< Zaburi 72 >

1 Mpe mfalme amri ya haki yako, Mungu, haki yako kwa wana wa mfalme.
শলোমনের গীত। হে ঈশ্বর, তুমি রাজাকে ন্যায়পরায়ণতা আর রাজপুত্রকে ধার্মিকতা প্রদান করো।
2 Naye awaamue watu wako kwa haki na maskini wako kwa haki sawa.
তিনি ধার্মিকতায় তোমার ভক্তদের আর ন্যায়পরায়ণতায় তোমার পীড়িতদের বিচার করবেন।
3 Milima iwazalie watu amani; vilima navyo vizae haki.
পর্বতগুলি সবার জন্য সমৃদ্ধি নিয়ে আসুক, আর পাহাড়গুলি ধার্মিকতার ফল প্রদান করুক।
4 Naye awahukumu watu maskini; awaokoe watoto wa wahitaji na kuwavunja vipande vipande wenye kuwatesa.
তিনি লোকেদের মাঝে পীড়িতদের বিচার করুন আর অভাবীদের ছেলেমেয়েদের রক্ষা করুন; তিনি অত্যাচারীকে চূর্ণ করুন।
5 Na wakuheshimu wewe wakati wa jua, na kwa kipindi cha kudumu kwa mwezi katika vizazi vyote.
যতদিন সূর্য থাকবে ততদিন আর যতদিন চন্দ্রের অস্তিত্ব রইবে, তিনি স্থায়ী হবেন, বংশপরম্পরায় হবেন।
6 Naye apate kuja kama mvua juu ya nyasi zilizokatwa, kama manyuyu yanyunyizayo nchi.
কাটা ঘাসের প্রান্তরে তিনি বৃষ্টির মতো নেমে আসবেন, জলধারার মতো যা পৃথিবীকে সেচন করে।
7 Mwenye haki na astawi kwa wakati wake, na amani iwepo kwa wingi mpaka mwezi utakapotoweka.
তাঁর সময়ে ধার্মিক উন্নতি লাভ করবে আর চন্দ্রের শেষকাল পর্যন্ত সমৃদ্ধি উপচে পড়বে।
8 Na awe na mamlaka toka bahari na bahari, na kutoka Mto hadi miisho ya dunia.
তিনি সমুদ্র থেকে সমুদ্র পর্যন্ত আর নদী থেকে পৃথিবীর প্রান্ত পর্যন্ত শাসন করুন।
9 Na wote waishio jangwani wainame mbele zake; adui zake na walambe mavumbi.
মরুভূমির গোষ্ঠীসকল তাঁর সামনে নত হবে এবং তাঁর শত্রুরা মাটির ধুলো চাটবে।
10 Wafalme wa Tashishi na visiwa walete kodi; wafalme wa Sheba na Seba watoe zawadi.
তর্শীশ আর সুদূর উপকূলবর্তী দেশের রাজারা তাঁর উদ্দেশে নৈবেদ্য নিয়ে আসুক। শিবা ও সবার রাজারা তাঁর জন্য উপহার নিয়ে আসুক।
11 Hakika wafalme wote wamwinamie yeye; mataifa yote yamtumikie yeye.
রাজারা সবাই তাঁর সামনে নত হোক আর সমস্ত জাতি তাঁর সেবা করুক।
12 Kwa kuwa yeye humsaidia mhitaji na maskini asiye na msaidizi.
তিনি আর্তনাদকারী অভাবীদের আর অসহায় পীড়িতদের উদ্ধার করবেন।
13 Yeye huwahurumia maskini na wahitaji, na huokoa maisha ya wahitaji.
তিনি দরিদ্র ও অভাবীদের প্রতি দয়া করবেন এবং অভাবীদের মৃত্যু থেকে রক্ষা করবেন।
14 Huyaokoa maisha yao dhidi ya mateso na vurugu, na damu yao ni ya thamani machoni pake.
তিনিই তাদের অত্যাচার ও হিংসা থেকে মুক্ত করবেন, কারণ তাঁর দৃষ্টিতে তাদের রক্ত মূল্যবান।
15 Naye apate kuishi! Na dhahabu za Sheba apewe yeye. Watu wamuombee yeye siku zote; Mungu ambariki daima.
রাজা দীর্ঘজীবী হোন! শিবা দেশের সোনা তাঁকে দেওয়া হোক। লোকেরা তাঁর জন্য চিরকাল প্রার্থনা করুক এবং তাঁকে সর্বদা আশীর্বাদ করুক।
16 Kuwepo na nafaka nyingi katika ardhi; juu ya milima kuwe na mawimbi ya mimea. Matunda yake yawe kama Lebanoni; watu wasitawi katika miji kama nyansi za kondeni.
দেশে শস্যের প্রাচুর্য হোক; পাহাড়ের উপরে সেসব দুলে উঠুক। লেবাননের গাছের মতো ফলের গাছ উন্নতি লাভ করুক আর মাঠের ঘাসের মতো সমৃদ্ধ হোক।
17 Jina lake lidumu milele; jina lake ilindelee kama vile jua ling'aavyo; watu wabarikiwe katika yeye; mataifa yote wamwite mbarikiwa.
তাঁর নাম চিরস্থায়ী হোক; ততদিন হোক যতদিন সূর্য আলো দেবে। সমুদয় জাতি তাঁর মাধ্যমে আশীর্বাদ পাবে, এবং তারা তাঁকে ধন্য বলবে।
18 Yahwe Mungu, Mungu wa Israel, atukuzwe, ambaye pekee hufanya mambo ya ajabu.
সদাপ্রভু ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বরের প্রশংসা হোক, কেবলমাত্র তিনিই চমৎকার কার্যাবলি সাধন করেন।
19 Jina lake tukufu litukuzawe milele, nayo nchi yote ijazwe na utukufu wake. Amina, Amina.
চিরকাল তাঁর মহানামের প্রশংসা হোক; আর সমস্ত পৃথিবী তাঁর মহিমায় পূর্ণ হোক।
20 Maombi ya Daudi mwana wa Yese yamemalizika. Kutatu cha tatu
যিশয়ের ছেলে দাউদের প্রার্থনা শেষ হল।

< Zaburi 72 >