< Zaburi 55 >
1 Uyategee sikio maombi yangu, Mungu; nawe usijifiche mbali na kusihi kwangu.
সংগীত পরিচালকের জন্য। তারযন্ত্র সহযোগে দাউদের মস্কীল। হে ঈশ্বর, আমার প্রার্থনা শোনো, আমার নিবেদন উপেক্ষা কোরো না;
2 Unitazame kwa makini na unijibu; Sina pumziko katika shida zangu
আমার কথা শোনো আর আমাকে উত্তর দাও। আমার ভাবনা আমাকে কষ্ট দেয় আর আমি ক্ষিপ্ত হয়েছি কারণ
3 kwa sababu ya sauti ya adui zangu, kwa sababu ya ukandamizaji wa waovu; maana wananiletea matatizo na kunitesa wakiwa na hasira.
আমার শত্রুরা আমার প্রতি চিৎকার করে, উচ্চস্বরে অন্যায় হুমকি দেয়। তারা আমার উপর কষ্ট নিয়ে আসে আর রাগে আমার পশ্চাদ্ধাবন করে।
4 Moyo wangu wasumbuka ndani yangu, na hofu ya kifo imeniangukia.
আমার হৃদয় দুঃখে জর্জরিত; মৃত্যুর সন্ত্রাস আমার উপর এসে পড়েছে।
5 Uwoga na kutetemeka kumenijia, nayo hofu imenielemea.
ভয় আর কাঁপুনি আমাকে আচ্ছন্ন করেছে; আতঙ্ক আমাকে অভিভূত করেছে।
6 Nikasema, “Oh, kama tu ningekuwa na mabawa kama njiwa! Ningelipaa mbali na kupata pumziko.
আমি বলি, “হ্যাঁ! যদি আমার ঘুঘুর মতো ডানা থাকত! আমি উড়ে চলে যেতাম আর বিশ্রাম পেতাম।
7 Tazama, ningeenda mbali; ningekaa jangwani. (Selah)
আমি দূরে চলে যেতাম আর মরুভূমিতে বসবাস করতাম।
8 Ningefanya haraka kuja mafichoni mwako kuzikimbia dhoruba na tufani.”
প্রচণ্ড বায়ু আর ঝড় থেকে, আমার আশ্রয়স্থানে তাড়াতাড়ি চলে যেতাম।”
9 Uwaangamize, Bwana, vuruga lugha zao! Kwa maana nimeona vurugu na ugomvi katika mji.
হে সদাপ্রভু, দুষ্টদের বিহ্বল করো, তাদের বাক্য হতবুদ্ধি করো, কেননা আমি নগরে হিংসা আর শত্রুতা দেখি।
10 Mchana na usiku wao huenda kwenye kuta zake; uchafu na ufisadi uko katikati yake.
দিনরাত তারা প্রাচীরের উপর দিয়ে নগর প্রদক্ষিণ করে; আক্রোশ আর অবমাননা তার মধ্যে।
11 Uovu uko katikati yake; ukandamizaji na uongo hauiachi mitaa yake.
বিধ্বংসী শক্তি নগরের মধ্যে কাজ করে চলেছে; হুমকি আর মিথ্যা কখনও তার রাস্তা ছেড়ে যায় না।
12 Kwa maana hakuwa adui aliye nikemea, hivyo ningevumilia; wala ingekuwa ni yule aliye nichukia aliyejiinua mwenyewe dhidi yagu, hivyo ningejificha asinione.
যদি কোনও শত্রু আমাকে অপমান করত, তা আমি সহ্য করতে পারতাম; যদি কোনও বিপক্ষ আমার বিরোধিতা করত, আমি তা লুকাতে পারতাম;
13 Lakini ulikuwa wewe, mtu sawa na mimi, mwenzangu na rafiki yangu.
কিন্তু এত তুমিই, আমার সমকক্ষ মানুষ, আমার সঙ্গী, আমার ঘনিষ্ঠ বন্ধু,
14 Tulikuwa na ushirika mtamu pamoja; tuliingia katika nyumba ya Mungu tukiwa na umati mkubwa.
যার সঙ্গে, ঈশ্বরের গৃহে, একদিন আমি মধুর সহভাগিতা উপভোগ করেছি, উপাসকদের মধ্যে আমরা হেঁটে বেড়িয়েছি।
15 Kifo na kiwapate ghafla; na washuke wakiwa hai kuzimuni, maana ndiko waishiko waovu, hapo hapo kati yao. (Sheol )
মৃত্যু আমার শত্রুদের বিস্মিত করুক; তারা জীবিত অবস্থায় পাতালের গর্ভে নেমে যাক, কারণ অন্যায় তাদের গৃহে ও তাদের অন্তরে আছে। (Sheol )
16 Lakini kwangu mimi, nitamwita Mungu, na Yahwe ataniokoa.
কিন্তু আমি ঈশ্বরকে ডাকব, এবং সদাপ্রভু আমাকে রক্ষা করেন।
17 Wakati wa jioni, asubuhi na mchana ninalalamika na kuomboleza; yeye atasikia sauti yangu.
সন্ধ্যা, সকাল আর দুপুরে, আমি আমার যন্ত্রণায় কাঁদি, আর তিনি আমার কণ্ঠস্বর শোনেন।
18 Kwa usalama kabisa atayaokoa maisha yangu na vita dhidi yangu, kwa maana wale waliopigana nami walikuwa ni wengi.
আমার বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হয়েছে তা থেকে তিনি আমাকে অক্ষত অবস্থায় মুক্ত করেন, যদিও অনেকে এখনও আমার বিরোধিতা করে।
19 Mungu, yule unayetawala milele, atawasikia na kuwaaibisha wao. (Selah) Hawabadiliki, na hawamhofu Mungu.
ঈশ্বর, যিনি পূর্বকাল থেকে শাসন করেন, যার কোনও পরিবর্তন নেই, তিনি তাদের কথা শুনবেন আর তাদের নম্র করবেন, কারণ তাদের ঈশ্বরভয় নেই।
20 Rafiki yangu ameinua mikono yake dhidi ya wale waliokuwa na amani naye; Hakuheshimu agano alilokuwa nalo.
আমার সঙ্গী তার বন্ধুদের আক্রমণ করে; সে তার নিয়ম ভঙ্গ করে।
21 Mdomo wake ulikuwa laini kama siagi, lakini moyo wake ulikuwa adui; maneno yake yalikuwa laini kuliko mafuta, lakini yalikuwa ni panga zilizochomolewa.
মাখনের মতো তার কথা মসৃণ, কিন্তু তার হৃদয়ে রয়েছে যুদ্ধ; তার কথা তেলের চেয়েও মনোরম, কিন্তু সে সকল উন্মুক্ত তরোয়ালের মতো।
22 Umtwike mizigo yako Yahwe, naye atakusaidia; yeye hataruhusu mtu mwenye haki kuyumbayumba.
সদাপ্রভুতে নিজের ভার অর্পণ করো আর তিনি তোমাকে বাঁচিয়ে রাখবেন; তিনি কখনও ধার্মিকদের বিচলিত হতে দেবেন না।
23 Bali wewe, Mungu, utawaleta waovu chini kwenye shimo la uharibifu; watu wenye kiu ya kumwaga damu na waongo hawataishi hata nusu ya maisha kama wengine, lakini mimi nitakuamini wewe.
কিন্তু তুমি, হে ঈশ্বর, দুষ্টদের পতনের গর্তে নামিয়ে দেবে; যারা রক্তপিপাসু আর প্রতারক জীবনের অর্ধেক দিনও তারা বাঁচবে না। কিন্তু আমি তোমাতে আস্থা রাখি।