< Mithali 17 >

1 Ni bora kuwa na utulivu pamoja chembe za mkate kuliko nyumba yenye sherehe nyingi pamoja na ugomvi.
দ্বন্দ্বযুক্ত ভোজে পরিপূর্ণ বাড়ির থেকে শান্তিযুক্ত এক শুকনো রুটির টুকরোও ভাল।
2 Mtumishi mwenye busara atatawala juu ya mwana atendaye kwa aibu na atashiriki urithi kama mmoja wa ndugu.
একজন বুদ্ধিমান দাস ছেলের ওপর কর্তৃত্ব করবে যে লজ্জাজনক কাজ করে এবং ভাইদের মধ্যে সে অধিকারের অংশী হয়।
3 Kalibu ni kwa fedha na tanuu ni kwa dhahabu, bali Yehova huisafisha mioyo.
রূপার জন্য ধাতু গলাবার পাত্র ও সোনার জন্য অগ্নিকুন্ড, কিন্তু সদাপ্রভু হৃদয়ের পরীক্ষা করেন।
4 Mtu atendaye mabaya huwasikiliza wale wanaosema maovu; muongo anausikivu kwa wale wanaosema mambo mabaya.
একজন লোক খারাপ কথা শোনে যে মন্দ কথা বলে; যে মন্দ বিষয় বলে মিথ্যাবাদী তাতে মনোযোগ দেয়।
5 Mwenye kumdhihaki masikini humtukana Muumba wake na anayefurahia msiba hatakosa adhabu.
যে গরিবকে উপহাস করে, সে তার নির্মাতাকে অপমান করে; যে বিপদে আনন্দ করে, সে অদণ্ডিত থাকবে না।
6 Wajukuu ni taji ya wazee na wazazi huleta heshima kwa watoto wao.
নাতিরা বয়ষ্কদের মুকুট এবং বাবা মা তাদের সন্তানদের সম্মান নিয়ে আসে।
7 Hotuba ya ushawishi haifai kwa mpumbavu; kidogo zaidi midomo ya uongo inafaa kwa ufalme.
সুস্পষ্ট বক্তব্য নির্বোধদের জন্য উপযুক্ত নয়।
8 Rushwa ni kama jiwe la kiini macho kwa yule ambaye atoaye; yeye anayeiacha, hufanikiwa.
ঘুষ জাদু পাথরের মতো যে এটা দেয়; তা যে দিকে ফিরে, সেই দিকে সফল হয়।
9 Anayesamehe kosa hutafuta upendo, bali yeye anayerudia jambo huwatenganisha marafiki wa karibu.
যে অপরাধ উপেক্ষা করে, সে প্রেমের খোঁজ করে, কিন্তু যে এক বিষয় বার বার বলে, সে ঘনিষ্ট বন্ধুর মধ্যে বিভেদ সৃষ্টি করে।
10 Karipio hupenya ndani ya mtu mwenye ufahamu kuliko mapigo mamia kwenda kwa mpumbavu.
১০বুদ্ধিমানের মনে ভর্ত্সনা যত লাগে, নির্বোধের মনে একশো প্রহারও তত লাগে না।
11 Mtu mbaya hutafuta uasi tu, hivyo mjumbe katiri atatumwa dhidi yake.
১১খারাপ লোক শুধু বিদ্রোহের চেষ্টা করে, অতএব তার বিরুদ্ধে নিষ্ঠুর দূত পাঠানো হবে।
12 Ni bora kukutana na dubu aliyeporwa watoto wake kuliko kukutana na mpumbavu katika upumbavu wake.
১২অজ্ঞানতা-মগ্ন নির্বোধের সাথে সাক্ষাৎ করার থেকে অপহৃত ভল্লূকীর মানুষের সাথে সাক্ষাৎ করা ভালো।
13 Mtu anaporudisha mabaya badala ya mema, mabaya hayatatoka katika nyumba yake.
১৩যখন কেউ উপকারের বদলে অপকার করে, অপকার তার বাড়ি ত্যাগ করবে না।
14 Mwanzo wa mafarakano ni kama mtu anayefungulia maji kila mahali, hivyo ondoka kwenye mabishano kabla ya kutokea.
১৪বিবাদের শুরু হল এমন যে কেউ প্রত্যেক জায়গায় জল ছাড়ে; অতএব ভেঙে যাবার আগে বিতর্ক থেকে সরে যাও।
15 Yeye ambaye huwaachilia watu waovu au kuwalaumu wale wanaotenda haki - watu hawa wote ni chukizo kwa Yehova.
১৫যে দুষ্টকে নির্দোষ বলে প্রমাণ করে ও যে ধার্ম্মিককে দোষী করে, তারা উভয়েই সদাপ্রভুর ঘৃণার পাত্র।
16 Kwa nini mpumbavu alipe fedha kwa kujifunza hekima, wakati hana uwezo wa kujifunza?
১৬নির্বোধ প্রজ্ঞা শেখার জন্য কেন অর্থ দেবে, যখন তার শেখার জন্য কোনো দক্ষতা নেই?
17 Rafiki hupenda kwa nyakati zote na ndugu amezaliwa kwa ajili ya nyakati za taabu.
১৭বন্ধু সবদিনের ভালবাসে এবং ভাই কষ্টের জন্য জন্মায়।
18 Mtu asiyekuwa na akili hufanya ahadi zenye mashariti na kuanza kuwajibika kwa madeni ya jirani yake.
১৮একজন লোক যার কোনো জ্ঞান নেই সে প্রতিশ্রুতির বন্ধন তৈরী করে এবং তার প্রতিবেশীর ঋণের জন্য দায়ী হয়।
19 Apendaye mafarakano anapenda dhambi; ambaye hutengeneza kizingiti kirefu sana kwenye mlango wake husababisha kuvunjia kwa mifupa.
১৯যে দ্বন্দ্ব ভালবাসে, সে অধর্ম্ম ভালবাসে; ঔদ্ধত্যপূর্ণ ভাবে কথা বলে সে বিপদকে আমন্ত্রণ দেয়।
20 Mtu mwenye moyo wa udanganyifu hapati chochote ambacho ni chema; na mwenye ulimi wa ukaidi huanguka kwenye janga.
২০যে কুটিল হৃদয়ের, সে ভালোর খোঁজ করে না; যার জিহ্বা বিকৃত, সে বিপদে পড়ে।
21 Mzazi wa mpumbavu huleta majonzi kwake mwenyewe; baba wa mpumbavu hana furaha.
২১যে নির্বোধের জন্ম দেয় সে নিজের দুর্দশা আনে; যে মূর্খের বাবা সে আনন্দ করতে পারে না।
22 Moyo mchangamfu ni dawa njema, bali roho iliyopondeka hukausha mifupa.
২২আনন্দিত হৃদয় হল ভালো ওষুধ; কিন্তু ভগ্ন আত্মা হাড় শুকনো করে।
23 Mtu mwovu hukubali rushwa ya siri ili kupotosha njia za haki.
২৩দুষ্ট লোক গোপনে ঘুষ গ্রহণ করে, ন্যায়বিচারের পথ বিকৃত করার জন্য।
24 Mwenye ufahamu huelekeza uso wake kwenye hekima, bali macho ya mpumbavu huelekea ncha za dunia.
২৪বুদ্ধিমানের মুখের সামনেই প্রজ্ঞা থাকে; কিন্তু নির্বোধের দৃষ্টি পৃথিবীর শেষে যায়।
25 Mwana mpumbavu ni huzuni kwa baba yake na uchungu kwa mwanamke aliyemzaa.
২৫নির্বোধ ছেলে নিজের বাবার গভীর দুঃখস্বরূপ এবং যে নারী তাকে জন্ম দিয়েছে তার তিক্ততাস্বরূপ।
26 Pia, si vizuri kumwadhibu mwenye kutenda haki; wala si vema kuwachapa mjeledi watu waadilifu wenye ukamilifu.
২৬এছাড়াও, যে সঠিক কাজ করে তার কখনো শাস্তি দেওয়া উচিত নয়; মহান মানুষ যার সততা আছে তাকে প্রহার করা এটা ভালো নয়।
27 Mwenye maarifa hutumia maneno machache na mwenye ufahamu ni mtulivu.
২৭যার জ্ঞান আছে সে কিছু শব্দ ব্যবহার করে এবং যে শান্ত হৃদয়ের, সে বুদ্ধিমান।
28 Hata mpumbavu hudhaniwa kuwa na busara kama akikaa kimya; wakati anapokaa amefunga kinywa chake, anafikiriwa kuwa na akili.
২৮এমনকি নির্বোধও নীরব থাকলে জ্ঞানবান বলে বিবেচিত হয়; যখন সে মুখ বন্ধ রাখে সে বুদ্ধিমান বলে বিবেচিত হয়।

< Mithali 17 >