< Mithali 10 >
1 Mithali za Sulemani. Mwana mwenye hekima humfurahisha baba yake lakini mwana mpumbavu huleta majonzi kwa mama yake.
শলোমনের হিতোপদেশ: জ্ঞানবান ছেলে তার বাবার জীবনে আনন্দ নিয়ে আসে, কিন্তু মূর্খ ছেলে তার মায়ের জীবনে দুঃখ নিয়ে আসে।
2 Hazina zilizolimbikizwa kwa uovu hakosa thamani, bali kwa kutenda haki hujilinda mbali na kifo.
অসৎ উপায়ে অর্জিত ধনসম্পত্তির দীর্ঘস্থায়ী কোনও মূল্য নেই, কিন্তু ধার্মিকতা মৃত্যু থেকে উদ্ধার করে।
3 Yehova hawaachi wale watendao haki wapate njaa, bali hamu ya waovu huizuia.
সদাপ্রভু ধার্মিককে ক্ষুধার্ত থাকতে দেন না, কিন্তু তিনি দুষ্টের অভিলাষ ব্যর্থ করেন।
4 Mkono mlegevu humfanya mtu awe masikini, bali mkono wa mtu mwenye bidii hupata utajiri.
অলসতার হাত দারিদ্র ডেকে আনে, কিন্তু পরিশ্রমী হাত ধনসম্পত্তি নিয়ে আসে।
5 Mwana mwenye busara hukusanya mazao wakati wa kiangazi, bali ni aibu kwake alalaye wakati wa mavuno.
যে গ্রীষ্মকালে ফসল সংগ্রহ করে সে বিচক্ষণ ছেলে, কিন্তু যে ফসল কাটার মরশুমে ঘুমিয়ে থাকে সে মর্যাদাহানিকর ছেলে।
6 Zawadi kutoka kwa Mungu zipo juu ya kichwa cha wale watendao haki; bali kinywa cha uovu hufunikwa kwa jeuri.
আশীর্বাদ ধার্মিকের মাথার মুকুট হয়, কিন্তু হিংস্রতা দুষ্টের মুখ ঢেকে রাখে।
7 Mtu atendaye haki anatufurahisha tunapomkumbuka, bali jina la mwovu litaoza.
ধার্মিকের নাম আশীর্বাদ করার সময় ব্যবহৃত হয়, কিন্তু দুষ্টের নামে পচন ধরবে।
8 Wale wenye akili hukubali maagiza, bali mpumbavu mwenye maneno mengi ataangamia.
অন্তরে যে জ্ঞানবান সে আজ্ঞা গ্রহণ করে, কিন্তু বাচাল মূর্খের সর্বনাশ হবে।
9 Yeye anayetembea katika uadilifu hutembea katika usalama, bali yule anayepotosha njia zake, ataonekana.
যে কেউ সততা নিয়ে চলে সে নিরাপদে চলে, কিন্তু যে কেউ বাঁকা পথ ধরে সে ধরা পড়ে যাবে।
10 Yeye ambaye hukonyeza kwa jicho lake huleta majonzi, bali mpumbavu mwenye maneno mengi atatupwa chini.
যে কেউ বিদ্বেষপূর্ণভাবে ইশারা করে সে দুঃখ জন্মায়, ও বাচাল মূর্খের সর্বনাশ হবে।
11 Kinywa cha mwenye kutenda haki ni kama chemchemi ya maji ya uzima, bali kinywa cha uovu hufunikwa kwa jeuri.
ধার্মিকের মুখ জীবনের উৎস, কিন্তু দুষ্টের মুখ হিংস্রতা ঢেকে রাখে।
12 Chuki huchochea mafarakano, bali upendo hufunika juu ya makwazo yote.
ঘৃণা বিবাদ জাগিয়ে তোলে, কিন্তু ভালোবাসা সব অপরাধ ঢেকে দেয়।
13 Hekima inapatikana kwenye kinywa cha mtu mwenye ufahamu, bali fimbo ni kwa ajili ya mgongo wa yule asiye na akili.
বিচক্ষণ লোকের ঠোঁটে প্রজ্ঞা পাওয়া যায়, কিন্তু যার কোনও বোধবুদ্ধি নেই তার পিঠের জন্য লাঠি রাখা থাকে।
14 Watu wenye hekima hutunza maarifa, bali kinywa cha mpumbavu huleta uharibifu karibu.
জ্ঞানবানেরা জ্ঞান সঞ্চয় করে রাখে, কিন্তু মূর্খের মুখ সর্বনাশ ডেকে আনে।
15 Mali ya mtu tajiri ni mji wake mwenye ngome; ufukara wa masikini ni uharibifu wao.
ধনবানের ধনসম্পত্তিই তাদের সুরক্ষিত নগর, কিন্তু দারিদ্রই দরিদ্রের সর্বনাশ।
16 Mshahara wa watenda haki huelekea kwenye uzima; manufaa ya waovu huelekea dhambini.
ধার্মিকের বেতন হল জীবন, কিন্তু দুষ্টের উপার্জন হল পাপ ও মৃত্যু।
17 Kuna njia kwenda kwenye uzima kwa yule anayefuata maongozo, bali anayekataa maonyo hupotea.
যে কেউ শৃঙ্খলা মানে সে জীবনের পথ দেখায়, কিন্তু যে কেউ সংশোধন উপেক্ষা করে সে অন্যদের বিপথে পরিচালিত করে।
18 Yeye afichaye chuki anamidomo ya uongo, na yeye anayesambaza kashfa ni mpumbavu.
যে কেউ মিথ্যাবাদী ঠোঁট দিয়ে ঘৃণা লুকিয়ে রাখে ও অপবাদ ছড়ায় সে মূর্খ।
19 Katika maneno mengi, hapakosi uhalifu, bali aliyemwangalifu katika usemi wake ni mwenye busara.
প্রচুর কথা বলে পাপের অবসান ঘটানো যায় না, কিন্তু বিচক্ষণ লোকজন তাদের জিভকে সংযত রাখে।
20 Ulimi wa yule atendaye haki ni fedha safi; kuna thamani ndogo katika moyo wa mbaya.
ধার্মিকের জিভ ভালো মানের রুপো, কিন্তু দুষ্টের অন্তর নেহাতই কমদামি।
21 Midomo ya yule atendaye haki huwastawisha wengi, bali wapumbavu hufa kwa sababu ya kukosa akili.
ধার্মিকের ঠোঁট অনেককে পুষ্টি জোগায়, কিন্তু মূর্খেরা বোধবুদ্ধির অভাবে মারা যায়।
22 Zawadi njema za Yehova huleta utajiri na haweki maumivu ndani yake.
সদাপ্রভুর আশীর্বাদ ধনসম্পত্তি এনে দেয়, আর এর জন্য যন্ত্রণাদায়ক পরিশ্রমও করতে হয় না।
23 Uovu ni mchezo achezao mpumbavu, bali hekima ni furaha kwa mtu mwenye ufahamu.
মূর্খ দুষ্ট ফন্দি এঁটে আনন্দ পায়, কিন্তু বিচারবুদ্ধিসম্পন্ন মানুষ প্রজ্ঞায় আনন্দ করে।
24 Hofu ya mwenye uovu humkumba ghafla, bali shauku ya mwenye haki itatimizwa.
দুষ্টেরা যা ভয় করে তাদের প্রতি তাই ঘটবে; ধার্মিকদের বাসনা মঞ্জুর হবে।
25 Waovu ni kama dhoruba inayopita, na hawapo tena, bali mwenye haki ni msingi unaodumu milele.
যখন ঝড় বয়ে যায়, তখন দুষ্টের অস্তিত্ব লোপ পায়, কিন্তু ধার্মিক চিরকাল অবিচলিতভাবে দাঁড়িয়ে থাকে।
26 Kama siki kwenye meno na moshi kwenye macho, ndivyo alivyo mvivu kwa wale waliomtuma.
দাঁতের পক্ষে সিরকা ও চোখের পক্ষে ধোঁয়া যেমন, অলসরাও তাদের যারা পাঠায় তাদের পক্ষে ঠিক তেমনই।
27 Hofu ya Yehova huongeza maisha, bali miaka ya waovu itakuwa mifupi.
সদাপ্রভুর ভয় আয়ু বৃদ্ধি করে, কিন্তু দুষ্টদের জীবনকাল সংক্ষিপ্ত করা হয়।
28 Matumaini ya wale watendao haki ndiyo furaha yao, bali miaka ya waovu itakuwa mifupi.
ধার্মিকদের প্রত্যাশা হল আনন্দ, কিন্তু দুষ্টদের আশাগুলি নিষ্ফল হয়ে যায়।
29 Njia ya Yehova huwalinda wale wenye uadilifu, bali kwa waovu ni uhalibifu.
সদাপ্রভুর পথ অনিন্দনীয়দের জন্য এক আশ্রয়স্থল, কিন্তু যারা অনিষ্ট করে তাদের পক্ষে তা সর্বনাশ।
30 Wale watendao haki hawataondolewa, bali waovu hawatabaki katika nchi.
ধার্মিকেরা কখনোই উৎখাত হবে না, কিন্তু দুষ্টেরা দেশে অবশিষ্ট থাকবে না।
31 Katika kinywa cha wale watendao haki hutoka tunda la hekima, bali ulimi wa kupotosha utakatwa.
ধার্মিকের মুখ থেকে প্রজ্ঞার ফল বেরিয়ে আসে, কিন্তু বিকৃত জিভকে নিরুত্তর করে দেওয়া হবে।
32 Midomo ya wale watendao mema huyajua yanayokubalika, bali kinywa cha waovu, huyajua yanayopotosha.
ধার্মিকের ঠোঁট জানে কীসে অনুগ্রহ লাভ করা যায়, কিন্তু দুষ্টের মুখ শুধু বিকৃতিই জানে।