< Jeremiah 28 >

1 Ní oṣù karùn-ún ní ọdún kan náà, ọdún kẹrin ní ìbẹ̀rẹ̀ ìṣèjọba Sedekiah ọba Juda, wòlíì Hananiah ọmọ Assuri, tí ó wá láti Gibeoni, sọ fún mi ní ilé Olúwa tí ó wà ní iwájú àwọn àlùfáà àti gbogbo ènìyàn:
সেই একই বছরে, যিহূদার রাজা সিদিকিয়ের রাজত্বের প্রথমদিকে, অর্থাৎ চতুর্থ বছরের পঞ্চম মাসে, গিবিয়োন-নিবাসী অসূরের পুত্র ভাববাদী হনানিয়, সদাপ্রভুর গৃহে যাজকদের ও অন্য সব লোকের উপস্থিতিতে আমাকে এই কথা বলল:
2 “Èyí ni ohun tí Olúwa àwọn ọmọ-ogun Ọlọ́run Israẹli wí: ‘Èmi yóò mú àjàgà ọba Babeli rọrùn.
“বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: ‘আমি ব্যাবিলনের রাজার জোয়াল ভেঙে ফেলব।
3 Láàrín ọdún méjì, Èmi yóò mú gbogbo ohun èlò tí ọba Nebukadnessari; ọba Babeli kó kúrò ní ilé Olúwa tí ó sì kó lọ sí Babeli padà wá.
ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার সদাপ্রভুর গৃহের যেসব আসবাবপত্র এখান থেকে অপসারিত করে ব্যাবিলনে নিয়ে যায়, দুই বছরের মধ্যে সেই সবই আমি এই স্থানে ফিরিয়ে আনব।
4 Èmi á tún mú ààyè Jekoniah ọmọ Jehoiakimu ọba Juda padà, àti gbogbo àwọn tí ń ṣe àtìpó láti Juda ní Babeli,’ èyí ni ọ̀rọ̀ Olúwa pé, ‘àjàgà yín láti ọwọ́ ọba Babeli yóò rọrùn.’”
আমি যিহূদার রাজা যিহোয়াকীমের পুত্র যিহোয়াখীনকে এবং যিহূদা থেকে ব্যাবিলনে নির্বাসিত হওয়া সব ব্যক্তিকে এই স্থানে ফিরিয়ে আনব,’ সদাপ্রভু এই কথা বলেন, ‘কারণ আমি ব্যাবিলনের রাজার জোয়াল ভেঙে ফেলব।’”
5 Wòlíì Jeremiah wí fún wòlíì Hananiah ní iwájú ọmọ àlùfáà àti àwọn ènìyàn tí wọ́n dúró ní ilé Olúwa.
তখন ভাববাদী যিরমিয় সদাপ্রভুর গৃহে যাজকদের ও অন্য সব লোক যারা সেখানে দাঁড়িয়েছিল, তাদের উপস্থিতিতে ভাববাদী হনানিয়কে উত্তর দিলেন।
6 Jeremiah wòlíì wí pé, “Àmín! Kí Olúwa kí ó ṣe bẹ́ẹ̀! Kí Olúwa kí ó mú ọ̀rọ̀ rẹ̀ tí ìwọ sọ àsọtẹ́lẹ̀ ṣẹ, láti mú ohun èlò ilé Olúwa àti gbogbo àwọn ìgbèkùn láti ilẹ̀ Babeli padà wá sí ibí yìí.
তিনি বললেন, “আমেন! সদাপ্রভু সেইরকমই করুন! সদাপ্রভুর গৃহের সব আসবাবপত্র ও ব্যাবিলনে নির্বাসিত সব মানুষকে এখানে ফিরিয়ে এনে সদাপ্রভু তোমার কথিত ভাববাণী পূর্ণ করুন।
7 Nísinsin yìí, ìwọ gbọ́ ọ̀rọ̀ yìí tí mo sọ sí etí rẹ àti sí etí gbogbo ènìyàn.
তবুও, আমি তোমার ও সব লোকের কর্ণগোচরে যা বলতে চাই, তা তোমরা শোনো:
8 Ní ìbẹ̀rẹ̀ àwọn wòlíì tí ó ṣáájú rẹ àti èmi ti sọ àsọtẹ́lẹ̀ ogun, ibi àti àjàkálẹ̀ sí ọ̀pọ̀ orílẹ̀-èdè.
প্রাচীনকাল থেকে ভাববাদীরা, যারা তোমাদের ও আমার পূর্বে ছিলেন, তারা বহু দেশ ও মহান সব রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ, বিপর্যয় ও মহামারির ভাববাণী বলেছিলেন।
9 Ṣùgbọ́n, àwọn wòlíì tí ó ń sọ àsọtẹ́lẹ̀ àlàáfíà ni a mọ̀ gẹ́gẹ́ bí wòlíì olóòtítọ́ tí Olúwa rán, tí àsọtẹ́lẹ̀ rẹ bá wá sí ìmúṣẹ.”
কিন্তু যে ভাববাদী শান্তির ভাববাণী বলেন, তিনি প্রকৃতই সদাপ্রভু দ্বারা প্রেরিত হয়েছেন বলে বোঝা যাবে, যদি তাঁর আগাম ঘোষণা পূর্ণ হয়।”
10 Wòlíì Hananiah gbé àjàgà ọrùn wòlíì Jeremiah kúrò, ó sì fọ́ ọ.
তারপর ভাববাদী হনানিয় ভাববাদী যিরমিয়ের কাঁধ থেকে জোয়ালটি নিয়ে ভেঙে ফেলল।
11 Hananiah sọ níwájú gbogbo ènìyàn wí pé, “Èyí ni ohun tí Olúwa wí: ‘Bákan náà ni Èmi yóò fọ́ àjàgà ọrùn Nebukadnessari, ọba Babeli láàrín ọdún méjì.’” Wòlíì Jeremiah sì bá ọ̀nà tirẹ̀ lọ.
সে সব লোকের সাক্ষাতে বলল, “সদাপ্রভু এই কথা বলেন: ‘এই একইভাবে, দুই বছরের মধ্যে, আমি ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারের জোয়াল সব জাতির কাঁধ থেকে নামিয়ে ভেঙে ফেলব।’” পরে ভাববাদী যিরমিয় সেখান থেকে চলে গেলেন।
12 Láìpẹ́ ni ọ̀rọ̀ Olúwa tọ Jeremiah wòlíì wá lẹ́yìn ìgbà tí wòlíì Hananiah ti gbé àjàgà kúrò ní ọrùn wòlíì Jeremiah wí pé:
ভাববাদী হনানিয় ভাববাদী যিরমিয়ের কাঁধ থেকে সেই জোয়ালটি নিয়ে ভেঙে ফেলার কিছু সময় পর, সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে উপস্থিত হল:
13 “Lọ sọ fún Hananiah, ‘Èyí ni ohun tí Olúwa wí, ìwọ ti wó àjàgà onígi, ṣùgbọ́n ní ààyè wọn, wà á bá àjàgà onírin.
“তুমি যাও, গিয়ে হনানিয়কে বলো, ‘সদাপ্রভু এই কথা বলেন: তুমি কাঠের এক জোয়াল ভেঙে ফেলেছ ঠিকই, কিন্তু এর পরিবর্তে তোমাকে একটি লোহার জোয়াল দেওয়া হবে।
14 Èyí ni ohun tí Olúwa àwọn ọmọ-ogun Ọlọ́run Israẹli wí: Èmi yóò fi àjàgà onírin sí ọrùn gbogbo orílẹ̀-èdè láti lè máa sin Nebukadnessari ọba Babeli, àti pé gbogbo yín ni ẹ̀ ó máa sìn ín. Èmi yóò tún fún un ní àṣẹ lórí àwọn ẹranko búburú.’”
বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: আমি এসব জাতির কাঁধে লোহার জোয়াল দেব, যেন তারা ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারের দাসত্ব করে, আর তারা তার সেবা করবে। আমি তাকে, এমনকি, বন্য পশুদেরও উপরে নিয়ন্ত্রণ দেব।’”
15 Wòlíì Jeremiah sọ fún wòlíì Hananiah pé, “Gbọ́ ọ, Hananiah! Olúwa kò rán ọ, síbẹ̀, ìwọ jẹ́ kí orílẹ̀-èdè yìí gba irọ́ gbọ́.
তারপর ভাববাদী যিরমিয় ভাববাদী হনানিয়েকে বললেন, “হনানিয়, তুমি শোনো! সদাপ্রভু তোমাকে প্রেরণ করেননি, তবুও তুমি চেষ্টা করেছ এই জাতিকে মিথ্যা কথায় বিশ্বাস করাতে।
16 Nítorí náà, èyí ni ohun tí Olúwa wí: ‘Mo ṣetán láti mú ọ kúrò nínú ayé, ní ọdún yìí ni ìwọ yóò kú nítorí o ti wàásù ọ̀tẹ̀ sí Olúwa.’”
অতএব, সদাপ্রভু এই কথা বলেন: ‘আমি তোমাকে ভূপৃষ্ঠ থেকে সরিয়ে ফেলতে চলেছি। এই বছরেই তোমার মৃত্যু হবে, কারণ তুমি সদাপ্রভুর বিরুদ্ধে বিদ্রোহের বাক্য প্রচার করেছ।’”
17 Ní oṣù keje ọdún yìí ni Hananiah wòlíì kú.
সেই বছরের সপ্তম মাসে, ভাববাদী হনানিয়ের মৃত্যু হল।

< Jeremiah 28 >