”
3 তাই রূত বাইরে গেল, যেখানে মজুরেরা যব কেটে জমা করছিল, এবং তাদের পিছনে পিছনে গিয়ে জমিতে পড়ে থাকা যবের শিষ কুড়াতে লাগল। সেদিন ঘটনাক্রমে, সে জানতে পারল, যে জমির অংশটিতে সে কুড়াচ্ছে, সেই জমিটি বোয়সের ছিল, যিনি নয়মীর স্বামী ইলীমেলকের পরিবারের একজন।
Choncho Rute ananyamuka kupita kukakunkha ku minda yokololedwa kale. Tsono zinangochitika kuti Rute anafika mʼmunda wa Bowazi, yemwe anali wochokera ku banja la Elimeleki.
4 ঠিক সেই সময় বোয়স বেথলেহেম থেকে আসলেন। যে মজুরেরা শস্য কেটে জমা করছিল, তিনি তাদের উদ্দেশে বললেন, “সদাপ্রভু তোমাদের সঙ্গে থাকুন!” আর তারাও উত্তরে বলল, “সদাপ্রভু আপনাকে আশীর্বাদ করুন!”
Posakhalitsa Bowazi anafika kuchokera ku Betelehemu ndipo analonjera okolola aja kuti, “Yehova akhale nanu!” Iwo anayankha kuti, “Yehova akudalitseni.”
5 তখন বোয়স মজুরদের উপরে নিযুক্ত প্রধানকে বললেন, “কে এই যুবতী মহিলা?”
Bowazi anafunsa kapitawo wake amene ankayangʼanira okolola aja kuti, “Mayi uyo ndi ndani?”
6 মজুরদের উপরে নিযুক্ত প্রধান বলল, “এই যুবতী সেই মোয়াবীয় মহিলা যে নয়মীর সঙ্গে মোয়াব দেশ থেকে এসেছে।”
Kapitawo uja anayankha kuti, “Mayiyu ndi Mmowabu amene anabwera ndi Naomi kuchokera ku dziko la Mowabu.
7 সে বলেছিল, “দয়া করে আমাকে মজুরদের পিছনে পিছনে গিয়ে জমিতে পড়ে থাকা যবের শিষ কুড়াতে দিন। সে জমিতে গেছে এবং ঘরে খুব কম সময় আরাম করা ছাড়া, সকাল থেকে এখন পর্যন্ত অনবরত কাজ করে চলেছে।”
Iye anandipempha kuti, ‘Chonde mundilole kuti ndikunkhe barele mʼminda moti akololamo kale.’ Iye wakhala akukunkha kuyambira mmawa mpaka tsopano lino osapuma nʼpangʼono pomwe.”
8 তাই বোয়স রূতকে বললেন, “বাছা আমার, খুব মন দিয়ে আমার কথা শোনো, এই জমি ছেড়ে আর অন্য কোনো লোকের জমিতে শিষ কুড়াতে যেয়ো না। এখানে আমার দাসীদের সঙ্গে থাকো।
Choncho Bowazi anati kwa Rute, “Tamvera mwana wanga, usapite kukakunkha mʼmunda wina, ndipo usachoke mʼmunda uno. Koma uzitsata adzakazi angawa.
9 তারা যে জমিতে শস্য জমা করছে, সেই জমির উপর তোমার চোখ রেখে, তাদের পিছনে পিছনে শিষ কুড়াও। আমি আমার দাসদের বলে দিয়েছি, যেন তারা তোমার গায়ে হাত না দেয়। আর যখন তোমার পিপাসা পাবে তখন আমার দাসেরা যে জল ভরে রেখেছে সেই জলের পাত্রের কাছে গিয়ে জল পান করবে।”
Uziyangʼana munda akukolola anyamatawo akamakolola mʼmundamu, ndipo iwe uzitsata pambuyo pawo. Ndawawuza anyamatawo kuti asakuvutitse. Ndipo ukamva ludzu, uzipita ku mitsuko ndi kukamwa madzi amene anyamatawa atunga.”
10 বোয়সের সব কথা শোনার পর রূত মাটিতে উবুড় হয়ে প্রণাম করল। সে জিজ্ঞাসা করল, “কেন আমি আপনার চোখে এত দয়া পেয়েছি? কেনই বা আপনি আমার এত যত্ন নিচ্ছেন? আমি তো অন্য দেশের লোক, আপনার কাছে বিদেশিনী।”
Atamva zimenezi Rute anawerama nazolikitsa nkhope yake pansi. Kenaka anafunsa kuti, “Mwandikomera mtima chotere mlendo ngati ine chifukwa chiyani?”
11 বোয়স উত্তরে বললেন, “তোমার স্বামীর মৃত্যুর পর তুমি তোমার শাশুড়ির জন্য যা কিছু করেছ, এবং কীভাবে তুমি তোমার জন্মভূমি, তোমার বাবা ও মাকে ছেড়ে, যে লোকদের তুমি আগে জানতে না, তাদের সঙ্গে বসবাস করতে এসেছ, সেই বিষয়ে তোমার সব কথা আমি লোকের মুখে শুনেছি।
Bowazi anayankha kuti, “Ine ndawuzidwa zonse zimene wakhala ukuchitira apongozi ako chimwalirire mwamuna wako. Ndamvanso kuti unasiya abambo ndi amayi ako komanso dziko la kwanu ndi kubwera kudzakhala ndi anthu amene sumawadziwa ndi kale lonse.
12 সদাপ্রভু তোমার কাজের পুরস্কার দিন। সদাপ্রভু ইস্রায়েলের ঈশ্বর তোমাকে তোমার কাজের পুরো দাম দিন, যাঁর কাছে আশ্রয় নিয়ে সুরক্ষা পেতে তুমি এখানে এসেছ।”
Yehova akubwezere pa zimene wachitazi. Yehova Mulungu wa Israeli, amene wabwera pansi pa mapiko ake kuti akuteteze, akupatse mphotho yayikulu.”
13 তখন রূত বোয়সকে বলল, “হে আমার প্রভু, এখন আমি যেমন আপনার কাছে দয়া পেয়েছি, তেমনি দয়া যেন এর পরেও পেতে পারি। আপনি আমাকে সান্ত্বনা দিয়েছেন এবং আপনার এই দাসীর সঙ্গে দয়ালু ভাব দেখিয়েছেন—যদিও আমি আপনার যত দাসী আছে তাদের একজনেরও যোগ্য নই।”
Rute anati, “Mwandikomera mtima, mbuye wanga. Ndipo mwandisangalatsa ndi kundiyankhula mwa chifundo ngakhale sindili mmodzi mwa adzakazi anu.”
14 দুপুরবেলায় খাবার সময় বোয়স রূতকে ডেকে বললেন, “এখানে উঠে এসো, কিছু রুটি নিয়ে সিরকায় ডুবিয়ে নাও।” যখন সে শস্যচ্ছেদকদের কাছে গিয়ে বসল, তখন বোয়স তাকে কিছুটা ভাজা শস্য দিলেন। মনের ইচ্ছামতো পেট পুরে সে খেল এবং কিছু রেখে দিল।
Nthawi ya chakudya cha masana Bowazi anati kwa iye, “Bwera kuno, utenge buledi ndi kusunsa nthongo mu vinyo.” Choncho anakhala pansi pafupi ndi okololawo, ndipo Bowazi anamupatsa chakudya ndi nyama yowotcha. Anadya chilichonse amafuna ndipo chakudya china chinatsalako.
15 যখন সে আবার শস্য কুড়াতে উঠল, তখন বোয়স তার দাসদের আদেশ দিয়ে বললেন, “বরং একে তোমাদের আঁটির মধ্যে থেকে কুড়াতে দিয়ো, তার বিরুদ্ধে কিছু কথা বলবে না।
Atanyamuka kuti azikakunkha, Bowazi analangiza anyamata ake kuti, “Ngakhale mayiyu azikunkha pakati pa mitolo musamuletse ndi kumuchititsa manyazi.
16 বরং আঁটির মধ্যে থেকে কিছু শিষ বের করে তার জন্য ফেলে দিয়ো যেন সে কুড়াতে পারে এবং তাকে বকাবকি করবে না।”
Koma muzimusololerako ngala zina za mʼmitolo ndi kumusiyira kuti azikunkha ndipo musamukalipire.”
17 তাই রূত সন্ধ্যা পর্যন্ত বোয়সের জমিতে শিষ কুড়ালো। পরে সে কুড়ানো যব ঝাড়াই করলে তার পরিমাণ প্রায় এক ঐফা হল।
Choncho Rute anakunkha mʼmundamo mpaka madzulo. Kenaka anapuntha barele anakunkhayo, ndipo anakwanira pafupifupi makilogalamu khumi.
18 এরপর সে সেগুলি নিয়ে নগরে গেল আর তার শাশুড়ি দেখল যে সে কত কুড়িয়েছে। রূত যথেষ্ট খাওয়ার পর বেঁচে যাওয়া খাবার বের করে তার শাশুড়িকে দিল।
Anasenza barele uja kupita naye ku mudzi, nakaonetsa apongozi ake. Kenaka anatulutsa chakudya chimene chinatsalira atakhuta chija ndi kupatsa apongozi ake.
19 তার শাশুড়ি তাকে জিজ্ঞাসা করল, “তুমি আজ কোথায় শিষ কুড়াতে গিয়েছিলে? আজ তুমি কোথায় কাজ করলে? যিনি তোমার উপর দয়া দেখিয়েছেন তাঁর মঙ্গল হোক!” তাই সে তার শাশুড়িকে বলল, “আমি আজ যার জমিতে কাজ করেছি সেই ব্যক্তির নাম বোয়স।”
Apongozi akewo anamufunsa kuti, “Kodi lero unakakunkha kuti? Unakagwira kuti ntchitoyi? Adalitsike munthu amene anakukomera mtimayo.” Ndipo Rute anawuza mpongozi wake za munthu amene ku malo ake anakagwirako ntchito. Iye anati, “Munthuyo dzina lake ndi Bowazi.”
20 তখন নয়মী রূতকে বলল, “ধন্য সদাপ্রভু যিনি তাঁর দয়া জীবিত ও মৃতদের উপর দেখিয়েছেন।” নয়মী রূতকে আরও বলল, “সে আমাদের পরিবারের এক নিকট আত্মীয় এবং আমাদের একজন মুক্তিকর্তা জ্ঞাতি।”
Naomi anati kwa mpongozi wakeyo, “Munthu ameneyu amudalitse Yehova, amene sanasiye kuchitira chifundo anthu amoyo ndi akufa omwe. Anatinso munthu ameneyu ndi mnansi wapaphata. Ndiye ali ndi udindo wotisamalira.”
21 পরে মোয়াবীয় রূত বলল, “তিনি আমাকে আরও বললেন, তুমি আমার দাসদের সঙ্গে থেকো যতক্ষণ না তারা শস্য জমা করার কাজ শেষ করছে।”
Choncho Rute Mmowabuyo anati, “Iye anandiwuzanso kuti, ‘Uzitsata antchito angawa mpaka atamaliza kukolola munda wonse.’”
22 নয়মী তার বউমা রূতকে বলল, “বাছা, তোমার পক্ষে এই ভালো যে তুমি তাঁর দাসীদের সঙ্গে ছিলে কারণ অন্যের জমি হলে তোমার ক্ষতি হত।”
Naomi anati kwa Rute mpongozi wake, “Kuli bwino mwana wanga kuti uzipita ndi adzakazi ake kuopa kuti mʼmunda wa munthu wina angakuvute.”
23 তাই যব ও গম কুড়ানো শেষ না হওয়া পর্যন্ত রূত বোয়সের দাসীদের সঙ্গেই ছিল। এইভাবে সে তার শাশুড়ির সঙ্গে থাকতে লাগল।
Choncho Rute ankatsatira adzakazi a Bowazi namakunkha mpaka anthu atamaliza kudula barele ndi tirigu. Ndipo amakhalabe ndi mpongozi wakeyo.