< Mithali 19 >
1 Bora mtu masikini ambaye huenenda katika uadilifu wake kuliko mwenye ukaidi katika maneno yake na ni mpumbavu.
১যার কথাবার্তা বিকৃত এবং বোকা তার থেকে যে সততায় চলে সে ভালো।
2 Tena, si vizuri kuwa na hamu bila maarifa na mwenye kukimbia haraka sana hukosea njia.
২এছাড়া, ইচ্ছা জ্ঞানবিহীন হলে মঙ্গল নেই এবং যে তাড়াতাড়ি দৌড়ায়, সে নিজের পথে ব্যর্থ হয়।
3 Upuuzi wa mtu unaharibu maisha yake na moyo wake hughadhabika dhidi ya Yehova.
৩মানুষের বোকামিতা তার জীবনের সর্বনাশ এবং তার হৃদয় সদাপ্রভুর বিরুদ্ধে দারুণ ক্রোধ করে।
4 Utajiri huongeza marafiki wengi, bali mtu masikini hutengwa na rafiki zake.
৪অর্থ অনেক বন্ধুকে একত্রিত করে; কিন্তু গরিব লোক নিজের বন্ধুর থেকে আলাদা হয়।
5 Shahidi wa uongo hatakosa adhabu na mwenye kupumua uongo hataokoka.
৫মিথ্যাসাক্ষী অদন্ডিত থাকবে না, যে মিথ্যা কথা বলে সে মুক্তি পাবে না।
6 Wengi wataomba fadhila kutoka kwa mtu mkarimu na kila mtu ni rafiki wa yule anayetoa zawadi.
৬অনেকে উদার ব্যক্তির অনুগ্রহ চায় এবং যে উপহার দেয় সবাই তার বন্ধু হয়।
7 Mtu masikini huchukiwa na ndugu zake wote; je marafiki wengi kiasi gani hujitenga kutoka kwake! Anawaita, lakini wameondoka.
৭গরিব লোকের ভাইয়েরা সবাই তাকে ঘৃণা করে, আরও নিশ্চয়, তার বন্ধুরা তার থেকে দূরে যায়; সে অনুনয়ের সঙ্গে তাদের খোঁজ করে, কিন্তু তারা চলে গেছে।
8 Anayepata hekima huyapenda maisha yake mwenyewe; yeye atunzaye ufahamu atapata kilicho chema.
৮যে বুদ্ধি পায়, সে নিজের প্রাণকে ভালবাসে, যে বিবেচনা রক্ষা করে, সে যা ভালো তাই পায়।
9 Shahidi wa uongo hatakosa kuadhibiwa, bali mwenye kupumua uongo ataangamia.
৯মিথ্যাসাক্ষী অদন্ডিত থাকবে না, কিন্তু যে মিথ্যা কথা বলে সে বিনষ্ট হবে।
10 Haifai kwa mpumbavu kuishi kwa anasa- wala kwa mtumwa kutawala juu ya wafalme.
১০বিলাসিতায় বাস করা একজন নির্বোধের পক্ষে মানানসই নয়, নেতাদের ওপরে কর্তৃত্ব করা দাসের জন্যে আরও অনুপযুক্ত।
11 Busara humfanya mtu achelewe kukasirika na utukufu wake ni kusamehe kosa.
১১বিচক্ষণতা একজন মানুষকে ক্রোধে ধীর করে এবং দোষ উপেক্ষা করা তার গৌরব।
12 Ghadhabu ya mfalme ni kama muungurumo wa simba kijana, bali fadhila yake ni kama umande kwenye majani.
১২রাজার ক্রোধ তরুণ সিংহের গর্জনের মতো; কিন্তু তাঁর অনুগ্রহ ঘাসের ওপরের শিশিরের মতো।
13 Mwana mpumbavu ni uharibifu kwa baba yake na mke mgomvi ni maji yanayochuruzika daima.
১৩নির্বোধ ছেলে তার বাবার সর্বনাশজনক, আর স্ত্রীর বিবাদ হল অবিরত ঝরে পড়া জল।
14 Nyumba na utajiri ni urithi kutoka kwa wazazi, bali mke mwenye busara hutoka kwa Yehova.
১৪বাড়ি ও অর্থ বাবা মায়ের অধিকার; কিন্তু বুদ্ধিমতী স্ত্রী হল সদাপ্রভু থেকে।
15 Uvivu unamtupa mtu kwenye usingizi mzito, bali asiyetamani kufanya kazi atakwenda njaa.
১৫অলসতা গভীর ঘুমে নিক্ষেপ করে কিন্তু যে কাজ করতে চায় না সে ক্ষুধার্ত হয়।
16 Yeye anayetii amri huyaongoza maisha yake, bali mtu asiyefikiri juu ya njia zake atakufa.
১৬যে আদেশ মেনে চলে, সে নিজের প্রাণ রক্ষা করে; যে নিজের পথের বিষয়ে ভাবে না, সে মারা যাবে।
17 Mwenye ukarimu kwa masikini humkopesha Yehova na atalipwa kwa kile alichofanya.
১৭যে গরিবকে দয়া করে, সে সদাপ্রভুকে ঋণ দেয় এবং তিনি তাকে পরিশোধ করবেন যা তিনি করেছেন।
18 Mrudi mwanao wakati kuna matumaini na usiwe na shauku ya kumweka katika mauti.
১৮তোমার সন্তানকে নিয়ন্ত্রণ কর, যেহেতু আশা আছে এবং তোমার হৃদয় তাকে মৃত্যুদন্ড দেবার জন্য দৃঢ়সঙ্কল্প না করুক।
19 Mtu mwenye hasira kali lazima alipe adhabu; kama ukimwokoa, utafanya hivyo mara mbili.
১৯উগ্রস্বভাবের লোক অবশ্যই শাস্তি পাবে; যদি তাকে উদ্ধার কর, তোমাকে দ্বিতীয়বার করতে হবে।
20 Sikiliza ushauri na ukubali maelekezo, ili uweze kuwa na hekima mwishoni mwa maisha yako.
২০পরামর্শ শোনো, নির্দেশ গ্রহণ কর, যেন তুমি তোমার জীবনের শেষে জ্ঞানবান হও।
21 Moyoni mwa mtu kuna mipango mingi, bali kusudi la Yehova ndilo litakalo simama.
২১মানুষের হৃদয়ে অনেক পরিকল্পনা হয় কিন্তু সদাপ্রভুরই উদ্দেশ্য স্থির থাকবে।
22 Shauku ya mtu ni uaminifu na mtu masikini ni bora kuliko muongo.
২২মানুষের হৃদয়ে সে যা সিদ্ধান্ত করে তা তার নির্ধারিত সত্য রূপে পরিগণিত হয়, একজন গরিব লোক হওয়া ভাল।
23 Kumheshimu Yehova huwaelekeza watu kwenye uzima; mwenye nayo atashibishwa na hatadhurika kwa madhara.
২৩সদাপ্রভুর ভয় জীবনের দিকে অগ্রসর হয়, যার তা আছে, সে সন্তুষ্ট হয়, সে ক্ষতির দ্বারা নির্যাতিত হয় না।
24 Mtu goigoi huuzika mkono wake ndani ya dishi; hataurudisha juu ya kinywa chake.
২৪অলস থালায় হাত ডুবায় এবং সে আবার মুখে দিতেও চায় না।
25 Kama utampiga mwenye mzaha, wajinga watakuwa na hekima; mwelekeze mwenye ufahamu, naye atapata maarifa.
২৫উপহাসককে প্রহার কর, অশিক্ষিত বুদ্ধিমান হবে; যে উপলব্ধি করে তাকে অনুযোগ কর এবং সে জ্ঞানলাভ করবে।
26 Anayempora baba yake na kumfukuza mama yake ni mwana anayeleta aibu na shutuma.
২৬যে তার বাবার প্রতি চুরি করে মাকে তাড়িয়ে দেয়, সে লজ্জাকর ও অপমানজনক সন্তান।
27 Mwanangu, kama utaacha kusikiliza maelekezo, utapotea kutoka kwenye maneno ya maarifa.
২৭হে আমার পুত্র, নির্দেশ শুনতে ক্ষান্ত হলে তুমি জ্ঞানের কথা হইতে বিপথগামী হবে।
28 Shahidi mpotofu huidhihaki haki na kinywa cha waovu humeza uovu.
২৮যে সাক্ষী অসৎ, সে বিচারের উপহাস করে, দুষ্টদের মুখ অধর্ম্ম গ্রাস করে।
29 Hukumu ipo tayari kwa wenye dhihaka na mjeledi kwa migongo ya wapumbavu.
২৯প্রস্তুত রহিয়াছে উপহাসকদের জন্যে দন্ডাজ্ঞা, মূর্খদের পিঠের জন্যে প্রহার।