< Zaburi 9 >
1 Nitamshukuru Yahweh kwa moyo wangu wote; nitayasimulia matendo yako makuu.
প্রধান সংগীত পরিচালকের জন্য। সুর: “পুত্রের মৃত্যু” দাউদের গীত। আমার সমস্ত অন্তর দিয়ে, হে সদাপ্রভু, আমি তোমার স্তব করব; আমি তোমার আশ্চর্য কাজসকল ঘোষণা করব।
2 Nitafurahi na kushangilia katika wewe; nitaliimbia jina lako, Wewe uliye juu.
আমি আনন্দ করব ও তোমাতে উল্লাস করব; হে পরাৎপর, আমি তোমার নামের প্রশংসাগান করব।
3 Maadui zangu wanaponirudia, hujikwaa na kuangamia mbele zako.
আমার শত্রুরা পরাজয়ে ফিরে যায়; তোমার সামনে তারা হোঁচট খায় ও বিনষ্ট হয়।
4 Kwa kuwa umenitetea kwa haki; unakaa kwenye kiti chako cha enzi, ukihukumu kwa haki!
কারণ তুমি আমার অধিকার ও বিচার নিষ্পন্ন করেছ, সিংহাসনে বসে তুমি ন্যায়বিচার করেছ।
5 Uliwakemea mataifa; umewaharibu waovu; na kuwa futilia mbali jina lao milele na milele.
জাতিদের তুমি তিরস্কার করেছ ও দুষ্টদের বিনষ্ট করেছ; তুমি তাদের নাম চিরতরে নিশ্চিহ্ন করেছ।
6 Maadui wamebomoka kama magofu ulipo pindua miji yao. Kumbukumbu yao yote imepotea.
অন্তহীন ধ্বংস আমার শত্রুদের উপরে এসেছে, তুমি তাদের নগর ধূলিসাৎ করেছ; এমনকি তাদের সমস্ত স্মৃতিও মুছে ফেলেছ।
7 Bali Yahweh anadumu milele; ameweka kiti chake cha enzi kwa ajili ya haki.
সদাপ্রভু যুগে যুগে শাসন করেন; তিনি বিচার করার জন্য তাঁর সিংহাসন প্রতিষ্ঠা করেছেন।
8 Naye atauhukumu ulimwengu kwa haki, na atatekeleza hukumu kwa ajili ya mataifa kwa haki.
ধার্মিকতায় তিনি জগৎ শাসন করেন এবং মানুষের ন্যায়বিচার করেন।
9 Yahweh pia atakuwa ngome kwake aliye onewa, na ngome wakati wa shida.
সদাপ্রভু পীড়িতদের আশ্রয়, সংকটকালে তিনি নিরাপদ আশ্রয় দুর্গ।
10 Wale wakujuao jina lako wanaamini katika Wewe, kwa ajili yako, Yahweh, usiwaache wale wakutafutao.
যারা তোমার নাম জানে তারা তোমাতেই আস্থা রাখে, কারণ, হে সদাপ্রভু, যারা তোমার অন্বেষণ করে, তাদের তুমি কখনও পরিত্যাগ করোনি।
11 Mwibieni sifa Yahweh, anaye tawala katika Sayuni; waambieni mataifa yale aliyo yatenda.
সিয়োন পর্বতে অধিষ্ঠিত সদাপ্রভুর প্রশংসা করো, সকল জাতির মাঝে তাঁর কাজসকল ঘোষণা করো।
12 Kwa kuwa Mungu alipizae kisasi cha damu hukumbuka; naye hasahau kilio cha anayeonewa.
কারণ যিনি হত্যার প্রতিশোধ নেন, তিনি মনে রাখেন, তিনি পীড়িতদের আর্তনাদ অবহেলা করেন না।
13 Unihurumie, Yahweh; tazama vile ninavyo onewa na wale wanao nichukia, wewe ambaye unaweza kunikwapua katika lango la kifo.
দেখো, হে সদাপ্রভু, আমার শত্রুরা কেমন আমাকে অত্যাচার করে! আমাকে দয়া করো ও মৃত্যুর দ্বার থেকে আমাকে উত্তোলন করো,
14 Oh, ili niweze kutangaza sifa zako. Katika lango la binti sayuni nitaufurahia wokovu wako!
যেন সিয়োন-কন্যার দুয়ারে আমি তোমার প্রশংসা ঘোষণা করতে পারি, এবং সেখানে তোমার পরিত্রাণে উল্লাস করতে পারি।
15 Mataifa yamedidimia chini katika shimo ambalo walilolitengeneza; miguu yao imenaswa kwenye nyavu walioificha wenyewe.
জাতিরা নিজেদের তৈরি গর্তে নিজেরাই পড়েছে; নিজেদের ছড়ানো গোপন জালে তাদের পা আটকে গেছে।
16 Yahweh amejidhihilisha; na kutekeleza hukumu; waovu wameangamia kwa matendo yao wenyewe. (Selah)
সদাপ্রভু ন্যায়বিচার স্থাপন করতে খ্যাত; দুষ্টরা নিজেদের কাজের ফাঁদে ধরা পড়েছে।
17 Waovu wamekataliwa na kupelekwa kuzimu, mataifa yote yanayo msahau Mungu. (Sheol )
দুষ্টরা পাতালের গর্ভে যায়, যেসব জাতি ঈশ্বরকে ভুলেছে তারাও যায়। (Sheol )
18 Kwa kuwa mhitaji hata sahauliwa siku zote, wala matumaini ya wanyonge hayatapotea milele.
কিন্তু, ঈশ্বর দরিদ্রদের কখনও ভুলবেন না; পীড়িতদের আশা কখনও বিফল হবে না।
19 Inuka, Yahweh, usimruhusu mtu kutushinda; mataifa na wahukumiwe mbele zako.
জাগ্রত হও, হে সদাপ্রভু, মর্ত্য যেন বিজয়ী না হয়; তোমার সামনে সমস্ত জাতিদের বিচার হোক।
20 Bwana, waogopeshe; mataifa waweze kutambua kuwa ni wanadamu tu. (Selah)
হে সদাপ্রভু, ভয়ে তাদের কম্পিত করো; সমস্ত লোক জানুক যে তারা কেবল মরণশীল।