< Zaburi 106 >

1 Msifuni Yahwe. Mshukuruni Yahwe, kwa kuwa ni mwema, kwa maana uaminifu wa agano lake wadumu milele.
সদাপ্রভুর প্রশংসা করো। সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়; তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
2 Ni nani awezaye kuyahesabu mataendo makuu ya yahwe au kutangaza katika ukamilifu sifa zote za matendo yake ya kuaminika.
কে সদাপ্রভুর পরাক্রমী কাজকর্ম প্রচার করতে পারে অথবা তাঁর প্রশংসা সম্পূর্ণ ঘোষণা করতে পারে?
3 Wamebarikiwa wale watendao yaliyo mema na matendo yao yaliyo haki siku zote.
ধন্য তারা, যারা ন্যায় কাজ করে, এবং যা সঠিক তা সর্বদা পালন করে।
4 Ukumbuke, Ee Yahwe, unapowaonesha watu wako neema; unisaidie unapowaokoa.
আমাকে মনে রেখো, হে সদাপ্রভু, যখন তুমি তোমার প্রজাদের উপর অনুগ্রহ করো, যখন তুমি তাদের রক্ষা করো, আমাকে সাহায্য করো,
5 Ndipo nitaona mafanikio ya wateule wako, wakifurahia katika furaha ya taifa lako, na utukufu pamoja na urithi wako.
যেন আমি তোমার মনোনীতদের সমৃদ্ধি দেখতে পাই, যেন তোমার জাতির আনন্দে অংশীদার হতে পারি এবং তোমার অধিকারের সঙ্গে যোগ দিয়ে ধন্যবাদ দিতে পারি।
6 Tumefanya dhambi kama babu zetu, tumekosea, na kufanya uovu.
আমরা পাপ করেছি, যেমন আমাদের পূর্বপুরুষেরাও করেছে; আমরা অপরাধ করেছি এবং অধর্মাচরণ করেছি।
7 Baba zetu hawakuyatambua matendo yako ya ajabu katika Misri; walipuuzia matendo yako mengi ya uaminifu wa agano; waliasi penye bahari, bahari ya Shamu.
আমাদের পূর্বপুরুষেরা যখন মিশরে ছিল, তারা তোমার আশ্চর্য কাজগুলি বিবেচনা করেনি, তারা তোমার অপার দয়ার কথা মনে রাখেনি, বরং সাগরের তীরে, লোহিত সাগরের তীরে, তারা বিদ্রোহী হয়েছিল।
8 Hata hivyo, yeye aliwaokoa kwa ajili ya jina lake ili kwamba aweze kuzifunua nguvu zake.
তবুও তাঁর নামের গুণে এবং তাঁর মহাপরাক্রম প্রকাশ করার উদ্দেশে, তিনি তাদের রক্ষা করেছিলেন।
9 Aliikemea Bahari ya Shamu, nayo ikakauka. Kisha akawaongoza vilindini, kana kwamba ni jangwani.
তিনি লোহিত সাগরকে তিরস্কার করলেন আর তা শুকিয়ে গেল; মরুভূমির মতো সমুদ্রতলের মধ্য দিয়ে তিনি তাদের নিয়ে গেলেন।
10 Aliwaokoa kutoka mkononi mwa wale waliowachukia, na aliwaokoa kutoka mkononi mwa adui.
তিনি বিপক্ষদের কবল থেকে তাদের রক্ষা করলেন; শত্রুদের হাত থেকে তিনি তাদের মুক্ত করলেন।
11 Lakini maji yaliwafunika washindani wao; hakuna hata mmoja aliye okolewa.
জলধিস্রোত তাদের প্রতিপক্ষদের গ্রাস করল একজনও বেঁচে রইল না।
12 Ndipo waliyaamini maneno yake, nao waliimba sifa zake.
তখন তারা তাঁর প্রতিশ্রুতিতে বিশ্বাস করল এবং তাঁর প্রশংসা করল।
13 Lakini walisahau haraka kile alichofanya; hawakuyasubiri maelekezo yake.
কিন্তু তারা অবিলম্বে তাঁর কাজগুলি ভুলে গেল, এবং তাঁর সুমন্ত্রণার অপেক্ষাতেও রইল না।
14 Walikuwa na tamaa isiyotoshelezwa jangwani, wakamjaribu Mungu nyikani.
মরুভূমিতে তারা তাদের আকাঙ্ক্ষায় আসক্ত হল; মরুপ্রান্তরে তারা ঈশ্বরের পরীক্ষা করল।
15 Aliwapa ombi lao, lakini alituma gonjwa ambalo lilishambulia miili yao.
তাই তিনি তাদের প্রার্থিত বস্তু দিলেন, কিন্তু তার সঙ্গে তাদের মধ্যে ক্ষয়রোগ পাঠালেন।
16 Katika kambi wakawa na wivu juu Musa na Haruni, kuhani mtakatifu wa Yahwe.
তারা শিবিরের মধ্যে মোশির প্রতি আর সদাপ্রভুর পবিত্র লোক হারোণের প্রতি ঈর্ষা করল।
17 Nchi ilifunguka na ilimmeza Dathani na iliwafunika wafuasi wa Abiramu.
পৃথিবী বিভক্ত হয়ে দাথনকে গ্রাস করল; অবীরাম ও তার দলবলকে সমাধিস্থ করল।
18 Moto uliwaka kati yao; moto uliwaangamiza waovu.
তাদের অনুসরণকারীদের মাঝে আগুন জ্বলে উঠল; আগুনের শিখা দুষ্টদের দগ্ধ করল।
19 Walitengeneza ndama huko Horebu na kuabudu sanamu ya kuyeyuka.
সীনয় পর্বতে তারা এক বাছুর নির্মাণ করল এবং ধাতু নির্মিত সেই মূর্তির আরাধনা করল।
20 Wakaubadili utukufu wa Mungu kuwa mfano wa ng'ombe alaye majani.
এভাবে তারা তাদের গৌরবের ঈশ্বরের সাথে তৃণভোজী এক বলদের প্রতিমা বিনিময় করল।
21 Walimsahau Mungu wokozi wao, aliyefanya mambo makuu katika Misri.
যে ঈশ্বর তাদের রক্ষা করেছিলেন তারা তাঁকে ভুলে গেল, যিনি মিশরে মহান কাজ করেছিলেন,
22 Alifanya matendo ya ajabu katika nchi ya Hamu na matendo makuu penye Bahari ya Shamu.
হামের দেশে বিভিন্ন আশ্চর্য কাজ, আর লোহিত সাগরতীরে ভয়াবহ কাজকর্ম করেছিলেন,
23 Mungu angetangaza uharibifu wao, kama sio Musa, mteule wake, aliingilia kati kugeuza hasira yake dhidi ya kuwaangamiza.
তাই তিনি বললেন যে তিনি তাদের ধ্বংস করবেন; কিন্তু মোশি, তাঁর মনোনীত সেবক, সদাপ্রভু ও তাঁর লোকেদের মাঝে দাঁড়ালেন, তিনি তাঁর কাছে প্রার্থনা করলেন যেন তিনি তাঁর ক্রোধ থেকে মুখ ফেরান এবং তাদের ধ্বংস না করেন।
24 Kisha waliidharau nchi yenye matunda; hawakuiamini ahadi yake,
এরপর তারা সেই মনোরম দেশটিকে তুচ্ছ করল; তারা তাঁর প্রতিশ্রুতিতে বিশ্বাস করল না।
25 bali walilalamiaka katika mahema yao, na hawakumtii Yahwe.
নিজেদের তাঁবুতে তারা অভিযোগ জানালো, আর সদাপ্রভুর আদেশ পালন করল না।
26 Kwa hiyo aliinua mkono wake na kuapa kwao kuwa atawaacha wafe jangwani,
তাই তিনি তাদের বিরুদ্ধে হাত তুলে শপথ করলেন, যে তিনি তাদের মরুপ্রান্তরে বিনাশ করবেন,
27 akitawanya uzao wao kati ya mataifa, na kuwatawanya katika nchi za kigeni.
যে তিনি তাদের বংশধরদের বিভিন্ন জাতির মধ্যে বিক্ষিপ্ত করবেন, এবং তাদের বিভিন্ন দেশে ছড়িয়ে দেবেন।
28 Waliabudu Baal ya Poeri na walizila dhabihu zilizotolewa kwa wafu.
তারপর তারা পিয়োরের বায়াল-দেবতার আরাধনায় যুক্ত হল এবং প্রাণহীন দেবতাদের প্রতি নিবেদিত বলি ভোজন করল;
29 Walimkasirisha kwa matendo yao, na pigo la gonjwa baya liliwashambulia kati yao.
তাদের সব অনাচারে তারা সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত করল, আর তাদের মধ্যে এক মহামারি নেমে এল।
30 Ndipo Finehasi aliinuka kuingilia kati, na pigo likakoma.
তখন পীনহস উঠে দাঁড়িয়ে মধ্যস্থতা করলেন, আর মহামারি বন্ধ হল।
31 Ilihesabika kwake kama tendo la haki kwa vizazi vyote hata milele.
এই কাজ তাঁর পক্ষে ধার্মিকতা বলে পুরুষানুক্রমে চিরকালের জন্য গণ্য হল।
32 Pia walimkasirisha Yahwe penye maji ya Meriba, na Musa aliteseka kwa ajili yao.
মরীবার জলস্রোতের কাছে তারা সদাপ্রভুকে ক্রুদ্ধ করল, আর তাদেরই জন্য মোশির বিপদ ঘটল;
33 Walimghadhabisha Musa naye akaongea haraka.
কেননা তারা ঈশ্বরের আত্মার বিরুদ্ধে বিদ্রোহ করল, আর তাই বেপরোয়া কথা মোশির মুখে উচ্চারিত হল।
34 Hawakuyaharibu mataifa kama Yahwe alivyowaamuru,
তারা জাতিদের বিনষ্ট করল না যেমন সদাপ্রভু তাদের আদেশ দিয়েছিলেন,
35 bali walichangamana na mataifa na walijifunza njia zao
বরং তারা অন্যান্য জাতিদের সঙ্গে মিলেমিশে গেল আর তাদের রীতিনীতি গ্রহণ করল।
36 nao waliabudu sanamu, nazo zikawa mtego kwao.
তাদের প্রতিমাগুলির আরাধনা করল, আর সেইসব তাদের ফাঁদ হয়ে উঠল।
37 Waliwatoa wana wao na binti zao kwa mapepo.
এমনকি তারা তাদের ছেলেমেয়েদের মিথ্যা দেবতাদের উদ্দেশে বলি দিল।
38 Walimwaga damu isiyo na hatia, damu ya wana na binti zao, ambao waliwatoa kama dhabihu kwa sanamu za Kanaani, waliinajisi nchi kwa damu.
তারা নির্দোষের রক্তপাত করল, নিজেদের ছেলেমেয়েদের রক্ত, যাদের তারা কনান দেশের প্রতিমাদের উদ্দেশে বলি দিল, আর তাদের রক্তে সারা দেশ কলুষিত হল।
39 Walinajisiwa kwa matendo yao; katika matendo yao walikuwa kama malaya.
আপন কর্মের ফলে তারা নিজেদের অশুচি করল, নিজেদের ক্রিয়াকলাপে তারা ব্যভিচারী হল।
40 Hivyo Yahwe aliwakasilikia watu wake, akawadharau watu wake mwenyewe.
তাই সদাপ্রভু নিজের প্রজাদের উপর ক্রুদ্ধ হলেন তিনি নিজের অধিকারকে ঘৃণা করলেন।
41 Akawaruhusu mataifa, na wale walio wachukia wakawatawala.
তাদের তিনি জাতিদের হাতে সমর্পণ করলেন, এবং তাদের বিপক্ষরা তাদের উপর শাসন করল।
42 Maadui zao wakawaonea, wakatiishwa chini ya mamlaka yao.
তাদের শত্রুরা তাদের উপর অত্যাচার করল এবং তাদের শত্রুদের শক্তির সামনে তারা নত হল।
43 Mara nyingi alienda kuwasaidia, lakini waliendelea kuasi nao walishushwa chini kwa dhambi zao wenyewe.
বহুবার তিনি তাদের উদ্ধার করলেন, কিন্তু তারা স্বেচ্ছায় তাঁর বিরুদ্ধে বিদ্রোহী হল, আর শেষে তারা নিজেদের পাপে ধ্বংস হল।
44 Hata hivyo, aliiangalia dhiki yao aliposikia kilio chao kwa ajili ya msaada.
কিন্তু যখন তিনি তাদের কান্না শুনলেন, তিনি তাদের দুর্দশার প্রতি দৃষ্টিপাত করলেন;
45 Alikumbuka agano lake pamoja nao na alijirudi kwa sababu ya upendo wake thabiti.
তাদের সুবিধার্থে তিনি নিজের নিয়ম স্মরণ করলেন এবং তাঁর মহান প্রেমের কারণে তিনি নরম হলেন।
46 Aliwafanya wote waliowateka wawahurumie.
যারা তাদের দাসত্বে বন্দি করেছিল, তিনি তাদের অন্তরে করুণার সঞ্চার করলেন।
47 Utuokoe, Ee Yahwe, Mungu wetu. Utukusanye kutoka kati ya mataifa ili kwamba tuweze kulishukuru jina lako takatifu na utukufu katika sifa zako. Yahwe,
হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর, আমাদের রক্ষা করো, জাতিদের মধ্য থেকে আমাদের একত্রিত করো, যেন আমরা তোমার পবিত্র নামের ধন্যবাদ করতে পারি, এবং তোমার প্রশংসায় মহিমা করতে পারি।
48 Mungu wa Israeli, na asifiwe toka milele na milele. watu wote walisema, “Amen.” Msifuni Yahwe. Kitabu cha tano.
ইস্রায়েলের ঈশ্বর, সদাপ্রভুর প্রশংসা হোক, অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত, সব লোকজন বলুক, “আমেন!” সদাপ্রভুর প্রশংসা হোক।

< Zaburi 106 >