< 2 Chronicles 3 >

1 Nígbà náà, Solomoni bẹ̀rẹ̀ sí ní kọ́ ilé Olúwa ní Jerusalẹmu lórí òkè Moria, níbi tí Olúwa ti farahan baba a rẹ̀ Dafidi. Ní orí ilẹ̀ ìpakà Arauna ará Jebusi, ibi tí Dafidi pèsè.
পরে শলোমন জেরুশালেমে সেই মোরিয়া পর্বতের উপর মন্দির নির্মাণ করতে শুরু করলেন, যেখানে সদাপ্রভু তাঁর বাবা দাউদের কাছে আবির্ভূত হয়েছিলেন। যিবূষীয় অরৌণার সেই খামারের উপরেই সেটি অবস্থিত ছিল, যে স্থানটি দাউদ জোগাড় করেছিলেন।
2 Ó bẹ̀rẹ̀ sí kíkọ́ rẹ̀ ní ọjọ́ kejì oṣù kejì ní ọdún kẹrin ìjọba rẹ̀.
শলোমনের রাজত্বের চতুর্থ বছরের দ্বিতীয় মাসের দ্বিতীয় দিনে তিনি সেই নির্মাণকাজটি শুরু করলেন।
3 Ìpìlẹ̀ tí Solomoni gbé kalẹ̀ fún kíkọ́ ilé Ọlọ́run jẹ́ ọgọ́ta gígùn ìgbọ̀nwọ́ àti ogún fífẹ̀ ìgbọ̀nwọ́.
ঈশ্বরের মন্দিরটি তৈরি করতে গিয়ে শলোমন যে ভীত গেঁথেছিলেন, তার মাপ হল সাতাশ মিটার লম্বা ও নয় মিটার চওড়া (পুরোনো দিনের হাতের মাপ অনুসারে)।
4 Ìloro tí ó wà níwájú ilé Olúwa náà jẹ́ ogún ìgbọ̀nwọ́ ní gígùn rékọjá fífẹ̀ ilé náà àti gíga rẹ̀ jẹ́ ogún ìgbọ̀nwọ́ ní gígùn rékọjá fífẹ̀ ilé náà àti gíga rẹ̀ jẹ́ ogún ìgbọ̀nwọ́. Ó tẹ́ inú rẹ̀ pẹ̀lú kìkì wúrà.
মন্দিরের সামনের দিকের বারান্দাটি ভবনের প্রস্থানুসারে নয় মিটার করে লম্বা ও উঁচু হল। ভিতরের দিকটি তিনি খাঁটি সোনা দিয়ে মুড়ে দিলেন।
5 Ó fi igi firi bo ilé yàrá ńlá náà ó sì bò ó pẹ̀lú kìkì wúrà, ó sì ṣe é lọ́ṣọ̀ọ́ pẹ̀lú igi ọ̀pẹ àti àwòrán ẹ̀wọ̀n.
প্রধান বড়ো ঘরটিতে তিনি চিরহরিৎ গাছ থেকে উৎপন্ন কাঠের তক্তা বসিয়েছিলেন এবং খাঁটি সোনা দিয়ে মুড়ে দিলেন ও সেটি খেজুর গাছের ও শিকলের নকশা দিয়ে সাজিয়ে তুলেছিলেন।
6 Ó ṣe ilé Olúwa náà lọ́ṣọ̀ọ́ pẹ̀lú òkúta iyebíye. Wúrà tí ó lò jẹ́ wúrà parifaimu.
মন্দিরটি তিনি দামি মণিমুক্তো দিয়েও সাজিয়ে তুলেছিলেন। আর যে সোনা তিনি সেখানে ব্যবহার করলেন, তা হল পর্বয়িম দেশের সোনা।
7 Ó tẹ́ àjà ilé náà pẹ̀lú ìtí igi àti ìlẹ̀kùn ògiri àti àwọn ìlẹ̀kùn ilé Olúwa pẹ̀lú wúrà, ó sì gbẹ́ àwòrán kérúbù sára ògiri.
মন্দিরের ছাদের কড়িকাঠ, দরজার চৌকাঠ, দেয়াল ও দরজাগুলি তিনি সোনা দিয়ে মুড়ে দিলেন, এবং দেয়ালের উপরে তিনি করূবের নকশা ফুটিয়ে তুলেছিলেন।
8 Ó kọ́ Ibi Mímọ́ Jùlọ, gígùn rẹ̀ bá fífẹ̀ ilé Olúwa mu, ogún ìgbọ̀nwọ́ fún gígùn, fífẹ̀ rẹ̀ sì jẹ́ ogún ìgbọ̀nwọ́, ó tẹ́ inú rẹ̀ pẹ̀lú ẹgbẹ̀ta tálẹ́ǹtì ti wúrà dáradára.
তিনি মহাপবিত্র স্থানটিও তৈরি করলেন, এবং মন্দিরের প্রস্থানুসারে সেটির দৈর্ঘ্য হল—নয় মিটার করে লম্বা ও চওড়া। ভিতরের দিকটি তিনি ছয়শো তালন্ত খাঁটি সোনা দিয়ে মুড়ে দিলেন।
9 Ìwọ̀n àwọn ìṣó náà jẹ́ àádọ́ta ṣékélì. Ó tẹ́ àwọn apẹ òkè pẹ̀lú wúrà.
সোনার পেরেকগুলির মোট ওজন হল পঞ্চাশ শেকল। উপর দিকের ঘরগুলিও তিনি সোনা দিয়ে মুড়ে দিলেন।
10 Ní Ibi Mímọ́ Jùlọ, ó gbẹ́ àwòrán igi kérúbù kan, ó sì tẹ́ wọn pẹ̀lú wúrà.
মহাপবিত্র স্থানের জন্য তিনি করূবাকৃতি এক জোড়া ভাস্কর্যমূর্তি তৈরি করে সেগুলি সোনা দিয়ে মুড়ে দিলেন।
11 Iye ìyẹ́ apá ìbú àtẹ́lẹwọ́ lápapọ̀ ní ti kérúbù, jẹ́ ogún ìgbọ̀nwọ́ ọ̀kan nínú ìyẹ́ apá ti kérúbù àkọ́kọ́ jẹ́ ìgbọ̀nwọ́ márùn-ún ní gígùn, ó sì farakan ògiri ilé Olúwa. Nígbà tí ìyẹ́ apá kejì jẹ́ ìgbọ̀nwọ́ márùn-ún ní gígùn ó sì, farakan ìyẹ́ apá kérúbù mìíràn.
করূব দুটির ডানার মোট দৈর্ঘ্য হল নয় মিটার। প্রথম করূবটির একটি ডানা ছিল 2.3 মিটার লম্বা এবং সেটি মন্দিরের দেয়াল ছুঁয়েছিল, আবার সেটির অন্য ডানাটিও ছিল 2.3 মিটার লম্বা, ও সেই ডানাটি অন্য একটি করূবের ডানা ছুঁয়েছিল।
12 Ní ìjọra, ìyẹ́ apá kan ti kérúbù kejì jẹ́ ìgbọ̀nwọ́ márùn-ún ní gígùn, ó sì farakan ògiri ilé Olúwa mìíràn; ìyẹ́ apá rẹ̀ mìíràn sì jẹ́ ìgbọ̀nwọ́ márùn ní gígùn pẹ̀lú tí ó farakan ìyẹ́ apá kérúbù àkọ́kọ́.
তেমনি আবার দ্বিতীয় করূবটির একটি ডানা ছিল 2.3 মিটার লম্বা ও সেটি মন্দিরের অন্য দেয়ালটি ছুঁয়েছিল, এবং সেটির অন্য ডানাটিও ছিল 2.3 মিটার লম্বা, ও সেই ডানাটি প্রথম করূবটির ডানা ছুঁয়েছিল।
13 Ìyẹ́ apá àwọn kérúbù wọ̀nyí gbà tó ogún ìgbọ̀nwọ́. Wọ́n dúró ní ẹsẹ̀ wọn, wọ́n kọjú sí yàrá pàtàkì ńlá náà.
এই করূব দুটির ডানাগুলি নয় মিটার ছড়ানো ছিল। সেগুলি নিজেদের পায়ে ভর দিয়ে দাঁড়িয়েছিল, ও প্রধান বড়ো ঘরটির দিকে মুখ করেই দাঁড়িয়েছিল।
14 Ó ṣe aṣọ títa ní àwọ̀ ojú ọ̀run, àwọ̀ àlùkò àti àwọ̀ pupa fòò àti aṣọ ọ̀gbọ̀ pẹ̀lú kérúbù tí a ṣe sórí i rẹ̀.
নীল, বেগুনি ও টকটকে লালা সুতো ও মিহি মসিনা দিয়ে তিনি একটি পর্দা তৈরি করলেন এবং সেই পর্দায় করূবের নকশা ফুটিয়ে তুললেন।
15 Níwájú ilé Olúwa náà ó ṣe òpó méjì tí lápapọ̀ jẹ́ márùn-ún dín lógójì ìgbọ̀nwọ́ ní gígùn, olúkúlùkù pẹ̀lú olórí lórí rẹ̀ tí o ń wọn ìgbọ̀nwọ́ márùn-ún.
মন্দিরের সামনের দিকের জন্য তিনি এমন দুটি স্তম্ভ তৈরি করলেন, একসাথে যেগুলির দৈর্ঘ্য হল ষোলো মিটার, এবং প্রত্যেকটিতে 2.3 মিটার করে উঁচু এক-একটি স্তম্ভশীর্ষ ছিল।
16 Ó ṣe ẹ̀wọ̀n tí a hun wọ inú ara wọn, ó gbé wọn ká orí òpó náà. Ó ṣe ọgọ́rùn-ún pomegiranate (orúkọ èso igi) ó sì so wọ́n mọ́ àwọn ẹ̀wọ̀n náà
তিনি একসাথে গাঁথা শেকল তৈরি করে সেগুলি স্তম্ভগুলির মাথায় পরিয়ে দিলেন। এছাড়াও তিনি একশোটি ডালিম তৈরি করে, সেগুলি শিকলের সাথে জুড়ে দিলেন।
17 Ó gbe òpó náà dúró níwájú ilé Olúwa, ọ̀kan sí gúúsù, pẹ̀lú ọ̀kan sí àríwá. Èyí ti gúúsù, ó sọ ní Jakini àti èyí ti àríwá, ó sọ ní Boasi.
মন্দিরের সামনের দিকে তিনি দুটি স্তম্ভ বসিয়ে দিলেন, একটি দক্ষিণ দিকে এবং অন্য একটি উত্তর দিকে। দক্ষিণ দিকের স্তম্ভটির নাম তিনি দিলেন যাখীন ও উত্তর দিকের স্তম্ভটির নাম দিলেন বোয়স।

< 2 Chronicles 3 >