< Mithali 22 >

1 Jina jema huchaguliwa dhidi ya utajiri mwingi na fadhila ni bora kuliko fedha na dhahabu.
প্রচুর ধনের থেকে সুখ্যাতি ভালো; রৌপ্য ও সুবর্ণ অপেক্ষা প্রসন্নতা ভাল।
2 Watu matajiri na masikini wanafanana katika hili - Yehova ni muumba wao wote.
ধনী ও গরিব এই বিষয়ে সমান; সদাপ্রভু তাদের সবার নির্মাতা
3 Mtu mwenye hekima huiona taabu na kujificha mwenyewe, bali mjinga huendelea mbele na huumia kwa ajili yake.
সতর্ক লোক বিপদ দেখে নিজেকে লুকায়, কিন্তু অবোধেরা আগে যায় এবং তারা এর জন্য শাস্তি পায়।
4 Thawabu ya unyenyekevu na kumcha Yehova ni utajiri, heshima na uzima.
সদাপ্রভুর ভয় নম্রতা ও ধন, সম্মান ও জীবন আনে।
5 Miiba na mitego hulala katika njia ya wakaidi; yeye anayelinda maisha yake atakuwa mbali navyo.
বিপথগামীর পথে কাঁটা ও ফাঁদ থাকে; যে কেউ নিজের প্রাণ রক্ষা করে সে তাদের থেকে দূরে থাকবে।
6 Mfundishe mtoto njia inayompasa na wakati akiwa mzee hatayaacha mafundisho hayo.
শিশু যে পথে যেতে চায় তাকে সেই বিষয়ে শিক্ষা দাও, সে বয়ষ্ক হলেও তা ছাড়বে না।
7 Watu matajiri huwatawala watu masikini na mwenye kukopa ni mtumwa wa yule anayekopesha.
ধনী গরিবদের উপরে কর্তৃত্ব করে এবং ঋণী যে ধার দেয় তার দাস হয়।
8 Yule anayepanda udhalimu atavuna taabu na fimbo ya hasira yake itanyauka.
যে দুষ্টতা বপন করে, সে বিপদের শস্য কাটবে, আর তার প্রকোপের দন্ড ব্যবহৃত হবে না।
9 Mwenye jicho la ukarimu atabarikiwa, maana anashiriki mkate wake pamoja na masikini.
যার উদার চোখ আছে সে আশীর্বাদিত হবে; কারণ সে গরিবের জন্য তার খাবারের অংশ ভাগ করে।
10 Mfukuze mbali mwenye dhihaka, na ugomvi utaondoka, mashindano na matukano yatakoma.
১০উপহাসককে নিক্ষেপ কর বিবাদ বাইরে যাবে এবং বিরোধ ও অপমানও শেষ হবে।
11 Anayependa moyo safi na mwenye maneno ya neema, atakuwa rafiki yake mfalme.
১১যে বিশুদ্ধ হৃদয় ভালবাসে এবং যার কথায় অনুগ্রহ থাকে, সে রাজার বন্ধু হন।
12 Macho ya Yehova huyaangalia maarifa, bali huyapindua maneno ya wadanganyifu.
১২সদাপ্রভুর চোখ জ্ঞানবানকে রক্ষা করে; কিন্তু তিনি বিশ্বাসঘাতকের কথা ফেলে দেন।
13 Mtu mvivu husema, “Kuna simba mtaani! Nitauwawa sehemu za njia.”
১৩অলস বলে, “রাস্তায় সিংহ আছে! খোলা জায়গায় গেলে আমি মারা যাব।”
14 Kinywa cha malaya ni shimo lenye kina kirefu; hasira ya Yehova huchochewa dhidi ya yule anayetumbukia ndani yake.
১৪ব্যভিচারিণীদের মুখ গভীর গর্ত; সদাপ্রভুর ক্রোধ তাদের ওপরে পড়বে।
15 Upumbavu umefungwa katika moyo wa mtoto, lakini marudi ya fimbo huutoa.
১৫বালকের হৃদয়ে নির্বুদ্ধিতা বাঁধা থাকে, কিন্তু শাসন দন্ড তা দূরে তাড়িয়ে দেবে।
16 Anayewanyanyasa watu masikini ili kuongeza mali yake, au kuwapa matajiri, atakuwa masikini.
১৬নিজের সম্পত্তি বাড়ানোর জন্য যে দরিদ্রদের প্রতি অত্যাচার করে অথবা যে ধনীকে দান করে, উভয়েরই দারিদ্রতা ঘটে।
17 Tega sikio lako na usikilize maneno ya wenye busara na utumia moyo wako katika maarifa yangu,
১৭তুমি মনোযোগ দিয়ে জ্ঞানবানদের কথা শোনো এবং তোমার হৃদয়ে আমার জ্ঞান প্রয়োগ কর।
18 maana itakuwa furaha kwako kama utayaweka ndani yako, kama yote yatakuwa katika midomo yako.
১৮কারণ এটা তোমাকে আনন্দদায়ক করবে যদি তুমি সে সব তোমার মধ্যে রাখো, যদি সে সব তোমার ঠোঁটে প্রস্তুত থাকে।
19 Basi tumaini lako liwe kwa Yehova, ninayafundisha kwako leo- hata kwako.
১৯সদাপ্রভু যেন তোমার আশ্রয় হন, আমি আজ তোমাকে, তোমাকেই শিক্ষা দিলাম।
20 Sijakuandikia wewe misemo thelathini ya mafundisho na maarifa,
২০আমি কি তোমাকে ত্রিশটি নির্দেশের কথা এবং জ্ঞানের কথা বলিনি,
21 kwa kukufundisha kweli katika maneno haya yenye uaminifu, ili uwe na majibu yenye kutegemewa kwa waliokutuma?
২১যাতে তুমি সত্য বাক্যের নির্ভরযোগ্যতা শিখতে পার, যেন কেউ তোমাকে পাঠালে তুমি তাকে সত্য উত্তর দিতে পার।
22 Usimwibie masikini kwa sababu ni masikini, au kumponda kwenye lango,
২২গরিব লোকের জিনিস চুরি কোরো না, কারণ সে গরিব অথবা অভাবগ্রস্তকে দরজায় ভেঙ্গো না,
23 maana Yehova ataitetea kesi yao, na atawaibia uzima wale waliowaibia masikini.
২৩কারণ সদাপ্রভু তাদের পক্ষ সমর্থন করবেন এবং তিনি তাদের প্রাণকে ছিনিয়ে নেবেন, যারা তাদের জিনিস চুরি করে।
24 Usifanye urafiki na mtu mwenye kutawaliwa na hasira na wala usiambatane pamoja na mwenye hasira kali,
২৪যে কেউ রাগের সঙ্গে শাসন করে তার সঙ্গে বন্ধুতা কর না, যে ক্রোধ করে তার সঙ্গে যেও না;
25 au utajifunza njia zake na utakuwa chambo kwa nafsi yako.
২৫অথবা তুমি তার পথের বিষয়ে শেখো এবং তুমি নিজের জন্য ফাঁদ তৈরী কর।
26 Usiwe miongoni mwao wapigao mikono, mwenye kuahidi madeni.
২৬কোনো এক জনের মতো হয়ো না যারা টাকার সম্পর্কে অঙ্গীকারে বদ্ধ হয় এবং তুমি অন্যের ঋণের জন্যে দায়ী হয়ো না।
27 Kama umekosa njia za kulipa, nini kitaweza kuzuia mtu kuchukua kitanda chako chini yako?
২৭যদি তোমার পরিশোধ করতে অভাব থাকে, তবে গায়ের নীচ থেকে তোমার শয্যা নিয়ে নেওয়া হবে কেন?
28 Usiondoe jiwe la mpaka la wahenga ambalo baba zako wameweka.
২৮সীমার পুরাতন পাথর সরিও না, যা তোমার পিতৃপুরুষরা স্থাপন করেছেন।
29 Je umemwona mtu aliyeuwawa kwenye kazi yake? Atasimama mbele ya wafalme; hatasimama mbele ya watu wa kawaida.
২৯তুমি কি কোনো লোককে তার কাজে দক্ষ দেখছ? সে রাজাদের সামনে দাঁড়াবে, সে সাধারণ লোকেদের সামনে দাঁড়াবে না।

< Mithali 22 >