< Ufunuo 14 >

1 Nilitazama na nikaona Mwana Kondoo amesimama mbele yangu juu ya Mlima Sayuni. Pamoja naye walikuwa 144, 000 wenye jina lake na jina la Baba yake limeandikwa katika vipaji vya nyuso zao.
তারপর আমি তাকিয়ে দেখলাম, আমার সামনে সিয়োন পর্বতের উপরে দাঁড়িয়েছিলেন সেই মেষশাবক ও তাঁর সঙ্গে ছিল সেই 1,44,000 জন মানুষ, যাদের কপালে তাঁর নাম ও তাঁর পিতার নাম লেখা ছিল।
2 Nikasikia sauti kutoka mbinguni ikisikika kama ngurumo za maji mengi na sauti kubwa ya radi. Sauti niliyoisikia ni kama wapiga vinubi wapigao vinubi vyao.
আর আমি স্বর্গ থেকে প্রবহমান মহা জলস্রোতের মতো গর্জন ও বজ্রপাতের মতো শব্দ শুনতে পেলাম। যে শব্দ আমি শুনলাম, মনে হল যেন কোনো বীণাবাদকের দল তাদের বীণা বাজাচ্ছে।
3 Wakiimba wimbo mpya mbele za kiti cha enzi na mbele za wenye uhai wanne na wazee. Hakuna hata mwenye uwezo wa kujifunza huo wimbo isipokuwa kwa 144, 000 ambao wamekombolewa kutoka duniani.
আর তাঁরা সেই সিংহাসনের সামনে এবং চারজন সজীব প্রাণীর ও প্রাচীনদের সামনে এক নতুন গীত গাইলেন। পৃথিবী থেকে মুক্ত করা সেই 1,44,000 জন ব্যক্তি ছাড়া আর কেউই সেই গান শিখতে পারল না।
4 Hawa ni wale ambao hawakujichafua wenyewe kwa wanawake, maana walijitunza wenyewe dhidi ya matendo ya zinaa. Ni hawa ambao walimfuata Mwana Kondoo popote alipoenda. Hawa walikombolewa kutoka kwa wanadamu wakiwa matunda ya kwanza kwa Mungu na kwa Mwana Kondoo.
এঁরা তাঁরাই, যাঁরা নারী-সংসর্গে নিজেদের কলুষিত করেননি, কারণ তাঁরা নিজেদের শুচিশুদ্ধ রেখেছিলেন। মেষশাবক যেখানেই যান, তাঁরা তাঁকে অনুসরণ করেন। তাঁদের মানুষদের মধ্য থেকে কিনে নেওয়া হয়েছিল এবং ঈশ্বর ও সেই মেষশাবকের উদ্দেশে প্রথম ফসলরূপে তাঁদের নিবেদন করা হয়েছিল।
5 Hakuna uongo uliopatikana katika vinywa vyao; hawalaumiwi.
তাঁদের মুখে কোনও মিথ্যা কথা পাওয়া যায়নি, তাঁরা ছিলেন নিষ্কলঙ্ক।
6 Nikaona malaika mwingine akiruka katikati ya mbingu, ambaye mwenye ujumbe wa mbinguni wa habari njema kwa kuwatangazia wenye kuishi duniani kwa kila taifa, kabila, lugha, na watu. (aiōnios g166)
এরপর আমি অন্য এক স্বর্গদূতকে মধ্যাকাশে উড়ে যেতে দেখলাম। তাঁর কাছে ছিল অনন্তকালীন সুসমাচার, যেন তিনি প্রত্যেক দেশ, গোষ্ঠী, ভাষাভাষী, জাতির, পৃথিবীর সমস্ত অধিবাসীর কাছে তা ঘোষণা করেন। (aiōnios g166)
7 Akawaita kwa sauti kuu, “Mwogopeni Mungu na mpeni utukufu. Kwa maana muda wa hukumu umekaribia. Mwabuduni yeye, yeye aliyeumba mbingu, na dunia, na bahari, na chemchemi za maji.”
তিনি উচ্চকণ্ঠে বললেন, “ঈশ্বরকে ভয় করো ও তাঁকে সম্মান দাও, কারণ তাঁর বিচারের সময় এসে উপস্থিত হয়েছে। যিনি স্বর্গ, পৃথিবী, সমুদ্র ও জলের সব উৎস উৎপন্ন করেছেন, তাঁর উপাসনা করো।”
8 Malaika mwingine - malaika wa pili - akafuata akisema, “Umeanguka, umeanguka Babeli mkuu, ambaye uliwanywesha mataifa divai ya ukahaba, divai ambayo ilileta ghadhabu juu yake.”
দ্বিতীয় এক স্বর্গদূত তাঁকে অনুসরণ করে এসে বললেন, “পতন হল! বিশাল সেই ব্যাবিলনের পতন হল, যে তার ব্যভিচারের উন্মত্তকারী সুরা সমস্ত জাতিকে পান করিয়েছে।”
9 Malaika mwingine - malaika wa tatu - aliwafuata, akasema kwa sauti kuu, “Yeyote atakayemwabudu huyo mnyama na sanamu yake, na kupokea alama katika paji lake la uso au mkononi,
তৃতীয় এক স্বর্গদূত তাঁদের অনুসরণ করে এসে উচ্চকণ্ঠে বললেন: “যদি কেউ সেই পশুর ও তার মূর্তির পূজা করে এবং কপালে বা হাতে তার চিহ্ন গ্রহণ করে,
10 yeye pia atakunywa divai ya ghadhabu ya Mungu, divai ambayo imeandaliwa na kumwagwa bila kuchanganywa katika kikombe cha hasira yake. Mtu atakayekunywa atateswa kwa moto na moto wa kiberiti mbele za malaika zake watakatifu na mbele za Mwana Kondoo.
সেও ঈশ্বরের রোষের সুরা অবশ্যই পান করবে, যা ঈশ্বরের ক্রোধের পানপাত্রে পূর্ণ শক্তির সঙ্গে ঢেলে দেওয়া হয়েছে। সে পবিত্র দূতদের ও মেষশাবকের সাক্ষাতে জ্বলন্ত আগুন ও গন্ধকে যন্ত্রণা পাবে।
11 Na moshi wa maumivu yao ukaenda milele na milele, na hawakuwa na mapumziko mchana au usiku - hao waabuduo mnyama na sanamu yake, na kila mtu aliyepokea alama ya jina lake. (aiōn g165)
আর তাদের যন্ত্রণাভোগের ধোঁয়া যুগে যুগে চিরকাল উঠতে থাকবে। যারা সেই পশু ও তার মূর্তিকে পূজা করে, বা যে কেউ তার নামের চিহ্ন গ্রহণ করে, দিনরাত কখনও সে বিশ্রাম পাবে না।” (aiōn g165)
12 Huu ni wito wa subira na uvumilivu kwa waamini, wale ambao hutii amri za Mungu na imani katika Yesu.”
পবিত্রগণ যারা ঈশ্বরের আদেশ পালন করে ও যীশুর কাছে বিশ্বস্ত থাকে, এখানেই তাদের ধৈর্যশীল সহিষ্ণুতার পরীক্ষা হবে।
13 Nilisikia sauti kutoka mbinguni ikisema, “Andika haya: Heri wafu wafao katika Bwana.” “Ndiyo,” asema Roho, “ili waweze kupumzika kutoka kwenye kazi zao, maana matendo yao yatawafuata.”
তখন আমি স্বর্গ থেকে এই কণ্ঠস্বর শুনতে পেলাম, “তুমি লেখো: ধন্য সেই মৃতজনেরা, যারা এখন থেকে প্রভুতে মৃত্যুবরণ করবে।” পবিত্র আত্মা বলছেন, “হ্যাঁ, তারা তাদের শ্রম থেকে বিশ্রাম পাবে, কারণ তাদের সব কাজ তাদের অনুসরণ করবে।”
14 Nilitazama na nikaona kulikuwa na wingu jeupe, na aliyeketi kwenye wingu ni mmoja aliyekuwa na mfano wa Mwana wa Mtu. Alikuwa na taji ya dhahabu katika kichwa chake na mundu mkali katika mkono wake.
আমি তাকিয়ে দেখলাম, আমার সামনে ছিল এক সাদা রংয়ের মেঘ। সেই মেঘের উপরে “মনুষ্যপুত্রের মতো” একজনকে উপবিষ্ট দেখলাম, যাঁর মাথায় ছিল সোনার মুকুট ও হাতে ছিল এক ধারালো কাস্তে।
15 Malaika mwingine tena alikuja kutoka kwenye hekalu na aliita kwa sauti kuu kwenda kwa yule aliyekaa katika wingu: “Chukua mundu wako na uanze kuvuna. Kwa kuwa muda wa mavuno umeshawadia, maana mavuno yaliyo katika dunia yameshaiva.”
তারপর মন্দির থেকে অন্য এক স্বর্গদূত বের হয়ে, যিনি মেঘের উপরে উপবিষ্ট ছিলেন, তাঁকে উচ্চকণ্ঠে বললেন, “আপনার কাস্তে নিন ও শস্য কাটুন, কারণ শস্য কাটার সময় উপস্থিত হয়েছে, কারণ পৃথিবীর শস্য পরিপক্ব হয়েছে।”
16 Tena yule aliyekuwa kwenye wingu aliupitisha mundu wake juu ya dunia, na dunia ikavunwa.
তাই যিনি মেঘের উপরে উপবিষ্ট তিনি পৃথিবীর উপরে তাঁর কাস্তে চালালেন, আর পৃথিবীর শস্য কাটা হল।
17 Na malaika mwingine akaja kutoka kwenye hekalu la mbinguni; naye alikuwa na mundu mkali.
স্বর্গের মন্দির থেকে আর একজন স্বর্গদূত বেরিয়ে এলেন, তাঁর কাছেও ছিল ধারালো এক কাস্তে।
18 Na bado malaika mwingine akaja kutoka kwenye madhabahu, na malaika aliyekuwa na mamlaka juu ya moto. Akamwita kwa sauti kuu malaika ambaye alikuwa na mundu mkali, “Chukua mundu mkali na uyakusanye matawi ya mzabibu kutoka kwenye mzabibu wa nchi, kwa kuwa zabibu sasa zimeiva.”
আরও একজন স্বর্গদূত বেদি থেকে বেরিয়ে এলেন। আগুনের উপরে তাঁর কর্তৃত্ব করার ক্ষমতা ছিল। যাঁর কাছে ধারালো কাস্তে ছিল, তিনি তাঁকে উচ্চকণ্ঠে ডেকে বললেন, “আপনার ধারালো কাস্তে নিন ও পৃথিবীর দ্রাক্ষালতার গুচ্ছ সংগ্রহ করুন, কারণ তার দ্রাক্ষা পরিপক্ব হয়েছে।”
19 Malaika alipeleka mundu wake katika dunia na alikusanya mavuno ya zabibu ya dunia na alirusha katika pipa kubwa la divai ya ghadhabu ya Mungu.
সেই স্বর্গদূত পৃথিবীতে তাঁর কাস্তে চালালেন, তাঁর দ্রাক্ষাগুচ্ছ সংগ্রহ করলেন ও সেগুলি ঈশ্বরের ক্রোধের বিশাল দ্রাক্ষাকুণ্ডে নিক্ষেপ করলেন।
20 Chujio la divai lilipondwapondwa nje ya mji na damu ikamwagika kutoka katika hicho kimo cha hatamu ya farasi, kwa stadia 1, 600.
সেগুলি নগরের বাইরে দ্রাক্ষাকুণ্ডে পদদলিত করা হল এবং কুণ্ড থেকে রক্তস্রোত প্রবাহিত হল। তা 300 কিলোমিটার পর্যন্ত প্রবাহিত হল ও ঘোড়ার বলগা পর্যন্ত উঠল।

< Ufunuo 14 >