< Zaburi 24 >

1 Nchi ni ya Yahwe, na vyote viijazavyo, dunia, na wote wakaao ndani yake.
দাউদের গীত। এই জগৎ, তার মধ্যে থাকা সবকিছু, এই পৃথিবী, আর যা কিছু এতে আছে, সব সদাপ্রভুরই;
2 Kwa kuwa yeye aliianzisha juu ya bahari na kuiimarisha juu ya mito.
কারণ তিনি তা সমুদ্রের উপর স্থাপন করেছেন আর জলধির উপর তা নির্মাণ করেছেন।
3 Ni nani atakaye panda mlima wa Yahwe? Ni nani atakaye simama patakatifu pake?
কে সদাপ্রভুর পর্বতে আরোহণ করবে? কে তাঁর পুণ্যস্থানে দাঁড়াবে?
4 Yeye ambaye ana mikono misafi na moyo safi; ambaye hajauinua uongo, na haja apa kiapo ili kudanganya.
সে, যার হাত পরিষ্কার ও হৃদয় নির্মল, যে প্রতিমায় আস্থা রাখে না অথবা মিথ্যা দেবতার নামে শপথ করে না।
5 Yeye atapokea baraka kutoka kwa Yahwe na haki kutoka kwa Mungu wa wokovu wake.
তারা সদাপ্রভুর কাছ থেকে আশীর্বাদ লাভ করবে এবং তাদের ঈশ্বর উদ্ধারকর্তার কাছ থেকে সমর্থন পাবে।
6 Kizazi cha wale wamtafutao Mungu ni kama hiki, wale ambao wanautafuta uso wa Mungu wa Yakobo.
এই সেই প্রজন্ম, যারা তোমাকে অন্বেষণ করে, তারা তোমার মুখ অন্বেষণ করে, হে যাকোবের ঈশ্বর।
7 Inueni vichwa vyenu, ninyi malango; muinuliwe juu, milango ya milango ya kudumu, ili kwamba Mfalme wa utukufu aweze kuingia!
হে দ্বারসকল, মাথা তুলে দেখো; হে প্রাচীন দরজা, উত্থিত হও, যেন গৌরবের রাজা প্রবেশ করতে পারেন।
8 Huyu Mfalme wa utukufu ni nani? Yahwe, mwenye nguvu na uweza; Yahwe, mwenye uweza katika vita.
কে এই গৌরবের রাজা? সদাপ্রভু শক্তিশালী ও বলবান, সদাপ্রভু যুদ্ধে বলবান।
9 Inueni vichwa vyenu, ninyi malango; muinuliwe juu, milango ya kudumu, ili kwamba Mfalme wa utukufu aweze kuingia!
হে দ্বারসকল, মাথা তুলে দেখো; হে প্রাচীন দরজা, তাদের তুলে ধরো, যেন গৌরবের রাজা প্রবেশ করতে পারেন।
10 Huyu Mfalme wa utukufu ni nani? Yahwe wa majeshi, yeye ni Mfalme wa utukufu.
কে এই গৌরবের রাজা? তিনি সর্বশক্তিমান সদাপ্রভু তিনি গৌরবের রাজা।

< Zaburi 24 >