< Genesis 25 >

1 Abrahamu sì tún fẹ́ aya mìíràn, tí orúkọ rẹ̀ ń jẹ́ Ketura.
অব্রাহাম অন্য আর এক স্ত্রীকে বিয়ে করে আনলেন, যাঁর নাম কটুরা।
2 Ó sì bí Simrani, Jokṣani, Medani, Midiani, Iṣbaki, àti Ṣua
তাঁর জন্য কটুরা সিম্রণ, যকষণ, মদান, মিদিয়ন, যিষবক ও শূহের জন্ম দিলেন।
3 Jokṣani ni baba Ṣeba àti Dedani, àwọn ìran Dedani ni àwọn ara Asṣuri, Letusi àti Leumiti.
যক্‌ষণ শিবা এবং দদানের বাবা; অশূরীয়, লটূশীয় ও লিয়ূম্মীয়রা হল দদানের বংশধর।
4 Àwọn ọmọ Midiani ni Efani, Eferi, Hanoku, Abida àti Eldaa. Gbogbo àwọn wọ̀nyí ni ìran Ketura.
মিদিয়নের ছেলেরা হল ঐফা, এফর, হনোক, অবীদ ও ইলদায়া। এরা সবাই কটূরার বংশধর।
5 Abrahamu sì fi ohun gbogbo tí ó ní fún Isaaki.
অব্রাহাম তাঁর অধিকারে থাকা সবকিছু ইস্‌হাককে দিলেন।
6 Ṣùgbọ́n kí Abrahamu tó kú, Abrahamu fún àwọn ọmọ tí àwọn àlè rẹ̀ bí fún un ní ẹ̀bùn, ó sì lé wọn jáde lọ fún Isaaki ọmọ rẹ sí ilẹ̀ ìlà-oòrùn.
কিন্তু বেঁচে থাকাকালীনই অব্রাহাম তাঁর উপপত্নীদের ছেলেদের উপহারসামগ্রী দিলেন এবং তাঁর ছেলে ইস্‌হাকের কাছ থেকে তাদের দূরে সরিয়ে দিয়ে পূর্বদেশে পাঠিয়ে দিলেন।
7 Gbogbo àpapọ̀ ọdún tí Abrahamu lò láyé jẹ́ igba kan ó dín mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n.
অব্রাহাম 175 বছর বেঁচেছিলেন।
8 Abrahamu sì kú ní ọjọ́ ogbó rẹ̀. Ó dàgbà, ó darúgbó kí ó tó kú. A sì sin ín sí ibojì àwọn ènìyàn rẹ̀.
পরে অব্রাহাম শেষনিশ্বাস ত্যাগ করলেন এবং যথেষ্ট বৃদ্ধাবস্থায়, বৃদ্ধ ও পূর্ণায়ূ মানুষরূপে মারা গেলেন; এবং তিনি তাঁর পূর্বপুরুষদের সাথে মিলিত হলেন।
9 Àwọn ọmọ rẹ̀, Isaaki àti Iṣmaeli sì sin ín sínú ihò àpáta ni Makpela ní ẹ̀gbẹ́ Mamre, ní oko Efroni ọmọ Sohari ará Hiti,
তাঁর ছেলে ইস্‌হাক ও ইশ্মায়েল তাঁকে হিত্তীয় সোহরের ছেলে ইফ্রোণের ক্ষেতে অবস্থিত মম্রির নিকটবর্তী মক্‌পেলা গুহাতে কবর দিলেন।
10 inú oko tí Abrahamu rà lọ́wọ́ ara Hiti yìí ni a sin Abrahamu àti Sara aya rẹ̀ sí.
সেই ক্ষেতটি অব্রাহাম হিত্তীয়দের কাছ থেকে কিনে নিয়েছিলেন। সেখানেই অব্রাহাম ও তাঁর স্ত্রী সারা সমাধিস্থ হলেন।
11 Lẹ́yìn ikú Abrahamu, Ọlọ́run sì bùkún fún Isaaki ọmọ rẹ̀, tí ó ń gbé nítòsí kànga Lahai-Roi ní ìgbà náà.
অব্রাহামের মৃত্যুর পর, ঈশ্বর তাঁর সেই ছেলে ইস্‌হাককে আশীর্বাদ করলেন, যিনি তখন বের-লহয়-রোয়ীর কাছে বসবাস করছিলেন।
12 Wọ̀nyí ni ìran Iṣmaeli, ọmọ Abrahamu ẹni tí Hagari ará Ejibiti, ọmọ ọ̀dọ̀ Sara bí fún un.
এই হল অব্রাহামের ছেলে সেই ইশ্মায়েলের বংশবৃত্তান্ত, যাঁকে সারার ক্রীতদাসী, মিশরীয়া হাগার, অব্রাহামের জন্য জন্ম দিয়েছিল।
13 Wọ̀nyí ni orúkọ àwọn ọmọ Iṣmaeli bí a ṣe bí wọn, bẹ̀rẹ̀ láti orí: Nebaioti àkọ́bí, Kedari, Adbeeli, Mibsamu,
এই হল ইশ্মায়েলের ছেলেদের নাম, যা তাদের জন্মের ক্রমানুসারে নথিভুক্ত করা হয়েছে: ইশ্মায়েলের বড়ো ছেলে নবায়োৎ, পরে কেদর, অদবেল, মিবসম,
14 Miṣima, Duma, Massa,
মিশমা, দুমা, মসা,
15 Hadadi, Tema, Jeturi, Nafiṣi, àti Kedema.
হদদ, তেমা, যিটূর, নাফীশ ও কেদমা।
16 Wọ̀nyí sì ni orúkọ àwọn ọmọ Iṣmaeli, wọ̀nyí ni orúkọ àwọn ọba méjìlá gẹ́gẹ́ bí ẹ̀yà wọn.
এরাই ইশ্মায়েলের সন্তান, এবং তাদের উপনিবেশ ও শিবির অনুসারে এই হল বারোজন গোষ্ঠী-শাসকদের নাম।
17 Àpapọ̀ ọdún tí Iṣmaeli lò láyé jẹ́ ẹ̀tàdínlógóje ọdún, a sì sin ín pẹ̀lú àwọn ènìyàn rẹ̀.
ইশ্মায়েল 137 বছর বেঁচেছিলেন। তিনি শেষনিশ্বাস ত্যাগ করে মারা গেলেন, এবং তাঁর পূর্বপুরুষদের সাথে মিলিত হলেন।
18 Àwọn ìran rẹ̀ sì tẹ̀dó sí agbègbè Hafila títí tí ó fi dé Ṣuri, ní ẹ̀bá ààlà Ejibiti, bí ìwọ ti ń lọ sí ìhà Asiria. Ó sì kú níwájú àwọn arákùnrin rẹ̀ gbogbo.
তাঁর বংশধরেরা আসিরিয়ার দিকে মিশরের পূর্বসীমার কাছাকাছি অবস্থিত হবীলা থেকে শূর পর্যন্ত বিস্তৃত এলাকায় বসতি স্থাপন করল। তারা তাদের দূর-সম্পর্কের আত্মীয়-গোষ্ঠীদের প্রতি শত্রুতাভাব বজায় রেখে বসবাস করে যাচ্ছিল।
19 Wọ̀nyí ni ìtàn ìran Isaaki ọmọ Abrahamu. Abrahamu bí Isaaki.
এই হল অব্রাহামের ছেলে ইস্‌হাকের পারিবারিক বংশবৃত্তান্ত। অব্রাহাম ইস্‌হাকের বাবা হলেন,
20 Nígbà tí Isaaki di ọmọ ogójì ọdún ni ó gbé Rebeka ọmọ Betueli ará Aramu ti Padani-Aramu tí í ṣe arábìnrin Labani ará Aramu ní ìyàwó.
এবং ইস্‌হাক চল্লিশ বছর বয়সে সেই রিবিকাকে বিয়ে করলেন, যিনি পদ্দন-আরামের বাসিন্দা অরামীয় বথূয়েলের মেয়ে এবং অরামীয় লাবনের বোন।
21 Isaaki sì gbàdúrà sì Olúwa, nítorí aya rẹ̀ tí ó yàgàn, Olúwa sì gbọ́ àdúrà rẹ̀, Rebeka sì lóyún.
ইস্‌হাক তাঁর স্ত্রীর হয়ে সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন, কারণ রিবিকা নিঃসন্তান ছিলেন। সদাপ্রভু তাঁর প্রার্থনার উত্তর দিলেন, এবং তাঁর স্ত্রী রিবিকা গর্ভবতী হলেন।
22 Àwọn ọmọ náà ń gbún ara wọn nínú rẹ̀, ó sì wí pé, “Èéṣe tí èyí ń ṣẹlẹ̀ sí mi,” ó sì lọ béèrè lọ́dọ̀ Olúwa.
শিশুরা রিবিকার গর্ভে একে অপরকে ধাক্কা দিচ্ছিল, এবং তিনি বললেন, “আমার ক্ষেত্রে কেন এমন ঘটছে?” অতএব তিনি সদাপ্রভুর কাছে খোঁজ নিতে গেলেন।
23 Olúwa sì wí fún un pé, “Orílẹ̀-èdè méjì ni ń bẹ nínú rẹ, irú ènìyàn méjì ni yóò yà láti inú rẹ; àwọn ènìyàn kan yóò jẹ́ alágbára ju èkejì lọ, ẹ̀gbọ́n ni yóò máa sin àbúrò.”
সদাপ্রভু তাঁকে বললেন, “তোমার গর্ভে দুই জাতি আছে, এবং তোমার মধ্য থেকেই দুই বংশ পৃথক হবে; এক বংশ অন্য বংশ থেকে বেশি শক্তিশালী হবে, এবং বড়ো ছেলে ছোটো ছেলের সেবা করবে।”
24 Nígbà tí ó tó àkókò fún un láti bímọ, ìbejì ni ó wà nínú rẹ̀, ọkùnrin sì ni wọ́n.
সন্তান প্রসবের সময়কাল ঘনিয়ে এলে দেখা গেল তাঁর গর্ভে যমজ সন্তান।
25 Èyí tí ó kọ jáde jẹ́ ọmọ pupa, irun sì bo gbogbo ara rẹ̀ bí aṣọ onírun, nítorí náà, wọ́n pè é ní Esau.
প্রথমে যে ভূমিষ্ঠ হল, তার গায়ের রং ছিল লাল, এবং তার সারা শরীর ছিল লোমশ পোশাকের মতো; তাই তাঁরা তার নাম দিলেন এষৌ।
26 Lẹ́yìn èyí ni arákùnrin èkejì jáde wá, ọwọ́ rẹ̀ sì di Esau ni gìgísẹ̀ mú, nítorí náà ni wọn ṣe pe orúkọ rẹ ni Jakọbu. Ọmọ ọgọ́ta ọdún ni Isaaki, nígbà tí Rebeka bí wọn.
পরে, তার সেই ভাই বেরিয়ে এল, যার হাত এষৌর গোড়ালি ধরে রেখেছিল; তাই তার নাম দেওয়া হল যাকোব। রিবিকা যখন তাদের জন্ম দেন তখন ইস্‌হাকের বয়স 60 বছর।
27 Àwọn ọmọkùnrin náà sì dàgbà. Esau sì di ọlọ́gbọ́n ọdẹ, ẹni tí ó fẹ́ràn àti máa dúró ní oko. Jakọbu sì jẹ́ ènìyàn jẹ́ẹ́jẹ́ tí ó ń gbé láàrín ìlú.
ছেলেরা বেড়ে উঠেছিল, এবং এষৌ এমন এক নিপুণ শিকারি হয়ে উঠছিল, যিনি বাড়ির বাইরে ঘুরে বেড়াতেন, অন্যদিকে যাকোব ঘরের ভিতরে তাঁবুর মধ্যেই থাকতে পছন্দ করতেন।
28 Isaaki, ẹni tí ó fẹ́ràn ẹran igbó fẹ́ràn Esau nítorí ẹran igbó tí Esau máa ń pa, ṣùgbọ́n Rebeka fẹ́ràn Jakọbu.
যিনি শিকার করা পশুর মাংস খেতে পছন্দ করতেন, সেই ইস্‌হাক এষৌকে ভালোবাসতেন, কিন্তু রিবিকা যাকোবকে ভালোবাসতেন।
29 Ní ọjọ́ kan, Jakọbu sì pa ìpẹ̀tẹ̀, Esau sì ti igbó ọdẹ dé, ó sì ti rẹ̀ ẹ́.
একবার যাকোব যখন খানিকটা ঝোল-তরকারী রান্না করছিলেন, এষৌ তখন মাঠ থেকে ক্ষুধার্ত অবস্থায় ফিরে এলেন।
30 Esau wí fún Jakọbu pé, “Èmí bẹ̀ ọ, fi ìpẹ̀tẹ̀ rẹ pupa n nì bọ́ mi, nítorí tí ó rẹ̀ mí gidigidi.” (Nítorí náà ni a ṣe ń pe orúkọ rẹ̀ ní Edomu.)
তিনি যাকোবকে বললেন, “তাড়াতাড়ি আমাকে লাল রংয়ের ওই ঝোল-তরকারী থেকে কিছুটা খেতে দাও! আমি ক্ষুধার্ত!” (এই জন্য তাঁকে ইদোম নামেও ডাকা হয়।)
31 Jakọbu dáhùn pé, “Kò burú, ṣùgbọ́n kọ́kọ́ ta ogún ìbí rẹ fún mi ná.”
যাকোব উত্তর দিলেন, “প্রথমে তুমি আমার কাছে তোমার জ্যেষ্ঠাধিকার বিক্রি করো।”
32 Esau sì dáhùn pé, “Wò ó mo ti fẹ́rẹ kú, àǹfààní kín sì ni ogún ìbí jẹ́ fún mi?”
দেখো, আমি প্রায় মরতে চলেছি, “এষৌ বললেন। জ্যেষ্ঠাধিকার আমার কী কাজে লাগবে?”
33 Ṣùgbọ́n, Jakọbu dáhùn pé, “Kọ́kọ́ búra fún mi pé tèmi ni ogún ìbí náà yóò jẹ́.” Báyìí ni Esau búra tí ó sì gbé ogún ìbí rẹ̀ tà fún Jakọbu.
কিন্তু যাকোব বললেন, “প্রথমে আমার কাছে শপথ করো।” অতএব এষৌ তাঁর কাছে শপথ করলেন, তাঁর জ্যেষ্ঠাধিকার যাকোবের কাছে বিক্রি করে দিলেন।
34 Nígbà náà ni Jakọbu fi àkàrà àti ìpẹ̀tẹ̀ lẹntili fún Esau. Ó sì jẹ, ó sì mu, ó sì bá tirẹ̀ lọ. Báyìí ni Esau gan ogún ìbí rẹ̀.
পরে যাকোব এষৌকে কয়েকটি রুটি ও মশুরি দিয়ে তৈরি কিছুটা ঝোল-তরকারী দিলেন। তিনি ভোজনপান করলেন, ও পরে উঠে চলে গেলেন। অতএব এষৌ তাঁর জ্যেষ্ঠাধিকার হেয় জ্ঞান করলেন।

< Genesis 25 >