< 1 Kings 15 >
1 Ní ọdún kejìdínlógún ìjọba Jeroboamu ọmọ Nebati, Abijah jẹ ọba lórí Juda,
নবাটের ছেলে যারবিয়ামের রাজত্বের অষ্টাদশতম বছরে অবিয় যিহূদার রাজা হলেন,
2 ó sì jẹ ọba ní ọdún mẹ́ta ní Jerusalẹmu. Orúkọ ìyá rẹ̀ sì ni Maaka, ọmọbìnrin Absalomu.
এবং জেরুশালেমে তিনি তিন বছর রাজত্ব করলেন। তাঁর মায়ের নাম মাখা, ও তিনি অবীশালোমের মেয়ে।
3 Ó sì rìn nínú gbogbo ẹ̀ṣẹ̀ tí baba rẹ̀ ti dá ṣáájú rẹ̀; ọkàn rẹ̀ kò sì pé pẹ̀lú Olúwa Ọlọ́run rẹ̀, gẹ́gẹ́ bí ọkàn Dafidi baba ńlá rẹ̀ ti ṣe.
তিনি সেইসব পাপ করলেন, যা তাঁর বাবা তাঁর আগে করে গেলেন; তাঁর পূর্বপুরুষ দাউদের অন্তর যেমন তাঁর ঈশ্বর সদাপ্রভুর প্রতি পুরোপুরি সমর্পিত ছিল, অবিয়র অন্তর কিন্তু সেভাবে তাঁর ঈশ্বর সদাপ্রভুর প্রতি পুরোপুরি সমর্পিত ছিল না।
4 Ṣùgbọ́n, nítorí i Dafidi Olúwa Ọlọ́run rẹ̀ fún un ní ìmọ́lẹ̀ kan ní Jerusalẹmu nípa gbígbé ọmọ rẹ̀ ró láti jẹ ọba ní ipò rẹ̀ àti láti fi ìdí Jerusalẹmu múlẹ̀.
তা সত্ত্বেও, দাউদের খাতিরে তাঁর স্থলাভিষিক্ত হওয়ার জন্য এক ছেলে দেওয়ার ও জেরুশালেমকে মজবুত করার মাধ্যমে তাঁর ঈশ্বর সদাপ্রভু জেরুশালেমে তাঁকে এক প্রদীপ দিলেন।
5 Nítorí tí Dafidi ṣe èyí tí ó dára ní ojú Olúwa, tí kò sì kùnà láti pa gbogbo èyí tí Olúwa pàṣẹ fún un mọ́ ní ọjọ́ ayé rẹ̀ gbogbo; bí kò ṣe ní kìkì ọ̀ràn Uriah ará Hiti.
একমাত্র হিত্তীয় ঊরিয়র নজিরটি বাদ দিলে—দাউদ সদাপ্রভুর দৃষ্টিতে যা যা উপযুক্ত, তাই করলেন এবং তাঁর সম্পূর্ণ জীবনকালে সদাপ্রভুর কোনও আদেশ পালন করতে ব্যর্থ হননি।
6 Ogun sì wà láàrín Rehoboamu àti Jeroboamu ní gbogbo ọjọ́ ayé Abijah.
অবিয় ও যারবিয়ামের মধ্যে যে যুদ্ধ শুরু হল, অবিয় যতদিন বেঁচেছিলেন ততদিন তা চলেছিল।
7 Ní ti ìyókù ìṣe Abijah, àti gbogbo èyí tí ó ṣe, a kò ha kọ wọ́n sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Juda? Ogun sì wà láàrín Abijah àti Jeroboamu.
অবিয়র রাজত্বকালের অন্যান্য সব ঘটনা, ও তিনি যা যা করলেন, তার বিবরণ কি যিহূদার রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা নেই? অবিয় ও যারবিয়ামের মধ্যে যুদ্ধ লেগেই ছিল।
8 Abijah sì sùn pẹ̀lú àwọn baba rẹ̀, a sì sin ín ní ìlú Dafidi. Asa ọmọ rẹ̀ sì jẹ ọba ní ipò rẹ̀.
অবিয় তাঁর পূর্বপুরুষদের সঙ্গে চিরবিশ্রামে শায়িত হলেন এবং তাঁকে দাউদ-নগরে কবর দেওয়া হল। তাঁর ছেলে আসা রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
9 Ní ogún ọdún Jeroboamu ọba Israẹli, Asa jẹ ọba lórí Juda,
ইস্রায়েলের রাজা যারবিয়ামের রাজত্বের বিংশতিতম বছরে আসা যিহূদার রাজা হলেন,
10 Ó sì jẹ ọba ní Jerusalẹmu ní ọdún mọ́kànlélógójì. Orúkọ ìyá ńlá rẹ̀ sì ni Maaka, ọmọbìnrin Absalomu.
এবং জেরুশালেমে তিনি একচল্লিশ বছর রাজত্ব করলেন। তাঁর ঠাকুমার নাম মাখা, তিনি অবীশালোমের মেয়ে ছিলেন।
11 Asa sì ṣe èyí tí ó dára lójú Olúwa, bí Dafidi baba rẹ̀ ti ṣe.
আসা তাঁর পূর্বপুরুষ দাউদের মতো, সদাপ্রভুর দৃষ্টিতে যা ন্যায্য, তাই করলেন।
12 Ó sì mú àwọn ọkùnrin alágbèrè ojúbọ òrìṣà kúrò ní ilẹ̀ náà, ó sì kó gbogbo ère tí àwọn baba rẹ̀ ti ṣe kúrò.
মন্দির-সংলগ্ন দেবদাসদের তিনি দেশ থেকে তাড়িয়ে দিলেন এবং তাঁর পূর্বপুরুষদের তৈরি করা প্রতিমার মূর্তিগুলিও দূর করলেন।
13 Ó sì mú Maaka ìyá ńlá rẹ̀ kúrò láti máa ṣe ayaba, nítorí tí ó yá ère kan fún Aṣerah òrìṣà rẹ̀. Asa sì ké ère náà lulẹ̀, ó sì jó o ní àfonífojì Kidironi.
এমনকি তিনি রাজমাতার পদ থেকে তাঁর ঠাকুমা মাখাকে সরিয়ে দিলেন, কারণ আশেরার পুজো করার জন্য মাখা জঘন্য এক মূর্তি তৈরি করলেন। আসা সেটি কেটে ফেলে দিলেন এবং কিদ্রোণ উপত্যকায় সেটি জ্বালিয়ে দিলেন।
14 Ṣùgbọ́n kò mú àwọn ibi gíga kúrò, síbẹ̀ ọkàn Asa pé pẹ̀lú Olúwa ní ọjọ́ ayé rẹ̀ gbogbo.
যদিও তিনি পূজার্চনার উঁচু স্থানগুলি উপড়ে ফেলেননি, তবুও আজীবন আসার অন্তর সদাপ্রভুর প্রতি পুরোপুরি সমর্পিতই ছিল।
15 Ó sì mú wúrà àti fàdákà àti àwọn ohun èlò tí òun àti baba rẹ̀ ti yà sí mímọ́ wọ ilé Olúwa.
সদাপ্রভুর মন্দিরে তিনি রুপো ও সোনা এবং সেইসব জিনিসপত্র এনে রেখেছিলেন, যেগুলি তিনি ও তাঁর বাবা উৎসর্গ করলেন।
16 Ogun sì wà láàrín Asa àti Baaṣa ọba Israẹli ní gbogbo ọjọ́ ayé wọn.
আসা ও ইস্রায়েলের রাজা বাশার মধ্যে তাদের অধিকারভুক্ত এলাকার সর্বত্র যুদ্ধ লেগেই ছিল।
17 Baaṣa, ọba Israẹli sì gòkè lọ sí Juda, ó sì kọ́ Rama láti má jẹ́ kí ẹnikẹ́ni jáde tàbí wọlé tọ Asa ọba lọ.
ইস্রায়েলের রাজা বাশা যিহূদার বিরুদ্ধে উঠে গেলেন এবং রামা নগরটি সুরক্ষিত করে সেখানে ঘাঁটি গেড়েছিলেন, যেন যিহূদার রাজা আসার এলাকা থেকে কেউ বেরিয়ে আসতে না পারে বা সেখানে ঢুকতেও না পারে।
18 Nígbà náà ni Asa mú gbogbo fàdákà àti wúrà tí ó kù nínú ìṣúra ilé Olúwa àti ìṣúra ilé ọba. Ó sì fi lé àwọn ìránṣẹ́ rẹ̀ lọ́wọ́, ó sì rán wọn lọ sí ọ̀dọ̀ Beni-Hadadi ọmọ Tabrimoni, ọmọ Hesioni ọba Siria tí ó ń gbé ní Damasku.
আসা তখন সদাপ্রভুর মন্দির থেকে ও তাঁর নিজের প্রাসাদের কোষাগারে পড়ে থাকা সব রুপো ও সোনা নিয়ে তাঁর কর্মকর্তাদের হাতে তুলে দিলেন এবং সেগুলি অরামের রাজা সেই বিন্হদদের কাছে পাঠিয়ে দিলেন, যিনি হিষিয়োণের নাতি ও টব্রিম্মোণের ছেলে ছিলেন, এবং তখন যিনি দামাস্কাসে রাজত্ব করছিলেন।
19 Ó sì wí pé, “Jẹ́ kí májẹ̀mú kí ó wà láàrín èmi àti ìwọ, bí ó sì ti wà láàrín baba mi àti baba rẹ. Wò ó, Èmi rán ọrẹ fàdákà àti wúrà sí ọ. Ǹjẹ́ nísinsin yìí, da májẹ̀mú rẹ pẹ̀lú Baaṣa, ọba Israẹli, kí ó lè lọ kúrò lọ́dọ̀ mi.”
“আপনার ও আমার মধ্যে এক চুক্তি হোক,” তিনি বললেন, “যেমনটি আমার বাবা ও আপনার বাবার মধ্যে ছিল। দেখুন, আমি আপনার কাছে রুপো ও সোনার কিছু উপহার পাঠাচ্ছি। এখন আপনি ইস্রায়েলের রাজা বাশার সঙ্গে করা আপনার চুক্তিটি ভেঙে ফেলুন, তবেই সে আমার কাছ থেকে পিছিয়ে যাবে।”
20 Beni-Hadadi gba ti Asa ọba, ó sì rán àwọn alágbára olórí ogun rẹ̀ sí àwọn ìlú Israẹli. Ó sì ṣẹ́gun Ijoni, Dani àti Abeli-Beti-Maaka, àti gbogbo Kinnereti pẹ̀lú gbogbo ilẹ̀ Naftali.
বিন্হদদ আসার কথায় রাজি হলেন এবং ইস্রায়েলের নগরগুলির বিরুদ্ধে তাঁর সৈন্যদলের সেনাপতিদের পাঠালেন। নপ্তালি ছাড়াও তিনি ইয়োন, দান, আবেল বেথ-মাখা ও সম্পূর্ণ কিন্নেরৎ দখল করে নিয়েছিলেন।
21 Nígbà tí Baaṣa sì gbọ́ èyí, ó sì ṣíwọ́ kíkọ́ Rama, ó sì lọ kúrò sí Tirsa.
বাশা যখন একথা শুনতে পেলেন, তিনি রামা নগরটি গড়ে তোলার কাজ বন্ধ করে দিলেন এবং তির্সার দিকে পিছিয়ে গেলেন।
22 Nígbà náà ni Asa ọba kéde ká gbogbo Juda, kò dá ẹnìkan sí, wọ́n sì kó òkúta Rama kúrò àti igi rẹ̀, tí Baaṣa fi kọ́lé. Asa ọba sì fi wọ́n kọ́ Geba ti Benjamini àti Mispa.
তখন রাজা আসা যিহূদার সর্বত্র এক আদেশ জারি করলেন—কেউ এর এক্তিয়ার থেকে অব্যাহতি পায়নি—এবং তারা রামা থেকে সেইসব পাথর ও কাঠ তুলে নিয়ে এসেছিল, যেগুলি বাশা সেখানে ব্যবহার করছিলেন। সেগুলি দিয়েই রাজা আসা বিন্যামীনে গেবা, ও পাশাপাশি মিস্পাও গেঁথে তুলেছিলেন।
23 Ní ti ìyókù gbogbo ìṣe Asa, àti gbogbo agbára rẹ̀, àti gbogbo ohun tí ó ṣe, àti àwọn ìlú tí ó kọ́, a kò ha kọ wọ́n sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Juda? Ṣùgbọ́n, ní ìgbà ogbó rẹ̀, ààrùn ṣe é ní ẹsẹ̀ rẹ̀.
আসার রাজত্বকালের অন্যান্য সব ঘটনা, তাঁর সব কীর্তি, তিনি যা যা করলেন ও যেসব নগর তিনি তৈরি করলেন, তার বিবরণ কি যিহূদার রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা নেই? বৃদ্ধ বয়সে অবশ্য তাঁর পায়ে রোগ দেখা দিয়েছিল।
24 Asa sì sùn pẹ̀lú àwọn baba rẹ̀, a sì sin ín pẹ̀lú àwọn baba rẹ̀ ní ìlú Dafidi baba rẹ̀. Jehoṣafati ọmọ rẹ̀ sì jẹ ọba ní ipò rẹ̀.
পরে আসা তাঁর পূর্বপুরুষদের সঙ্গে চিরবিশ্রামে শায়িত হলেন ও তাঁকে তাঁর পূর্বপুরুষ দাউদের নগরে তাদের কাছেই কবর দেওয়া হল। তাঁর ছেলে যিহোশাফট রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
25 Nadabu ọmọ Jeroboamu sì jẹ ọba lórí Israẹli ní ọdún kejì Asa ọba Juda, ó sì jẹ ọba lórí Israẹli ní ọdún méjì.
যিহূদার রাজা আসার রাজত্বের দ্বিতীয় বছরে যারবিয়ামের ছেলে নাদব ইস্রায়েলে রাজা হলেন, এবং ইস্রায়েলে তিনি দুই বছর রাজত্ব করলেন।
26 Ó sì ṣe búburú níwájú Olúwa, ó sì rìn ní ọ̀nà baba rẹ̀ àti nínú ẹ̀ṣẹ̀ rẹ̀, èyí tí ó mú Israẹli dá.
তাঁর বাবার পথ অনুসরণ করে ও তাঁর বাবা ইস্রায়েলকে দিয়ে যে পাপ করিয়েছিলেন, সেই একই পাপ করে তিনিও সদাপ্রভুর দৃষ্টিতে যা মন্দ, তাই করলেন।
27 Baaṣa ọmọ Ahijah ti ilé Isakari sì dìtẹ̀ sí i, Baaṣa sì kọlù ú ní Gibetoni, ìlú àwọn ará Filistini, nígbà tí Nadabu àti gbogbo Israẹli dó ti Gibetoni.
ইষাখর-কুলভুক্ত অহিয়র ছেলে বাশা নাদবের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন, এবং নাদব ও সমস্ত ইস্রায়েল যখন ফিলিস্তিনী এক নগর গিব্বথোনের চারদিকে অবরোধ গড়ে তুলেছিলেন, তখন সেখানেই বাশা তাঁকে আঘাত করে মেরে ফেলেছিলেন।
28 Baaṣa sì pa Nadabu ní ọdún kẹta Asa ọba Juda, ó sì jẹ ọba ní ipò rẹ̀.
যিহূদার রাজা আসার রাজত্বের তৃতীয় বছরে বাশা নাদবকে হত্যা করলেন ও রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
29 Ó sì ṣe, bí ó sì ti bẹ̀rẹ̀ sí ní jẹ ọba ó pa gbogbo ilé Jeroboamu, kò sì ku ẹnìkan tí ń mí fún Jeroboamu, ṣùgbọ́n ó run gbogbo wọn, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa, tí ó sọ nípa ọwọ́ ìránṣẹ́ rẹ̀ Ahijah ará Ṣilo.
রাজত্ব শুরু করামাত্রই তিনি যারবিয়ামের পরিবারের সবাইকে হত্যা করে ফেলেছিলেন। সদাপ্রভু তাঁর দাস শীলোনীয় অহিয়র মাধ্যমে যে কথা বললেন, সেই কথানুসারে তিনি যারবিয়ামের পরিবারে শ্বাস নেওয়ার জন্যও কাউকে অবশিষ্ট রাখেননি, কিন্তু তাদের সবাইকে মেরে ফেলেছিলেন।
30 Nítorí ẹ̀ṣẹ̀ tí Jeroboamu ti ṣẹ̀ àti tí ó mú Israẹli ṣẹ̀, àti nítorí tí ó ti mú Olúwa Ọlọ́run Israẹli bínú.
যারবিয়াম যেহেতু স্বয়ং পাপ করলেন ও ইস্রায়েলকে দিয়েও পাপ করিয়েছিলেন, এবং যেহেতু ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর ক্রোধ তিনি জাগিয়ে তুলেছিলেন, তাই এরকমটি হল।
31 Ní ti ìyókù ìṣe Nadabu àti gbogbo ohun tí ó ṣe, a kò ha kọ wọ́n sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Israẹli?
নাদবের রাজত্বকালের অন্যান্য সব ঘটনা, ও তিনি যেসব কাজ করলেন, তার বিবরণ কি ইস্রায়েলের রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা নেই?
32 Ogun sì wà láàrín Asa àti Baaṣa ọba Israẹli ní gbogbo ọjọ́ wọn.
আসা ও ইস্রায়েলের রাজা বাশার মধ্যে তাদের অধিকারভুক্ত এলাকার সর্বত্র যুদ্ধ লেগেই ছিল।
33 Ní ọdún kẹta Asa ọba Juda, Baaṣa ọmọ Ahijah sì jẹ ọba lórí gbogbo Israẹli ní Tirsa, ó sì jẹ ọba ní ọdún mẹ́rìnlélógún.
যিহূদার রাজা আসার রাজত্বের তৃতীয় বছরে অহিয়র ছেলে বাশা তির্সায় সমস্ত ইস্রায়েলের রাজা হলেন, এবং তিনি চব্বিশ বছর রাজত্ব করলেন।
34 Ó sì ṣe búburú níwájú Olúwa, ó sì rìn ní ọ̀nà Jeroboamu àti nínú ẹ̀ṣẹ̀ rẹ̀, èyí tí ó ti mú Israẹli ṣẹ̀.
যারবিয়ামের পথ অনুসরণ করে ও যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে যে পাপ করিয়েছিলেন, সেই একই পাপ করে তিনিও সদাপ্রভুর দৃষ্টিতে যা মন্দ, তাই করলেন।