< Zaburi 89 >

1 Nitimba sifa za matendo ya uaminifu wa agano milele. Nitatangaza kweli yako kwa vizazi vijavyo.
ইষ্রাহীয় এথনের মস্কীল। আমি চিরকাল সদাপ্রভুর মহান প্রেমের গান গাইব; আমার মুখ দিয়ে আমি তোমার বিশ্বস্ততার কথা সব বংশপরম্পরার কাছে প্রকাশ করব।
2 Maana nimesema, “Uaminifu wa agano umeimarishwa milele; na kweli yako umeiimarisha mbinguni.”
আমি ঘোষণা করব যে তোমার প্রেম চিরকাল সুদৃঢ়, তোমার বিশ্বস্ততা তুমি স্বর্গে প্রতিষ্ঠা করেছ।
3 “Nimefanya agano na wateule wangu, nimeapa kiapo kwa Daudi mtumishi wangu.
তুমি বলেছ, “আমি আমার মনোনীত ব্যক্তির সঙ্গে নিয়ম করেছি, আমার দাস দাউদের কাছে আমি শপথ করেছি,
4 Nitauimarisha uzao wako milele, na nitauimarisha utawala wako vizazi vyote.” (Selah)
‘আমি তোমার বংশ চিরতরে স্থাপন করব এবং বংশের পর বংশ তোমার সিংহাসন সুদৃঢ় করব।’”
5 Mbingu husifu maajabu yako, Yahwe; kweli yako inasifiwa katika kusanyiko la watakatifu.
হে সদাপ্রভু, আকাশমণ্ডল তোমার আশ্চর্য কাজের প্রশংসা করে, পবিত্রজনদের সমাবেশে তোমার বিশ্বস্ততার প্রশংসা করে।
6 Maana ni nani katika mbingu aweza kulinganishwa na Yahwe? Ambaye kati ya wana wa miungu ni kama Yahwe?
কারণ, হে সদাপ্রভু, আকাশের কার সঙ্গে তোমার তুলনা হয়? স্বর্গীয় সব সত্তার মধ্যে কে সদাপ্রভুর তুল্য?
7 Ni Mungu anaye heshimiwa sana katika baraza la watakatifu naye ni wakutisha kati ya wote wanao mzunguka.
পবিত্রজনদের পরিষদে সব তাঁকে সম্ভ্রম করে; যারা তাঁকে চারিদিকে ঘিরে রেখেছে তিনি তাদের থেকেও ভয়াবহ।
8 Yahwe, Mungu wa majeshi, ni nani aliye na nguvu kama wewe, Yahwe? Kweli yako inakuzunguka.
হে সদাপ্রভু, সর্বশক্তিমান ঈশ্বর, কে তোমার মতো? তুমি, হে সদাপ্রভু, শক্তিশালী, তোমার বিশ্বস্ততা তোমাকে ঘিরে রেখেছে।
9 Wewe huitawala bahari yenye nguvu; mawimbi yainukapo, wewe huyatuliza.
তুমি উত্তাল সমুদ্রের উপর শাসন করো; যখন তার ঢেউ উঁচুতে ওঠে, তুমি তাদের শান্ত করে থাকো।
10 Ulimwangamiza Rahabu kama mmoja aliye uliwa. Uliwatawanya adui zako kwa mkono wako wenye nguvu.
তুমি রহবকে চূর্ণ করে এক হত ব্যক্তির সমান করলে; তোমার শক্তিশালী বাহু দিয়ে তুমি তোমার শত্রুদের ছিন্নভিন্ন করলে।
11 Mbingu ni zako wewe, na nchi pia. Uliiumba dunia na vyote vilivyomo.
আকাশমণ্ডল তোমার, এই জগৎও তোমার; পৃথিবী ও তার মধ্যে যা কিছু আছে সমস্ত তোমারই সৃষ্টি।
12 Uliumba kaskazini na kusini. Tabori na Hermoni hulifurahia jina lako.
তুমি উত্তর ও দক্ষিণ সৃষ্টি করেছ; তাবোর ও হর্মোণ তোমার নামে আনন্দগান করে।
13 una mkono wa uweza na mkono wenye nguvu, na mkono wako wa kuume uko juu.
তোমার বাহু পরাক্রমে পূর্ণ; তোমার হাত বলবান, তোমার ডান হাত মহিমান্বিত।
14 Haki na hukumu ni msingi wa kiti chako. Uaminifu wa agano lako na uaminifu huja mbele zako.
ধার্মিকতা আর ন্যায় তোমার সিংহাসনের ভিত্তি; প্রেম আর বিশ্বস্ততা তোমার সম্মুখবর্তী হয়।
15 Wamebarikiwa watu wakuabuduo wewe! Yahwe, wanatembea katika nuru ya uso wako.
ধন্য তারা যারা তোমার জয়ধ্বনি করতে শিখেছে, যারা তোমার সান্নিধ্যের আলোতে চলাফেরা করে, হে সদাপ্রভু।
16 Siku zote wanafurahia katika jina lako, na katika haki yako wanakutukuza wewe.
সারাদিন তারা তোমার নামে আনন্দ করে; তোমার ধর্মশীলতায় উল্লাস করে।
17 Wewe ni fahari ya nguvu zao, na kwa nguvu zako tu washindi.
কারণ তুমি তাদের মহিমা আর শক্তি, আর তোমার অনুগ্রহে তুমি আমাদের শিং বলশালী করেছ।
18 Maana ngao zetu ni za kwako Yahwe; mfalme wetu ni wa Mtakatifu wa Israeli.
প্রকৃতপক্ষে, আমাদের সুরক্ষা সদাপ্রভু থেকে আসে, এবং তিনি, ইস্রায়েলের পবিত্রতম, আমাদেরকে রাজা দিয়েছেন।
19 Muda mrefu uliopita ulizungumza na waaminfu wako katika maono; ulisema, “Nimeweka taji juu ya mwenye nguvu; nimemuinua aliyechaguliwa kutoka kati ya watu.
একবার তুমি দর্শনে কথা বলেছিলে, তোমার ভক্তজনদের প্রতি তুমি বলেছিলে: “আমি এক যোদ্ধাকে শক্তি দিয়েছি; মানুষের মধ্যে থেকে আমি এক যুবককে রাজা হিসেবে মনোনীত করেছি।
20 Nimemchagua Daudi mtumishi wangu; kwa mafuta yangu matakatifu nimempaka yeye.
আমার দাস দাউদকে আমি খুঁজে পেয়েছি; আমার পবিত্র তেল দিয়ে আমি তাকে অভিষিক্ত করেছি।
21 Mkono wangu utamsaidia yeye; mkono wangu utamtia nguvu.
আমার হাত তার প্রাণ বাঁচিয়ে রাখবে; নিশ্চয় আমার বাহু তাকে শক্তি দেবে।
22 Hakuna adui atakaye mdanganya; hakuna mwana wa uovu atakaye muonea.
কোনো শত্রু তাকে পরাজিত করবে না; কোনো দুষ্ট তাকে নির্যাতন করবে না।
23 Nitawaangamiza adui zake mbele yake; nitawaua wale wamchukiao.
তার সামনে আমি তার বিপক্ষদের চূর্ণ করব আর তার প্রতিপক্ষদের আঘাত করব।
24 Kweli yangu na uaminifu wa agano vitakuwa pamoja naye; kupitia jina langu atakuwa mshindi.
আমার বিশ্বস্ত প্রেম তার সঙ্গে রইবে, আর আমার নামের মধ্য দিয়ে তার শিং গৌরবান্বিত হবে।
25 Nitaweka mkono wake juu ya bahari na mkono wake wa kuume juu ya mito.
সমুদ্রের উপরে আমি তার শাসন প্রসারিত করব, তার আধিপত্য নদীর উপরে।
26 Yeye ataniita, 'Wewe ni Baba yangu, Mungu wangu, na mwamba wa wokovu wangu.'
সে আমাকে ডেকে বলবে, ‘তুমি আমার পিতা, আমার ঈশ্বর, শৈল আমার উদ্ধারকর্তা।’
27 Nitamjalia kuwa kama mzaliwa wangu wa kwanza, aliye inuliwa zaidi juu ya wafalme wa nchi.
এবং আমি তাকে প্রথমজাতরূপে মনোনীত করব, জগতের বুকে সবচেয়ে পরাক্রমী রাজা।
28 Nitaongeza uaminifu wa agano langu kwake milele; na agano langu pamoja naye litakuwa salama.
আমি চিরদিন তাকে ভালোবাসবো আর তার প্রতি দয়া করব, এবং তার প্রতি আমার নিয়ম কোনোদিন ব্যর্থ হবে না।
29 Nitaufanya uzao wake kudumu milele na kiti chake cha enzi kitadumu kama mbingu zilizo juu.
আমি তার বংশ চিরস্থায়ী করব, আকাশমণ্ডলের মতো তার সিংহাসন স্থায়ী করব।
30 Ikiwa watoto wake wataziacha sheria zangu na kutokutii amri zangu,
“যদি তার সন্তানেরা আমার বিধিনিয়ম পরিত্যাগ করে আর আমার অনুশাসন পালন না করে,
31 na kama watazivunja sheria zangu na kutokuzishika amri zangu,
তারা যদি আমার আজ্ঞা লঙ্ঘন করে আর যদি আমার আদেশ পালনে ব্যর্থ হয়,
32 ndipo nitauadhiu uasi wao kwa fimbo na uovu wao kwa makofi.
আমি দণ্ড দিয়ে তাদের পাপের শাস্তি দেবো, তাদের অপরাধের জন্য চাবুক মারব;
33 Lakini sitauondoa kwake upendo wangu thabiti wala kutokuwa mwaminifu kwa ahadi yangu.
কিন্তু আমার প্রেম আমি তার কাছ থেকে সরিয়ে নেব না, এবং আমি আমার বিশ্বস্ততা কখনও ভঙ্গ করব না।
34 Sitavunja agano langu wala kubadilisha maneno ya midomoni mwangu.
আমি আমার নিয়ম লঙ্ঘন করব না অথবা আমার মুখ যা উচ্চারণ করেছে তা পরিবর্তন করব না।
35 Mara moja na kwa yote, nimeapa kwa utakatifu wangu sitamdanganya Daudi:
আমার পবিত্রতায় আমি একবারই শপথ করেছি— আর আমি দাউদকে মিথ্যা বলব না—
36 uzao wake utaendelea milele na kiti chake cha enzi kama vile jua mbele yangu.
যে তার বংশ চিরস্থায়ী হবে এবং তার সিংহাসন আমার সামনে সূর্যের মতো স্থির রইবে
37 Kitaimarishwa milele kama mwezi, shahidi mwaminifu mawinguni.” (Selah)
আকাশে বিশ্বস্ত সাক্ষী চন্দ্রের মতো চিরকাল তা প্রতিষ্ঠিত হবে।”
38 Lakini wewe umemtupa na kumkataa; umemkasirikia mfalme mpakwa mafuta wako.
কিন্তু তুমি তাকে পরিত্যাগ করেছ, তুমি তাকে দূর করেছ, তোমার অভিষিক্ত ব্যক্তির প্রতি তুমি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছ।
39 Wewe umelikataa agano la mtumishi wako. Umeinajisi taji yake ardhini.
তোমার দাসের সঙ্গে স্থাপিত তোমার নিয়ম তুমি অস্বীকার করেছ এবং তার মুকুট তুমি ধুলোতে মিশিয়ে অপবিত্র করেছ।
40 Umevunja kuta zake zote. Umeharibu ngome yake.
তার সুরক্ষার সব প্রাচীর তুমি ভেঙে দিয়েছ এবং দুর্গ ধ্বংসাবশেষে পরিণত করেছ।
41 Wapita njia wote wamemuibia, amekuwa kitu chenye kinyaa kwa majirani zake.
সব পথিকেরা তাকে লুট করেছে; সে তার প্রতিবেশীর অবজ্ঞার বস্তু হয়েছে।
42 Umeinua mkono wa kuume wa adui zake; umewafurahisha adui zake wote.
তুমি তার বিপক্ষদের শক্তিশালী করেছ; তুমি তার সব শত্রুকে আনন্দিত করেছ।
43 Umeyageuza makali ya upanga wake. Na hukumfanya asimame awapo vitani.
বস্তুত, তুমি তার তরোয়ালের ধার নষ্ট করেছ আর যুদ্ধে তাকে সাহায্য করতে অস্বীকার করেছ।
44 Umeimaliza fahari yake; umekitupa ardhini kiti chake cha enzi.
তুমি তার প্রভা শেষ করেছ এবং তার সিংহাসন মাটিতে নিক্ষেপ করেছ।
45 Umefupisha siku za ujana wake. Umemfunika kwa aibu. (Selah)
তুমি তার যৌবনকাল সংক্ষিপ্ত করেছ; তুমি তাকে লজ্জার আচ্ছাদনে আবৃত করেছ।
46 Mpaka lini, Yahwe? utajificha, milele? Mpaka lini hasira yako itawaka kama moto?
হে সদাপ্রভু, কত কাল? তুমি কি চিরকাল নিজেকে লুকিয়ে রাখবে? কত কাল তোমার ক্রোধ আগুনের মতো জ্বলবে?
47 Oh, fikiria jinsi muda wangu ulivyo mfupi, na ni kwa ajili gani umewaumba wana wote wa wanadamu wasio na manufaa!
মনে রেখো আমার জীবন কত স্বল্পস্থায়ী। কত শূন্য ও ব্যর্থ এই মানবজীবন!
48 Ni nani aweza kuishi na asife, au atakaye iokoa nafsi yake dhidi ya mkono wa kuzimu? (Selah) (Sheol h7585)
কে জীবিত থাকবে অথচ মৃত্যু দেখবে না, অথবা কে পাতালের কবল থেকে পালাতে পারে? (Sheol h7585)
49 Bwana, yako wapi matendo yako ya zamani ya uaminifu wa agano ambayo ulimwapia Daudi katika kweli yako?
হে প্রভু, তোমার পূর্বকালীন মহান প্রেম কোথায়? তুমি বিশ্বস্ততায় দাউদের প্রতি যে শপথ করেছিলে।
50 Kumbuka, Bwana, watumishi wako walivyodhihakiwa na vile nilivyo vumilia moyoni mwangu matusi mengi dhidi ya mataifa.
মনে রেখো, প্রভু, কীভাবে তোমার দাস অবজ্ঞার পাত্র হয়েছে, কীভাবে আমি সব জাতির উপহাস নিজের হৃদয়ে সহ্য করি,
51 Maadui zako wanavurumiza matusi, Yahwe; wanadhihaki nyayo za mpakwa mafuta wako.
হে সদাপ্রভু, যেসব উপহাস নিয়ে তোমার শত্রুরা আমাকে বিদ্রুপ করেছে, সেসব দিয়ে তারা তোমার অভিষিক্ত ব্যক্তির প্রতিটি পদক্ষেপকে বিদ্রুপ করেছে।
52 Atukuzwe Yahwe milele. Amina na Amina. Kitabu cha Nne
চিরকাল সদাপ্রভুর প্রশংসা হোক!

< Zaburi 89 >