< লেবীয় বই 9 >

1 অষ্টম দিনে হারোণ, তাঁর সব ছেলেদের ও ইস্রায়েলের প্রাচীনবর্গকে মোশি ডাকলেন,
Katika siku ya nane, Mose akawaita Aroni na wanawe, na wazee wa Israeli.
2 তিনি হারোণকে বললেন, “তুমি পাপার্থক-নৈবেদ্যরূপে ত্রুটিহীন এক এঁড়ে বাছুর ও হোমবলিরূপে ত্রুটিহীন এক মেষ নাও এবং সদাপ্রভুর সামনে নিয়ে এসো।
Akamwambia Aroni, “Chukua ndama dume kwa ajili ya sadaka yako ya dhambi, na kondoo dume kwa sadaka yako ya kuteketezwa, wote wawili wasiwe na dosari, nao uwalete mbele za Bwana.
3 পরে ইস্রায়েলীদের তিনি বললেন, ‘পাপার্থক-নৈবেদ্যরূপে তোমরা একটি পাঁঠা ও হোমবলিরূপে একটি বাছুর, একটি মেষশাবক নাও; দুটিই যেন এক বর্ষীয় ও ত্রুটিমুক্ত হয়,
Kisha waambie Waisraeli: ‘Chukueni mbuzi dume kwa ajili ya sadaka ya dhambi, na ndama na mwana-kondoo, wote wawili wawe wa umri wa mwaka mmoja, na wasio na dosari, kwa ajili ya sadaka ya kuteketezwa,
4 এবং মঙ্গলার্থক বলিদানের জন্য একটি ষাঁড় ও একটি মেষ এবং জলপাই তেলে মেশানো শস্য-নৈবেদ্য নেবে সদাপ্রভুর সামনে উৎসর্গ করার জন্য, কেননা আজ তোমাদের সামনে সদাপ্রভু আবির্ভূত হবেন।’”
na pia maksai na kondoo dume kwa ajili ya sadaka ya amani, ili kutoa dhabihu mbele za Bwana, pamoja na sadaka ya nafaka iliyochanganywa na mafuta. Kwa kuwa leo Bwana atawatokea.’”
5 মোশির আদেশানুসারে তারা এইসব সমাগম তাঁবুর সামনে আনল, এবং সমগ্র জনমণ্ডলী কাছে এল ও সদাপ্রভুর সামনে দাঁড়াল।
Wakavileta vile vitu Mose alivyowaagiza mbele ya Hema la Kukutania, nalo kusanyiko lote likakaribia na kusimama mbele za Bwana.
6 পরে মোশি বললেন, “সদাপ্রভু এই কাজ করতে তোমাদের আদেশ দিয়েছেন, যেন সদাপ্রভুর মহিমা তোমাদের প্রতি প্রদর্শিত হয়।”
Ndipo Mose akasema, “Hili ndilo Bwana alilowaagiza mlifanye, ili utukufu wa Bwana upate kuonekana kwenu.”
7 মোশি হারোণকে বললেন, “তুমি বেদির নিকটবর্তী হও এবং তোমার পাপার্থক বলি ও তোমার হোমবলি উৎসর্গ করো এবং তোমার ও লোকদের পক্ষে প্রায়শ্চিত্ত করো; লোকদের জন্য উপহার নিবেদন করো এবং তাদের জন্য প্রায়শ্চিত্ত করো, যেমন সদাপ্রভু আজ্ঞা দিয়েছিলেন।”
Mose akamwambia Aroni, “Njoo madhabahuni ili utoe dhabihu yako ya sadaka ya dhambi na sadaka yako ya kuteketezwa, ufanye upatanisho kwa ajili yako mwenyewe na kwa ajili ya watu. Kisha utoe sadaka ya upatanisho kwa ajili ya watu, kama vile Bwana alivyoagiza.”
8 সুতরাং হারোণ বেদির কাছে এলেন ও নিজের পাপার্থক বলিরূপে এঁড়ে বাছুর বধ করলেন।
Hivyo Aroni akaja madhabahuni na kumchinja yule ndama kuwa sadaka ya dhambi kwa ajili yake mwenyewe.
9 তাঁর ছেলেরা তাঁকে রক্ত এনে দিল এবং তিনি তাঁর আঙুল রক্তে ডুবালেন, বেদির শৃঙ্গগুলিতে রক্তের প্রলেপ দিলেন ও অবশিষ্ট রক্ত বেদিমূলে নিক্ষেপ করলেন।
Wanawe wakamletea damu, naye akachovya kidole chake katika hiyo damu, akaitia kwenye pembe za madhabahu, nayo damu iliyobaki akaimwaga chini ya madhabahu.
10 পাপার্থক বলি থেকে মেদ, দুটো কিডনি ও যকৃতের পর্দা নিয়ে তিনি বেদিতে সেগুলি পোড়ালেন, যেমন মোশিকে সদাপ্রভু আদেশ দিয়েছিলেন;
Juu ya madhabahu akateketeza mafuta, figo na mafuta yanayofunika ini kutoka kwenye hiyo sadaka ya dhambi, kama Bwana alivyomwagiza Mose.
11 তিনি শিবিরের বাইরে মাংস ও চামড়া পোড়ালেন।
Akateketeza nyama na ngozi nje ya kambi.
12 পরে তিনি হোমবলি বধ করলেন, তার ছেলেরা রক্ত এগিয়ে দিল এবং তিনি বেদির উপরে চারপাশে রক্ত ছিটালেন।
Kisha Aroni akachinja sadaka ya kuteketezwa. Wanawe wakamletea damu, naye akainyunyiza pande zote za madhabahu.
13 ছেলেরা খণ্ড খণ্ড করে হোমবলি মাথা সমেত হারোণের হাতে দিল এবং হারোণ সেগুলি বেদিতে পোড়ালেন।
Wakamletea sadaka ya kuteketezwa kipande kwa kipande, pamoja na kichwa, naye akaviteketeza juu ya madhabahu.
14 তিনি অন্ত্র ও পাগুলি ধুয়ে দিলেন ও বেদিতে হোমবলির উপরে সেগুলি পোড়ালেন।
Akasafisha sehemu za ndani na miguu, akaviteketeza juu ya sadaka ya kuteketezwa juu ya madhabahu.
15 পরে হারোণ উপহার আনলেন, যা লোকদের জন্য ছিল। লোকদের পাপার্থক বলিদানের জন্য তিনি ছাগল নিলেন, সেটি বধ করলেন এবং পাপার্থক বলিরূপে উপহার দিলেন, যেমন প্রথম উপহার দিয়েছিলেন।
Kisha Aroni akaleta sadaka ile iliyokuwa kwa ajili ya watu. Akachukua yule mbuzi wa sadaka ya dhambi kwa ajili ya watu, akamchinja na kumtoa kwa ajili ya sadaka ya dhambi, kama alivyofanya kwa ile ya kwanza.
16 তিনি হোমবলি আনলেন ও নিয়মানুসারে তা নিবেদন করলেন।
Aroni akaleta sadaka ya kuteketezwa na kuitoa kama ilivyoelekezwa.
17 তিনি শস্য-নৈবেদ্যও আনলেন, ওই নৈবেদ্য থেকে এক মুঠি নিলেন এবং বেদিতে তা পোড়ালেন, যা প্রাতঃকালীন হোমবলির অতিরিক্ত।
Pia akaleta sadaka ya nafaka, akachukua konzi moja na kuiteketeza juu ya madhabahu, pamoja na sadaka ya kuteketezwa ya asubuhi.
18 লোকদের পক্ষে মঙ্গলার্থক বলিরূপে ষাঁড় ও মেষ তিনি বধ করলেন। তাঁর ছেলেরা তাঁর হাতে রক্ত জোগান দিল এবং তিনি বেদির উপরে চারপাশে রক্ত ছিটালেন।
Akachinja maksai na kondoo dume kama sadaka ya amani kwa ajili ya watu. Wanawe Aroni wakampa ile damu, naye akainyunyiza kwenye madhabahu pande zote.
19 কিন্তু ষাঁড় ও মেষের মেদের অংশ, মেদযুক্ত লেজ, মেদের স্তর, দুটি কিডনি ও যকৃতের পর্দা,
Lakini sehemu zile za mafuta ya yule maksai na kondoo dume, yaani mafuta ya mkia, mafuta yaliyofunika tumbo, ya figo na yaliyofunika ini,
20 তারা সেগুলি বক্ষস্থলে রাখল ও পরে হারোণ বেদির উপরে মেদ পোড়ালেন।
hivi vyote wakaviweka juu ya vidari, kisha Aroni akayateketeza hayo mafuta ya wanyama juu ya madhabahu.
21 সদাপ্রভুর সামনে হারোণ বক্ষদুটি ও ডান জাং দোলনীয়-নৈবেদ্যরূপে দোলান, যেমন মোশি আদেশ দিয়েছিলেন।
Aroni akaviinua vile vidari na paja la kulia mbele za Bwana ili viwe sadaka ya kuinuliwa, kama Mose alivyoagiza.
22 পরে লোকদের দিকে হারোণ তাঁর হাত তুলে ধরলেন ও তাদের আশীর্বাদ করলেন। পাপার্থক বলি, হোমবলি ও মঙ্গলার্থক বলিদান শেষ হওয়ার পরে হারোণ নিচে নামলেন।
Kisha Aroni akainua mikono yake kuwaelekea watu na kuwabariki. Naye baada ya kutoa dhabihu ya sadaka ya dhambi, sadaka ya kuteketezwa, na sadaka ya amani, akashuka chini.
23 পরে মোশি ও হারোণ সমাগম তাঁবুর মধ্যে গেলেন। শিবির থেকে বেরিয়ে এসে তাঁরা লোকদের আশীর্বাদ করলেন, এবং সব লোকের কাছে সদাপ্রভুর প্রতাপ আবির্ভূত হল।
Kisha Mose na Aroni wakaingia kwenye Hema la Kukutania. Walipotoka nje, wakawabariki watu. Nao utukufu wa Bwana ukawatokea watu wote.
24 সদাপ্রভুর উপস্থিতি থেকে আগুন নির্গত হল এবং বেদিতে রাখা হোমবলি ও মেদমিশ্রিত অংশগুলিকে সেই আগুন গ্রাস করল। সব লোক এই দৃশ্য চাক্ষুষ করে, হর্ষধ্বনি করল ও উবুড় হয়ে পড়ল।
Moto ukaja kutoka uwepo wa Bwana, ukairamba ile sadaka ya kuteketezwa, pamoja na sehemu ya mafuta yaliyokuwa juu ya madhabahu. Watu wote walipoona jambo hili, wakapiga kelele kwa furaha na kusujudu.

< লেবীয় বই 9 >