< Hesabu 3 >

1 Sasa hii ndiyo historia ya uzao wa Haruni na Musa wakati BWANA aliposema na Musa kwenye mlima Sinai.
সদাপ্রভু যে সময়ে সীনয় পর্বতে মোশির সঙ্গে কথোপকথন করছিলেন, সেই সময় হারোণ ও মোশির বংশবৃত্তান্ত ছিল এইরকম।
2 Majina ya watoto wa Haruni walikuwa Nadabu ambaye ndiyo mtoto wa kwanza, na Abihu, na Eliezeri, na Ithamari.
হারোণের ছেলেদের নাম হল, প্রথমজাত নাদব, তারপর অবীহূ, ইলীয়াসর ও ঈথামর।
3 Haya ndiyo majina ya wana wa Haruni, makuhani waliokuwa wamepakwa mafuta na kuwekwa wakfu kutumika kama makuhani.
হারোণের ছেলেদের নাম এই। তারা অভিষিক্ত যাজক ছিলেন। যাজকীয় কাজের জন্য তাদের নিযুক্ত করা হয়েছিল।
4 Lakini Nadabu na Abihu walikufa mbele ya BWANA walipomtolea moto usiokubalika walipokuwa katika nyika ya Sinai. Nadabu na Abihu hawakuwa na watoto, kwa hiyo Eliazari na Ithamari walitumika kama makuhani pamoja na baba yao.
কিন্তু, নাদব ও অবীহূ সদাপ্রভুর সামনে নিহত হয়েছিল, যখন তারা সীনয় মরুভূমিতে তাঁর উদ্দেশে অননুমোদিত অগ্নি নিবেদন করেছিল। তাদের কোনো পুত্রসন্তান ছিল না। তাই তাদের বাবা হারোণের জীবদ্দশায় শুধুমাত্র ইলীয়াসর ও ঈথামর যাজক হিসেবে পরিচর্যা করেছিলেন।
5 BWANA alinena na Musa, akamwambia,
সদাপ্রভু মোশিকে বললেন,
6 “Walete kabila ya Lawi na uwaweke kwa Haruni kuhani ili wamsaidie
“লেবি গোষ্ঠীকে নিয়ে এসো ও যাজক হারোণকে সাহায্য করার জন্য তাদের তার কাছে উপস্থিত করো।
7 Nao lazima wafanye majukumu badala ya Haruni na jumuiya yote mbele ya hema ya kukutania. Lazima watumike hemani.
তারা সমাগম তাঁবুতে, উপাসনা-তাঁবু সংক্রান্ত কাজ দ্বারা তার এবং সমস্ত সম্প্রদায়ের জন্য নিরূপিত কর্তব্য করবে।
8 Watayatunza mapambo ya hema ya kukutania, na watawatumikia makabila ya Israel kwa huduma ya hemani.
তারা সমাগম তাঁবুর সমস্ত আসবাবপত্রের তত্ত্বাবধান করবে ও উপাসনা সম্পর্কিত কাজের মাধ্যমে ইস্রায়েলীদের বাধ্যবাধকতা সম্পূর্ণ করবে।
9 Uwaweke Walawi kwa Haruni na watoto wake. Nimewatoa kikamilifu ili wamsaidie kuwatumikia watu wa Israel.
হারোণ ও তার ছেলেদের হাতে লেবীয়দের সমর্পণ করো; ইস্রায়েলীদের মধ্যে তারাই সম্পূর্ণরূপে তার কাছে দত্ত হবে।
10 Umchague Haruni na watoto wake kuwa makuhani, lakini mgeni yeyote atakayekaribia lazima auawe.”
হারোণ ও তার ছেলেদের যাজক হিসেবে পরিচর্যার জন্য নিযুক্ত করো। অন্য কোনো ব্যক্তি পবিত্রস্থানের নিকটবর্তী হলে অবশ্যই তার প্রাণদণ্ড হবে।”
11 BWANA alinena na Musa. akamwambia,
সদাপ্রভু মোশিকে আরও বললেন,
12 “Tazama, nimewachagua Walawi katika watu wa Israel. Nimefanya hivyo badala ya kuchukua mzaliwa wa kwanza wa kiume wa wana wa Israel. Hawa Walawi ni wangu.
“প্রত্যেক ইস্রায়েলী মহিলার প্রথমজাত পুরুষ শিশুর পরিবর্তে আমি লেবি গোষ্ঠীকে গ্রহণ করেছি। লেবীয় গোষ্ঠী আমারই,
13 Na hata wazaliwa wa kwanza ni mali yangu. Katika siku ambyo niliwavamia wazaliwa wote wa kwanza wa nchi ya Misri, Niliwatenga wazaliwa wa kwanza wa Israeli kwa ajili yangu, watu na wanyama pia. Ni mali yangu. Mimi ndimi BWANA.”
যেহেতু সমস্ত জ্যেষ্ঠ সন্তানেরা আমার। যখন মিশরে আমি সমস্ত প্রথমজাতকে আঘাত করি, তখন ইস্রায়েলীদের মধ্য থেকে আমি পশু হোক অথবা মানুষ, প্রত্যেক প্রথমজাত প্রাণীকে নিজের জন্য স্বতন্ত্র করে রাখি। তারা আমারই হবে। আমিই সদাপ্রভু।”
14 BWANA alinena na Musa katika nyika ya Sinai. Akasema,
সদাপ্রভু মোশিকে সীনয় মরুভূমিতে বললেন,
15 “Wahesabu uzao wa Lawi katika kila familia, katika nyumba za koo zao. Hesabu kila mume kuanzia mwezi mmoja au zaidi.”
“বংশ এবং গোষ্ঠী অনুসারে লেবীয়দের গণনা করো। এক মাস বা তারও বেশি বয়সি প্রত্যেক পুরুষের সংখ্যা গ্রহণ করো।”
16 Musa aliwahesabu, kufuata maelekezo ya BWANA, kama alivyoamriwa kufanya.
তাই মোশি তাদের গণনা করলেন, যেমন সদাপ্রভু বাণীর মাধ্যমে তাকে আদেশ দিয়েছিলেন।
17 Majina ya watoto waLawi yalikuwa Gerishoni, Kohathi, na Merari.
লেবির সন্তানদের নাম এই: গের্শোন, কহাৎ ও মরারি।
18 Ukoo uliotokana na watoto wa Gerishoni walikuwa ni Libni na Shimei.
গের্শোন গোষ্ঠীসমূহের নাম: লিব্‌নি ও শিমিয়ি।
19 Ukoo uliotokana na watoto Kohathi walikuwa ni Amramu na, Izihari, Hebroni, na Uzieli.
কহাতীয় গোষ্ঠীসমূহ হল: অম্রাম, যিষ্‌হর, হিব্রোণ ও উষীয়েল।
20 Ukoo uliotokana na watoto wa Merari walikuwa ni Mahili na Mushi. Hizi ndizo koo za Walawi, zilizoorodheshwa ukoo kwa ukoo.
মরারি গোষ্ঠীসমূহের নাম: মহলি ও মূশি। বংশক্রম অনুসারে লেবীয় গোষ্ঠীসমূহ হল এরাই।
21 Koo za Walibini na Washimei zilitokana na Wagerishoni. Hizi ndizo koo za Wagerishoni.
গের্শোন থেকে লিব্‌নীয় গোষ্ঠী ও শিমিয়ি গোষ্ঠী; এরা গের্শোনীয়দের গোষ্ঠী।
22 Wanaume wote wenye umri wa mwezi mmoja au zaidi walihesabiwa na kufikia idadi ya 7, 500.
এক মাস বা তারও বেশি বয়সের সমস্ত পুরুষের গণিত সংখ্যা 7,500।
23 Koo za Wagerishoni watapanga upande wa magharibi wa hema.
গের্শোনীয়দের গোষ্ঠী সকলকে পশ্চিমদিকে উপাসনা-তাঁবুর পিছন দিকে শিবির স্থাপন করতে হবে।
24 Eliasafu mwana wa Laeli ataongoza koo za uzao wa Wagerishoni.
গের্শোনের বংশসমূহের নেতা ছিলেন, লায়েলের ছেলে ইলীয়াসফ।
25 Familia ya Gerishoni watalilinda hema la kukutania pamoja na hiyo masikani. Watalilinda hema, kifuniko chake, na lile pazia la lango la hema ya kukutania.
সমাগম তাঁবুতে গের্শোনীয়েরা, উপাসনালয় ও তাঁবু, তাদের আচ্ছাদন, সমাগম তাঁবুর প্রবেশপথের পর্দা,
26 Wataulinda ua, lile pazia la kwenye lango—ua unaozunguka mahali patakatifu na madhabahu. Watazilinda kamba za hema ya kukutania na vyote vilivyomo.
মন্দির প্রাঙ্গণের পর্দাসকল, উপাসনা-তাঁবু ও বেদি আবেষ্টনকারী অঙ্গনের প্রবেশপথের পর্দা ও দড়ি সকল এবং সেইগুলি সম্পর্কিত সমস্ত ব্যবহার্য দ্রব্যের তত্ত্বাবধানের জন্য দায়িত্ব ছিল।
27 Koo zifuatazo zinatokana na Kohathi: ukoo wa Waamrami, ukoo wa Waizihari ukoo wa Wahebroni, na ukoo wa Wauzieli. Koo hizi zinatokana na Wakohathi.
কহাতের অন্তর্গত ছিল অম্রামীয়, যিষ্‌হরীয়, হিব্রোণীয় এবং উষীয়েলীয় গোষ্ঠী; এরাই ছিল কহাৎ গোষ্ঠী।
28 Wanaume 8, 600 wenye umri wa mwezi mmoja au zaidi walihesabiwa ili kulinda vitu vya BWANA.
এক মাস বা তারও বেশি বয়সের সমস্ত পুরুষের সংখ্যা 8,600। কহাৎ গোষ্ঠী পবিত্রস্থল রক্ষণাবেক্ষণের জন্য দায়ী ছিলেন।
29 Familia ya uzao wa Kohathi watapanga upande wa kusini wa Hema.
কহাতীয় গোষ্ঠী সকলকে তাদের উপাসনা-তাঁবুর দক্ষিণপ্রান্তে শিবির স্থাপন করতে হত।
30 Elizafani mwana wa Uzieli ndiye atakayeongoza ukoo wa Wakohathi.
উষীয়েলের ছেলে ইলীষাফণ ছিলেন কহাতীয় গোষ্ঠীবৃন্দের বংশসমূহের নেতা।
31 Watalilinda sanduku, meza, vikalishio vya taa, madhabahu, vitu vitakatifu ambvyo hutumika katika huduma yao, pazia, na kazi zote zinazoambatana na hema.
তারা তত্ত্বাবধান করত সিন্দুক, মেজ, দীপাধার, বেদিসমূহ, পবিত্রস্থানের ব্যবহার্য বিশেষ দ্রব্যসকল, পর্দা এবং সেই সকলের সঙ্গে সম্পর্কিত ব্যবহার্য সমস্ত দ্রব্য।
32 Eliazari mwana wa Haruni kuhani atawaongoza wanaume wanaowaongoza Walawi. Atawasimamia wanaume wanaongoza eneo takatifu.
লেবি গোষ্ঠীর মুখ্য নেতা ছিলেন, যাজক হারোণের ছেলে ইলীয়াসর। যারা পবিত্রস্থানের দায়িত্বে ছিল, তিনি তাদের উপর নিযুক্ত হয়েছিলেন।
33 Koo mbili zimetoka kwa Merari: Ukoo wa Mahili na ukoo wa Mushi. Koo hizi zimetokana na Merari,
মরারির অন্তর্গত মহলীয় গোষ্ঠী ও মূশীয় গোষ্ঠী; এরা ছিল মরারি গোষ্ঠী।
34 Wanaume 6, 200 wenye umri wa mwezi mmoja na zaidi walihesabiwa.
এক মাস বা তার অধিক বয়সি যে সমস্ত পুরুষ গণিত হয়েছিল, তাদের সংখ্যা 6,200।
35 Zurieli mwana wa Abihaili ataongoza ukoo wa Merari. Hawa watapanga upande wa kaskazini mwa hema.
অবীহয়িলের ছেলে সূরীয়েল ছিলেন মরারি গোষ্ঠীর বংশসমূহের নেতা। উপাসনা-তাঁবুর উত্তর প্রান্তে তাদের ছাউনি ফেলতে হত।
36 Uzao wa Merari utatunza mbao za hema, mataruma, nguzo, makalishio, viifaa vya ujenzi na vitu vyote vinavyohusika,
মরারিদের নিযুক্ত করা হয়েছিল, যেন তারা উপাসনা-তাঁবুর কাঠামো, তক্তা, তার সমস্ত অর্গল, স্তম্ভ, চুঙ্গি ও তার সমস্ত জিনিস এবং সেই সকলের সঙ্গে সম্পর্কিত ব্যবহারের জিনিসের,
37 na nguzo za ua zinazozunguka hema, makalishio, vigingi na kamba zake.
সেই সঙ্গে প্রাঙ্গণের চারিদিকের সমস্ত খুঁটি, তাঁবুর গোঁজ ও দড়ির তত্ত্বাবধান করে।
38 Musa na Haruni na watoto wake watapanga upande wa mashariki wa masikani, mbele ya hema ya kukutania kuelekea mawio ya jua. Wao wataajibika na majukumu ya mahali patakatifu na majukumu ya wana wa Israeli. Mgeni atakayekaribia mahali patakatifu auawe.
মোশি, হারোণ এবং তাঁর ছেলেদের, উপাসনা-তাঁবুর পূর্বপ্রান্তে, সূর্যোদয় অভিমুখে, সমাগম তাঁবুর সম্মুখভাগে শিবির স্থাপন করতে হত। তারা ইস্রায়েলীদের তরফে পবিত্রস্থান তত্ত্বাবধানের জন্য দায়ী ছিলেন। অন্য যে কেউ পবিত্রস্থানের কাছে হত, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হত।
39 Musa na Haruni wakawahesabu wanaume wote wa ukoo wa Walawi walikuwa na umri wa mwezi mmoja na zaidi, kama vile BWANA alivyokuwa ameagiza. Walihesabu wanaume ishirini na mbili elfu.
লেবি গোষ্ঠীর পূর্ণ জনসংখ্যা, সদাপ্রভুর আদেশ অনুসারে মোশি ও হারোণ, গোষ্ঠী অনুসারে যাদের গণনা করেছিলেন। এক মাস বা তার অধিক বয়সি যে সমস্ত পুরুষ গণিত হয়েছিল, তাদের সংখ্যা 22,000।
40 BWANA alisema na Musa, “Wahesabu wanaume wote ambo ni wazaliwa wa kwanza wa Israeli ambao wana umri wa mwezi mmoja na zaidi. Orodhesha majina yao.
সদাপ্রভু মোশিকে বললেন, “এক মাস বা তারও বেশি বয়সি ইস্রায়েলী সমস্ত প্রথমজাত সন্তানকে গণনা করে তাদের নামের একটি তালিকা তৈরি করো।
41 Unitwalie walawi kwa ajili yangu badala ya wazaliwa wa kwanza wa Israeli, Mimi ndimi BWANA. Na utwae wanyama wa Walawi badala ya wazaliwa wa kwanza wa wanyama wa uzao wa Israeli,”
ইস্রায়েলী সমস্ত জ্যেষ্ঠ সন্তানের পরিবর্তে লেবীয়দের এবং সেই সঙ্গে তাদের গৃহপালিত পশুসকলের পরিবর্তে লেবীয়দের গৃহপালিত পশুসকল, আমার জন্য অধিকার করো। আমিই সদাপ্রভু।”
42 Musa akawahesabu wazaliwa wa kwanza wote wa Israeli kama BWANA alivyomwagiza kufanya.
অতএব সদাপ্রভু যে রকম আদেশ দিয়েছিলেন, মোশি ইস্রায়েলী সমস্ত প্রথমজাত সন্তানের সংখ্যা নিলেন।
43 Aliwahesabu wazaliwa wote wa kwanza kwa mjina, wenye umri wa mwezi mmoja na zaidi. Alihesabu wanaume 22, 273.
এক মাস ও তারও বেশি বয়সি, নাম তালিকাভুক্ত প্রথমজাত সন্তানের সংখ্যা ছিল 22,273।
44 Tena BWANA alinena na Musa. Akasema,
সদাপ্রভু মোশিকে একথাও বললেন,
45 “Watwae Walawi badala ya wazaliwa wote wa kwanza wa wana wa Israeli. Na utwae wanyama wa Walawi badala ya wanyama wa Waisreli wengine. Walawi ni mali yangu. Mimi ndimi BWANA.
“ইস্রায়েলী সমস্ত প্রথমজাত সন্তানের পরিবর্তে লেবীয়দের ও তাদের গৃহপালিত পশুসকলের পরিবর্তে লেবীয়দের পশুসকল গ্রহণ করো। লেবীয়রা আমারই হবে। আমিই সদাপ্রভু।
46 Unikusanyie shekeli tano za wokovu kwa kila hao 273 za hao wazaliwa wa kwanza wa Israeli za hao wanaozidi idadi ya Walawi.
লেবীয়দের সংখ্যা থেকে অতিরিক্ত 273 জন ইস্রায়েলী প্রথমজাত সন্তানের মুক্তির উদ্দেশে,
47 Utazitumia hizo shekeli tano kwa kipimo cha mahali patakatifu. Shekeli moja ni sawa na gera ishirini.
প্রত্যেক ব্যক্তির বিনিময়ে, পবিত্রস্থানের নিরূপিত শেকল অনুসারে, পাঁচ শেকল করে আদায় করো, যার ওজন কুড়ি গেরা।
48 Utawalipa hizo shekeli za wokovu kwa Haruni na wanawe.”
ইস্রায়েলীদের মুক্তি বাবদ প্রাপ্ত এই অতিরিক্ত অর্থ হারোণ ও তাঁর ছেলেদের দিয়ে দাও।”
49 Kwa hiyo Musa akakusanya shakeli za wokovu kutoka kwa wale waliozidi idadi ya wale waliookolewa na Walawi.
তাই মোশি, লেবীয়দের দ্বারা মুক্ত ইস্রায়েলীদের থেকে যারা সংখ্যায় অতিরিক্ত ছিল, তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করলেন।
50 Musa akakusanya zile fedha kutoka kwa hao wazaliwa wa kwanza wa wana wa Israeli. Alikusanya jumla ya shekeli 1, 365, zenye kipimo sawa na mahali patakatifu. Musa akamlipa Haruni na wanawe hizo shekeli za wokovu.
ইস্রায়েলী প্রথমজাত সন্তানের কাছ থেকে তিনি, পবিত্রস্থানের নিরূপিত শেকল অনুসারে, 1,365 শেকল রুপো আদায় করলেন।
51 Musa akafanya kila kitu alichoagizwa na neno la BWANA kama BWANA alivyomwagiza.
মোশি সেই মুক্তিপণ, হারোণ ও তার ছেলেদের দিয়ে দিলেন, যে রকম তিনি সদাপ্রভুর বাণীর মাধ্যমে আদেশপ্রাপ্ত হয়েছিলেন।

< Hesabu 3 >