< Mithali 9 >

1 Hekima amejenga nyumba yake; amechonga nguzo saba kutoka katika miamba.
প্রজ্ঞা তার বাড়ি নির্মাণ করেছে; সে তার সাতটি স্তম্ভ খাড়া করেছে।
2 Ameandaa wanyama wake kwa chakula cha usiku; ameichanganya divai yake; na kuandaa meza yake.
সে ভূরিভোজনের ব্যবস্থা করেছে ও দ্রাক্ষারস মিশিয়ে রেখেছে সে তার টেবিলও সাজিয়ে রেখেছে।
3 Amewatuma watumishi wake kupeleka mialiko na kutoka mahali pa juu sana kwenye mji anaita:
সে তার দাসীদের বাইরে পাঠিয়ে দিয়েছে, ও নগরের সবচেয়ে উঁচু জায়গা থেকে ডাক দিয়ে বলেছে,
4 “Wale wasiofunzwa waje hapa!” anawaambia wale wasionaufahamu.
“যারা অনভিজ্ঞ মানুষ, তারা সবাই আমার বাড়িতে আসুক!” যাদের কোনও জ্ঞানবুদ্ধি নেই তাদের সে বলেছে,
5 Njoo, ule chakula, na unywe divai nimeshaichanganya.
“এসো, আমার খাদ্যদ্রব্য ভোজন করো ও যে দ্রাক্ষারস আমি মিশিয়ে রেখেছি তা পান করো।
6 Acheni njia zenu za kijinga, na mkaishi; tembeeni katika njia ya ufahamu.
তোমাদের অনভিজ্ঞতার পথ পরিত্যাগ করো ও তোমরা বেঁচে যাবে; দূরদর্শিতার পথে চলো।”
7 Yeyote amrekebishaye mwenye dhihaka hukaribisha matusi na yeyote anayemshutumu mtu mbaya atapata madhara.
যে কেউ বিদ্রুপকারীকে সংশোধন করতে যায় সে অপমান ডেকে আনে; যে কেউ দুষ্টকে ভর্ৎসনা করে সে কলঙ্কের ভাগী হয়।
8 Usimshutumu mwenye dhihaka, ama atakuchukia; mshutumu mtu mwenye busara, naye atakupenda.
বিদ্রুপকারীদের ভর্ৎসনা কোরো না পাছে তারা তোমাকে ঘৃণা করে; জ্ঞানবানদের ভর্ৎসনা করো ও তারা তোমাকে ভালোবাসবে।
9 Mpe mafundisho mtu mwenye busara, naye atakuwa na busara zaidi; mfundishe mtu mwenye haki, naye ataongeza elimu.
জ্ঞানবানদের উপদেশ দাও ও তারা আরও জ্ঞানী হবে; ধার্মিকদের শিক্ষা দাও ও তাদের পাণ্ডিত্য বৃদ্ধি পাবে।
10 Hofu ya Mungu ni chanzo cha hekima na maarifa ya Mtakatifu ni ufahamu.
সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ, ও পবিত্রতম সম্বন্ধীয় জ্ঞানই হল বোধশক্তি।
11 Maana kwa njia yangu siku zako zitazidishwa na uzima wako utaongezewa miaka.
কারণ প্রজ্ঞার মাধ্যমেই তোমার আয়ু বাড়বে, ও তোমার জীবনে বেশ কিছু বছর যুক্ত হবে।
12 Kama unahekima, unahekima kwako mwenyewe, lakini ukidharau, utaibeba peke yako.
তুমি যদি জ্ঞানবান হও, তোমার প্রজ্ঞা তোমাকে পুরস্কৃত করবে; তুমি যদি একজন বিদ্রুপকারী, তবে তুমি একাই কষ্টভোগ করবে।
13 Mwanamke mpumbavu anakelele nyingi- hajafunzwa wala haelewi chochote.
মূর্খতা এক দুর্বিনীত নারী; সে অনভিজ্ঞ ও কিছুই জানে না।
14 Anakaa kwenye mlango wa nyumba yake, kwenye kiti cha sehemu ya juu sana ya mji.
সে তার বাড়ির দরজায় বসে থাকে, নগরের সবচেয়ে উঁচু জায়গায় গিয়ে আসন পেতে বসে,
15 Anawaita kwa sauti wanaopita karibu, watu wale wanaotembea wima katika njia zao.
সে পথচারীদের ডাক দেয়, যারা সোজা পথ ধরে যায় সে তাদের ডেকে বলে,
16 Wale ambao hamjafunzwa njoni hapa ndani!” anawaambia wale wasio na akili. “
“যারা অনভিজ্ঞ তারা সবাই আমার বাড়িতে আসুক!” যাদের কোনও জ্ঞানবুদ্ধি নেই সে তাদের বলে,
17 Maji ya kuiba ni matamu na mkate unaoliwa kwa siri unapendeza.”
“চুরি করা জল মিষ্টি; লুকোছাপা করে খাওয়া খাদ্য পরম উপাদেয়!”
18 Lakini hajui kwamba wafu wapo pale, wageni wake wapo kwenye vina vya kuzimu. (Sheol h7585)
কিন্তু তারা আদৌ জানে না যে মৃতেরা সেখানেই আছে, তার অতিথিরা পাতালের গর্তে পড়ে আছে। (Sheol h7585)

< Mithali 9 >