< 2 Kings 15 >

1 Ní ọdún kẹtàdínlọ́gbọ̀n tí Jeroboamu ọba Israẹli, Asariah ọmọ Amasiah ọba Juda sì bẹ̀rẹ̀ sí ní jẹ ọba.
ইস্রায়েলের রাজা যারবিয়ামের রাজত্বকালের সাতাশতম বছরে যিহূদার রাজা অমৎসিয়ের ছেলে অসরিয় রাজত্ব করতে শুরু করলেন।
2 Ó jẹ́ ẹni ọdún mẹ́rìndínlógún nígbà tí ó di ọba, ó sì jẹ ọba ní Jerusalẹmu fún ọdún méjìléláàádọ́ta. Orúkọ ìyá rẹ̀ a máa jẹ́ Jekoliah; ó wá láti Jerusalẹmu.
তিনি ষোলো বছর বয়সে রাজা হলেন, এবং জেরুশালেমে বাহান্ন বছর রাজত্ব করলেন। তাঁর মায়ের নাম যিখলিয়া; তিনি জেরুশালেমে বসবাস করতেন।
3 Ó ṣe ohun tí ó dára lójú Olúwa, gẹ́gẹ́ bí baba rẹ̀ Amasiah ti ṣe.
সদাপ্রভুর দৃষ্টিতে যা ঠিক, তিনি তাই করতেন, ঠিক যেমনটি তাঁর বাবা অমৎসিয়ও করতেন।
4 Àwọn ibi gíga, bí ó ti wù kí ó rí, a kò ṣí wọn kúrò, àwọn ènìyàn náà tẹ̀síwájú láti máa rú ẹbọ àti sun tùràrí níbẹ̀.
প্রতিমাপুজোর উঁচু উঁচু স্থানগুলি অবশ্য সরানো হয়নি; লোকজন তখনও সেখানে বলি উৎসর্গ করত ও ধূপ জ্বালাতো।
5 Olúwa sì kọlu ọba náà pẹ̀lú ẹ̀tẹ̀, títí di ọjọ́ tí ó kú, ó sì ń gbé ní ilé ọ̀tọ̀. Jotamu, ọmọ ọba sì tọ́jú ààfin, ó sì ń darí àwọn ènìyàn ilẹ̀ náà.
আমৃত্যু সদাপ্রভু তাঁকে কুষ্ঠরোগাক্রান্ত করে রেখেছিলেন, এবং তিনি আলাদা একটি বাড়িতে বসবাস করতেন। রাজপুত্র যোথম প্রাসাদ দেখাশোনার দায়িত্ব পেয়েছিলেন এবং তিনিই দেশের প্রজাদের শাসন করতেন।
6 Fún ti ìyókù iṣẹ́ nígbà ìjọba Asariah, pẹ̀lú gbogbo ohun tí ó ṣe, ṣé a kò kọ wọ́n sínú ìwé ìtàn ayé àwọn ọba Juda.
অসরিয়র রাজত্বের অন্যান্য সব ঘটনা, এবং তিনি যা যা করলেন, তার বিবরণ কি যিহূদার রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা নেই?
7 Asariah sinmi pẹ̀lú àwọn baba a rẹ̀. A sì sin ín sí ẹ̀bá wọn ní ìlú ńlá ti Dafidi. Jotamu ọmọ rẹ̀ sì rọ́pò rẹ̀ gẹ́gẹ́ bí ọba.
অসরিয় তাঁর পূর্বপুরুষদের সাথে চিরবিশ্রামে শায়িত হলেন ও তাদের কাছেই তাঁকে দাউদ-নগরে কবর দেওয়া হল। তাঁর ছেলে যোথম রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
8 Ní ọdún kejìdínlógójì Asariah ọba Juda. Sekariah ọmọ Jeroboamu di ọba Israẹli ní Samaria, ó sì jẹ ọba fún oṣù mẹ́fà.
যিহূদার রাজা অসরিয়র রাজত্বকালের আটত্রিশতম বছরে যারবিয়ামের ছেলে সখরিয় শমরিয়ায় ইস্রায়েলের রাজা হলেন, এবং তিনি ছয় মাস রাজত্ব করলেন।
9 Ó ṣe búburú lójú Olúwa, gẹ́gẹ́ bí àwọn baba rẹ̀ tí ṣe. Kò sì yípadà kúrò nínú ẹ̀ṣẹ̀ Jeroboamu ọmọ Nebati, èyí tí ó ti fa Israẹli láti dá.
তাঁর পূর্বসূরীদের মতো তিনিও সদাপ্রভুর দৃষ্টিতে যা যা মন্দ, তাই করতেন। নবাটের ছেলে যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে যেসব পাপ করিয়েছিলেন, তিনি সেইসব পাপ থেকে ফিরে আসেননি।
10 Ṣallumu ọmọ Jabesi dìtẹ̀ sí Sekariah. Ó dojúkọ ọ́ níwájú àwọn ènìyàn, ó sì pa á, ó sì jẹ ọba dípò rẹ̀.
যাবেশের ছেলে শল্লুম সখরিয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। প্রজাদের সামনেই শল্লুম তাঁকে আক্রমণ করে হত্যা করলেন, এবং রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
11 Fún ti ìyókù iṣẹ́ nígbà ìjọba Sekariah. Wọ́n kọ ọ́ sínú ìwé ìtàn ayé àwọn ọba Israẹli.
সখরিয়ের রাজত্বের অন্যান্য সব ঘটনার বিবরণ ইস্রায়েলের রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা আছে।
12 Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Olúwa tí a sọ fún Jehu jẹ́ ìmúṣẹ: “Àwọn ọmọ rẹ̀ yóò jókòó lórí ìtẹ́ Israẹli títí dé ìran kẹrin.”
এইভাবে যেহূকে বলা সদাপ্রভুর সেই কথা ফলে গেল: “চার পুরুষ ধরে তোমার বংশধররা ইস্রায়েলের সিংহাসনে বসবে।”
13 Ṣallumu ọmọ Jabesi di ọba ní ọdún kọkàndínlógójì Ussiah ọba Juda, ó sì jẹ ọba ní Samaria fún oṣù kan.
যিহূদার রাজা উষিয়র রাজত্বকালের ঊনচল্লিশ বছরে যাবেশের ছেলে শল্লুম রাজা হলেন, এবং তিনি শমরিয়ায় এক মাস রাজত্ব করলেন।
14 Nígbà náà Menahemu ọmọ Gadi lọ láti Tirsa sí Samaria. Ó dojúkọ Ṣallumu ọmọ Jabesi ní Samaria, ó pa á ó sì rọ́pò rẹ̀ gẹ́gẹ́ bí ọba.
পরে গাদির ছেলে মনহেম তির্সা থেকে শমরিয়ায় উঠে গেলেন। শমরিয়ায় তিনি যাবেশের ছেলে শল্লুমকে আক্রমণ করে তাঁকে হত্যা করলেন এবং রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
15 Fún ti ìyókù iṣẹ́ ìjọba Ṣallumu, àti ìdìtẹ̀ tí ó dì, a kọ wọ́n sínú ìwé ìtàn ayé àwọn ọba Israẹli.
শল্লুমের রাজত্বের অন্যান্য সব ঘটনা, ও যে ষড়যন্ত্রে তিনি নেতৃত্ব দিলেন, তার বিবরণ ইস্রায়েলের রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা আছে।
16 Ní ìgbà tí Menahemu ń jáde bọ̀ láti Tirsa, ó dojúkọ Tifisa àti gbogbo ènìyàn tí ó wà ní ìlú ńlá àti agbègbè rẹ̀, nítorí wọn kọ̀ láti sí ẹnu ibodè. Ó yọ Tifisa kúrò lẹ́nu iṣẹ́, ó sì la inú gbogbo àwọn obìnrin aboyún.
সেই সময় মনহেম তির্সা থেকে শুরু করে তিপসহ নগর ও সেখানকার সব বাসিন্দাকে তথা আশপাশের সব লোকজনকে আক্রমণ করলেন, কারণ তারা তাদের নগরের সিংহদুয়ারগুলি খুলে দিতে রাজি হয়নি। তিনি তিপসহ নগরটির উপর লুটপাট চালিয়েছিলেন এবং সব অন্তঃসত্ত্বা মহিলার পেট চিরে দিলেন।
17 Ní ọdún kọkàndínlógójì ti Asariah ọba Juda, Menahemu ọmọ Gadi di ọba Israẹli, ó sì jẹ ọba ní Samaria fún ọdún mẹ́wàá.
যিহূদার রাজা অসরিয়র রাজত্বকালের ঊনচল্লিশ বছরে গাদির ছেলে মনহেম ইস্রায়েলের রাজা হলেন, এবং তিনি দশ বছর শমরিয়ায় রাজত্ব করলেন।
18 Ó ṣe búburú lójú Olúwa, ní gbogbo ìjọba rẹ̀. Kò sì yípadà kúrò nínú ẹ̀ṣẹ̀ Jeroboamu ọmọ Nebati, èyí tí ó ti fa Israẹli láti dá.
সদাপ্রভুর দৃষ্টিতে যা যা মন্দ, তিনি তাই করলেন। নবাটের ছেলে যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে যেসব পাপ করিয়েছিলেন, তাঁর সমগ্র রাজত্বকালে তিনি সেইসব পাপ থেকে ফিরে আসেননি।
19 Nígbà náà, Pulu ọba Asiria, gbógun ti ilẹ̀ náà, Menahemu sì fún un ní ẹgbẹ̀rin tálẹ́ǹtì fàdákà láti fi gba àtìlẹ́yìn rẹ̀ àti láti fún ìdúró tirẹ̀ lágbára lórí ìjọba.
পরে আসিরিয়ার রাজা পূল ইস্রায়েলে সশস্ত্র আক্রমণ চালিয়েছিলেন, এবং মনহেম তাঁর সাহায্য পাওয়ার ও রাজ্যে নিজের অধিকার শক্তপোক্ত করার জন্য তাঁকে 1,000 তালন্ত রুপো উপহার দিলেন।
20 Menahemu fi agbára gba owó náà lọ́wọ́ Israẹli. Gbogbo ọkùnrin ọlọ́lá ní láti dá àádọ́ta ṣékélì fàdákà láti fún ọba Asiria. Bẹ́ẹ̀ ni ọba Asiria padà sẹ́yìn, kò sì dúró ní ilẹ̀ náà mọ́.
মনহেম এই অর্থ ইস্রায়েল থেকে জোর করে আদায় করলেন। আসিরিয়ার রাজাকে দেওয়ার জন্য প্রত্যেকটি অবস্থাপন্ন লোককে পঞ্চাশ শেকল করে রুপো দিতে বাধ্য করা হল। তাই আসিরিয়ার রাজা সেখান থেকে সরে গেলেন এবং দেশে আর থাকেননি।
21 Fún ti ìyókù iṣẹ́ nígbà ìjọba Menahemu, àti gbogbo ohun tí ó ṣe, ṣé a kò kọ wọ́n sínú ìwé ìtàn ayé ọba Israẹli?
মনহেমের রাজত্বের অন্যান্য সব ঘটনা, ও তিনি যা যা করলেন, তার বিবরণ কি ইস্রায়েলের রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা নেই?
22 Menahemu sinmi pẹ̀lú àwọn baba rẹ̀. Pekahiah ọmọ rẹ̀ sì rọ́pò rẹ̀ gẹ́gẹ́ bí ọba.
মনহেম তাঁর পূর্বপুরুষদের সাথে চিরবিশ্রামে শায়িত হলেন। তাঁর ছেলে পকহিয় রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
23 Ní ọdún kẹ́ẹ̀dógún Asariah ọba Juda, Pekahiah ọmọ Menahemu di ọba Israẹli ní Samaria, ó sì jẹ ọba fún ọdún méjì.
যিহূদার রাজা অসরিয়র রাজত্বকালের পঞ্চাশতম বছরে মনহেমের ছেলে পকহিয় শমরিয়ায় ইস্রায়েলের রাজা হলেন, এবং তিনি দুই বছর রাজত্ব করলেন।
24 Pekahiah ṣe búburú lójú Olúwa. Kò yípadà kúrò nínú ẹ̀ṣẹ̀ Jeroboamu ọmọ Nebati, èyí tí ó fa Israẹli láti dá.
সদাপ্রভুর দৃষ্টিতে যা যা মন্দ, পকহিয় তাই করলেন। নবাটের ছেলে যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে যেসব পাপ করিয়েছিলেন, তিনি সেইসব পাপ থেকে ফিরে আসেননি।
25 Ọ̀kan lára àwọn olórí ìjòyè rẹ̀ Peka ọmọ Remaliah, dìtẹ̀ sí i. Ó mú àádọ́ta àwọn ọkùnrin ti àwọn ará Gileadi pẹ̀lú u rẹ̀. Ó pa Pekahiah pẹ̀lú Argobu àti Arie ní odi ààfin ọba ní Samaria. Bẹ́ẹ̀ ni Peka pa Pekahiah, ó sì jẹ ọba ní ipò rẹ̀.
তাঁর প্রধান কর্মকর্তাদের মধ্যে একজন, রমলিয়ের ছেলে পেকহ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। পঞ্চাশ জন গিলিয়দীয় লোককে সাথে নিয়ে তিনি বিশ্বাসঘাতকতা করে শমরিয়ায় রাজপ্রাসাদের দুর্গে অর্গোব ও অরিয়ি ও পকহিয়কে একসাথে হত্যা করলেন। অতএব পকহিয়কে হত্যা করে পেকহ রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
26 Fún ti ìyókù iṣẹ́ ìjọba Pekahiah, gbogbo ohun tí ó ṣe, ni a kọ sínú ìwé ìtàn ayé àwọn ọba Israẹli.
পকহিয়ের রাজত্বের অন্যান্য সব ঘটনা, এবং তিনি যা যা করলেন, তার বিবরণ ইস্রায়েলের রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা আছে।
27 Ní ọdún kejìléláàádọ́ta Asariah ọba Juda, Peka ọmọ Remaliah di ọba Israẹli ní Samaria. Ó sì jẹ ọba fún ogún ọdún.
যিহূদার রাজা অসরিয়র রাজত্বকালের বাহান্নতম বছরে রমলিয়ের ছেলে পেকহ শমরিয়ায় ইস্রায়েলের রাজা হলেন, এবং তিনি কুড়ি বছর রাজত্ব করলেন।
28 Ó sì ṣe búburú lójú Olúwa, kò sì yípadà kúrò nínú ẹ̀ṣẹ̀ Jeroboamu ọmọ Nebati, èyí tí ó fa Israẹli láti dá.
সদাপ্রভুর দৃষ্টিতে যা যা মন্দ, তিনি তাই করলেন। নবাটের ছেলে যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে যেসব পাপ করিয়েছিলেন, তিনি সেইসব পাপ থেকে ফিরে আসেননি।
29 Ní ìgbà Peka ọba Israẹli, Tiglat-Pileseri ọba Asiria wá, ó sì mú Ijoni, Abeli-Beti-Maaka, Janoa, Kedeṣi àti Hasori. Ó gba Gileadi àti Galili pẹ̀lú gbogbo ilẹ̀ Naftali. Ó sì kó àwọn ènìyàn ní ìgbèkùn lọ sí Asiria.
ইস্রায়েলের রাজা পেকহের রাজত্বকালেই আসিরিয়ার রাজা তিগ্লৎ-পিলেষর এসে ইয়োন, আবেল বেথ-মাখা, যানোহ, কেদশ, ও হাৎসোর দখল করে নিয়েছিলেন। তিনি গিলিয়দ এবং গালীল, তথা নপ্তালির সব এলাকাও দখল করে নিয়েছিলেন, ও লোকজনকে বন্দি করে আসিরিয়ায় নিয়ে গেলেন।
30 Nígbà náà, Hosea ọmọ Ela, dìtẹ̀ sí Peka ọmọ Remaliah. Ó dojúkọ ọ́, ó sì pa á, ó sì rọ́pò rẹ̀ gẹ́gẹ́ bí ọba ní ogún ọdún Jotamu ọmọ Ussiah.
পরে এলার ছেলে হোশেয় রমলিয়ের ছেলে পেকহের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। তিনি পেকহকে আক্রমণ করে তাঁকে হত্যা করলেন, এবং উষিয়র ছেলে যোথমের রাজত্বকালের কুড়িতম বছরে রাজারূপে পেকহের স্থলাভিষিক্ত হলেন।
31 Fún ti ìyókù iṣẹ́ nígbà ìjọba Peka, àti gbogbo ohun tí ó ṣe, ṣé a kò kọ wọ́n sínú ìwé ìtàn ayé àwọn ọba Israẹli?
পেকহের রাজত্বের অন্যান্য সব ঘটনা, এবং তিনি যা যা করলেন, তার বিবরণ কি ইস্রায়েলের রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা নেই?
32 Ní ọdún keje Peka ọmọ Remaliah ọba Israẹli, Jotamu ọmọ Ussiah ọba Juda bẹ̀rẹ̀ sí ní jẹ ọba.
রমলিয়ের ছেলে ইস্রায়েলের রাজা পেকহের রাজত্বকালের দ্বিতীয় বছরে যিহূদার রাজা উষিয়ের ছেলে যোথম রাজত্ব করতে শুরু করলেন।
33 Ó jẹ́ ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nígbà tí ó di ọba. Ó sì jẹ ọba ní Jerusalẹmu fún ọdún mẹ́rìndínlógún. Orúkọ ìyá rẹ̀ a máa jẹ́ Jeruṣa ọmọbìnrin Sadoku.
তিনি পঁচিশ বছর বয়সে রাজা হলেন, এবং জেরুশালেমে তিনি ষোলো বছর রাজত্ব করলেন। তাঁর মায়ের নাম যিরুশা। তিনি ছিলেন সাদোকের মেয়ে।
34 Ó ṣe ohun tí ó tọ́ lójú Olúwa gẹ́gẹ́ bí baba a rẹ̀ Ussiah ti ṣe.
সদাপ্রভুর দৃষ্টিতে যা যা ঠিক, যোথম তাই করলেন, ঠিক যেভাবে তাঁর বাবা উষিয়ও করেছিলেন।
35 Àwọn ibi gíga, bí ó ti wù kí ó rí, a kò ṣí wọn kúrò àwọn ènìyàn tẹ̀síwájú láti rú ẹbọ àti láti sun tùràrí níbẹ̀: Jotamu tún ìlẹ̀kùn gíga tó ń kọ́ ní ti ilé tí a kọ́ fún Olúwa ṣe.
প্রতিমাপুজোর উঁচু উঁচু স্থানগুলি অবশ্য সরানো হয়নি; লোকজন তখনও সেখানে বলি উৎসর্গ করত ও ধূপ পোড়াত। যোথম সদাপ্রভুর মন্দিরের উপর দিকের দরজাটি আবার তৈরি করে দিলেন।
36 Fún ti ìyókù iṣẹ́ nígbà ìjọba Jotamu, àti ohun tí ó ṣe, ṣé a kò kọ wọ́n sínú ìwé ìtàn ayé àwọn ọba Juda?
যোথমের রাজত্বের অন্যান্য সব ঘটনা, এবং তিনি যা যা করলেন, তার বিবরণ কি যিহূদার রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা নেই?
37 (Ní ayé ìgbàanì, Olúwa bẹ̀rẹ̀ sí ní rán Resini ọba Siria àti Peka ọmọ Remaliah láti dojúkọ Juda).
(সেই দিনগুলিতেই সদাপ্রভু অরামের রাজা রৎসীন ও রমলিয়ের ছেলে পেকহকে যিহূদার বিরুদ্ধে পাঠাতে শুরু করলেন।)
38 Jotamu sinmi pẹ̀lú àwọn baba rẹ̀. A sì sin ín pẹ̀lú wọn ní ìlú ńlá Dafidi, ìlú ńlá ti baba rẹ̀. Ahasi ọmọ rẹ̀ sì rọ́pò rẹ̀ gẹ́gẹ́ bí ọba.
যোথম তাঁর পূর্বপুরুষদের সাথে চিরবিশ্রামে শায়িত হলেন এবং দাউদ-নগরে তাঁকে তাঁদের সঙ্গে কবর দেওয়া হল। তাঁর ছেলে আহস রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।

< 2 Kings 15 >