< Ruth 3 >
1 Naomi, mama mkwe wake, alimwambia, “Mwanangu, hainilazimu kutafuta mahali pa wewe kupumzika, ili kwamba mambo yako yaende vizuri?
একদিন রূতের শাশুড়ি নয়মী তাকে বলল, “বাছা আমার, আমি কি তোমার জন্য এমন একটি ঘর দেখব না যেখানে তোমার জন্য যা কিছু প্রয়োজন সবকিছুই তুমি পেতে পারবে?
2 Naye Boazi, mtu ambaye umekuwa pamoja na wasichana wake wa kazi, yeye si jamaa yetu? Tazama, jioni hii atakuwa akikung'uta shairi katika sakafu ya kupuria.
বোয়স আমাদেরই পরিবারের লোক যাঁর দাসীদের সঙ্গে তুমি সারাদিন ছিলে। আজ রাতে তিনি খামারে যব ঝাড়াই করবেন।
3 Kwa hiyo, oga, jipake mafuta, uvae nguo zako nzuri, na ushuke kwenda kwenye sakafu ya kupuria. Lakini usijulikane kwa mtu huyu mpaka atakapo maliza kula na kunywa.
তাই তেল মেখে চান করো ও গায়ে আতর লাগাও এবং তোমার সব থেকে সুন্দর কাপড়টি পরে নাও। তারপর খামারে নেমে যাও, কিন্তু সাবধান, যতক্ষণ না বোয়স খাবার খেয়ে জলপান করছেন, ততক্ষণ তিনি যেন জানতে না পারেন যে তুমি সেখানে আছ।
4 Na uhakikishe kuwa, atakapo lala chini, ukumbuke mahali alipo lala ili kwamba baadaye uende kwake, ufunue miguu yake, na ulale hapo. Kisha atakuambia cha kufanya.”
যখন তিনি শুতে যাবেন, ভালো করে দেখবে তিনি কোথায় শুয়েছেন। ভিতরে গিয়ে তাঁর পায়ের চাদর সরিয়ে, তুমি তাঁর পায়ের তলায় শোবে। তখন তিনি তোমাকে কী করতে হবে তা বলে দেবেন।”
5 Ruth alimwambia Naomi, “Nitafanya kila kitu ulicho sema.”
রূত তার শাশুড়িকে উত্তর দিল, “আপনি আমাকে যা কিছু বললেন আমি তাই করব।”
6 Alishuka kwenda kwenye sakafu ya kupuria, na alifuata maelekezo aliyopewa na mama mkwe wake.
তাই রূত খামারে নেমে গেল এবং তার শাশুড়ির কথামতো সবকিছু করল।
7 Boazi alipomaliza kula na kunywa na moyo wake ulikuwa na furaha, alienda kulala chini mwisho wa sehemu ya kuhifadhia nafaka. Kisha Ruth akaenda taratibu, akaaifunua miguu ya Boazi, na kulala hapo chini.
যখন বোয়স খাওয়াদাওয়া শেষ করে খামারের এক পাশে কোনাতে শুতে গেলেন, তাঁর মন খুব খুশি ছিল। পরে রূত চুপিচুপি খামারের ভিতরে এল। তারপর বোয়সের পায়ের চাদর সরিয়ে, তাঁর পায়ের তলায় শুয়ে পড়ল।
8 Panapo usiku wa manane Boazi alisituka. Akajigeuza, na hapo mwanamke alikuwa amelala katika miguu yake!
গভীর রাতে যখন বোয়স পাশ ফিরলেন তিনি ভয়ে চমকে উঠলেন, তিনি দেখলেন যে একজন মহিলা তাঁর পায়ের তলায় শুয়ে আছে।
9 Akamwambia, “Wewe ni nani?” Akajibu, “Mimi ni Ruth, mtumishi wako wa kike. Nifunike shuka lako mimi mtumishi wako wa kike, kwa kuwa wewe ni jamaa wa karibu.”
বোয়স তাকে জিজ্ঞাসা করলেন, “কে তুমি?” সে উত্তর দিল, “আমি আপনার দাসী রূত, আপনার দাসীর উপর আপনার চাদর ঢেকে দিন। কারণ আপনি আমাদের পরিবারের একজন মুক্তিকর্তা জ্ঞাতি।”
10 Boazi akamwambia, “Mwanangu, Yahweh akubariki. Umeonyesha wema mwishoni kuliko mwazoni, kwa sababu hukwenda kwa wanaume vijana, awe tajiri au masikini.
বোয়স বললেন, “বাছা আমার, সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন। ধনী বা দরিদ্র কোনও যুবকের পিছনে না গিয়ে তুমি প্রথমে যে দয়া দেখিয়েছিলে তার থেকে এই দয়াটি মহৎ।
11 Na sasa, mwanangu, usiogope! Nitakufanyia yote unayosema, kwa sababu mji wa watu wangu wote wanajua kuwa wewe ni mwanamke unayestahili.
এখন বাছা আমার, ভয় কোরো না। তুমি যা বলবে আমি তোমার জন্য তাই করব। কারণ এই নগরের সবাই জানে যে তুমি আদর্শ চরিত্রবিশিষ্ট এক মহিলা।
12 Nikweli kuwa mimi ni jamaa wa karibu; hata hivyo, kuna jamaa wa karibu kuliko mimi.
একথা সত্যি যে আমি তোমার মুক্তিকর্তা জ্ঞাতি কিন্তু আমার থেকেও একজন আরও খুব কাছের মুক্তিকর্তা জ্ঞাতি এই নগরে আছেন।
13 Baki hapa usiku huu, na asubuhi, ikiwa atafanya jukumu lake la jamaa wa karibu, vizuri, muache afanye jukumu lake la kindugu. lakini kama hata fanya jukumu la kindugu kwako, ndipo mimi nitafanya, kama Yahweh aishivyo. Lala mpaka asubuhi.”
আজ রাতটি এখানে কাটাও। সকালে আমি তাঁকে বলবো, যদি তিনি তোমাকে তাঁর নিজের করে গ্রহণ করেন তবে ভালো, কিন্তু তিনি যদি গ্রহণ না করেন তবে জীবিত সদাপ্রভুর নামে আমি তোমাকে আমার নিজের করে গ্রহণ করব! তাই সকাল পর্যন্ত এখানে শুয়ে থাকো।”
14 Kwa hiyo Ruth alilala kwenye miguu ya Boazi hadi asubuhi. Lakini aliamka mapema kabla ya yeyote kuweza kumtambua mtu mwingine. Kwa kuwa alikwisha mwambia, “Isijulikane kuwa mwanamke alikuja kwenye sakafu ya kupuria.”
তাই রূত সকাল পর্যন্ত বোয়সের পায়ের তলায় শুয়ে থাকল, কিন্তু যখন লোকে একে অপরকে চিনতে পারে সেই সময় খুব অন্ধকার থাকতে সে উঠল; কারণ বোয়স তাকে বলেছিলেন, “দেখো কেউ যেন জানতে না পারে যে একজন মহিলা খামারে এসেছিল।”
15 Kisha Boazi akamwambia, lete mtandio wako na uushikilie.” Alipo fanya hivyo, alipima vipimo vikubwa sita vya shairi katika mtandio na kumtwisha Ruth. Kisha Boazi akaenda mjini.
তিনি আরও বললেন, “তোমার গায়ের শালটি আমার কাছে এনে মেলে ধরো।” সে তাই করল, বোয়স তাকে ছয় মান যব দিলেন। এরপর সে নগরে চলে গেল।
16 Ruth aliporudi kwa mama mkwe wake, alisema, “Ulifanyaje, mwanangu?” Ndipo Ruth akamwambia mambo yote aliyotendewa na mtu huyo.
যখন রূত তার শাশুড়ির কাছে ফিরে এল, নয়মী তাকে জিজ্ঞাসা করল, “বাছা আমার, তোমার কী হল?” তখন রূত তার প্রতি যা কিছু ঘটেছিল, সব তার শাশুড়িকে বলল।
17 Alimwambia, “Hivi vipimo sita vya shairi ni vile alivyonipa yeye, kwa kuwa alisema, 'Usiende mikono mitupu kwa mama mkwe wako.'”
রূত আরও বলল, “তিনি এই ছয় মান যব আমাকে দিয়ে বললেন, ‘তোমার শাশুড়ির কাছে খালি হাতে যেয়ো না।’”
18 Kisha Naomi akasema, “Baki hapa, mwanangu, mpaka utakapojua yatakavyo kuwa, kwa kuwa Boazi hata pumzika mpaka atakapolimaliza jambo hili leo.”
এরপর নয়মী তাকে বলল, “বাছা আমার, এবার তুমি অপেক্ষা করো আর দেখো কী হয়। কারণ যতক্ষণ না আজ কিছু স্থির হয়, তিনি আরাম করবেন না।”