< লেবীয় বই 10 >

1 হারোণের ছেলে নাদব ও অবীহূ তাদের ধূপাধার নিল, এবং তাতে ধূপ দিয়ে আগুন সংযোগ করল ও সদাপ্রভুর সামনে অসমর্থিত আগুন উৎসর্গ করল, যা তাঁর আজ্ঞার পরিপন্থী।
Nadabu na Abihu, wana wa Aroni, wakachukua vyetezo vyao, wakaweka moto ndani yake na kuongeza uvumba; kisha wakamtolea Bwana moto usio halali, kinyume na agizo la Mungu.
2 সুতরাং সদাপ্রভুর উপস্থিতি থেকে অগ্নি নির্গত হয়ে তাদের গ্রাস করল ও সদাপ্রভুর সামনে তারা মারা গেল।
Hivyo moto ukaja kutoka kwa uwepo wa Bwana na kuwaramba, nao wakafa mbele za Bwana.
3 পরে মোশি হারোণকে বললেন, সদাপ্রভু এমন কথাই বলেছিলেন যখন তিনি আমাকে বলেছিলেন: “‘যারা আমার নিকটবর্তী হয়, তাদের আমি আমার পবিত্রতা দেখাব ও সব মানুষের দৃষ্টিতে আমি সম্মানিত হব।’” হারোণ নীরব থাকলেন।
Kisha Mose akamwambia Aroni, “Hili ndilo alilonena Bwana wakati aliposema: “‘Miongoni mwa wale watakaonikaribia nitajionyesha kuwa mtakatifu; machoni pa watu wote nitaheshimiwa.’” Aroni akanyamaza.
4 হারোণের কাকা উষীয়েলের ছেলে মীশায়েল ও ইল্‌সাফনকে মোশি ডাকলেন ও তাদের বললেন, “তোমরা এখানে এসো; ধর্মধামের সামনে থেকে দূরে, শিবিরের বাইরে তোমাদের জ্ঞাতিদের নিয়ে যাও।”
Mose akawaita Mishaeli na Elisafani, wana wa Uzieli mjomba wake Aroni, akawaambia, “Njooni hapa. Ondoeni miili ya binamu zenu mbele ya mahali patakatifu, mkaipeleke nje ya kambi.”
5 সুতরাং তারা এল, জ্ঞাতিদের বহন করল ও কাপড় পরা অবস্থাতেই তাদের শিবিরের বাইরে নিয়ে গেল, যেমন মোশি আদেশ দিয়েছিলেন।
Hivyo wakaja na kuwaondoa, wakiwa bado wamevalia makoti yao ya ibada, wakawapeleka nje ya kambi, kama Mose alivyoamuru.
6 পরে হারোণ, তাঁর ছেলে ইলীয়াসর ও ঈথামরকে মোশি বললেন, “তোমাদের মাথা নেড়া কোরো না ও তোমাদের পরিধান ছিঁড়ো না, পাছে তোমরাও মারা যাও, এবং সমগ্র জনমণ্ডলীর উপরে সদাপ্রভুর ক্রোধ বর্ষিত হয়। কিন্তু তোমাদের পরিজন, ইস্রায়েলের সমগ্র সমাজ সদাপ্রভুর কৃত অগ্নিদ্বারা মৃতদের জন্য কাঁদুক।
Ndipo Mose akamwambia Aroni pamoja na wanawe, Eleazari na Ithamari, “Msifunue vichwa vyenu wala msirarue mavazi yenu, la sivyo mtakufa na Bwana ataikasirikia jumuiya nzima. Lakini ndugu zenu, nyumba yote ya Israeli, wanaweza kuwaombolezea wale ambao Bwana amewaangamiza kwa moto.
7 সমাগম তাঁবুর প্রবেশদ্বার ত্যাগ কোরো না, অন্যথায় তোমরা মরবে, কেননা তোমাদের গায়ে সদাপ্রভুর অভিষেকার্থক তেল আছে।” সুতরাং মোশি যেমন বললেন তারা তেমনই করল।
Msitoke nje ya ingilio la Hema la Kukutania, la sivyo mtakufa, kwa sababu mafuta ya Bwana ya upako yako juu yenu.” Hivyo wakafanya kama vile Mose alivyosema.
8 পরে সদাপ্রভু হারোণকে বললেন,
Kisha Bwana akamwambia Aroni,
9 “সমাগম তাঁবুতে যাওয়ার সময় তোমরা দ্রাক্ষারস অথবা মদ্যপান করবে না, নইলে তোমরা মরবে। এটি বংশপরম্পরায় তোমাদের পালনীয় চিরস্থায়ী বিধি,
“Wewe na wanao msinywe mvinyo wala kinywaji kingine kilichochachuka wakati mwingiapo katika Hema la Kukutania, la sivyo mtakufa. Hili litakuwa Agizo la kudumu kwa vizazi vijavyo.
10 যেন পবিত্র ও সাধারণের মধ্যে, শুচি ও অশুচির মধ্যে তুমি অবশ্যই পার্থক্য রাখো
Ni lazima mtenganishe kilicho kitakatifu na kile kilicho cha kawaida, kati ya yaliyo najisi na yaliyo safi,
11 এবং মোশির মাধ্যমে সদাপ্রভু যেসব বিধি দিয়েছেন সেগুলি তুমি ইস্রায়েলীদের অবশ্যই শেখাবে।”
na lazima mwafundishe Waisraeli amri zote ambazo Bwana aliwapa kupitia Mose.”
12 মোশি হারোণকে ও তাঁর দুই ছেলে ইলীয়াসর ও ঈথামরকে বললেন, “সদাপ্রভুর উদ্দেশে নিবেদিত অগ্নিকৃত উপহারের অবশিষ্ট যে শস্য-নৈবেদ্য আছে, তা নিয়ে বেদির পাশে খামিরবিহীন খাদ্য প্রস্তুত ও ভোজন করো, কেননা এটি অত্যন্ত পবিত্র।
Mose akamwambia Aroni pamoja na wanawe waliosalia, Eleazari na Ithamari, “Chukueni sadaka ya nafaka iliyobaki kutoka sadaka zilizotolewa kwa Bwana kwa moto, muile hapo kando ya madhabahu ikiwa imeandaliwa bila chachu, kwa sababu ni takatifu sana.
13 এক পবিত্রস্থানে এই খাদ্য ভোজন করো, কেননা এটি তোমার ও তোমার ছেলেদের অংশ যা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার; কেননা আমি এই আজ্ঞা পেয়েছি।
Mtaila katika mahali patakatifu kwa sababu ni fungu lenu na fungu la wana wenu la sadaka zilizotolewa kwa Bwana kwa moto, kwa maana hivyo ndivyo nilivyoamriwa.
14 কিন্তু তুমি, তোমার ছেলেমেয়েরা বক্ষ ভোজন করবে, যা দোলানো হল এবং জাং যা সামনে রাখা হল; আনুষ্ঠানিকভাবে শুচি জায়গায় তোমরা এই খাদ্য ভোজন করবে; ইস্রায়েলীদের মঙ্গলার্থক বলি থেকে তোমাদের অংশরূপে এই ভক্ষ্য তোমাকে ও তোমার সন্তানদের দেওয়া হয়েছে।
Lakini wewe na wanao na binti zako mwaweza kula kidari kile kilichoinuliwa na paja lile lililotolewa. Mtavila mahali safi pa kawaida ya ibada; mmepewa wewe na watoto wako kuwa fungu lenu la sadaka za amani za Waisraeli.
15 নিবেদিত জাং ও দোলায়িত বক্ষ অগ্নিকৃত উপহারের মেদযুক্ত অংশগুলির সঙ্গে অবশ্যই আনতে হবে, যেন দোদুল্যমান উপহাররূপে সদাপ্রভুর সামনে সেগুলি দোলানো হয়। এগুলি তোমার ও তোমার সন্তানদের নিয়মিত অংশ হবে, যেমন সদাপ্রভু আদেশ দিয়েছেন।”
Paja lile lililotolewa na kidari kile kilichoinuliwa lazima viletwe pamoja na sehemu za mafuta ya sadaka za kuteketezwa kwa moto, ili kuinuliwa mbele za Bwana kama sadaka ya kuinuliwa. Hili litakuwa fungu lako la kawaida na wanao, kama Bwana alivyoagiza.”
16 যখন মোশি পাপার্থক বলির জন্য ছাগল অন্বেষণ করলেন, তিনি জানতে পারলেন যে হারোণের অবশিষ্ট দুই ছেলে ইলীয়াসর ও ঈথামর ছাগল পুড়িয়ে দিয়েছে, মোশি ক্রুদ্ধ হয়ে জানতে চাইলেন,
Mose alipouliza kuhusu mbuzi atolewaye kwa ajili ya sadaka ya dhambi, na kukuta kwamba ameteketezwa, aliwakasirikia Eleazari na Ithamari, wana wa Aroni waliobaki, akawauliza,
17 “পবিত্রস্থানের এলাকায় তোমরা পাপার্থক বলি ভোজন করলে না কেন? এটি অত্যন্ত পবিত্র এবং জনমণ্ডলীর অপরাধ বহনার্থে সদাপ্রভুর সামনে প্রায়শ্চিত্ত করণার্থে তিনি এটি তোমাদের দিয়েছেন।
“Kwa nini hamkula sadaka ya dhambi katika eneo la mahali patakatifu? Ni takatifu sana. Mlipewa ninyi ili kuondoa hatia ya jumuiya kwa ajili ya kuwafanyia upatanisho mbele za Bwana.
18 যেহেতু এর রক্ত পবিত্রস্থানে আনা হয়নি, তাই আমার আজ্ঞানুসারে পবিত্রস্থানের এলাকায় তোমাদের এই ছাগল ভোজন করা উচিত ছিল।”
Kwa kuwa damu yake haikuletwa ndani ya Mahali Patakatifu, mngemla mbuzi huyo katika sehemu ya mahali patakatifu kama nilivyoagiza.”
19 হারোণ মোশিকে উত্তর দিলেন, “আজ সদাপ্রভুর সামনে তারা তাদের পাপার্থক বলি ও হোমবলি উৎসর্গ করল, কিন্তু এই ধরনের ঘটনা আমার প্রতি ঘটল। সদাপ্রভু কি সন্তুষ্ট হতেন, যদি আজ আমি পাপার্থক বলি ভোজন করতাম?”
Aroni akamjibu Mose, “Leo wanangu wametoa sadaka zao za dhambi na sadaka zao za kuteketezwa mbele za Bwana, lakini mambo kama haya yamenitokea mimi. Je, Bwana angependezwa kama ningekuwa nimekula sadaka ya dhambi leo?”
20 এই কথা শুনে মোশি সন্তুষ্ট হলেন।
Mose aliposikia haya, akaridhika.

< লেবীয় বই 10 >