< Zaburi 18 >

1 Nakupenda, Yahwe, nguvu yangu.
প্রধান সংগীত পরিচালকের জন্য। সদাপ্রভুর দাস দাউদের। সদাপ্রভু যেদিন তাঁর দাস দাউদকে সমস্ত শত্রু এবং শৌলের হাত থেকে উদ্ধার করেছিলেন সেদিন দাউদ সদাপ্রভুর উদ্দেশে এই গীত গেয়েছিলেন। দাউদ বলেছিলেন: হে সদাপ্রভু, আমি তোমায় ভালোবাসি, তুমি আমার শক্তি।
2 Yahwe ni mwamba wangu, ngome yangu, yeye ambaye aniwekae kweye usalama; yeye ni Mungu wangu, mwamba wangu; ninapata kimbilio kwake. Yeye ni ngao yangu, pembe ya wokovu wangu, na ngome yangu.
সদাপ্রভু আমার শৈল, আমার উচ্চদুর্গ, আমার উদ্ধারকর্তা; আমার ঈশ্বর আমার শৈল, আমি তাঁর শরণাগত, আমার ঢাল, আমার পরিত্রাণের শিং, আমার আশ্রয় দুর্গ।
3 Nitamuita Yahwe kwa sababu anastahili kusifiwa, na nitaokolewa kutoka kwa adui zangu.
আমি সদাপ্রভুকে ডাকলাম, যিনি প্রশংসার যোগ্য, এবং আমি শত্রুদের হাত থেকে উদ্ধার পেয়েছি।
4 Kamba za mauti zilinizunguka, na mafuriko yakimbiayo yalinielemea.
মৃত্যুর বাঁধন আমাকে আবদ্ধ করেছিল; ধ্বংসের স্রোত আমাকে বিধ্বস্ত করেছিল।
5 Kamba za kuzimu zilinizunguka; mitego ya mauti ilininasa. (Sheol h7585)
পাতালের বাঁধন আমাকে জড়িয়ে ধরেছিল; মৃত্যুর ফাঁদ আমার সম্মুখীন হয়েছিল। (Sheol h7585)
6 dhiki yangu nilimuita Yahwe; Niliita msaada kwa Mungu. Naye alisikia sauti yangu kutoka hekaluni mwake; kuita kwangu msaada kulienda mpaka uweponi mwake; na kuingia masikioni pake.
আমার সংকটে আমি সদাপ্রভুকে ডাকলাম; আমার ঈশ্বরের কাছে সাহায্যের জন্য কেঁদে উঠলাম। তাঁর মন্দির থেকে তিনি আমার গলার স্বর শুনলেন, আমার আর্তনাদ তাঁর সামনে এল, তাঁর কানে পৌঁছাল।
7 Kisha nchi ikatikisika na kutetemeka; misingi ya milima pia ilitetemeka na kutikiswa kwa sababu Mungu alikuwa amekasirika.
তখন পৃথিবী টলে উঠল, কেঁপে উঠল, এবং পর্বতের ভিত নড়ে উঠল; কেঁপে উঠল তাঁর ক্রোধের কারণে।
8 Moshi ulifuka kutoka kwenye pua zake, na moto mkali ulitokea mdomoni mwake. Makaa yaliwashwa kwa moto huo.
তাঁর নাক থেকে ধোঁয়া উঠল; মুখ থেকে গ্রাসকারী আগুন বেরিয়ে এল, জ্বলন্ত কয়লা প্রজ্বলিত হল।
9 Yeye alizifunua mbingu na alishuka chini, na giza nene lilikuwa chini ya miguu yake.
তিনি আকাশমণ্ডল ভেদ করলেন ও নেমে এলেন; তাঁর পায়ের তলায় অন্ধকার মেঘ ছিল।
10 Alipanda kwenye kerubi na akaruka; alinyiririka kwenye mabawa ya upepo.
করূবের পিঠে চড়ে তিনি উড়ে গেলেন; বাতাসের ডানায় তিনি উড়ে এলেন।
11 Yahwe alilifanya giza kuwa hema likimzunguka yeye, wingu la mvua zito katika mbingu.
তিনি অন্ধকারকে তাঁর আবরণ করলেন, তাঁর চারপাশের আচ্ছাদন করলেন; আকাশের অন্ধকারাচ্ছন্ন মেঘ চতুর্দিকে ঘিরে রাখল তাঁকে।
12 Mawe ya barafu na makaa ya moto yalianguka kutoka katika mwangaza kabla yake.
তাঁর উপস্থিতির উজ্জ্বলতা থেকে মেঘের ঘনঘটা সরে গেল, শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুৎ নেমে এল।
13 Yahwe aliongea katika mbingu! Sauti ya aliye juu ilisikika.
আকাশ থেকে সদাপ্রভু বজ্রনাদ করলেন; শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুতের মাঝে প্রতিধ্বনিত হল পরাৎপরের কণ্ঠস্বর।
14 Yeye aliifyatua mishale yake na kuwatawanya adui zake; na radi nyingi zenye mwanga alizitawanya katika maeneo tofauti tofauti.
তিনি তাঁর তির ছুঁড়লেন ও শত্রুদের ছত্রভঙ্গ করে দিলেন, বজ্রবিদ্যুতের সাথে তাদের পর্যুদস্ত করলেন।
15 Ndipo mifereji ya maji ilitokea; misingi ya dunia ikadhihirishwa kwa mlio wa pigo lako, Yahwe kwa sauti ya pumzi ya pua zako.
তোমার আদেশে, হে সদাপ্রভু, তোমার নাকের নিঃশ্বাসের বিস্ফোরণে, সাগরের তলদেশ উন্মুক্ত হল, আর পৃথিবীর ভিত্তিমূল অনাবৃত হল।
16 Yeye alishuka chini kutokea juu; akanishikilia mimi! Akanivuta nje ya maji yafurikayo.
তিনি আকাশ থেকে হাত বাড়ালেন ও আমাকে ধারণ করলেন; গভীর জলরাশি থেকে আমাকে টেনে তুললেন।
17 Aliniokoa kutoka kwa maadui zangu wenye nguvu, kutoka kwa wale ambao walinichukia mimi, kwa kuwa walikuwa na nguvu sana kuliko mimi.
আমার শক্তিশালী শত্রুর কবল থেকে তিনি আমাকে রক্ষা করলেন, যারা আমাকে ঘৃণা করত তাদের হাত থেকে, আর তারা আমার জন্য খুবই শক্তিশালী ছিল।
18 Wao walikuja kinyume na mimi katika siku ile ya dhiki yangu lakini Mungu alikuwa msaada wangu!
আমার বিপদের দিনে তারা আমার মোকাবিলা করেছিল, কিন্তু সদাপ্রভু আমার সহায় ছিলেন।
19 Yeye aliniweka huru katika eneo pana la wazi; yeye aliniokoa kwa sababu alipenezwa nami.
তিনি আমায় মুক্ত করে এক প্রশস্ত স্থানে আনলেন, তিনি আমায় উদ্ধার করলেন, কারণ তিনি আমাতে সন্তুষ্ট ছিলেন।
20 Yahwe amenitunuku mimi kwa sababu ya haki yangu; yeye amenirejesha mimi kwa sababu mikono yangu ilikuwa misafi.
আমার ধার্মিকতা অনুযায়ী সদাপ্রভু আমায় প্রতিফল দিলেন, আমার হাতের পরিচ্ছন্নতা অনুযায়ী আমাকে পুরস্কৃত করলেন।
21 Kwa kuwa nimezitunza njia za Yahwe na sijafanya uovu wa kumgeuka Mungu wangu.
কারণ আমি সদাপ্রভুর নির্দেশিত পথে চলেছি, আমার ঈশ্বরকে পরিত্যাগ করার অপরাধী আমি নই।
22 Kwa kuwa amri zake zote za haki zimekuwa mbele yangu; kama asemavyo, sijaenda kinyume nazo.
তাঁর সব বিধান আমার সামনে রয়েছে, তাঁর আদেশ থেকে আমি কখনও দূরে সরে যাইনি।
23 Pia nimekuwa sina hatia mbele zake, na nimejiweka mwenyewe mbali na dhambi.
তাঁর সামনে আমি নিজেকে নির্দোষ রেখেছি আর পাপ থেকে নিজেকে সরিয়ে রেখেছি।
24 Hivyo Yahwe amenirejesha kwa sababu ya haki yangu, na kwa sababu mikono yangu ilikuwa safi mbele ya macho yake.
যা ন্যায়পরায়ণ তা পালন করার জন্য সদাপ্রভু আমায় পুরস্কার দিয়েছেন, এবং তাঁর দৃষ্টিতে আমার নির্মল হাতের সততা অনুসারে দিয়েছেন।
25 Kwa yeyote aliye mwaminifu, jionyeshe wenyewe kuwa mwaminifu; kwa mtu asiye na lawama, jionyeshe mwenyewe kuwa usiye na lawama.
যারা বিশ্বস্ত, তাদের প্রতি তুমি বিশ্বস্ত, যারা নির্দোষ, তাদের প্রতি তুমি সিদ্ধ।
26 Kwa yeyote aliye msafi, jionyeshe mwenyewe safi; bali ni mjanja kwa yeyote aliye geuzwa.
যারা শুদ্ধ, তাদের প্রতি তুমি শুদ্ধ, কিন্তু যারা কুটিল, তাদের প্রতি তুমি চতুর আচরণ করো।
27 Kwa kuwa wewe huwaokoa watu walio taabishwa, lakini wewe huwashusha chini wale wenye majivuno, yaani macho yaliyo jinua!
তুমি নম্রকে উদ্ধার করে থাকো কিন্তু যাদের দৃষ্টি উদ্ধত তাদের তুমি নত করে থাকো।
28 Kwa kuwa wewe huipa mwanga taa yangu; Yahwe Mungu wangu hutia mwanga giza langu.
তুমি, হে সদাপ্রভু, আমার প্রদীপ জ্বালিয়ে রাখো; আমার ঈশ্বর আমার অন্ধকার আলোতে পরিণত করেন।
29 Kwa kuwa kwa kupitia wewe ninaweza kuruka juu ya kiwazo kilichowekwa; kupitia Mungu ninaweza kuruka juu ya ukuta.
তোমার সাহায্যে আমি বিপক্ষের বিরুদ্ধে অগ্রসর হতে পারি, আমার ঈশ্বর সহায় হলে আমি প্রাচীর অতিক্রম করতে পারি।
30 Kama kwa Mungu: njia yake ni kamilifu. Neno la Yahwe ni safi! Yeye ni ngao kwa yeyote anaye kimbilia katika yeye.
ঈশ্বরের সমস্ত পথ সিদ্ধ: সদাপ্রভুর বাক্য নিখুঁত; যারা তাঁতে শরণ নেয় তিনি তাদের ঢাল।
31 Kwa kuwa nani ni Mungu ispokuwa Yahwe? Nani ndiye mwamba ispokuwa Mungu wetu?
কারণ সদাপ্রভু ছাড়া আর ঈশ্বর কে আছে? আমাদের ঈশ্বর ছাড়া আর শৈল কে আছে?
32 Ni Mungu anitiaye nguvu ndani yangu kama vile mkanda, ambaye humweka mtu mwenye lawama katika njia yake.
ঈশ্বর আমায় শক্তি জোগান আর আমার পথ সুরক্ষিত রাখেন।
33 Yeye hunifanya miguu yangu kuwa myepesi kama mbawala na kuniweka mahali pa juu!
তিনি আমার পা হরিণের পায়ের মতো করেন; উঁচু স্থানে দাঁড়াতে আমাকে সক্ষম করেন।
34 Yeye hufunza viganja vyangu kwa ajili ya vita na mikono yangu kupiga upinde wa shaba.
তিনি আমার হাত যুদ্ধের জন্য প্রশিক্ষিত করেন; আমার বাহু পিতলের ধনুক বাঁকাতে পারে।
35 Wewe umenipa mimi ngao ya wokovu. Mkono wako wa kuume umenisaidia, na neema yako imenifanya kuwa mkubwa.
তুমি আমাকে তোমার বিজয়ের ঢাল দিয়েছ, তোমার ডান হাত আমায় সহায়তা করে; তোমার সাহায্য আমায় মহান করেছে।
36 Wewe umetengeneza nafasi pana kwa ajili ya miguu yangu ili miguu yangu isiteleze.
তুমি আমার চলার পথ প্রশস্ত করেছ, যেন আমার পা পিছলে না যায়।
37 Ninawashawishi adui zangu na kuwakamata; nami sikurudi nyuma mpaka walipo haribiwa.
আমি শত্রুদের পিছনে ধাওয়া করে তাদের ধরে ফেলেছি; তারা ধ্বংস না হওয়া পর্যন্ত আমি পিছু হটিনি।
38 Niliwashambulia hata hawakuweza kuamka; nao wameangukia chini ya miguu yangu.
আমি তাদের চূর্ণবিচূর্ণ করেছি, যেন তারা আর উঠে দাঁড়াতে না পারে; তারা আমার পায়ের তলায় পতিত হয়েছে।
39 Kwa kuwa unanitia nguvu kama mshipi kwa ajili ya vita; wewe unawaweka chini yangu wale ambao wanainuka kinyume na mimi.
যুদ্ধের জন্য তুমি আমাকে শক্তি দিয়েছ; আমার সামনে আমার বিপক্ষদের তুমি নত করেছ।
40 Wewe ulinipa visogo vya maadui zangu; niliwaagamiza wale walio nichukia.
তুমি আমার শত্রুদের পালাতে বাধ্য করেছ, আর আমি আমার শত্রুদের ধ্বংস করেছি।
41 Wao waliita msaada lakini hakuna aliye wasaidia; walimuita Yahwe, lakini hakuwaitikia.
তারা সাহায্যের জন্য আর্তনাদ করেছে, কিন্তু কেউ তাদের রক্ষা করেনি, তারা সদাপ্রভুকে ডেকেছে কিন্তু তিনি তাদের ডাকে সাড়া দেননি।
42 Niliwapiga wao katika vipande vidogo vidogo kama vile vumbi mbele ya upepo; niliwatupa nje kama udongo mtaani.
বাতাসে ওড়া ধুলোর মতো আমি তাদের চূর্ণ করি; রাস্তার কাদার মতো আমি তাদের পদদলিত করি।
43 Wewe uliniokoa mimi kutoka katika migogoro ya watu. wewe umenifanya kichwa juu ya mataifa. Watu ambao sikuwahi kuwafahamu huntumikia.
তুমি আমাকে লোকেদের আক্রমণ থেকে বাঁচিয়েছ, তুমি আমাকে জাতিদের প্রধান নিযুক্ত করেছ। আমার অপরিচিত লোকেরাও এখন আমার সেবা করে।
44 Pindi tu waliposikia kuhusu mimi, wao walinitii; wageni walilazimishwa kunisujudu.
অইহুদিরা আমার সামনে মাথা নত হয়ে থাকে; যে মুহূর্তে তারা আমার আদেশ শোনে, তা পালন করে।
45 Wageni walitoka kwenye ngome yao wakitetemeka.
তারা সবাই সাহস হারায়; কাঁপতে কাঁপতে তারা তাদের দুর্গ থেকে বেরিয়ে আসে।
46 Yahwe anaishi; mwamba wangu usifiwe. Ainuliwe Mungu wa wokovu wangu.
সদাপ্রভু জীবিত! আমার শৈলের প্রশংসা হোক! ঈশ্বর, আমার পরিত্রাতার, গৌরব হোক!
47 Yeye ni Mungu ambaye hutelekeza visasi kwa ajili yangu, ambaye huwatiisha mataifa chini yangu.
তিনিই সেই ঈশ্বর যিনি আমার হয়ে প্রতিশোধ নেন, তিনি জাতিদের আমার অধীনস্থ করেন,
48 Nimewekwa huru kutoka kwa adui zangu! wewe uliniinua juu ya wale walioinuka kunyume na mimi! Wewe uliniokoa kutoka kwa watu wenye vurugu.
তিনি আমার শত্রুদের কবল থেকে আমাকে উদ্ধার করেন। আমার প্রতিপক্ষদের থেকে তুমি আমাকে উন্নত করেছ; মারমুখী লোকের কবল থেকে তুমি আমাকে রক্ষা করেছ।
49 Kwa hiyo nitakushukuru wewe, Yahwe, kati ya mataifa; Nitaliimbia sifa jina lako!
তাই, হে সদাপ্রভু, আমি জাতিদের মাঝে তোমার প্রশংসা করব; আমি তোমার নামের প্রশংসাগান করব।
50 Mungu hutoa ushindi mkuu kwa mfalme wake, na yeye huonyesha uaminifu wa agano lake kwa mpakwa mafuta wake, kwa Daudi na ukoo wake milele.
তিনি তাঁর রাজাকে মহান বিজয় প্রদান করেন; তাঁর অভিষিক্ত দাউদ ও তাঁর বংশধরদের প্রতি তিনি চিরকাল তাঁর অবিচল প্রেম প্রদর্শন করেন।

< Zaburi 18 >