< Zechariah 12 >

1 Ọ̀rọ̀-ìmọ̀. Ọ̀rọ̀ Olúwa fún Israẹli ni. Olúwa wí, ẹni tí ó na àwọn ọ̀run, tí ó sì fi ìpìlẹ̀ ayé sọlẹ̀, tí ó sì da ẹ̀mí ènìyàn tí ń bẹ ni inú rẹ̀,
এই হল ইস্রায়েল সম্বন্ধে সদাপ্রভুর ভাববাণী, সদাপ্রভু এই কথা ঘোষণা করেন, যিনি আকাশ মণ্ডলকে বিস্তার করেছেন, যিনি পৃথিবীর ভিত্তি স্থাপন করেছেন, যিনি মানুষের ভিতরে তার আত্মাকে সৃষ্টি করেছেন,
2 “Kíyèsi í, èmi yóò sọ Jerusalẹmu dí àgọ́ ìwárìrì sí gbogbo ènìyàn yíká, nígbà tí wọn yóò dó ti Juda àti Jerusalẹmu.
“দেখ! আমি যিরূশালেমকে আশেপাশের সমস্ত লোকদের কাছে ঘূর্ণায়মান পান পাত্র বানাব এবং এটি যিহূদার বিরুদ্ধেও হবে যখন যিরূশালেমের বিরুদ্ধে ঘেরাও করা হবে।
3 Ní ọjọ́ náà, nígbà tí gbogbo orílẹ̀-èdè ayé bá parapọ̀ sí i, ni èmi yóò sọ Jerusalẹmu di òkúta ti ko ṣe yí kúrò fún gbogbo ènìyàn, gbogbo àwọn tí ó bá sì fẹ́ yí i ni a ó gé sí wẹ́wẹ́,
সেই দিন এমন ঘটবে যখন আমি সমস্ত লোকদের বিরুদ্ধে যিরূশালেমকে একটা ভারী পাথরের মত করব। যারা সেই পাথরকে উঠাতে চেষ্টা করবে তারা নিজেরাই ভীষণভাবে আঘাত পাবে।
4 ní ọjọ́ náà,” ni Olúwa wí, “Ni èmi yóò fi ìdágìrì lu gbogbo ẹṣin, àti fi òmùgọ̀ kọlu ẹni tí ń gun un; èmi yóò sì ṣí ojú mi sí ilé Juda, èmi yóò sì bu ìfọ́jú lu gbogbo ẹṣin tí orílẹ̀-èdè.
সেই দিন,” সদাপ্রভু এই কথা ঘোষণা করেন, “আমি প্রত্যেকটি ঘোড়াকে ভয় দিয়ে আঘাত করব এবং প্রত্যেক ঘোড়া চালককে পাগল করে দেব। যিহূদা কুলের উপর আমি দয়ায় আমার চোখকে খুলবো এবং সৈন্যদের সমস্ত ঘোড়াগুলিকে আঘাত করে অন্ধ করে দেব।
5 Àti àwọn baálẹ̀ Juda yóò sì wí ni ọkàn wọn pé, ‘Àwọn ara Jerusalẹmu ni agbára mi nípa Olúwa àwọn ọmọ-ogun ni Ọlọ́run wọn.’
তখন যিহূদার নেতারা তাদের হৃদয়ে বলবে, ‘যিরূশালেমের লোকেরা আমাদের শক্তি, কারণ তাদের ঈশ্বর, বাহিনীদের সদাপ্রভুর জন্য।’
6 “Ní ọjọ́ náà, ni èmi yóò ṣe àwọn baálẹ̀ Juda bí ààrò iná kan láàrín igi, àti bi ẹ̀fúùfù iná láàrín ìtí; wọn yóò sì jẹ gbogbo àwọn ènìyàn run yíká lápá ọ̀tún àti lápá òsì, a ó sì tún máa gbé inú Jerusalẹmu ní ipò rẹ̀.
সেই দিন যিহূদার নেতাদের আমি কাঠের মধ্যে আগুনের পাত্র ও দাঁড়িয়ে থাকা শস্যের মধ্যে জ্বলন্ত মশালের মত করব। কারণ তারা ডানদিকে ও বাঁদিকে ঘিরে থাকা সমস্ত সৈন্যদের গ্রাস করবে! যিরূশালেম আবার তার নিজের জায়গায় বাস করবে।
7 “Olúwa pẹ̀lú yóò kọ́ tètè gba àgọ́ Juda là ná, kí ògo ilé Dafidi àti ògo àwọn ara Jerusalẹmu má ba gbé ara wọn ga sí Juda.
সদাপ্রভু প্রথমে যিহূদার তাঁবুগুলি উদ্ধার করবেন, যেন দায়ূদ কুলের এবং যারা যিরূশালেমে বসবাস করে তাদের সম্মান অবশিষ্ঠ যিহূদার থেকে বেশী না হয়।
8 Ní ọjọ́ náà ni Olúwa yóò dáàbò bò àwọn tí ń gbé Jerusalẹmu; ẹni tí ó bá sì ṣe àìlera nínú wọn ní ọjọ́ náà, yóò dàbí Dafidi; ilé Dafidi yóò sì dàbí Ọlọ́run, bí angẹli Olúwa níwájú wọn.
সেই দিন যিরূশালেমের লোকদের সদাপ্রভু রক্ষা করবেন এবং সেই দিন তাদের মধ্যে যারা হোঁচট খায় তারা দায়ূদের মত হবে এবং সেই দিনের দায়ূদ কুল ঈশ্বরের মত হবে, তাদের কাছে সদাপ্রভুর স্বর্গদূতদের মত হবে।
9 Yóò sì ṣe ni ọjọ́ náà, èmi yóò wá láti pa gbogbo àwọn orílẹ̀-èdè run tí ó wá kọjú ìjà sí Jerusalẹmu.”
সেই দিনের এমন ঘটবে যে, আমি সেই সমস্ত জাতিকে ধ্বংস করার সংকল্প করব যারা যিরূশালেমকে আক্রমণ করতে এসেছে।”
10 “Èmi ó sì tu ẹ̀mí oore-ọ̀fẹ́ àti ẹ̀bẹ̀ sórí ilé Dafidi àti sórí Jerusalẹmu, wọn ó sì máa wo ẹni tí wọn tí gún ni ọ̀kọ̀, wọn ó sì máa ṣọ̀fọ̀ rẹ̀, bí ẹnìkan ti ń ṣọ̀fọ̀ fún ọmọ rẹ̀ kan ṣoṣo àti gẹ́gẹ́ bí ènìyàn tí wọn yóò sì wà ni ìbànújẹ́, bí ẹni tí ń banújẹ́ fún àkọ́bí rẹ̀.
১০“কিন্তু আমি দায়ূদের বংশ ও যিরূশালেমের লোকদের উপরে দয়ার এবং প্রার্থনার আত্মা ঢেলে দেব; তখন তারা আমার দিকে দেখবে, যাঁকে তারা বিদ্ধ করেছে! যেমন একজন তার একমাত্র সন্তানের জন্য বিলাপ করে, তারাও ঠিক সেই রকম তাঁর জন্য বিলাপ করবে এবং যারা তাদের প্রথম সন্তানের জন্য যেমন শোক করে তারাও তেমন শোক করবে।
11 Ní ọjọ́ náà ni ẹkún, ńlá ńlá yóò wà ni Jerusalẹmu, gẹ́gẹ́ bí ọ̀fọ̀ Hadadi Rimoni ni àfonífojì Megido.
১১সেই দিন যিরূশালেমের জন্য বিলাপ, মগিদ্দো সমভূমির হদদ্-রিম্মোণের মত হবে।
12 Ilẹ̀ náà yóò ṣọ̀fọ̀, ìdílé, kọ̀ọ̀kan fun ara rẹ, lọ́tọ̀ọ̀tọ̀; ìdílé Dafidi lọ́tọ̀; àti àwọn aya wọn lọ́tọ̀; ìdílé Natani lọ́tọ̀, àti àwọn aya wọn lọ́tọ́.
১২সেই দেশ শোক করবে, প্রত্যেক পরিবার অন্যান্য পরিবার থেকে পৃথক হবে। দায়ূদের বংশের লোকেরা পৃথক হবে এবং তাদের স্ত্রীরা পুরুষদের কাছ থেকে পৃথক হবে। নাথনের বংশের লোকেরা পৃথক হবে এবং তাদের স্ত্রীরা পুরুষদের কাছ থেকে পৃথক হবে।
13 Ìdílé Lefi lọ́tọ̀, àti àwọn aya wọn lọ́tọ̀; ìdílé Ṣimei lọ́tọ̀, àti àwọn aya wọn lọ́tọ̀.
১৩লেবির বংশের লোকেরা পৃথক হবে এবং তাদের স্ত্রীরা পুরুষদের কাছ থেকে পৃথক হবে। শিমিয়ির বংশের লোকেরা পৃথক হবে এবং তাদের স্ত্রীরা পুরুষদের কাছ থেকে পৃথক হবে।
14 Gbogbo àwọn ìdílé tí o kù, ìdílé, ìdílé, lọ́tọ̀ọ̀tọ̀, àti àwọn aya wọn lọ́tọ̀ọ̀tọ̀.
১৪অবশিষ্ঠ পরিবারগুলি প্রত্যেক পরিবারগুলি পৃথক হবে এবং তাদের স্ত্রীরা পুরুষদের কাছ থেকে পৃথক হবে।”

< Zechariah 12 >