< Nehemia 3 >
1 Kisha Eliashibu, kuhani mkuu, akasimama pamoja na ndugu zake makuhani, wakajenga lango la kondoo. Walitakasa na kuweka milango yake. Waliweka wakfu hadi mnara wa Hamea na hadi mnara wa Hananeli.
১পরে ইলীয়াশীব মহাযাজক ও তাঁর যাজক ভাইরা উঠে মেষ দরজা গাঁথলেন; তাঁরা তা পবিত্র করলেন ও তার দরজা স্থাপন করলেন; আর হম্মেয়া দুর্গ থেকে হননেলের দুর্গ পর্যন্ত তা পবিত্র করলেন।
2 Baada yao watu wa Yeriko walijenga, na baada yao Zakuri mwana wa Imri alijenga.
২তাঁর কাছে যিরীহোর লোকেরা গাঁথল আর তার কাছে ইম্রির ছেলে সক্কূর গাঁথল।
3 Wana wa Senaa wakajenga lango la samaki. Wanaweka mihimili yake na kuweka milango yake na vyuma vyake na makomeo yake.
৩হস্সনায়ার ছেলেরা মাছ দরজা গাঁথল; তারা তার কড়িকাঠ তুলল এবং তার দরজা স্থাপন করল, আর খিল ও হুড়কা দিল।
4 Meremoth aliandaa sehemu inayofuata. Yeye ni mwana wa Uria mwana wa Hakosi. Na baada yao Meshulamu akatengeneza. Yeye ni mwana wa Berekia mwana wa Meshezabeli. Karibu nao Sadoki akatengeneza. Yeye ni mwana wa Baana.
৪তাদের কাছে হক্কোসের নাতি ঊরিয়ের ছেলে মরেমোৎ সারাই করল। তাদের কাছে মশেষবেলের নাতি বেরিখিয়ের ছেলে মশুল্লম সারাই করল। তাদের কাছে বানার ছেলে সাদোক সারাই করল।
5 Baada yao Watekoi wakatengeneza, lakini viongozi wao walikataa kufanya kazi iliyoagizwa na wakuu wao.
৫তাদের কাছে তকোয়ীয়েরা সারাই করল, কিন্তু তাদের প্রধানেরা নিজেদের প্রভুর কাজ করতে প্রত্যাখ্যান করলো।
6 Yoyada mwana wa Pasea, na Meshulamu mwana wa Besodeya, walitengeneza lango la Kale. Wanaweka mihimili, na kuweka milango yake na vyuma vyake na makomeo yake.
৬আর পাসেহের ছেলে যিহোয়াদা ও বসোদিয়ার ছেলে মশুল্লম পুরানো দরজা সারাই করল; তারা তার কড়িকাঠ তুলল এবং তার দরজা বসালো, আর খিল ও হুড়কো দিল।
7 Nao, Melatia Mgibeoni, na Yadoni Meronothi, watu wa Gibeoni na Mispa, walifanyia matengenezo juu ya sehemu ambapo mkuu wa mkoa wa ng'ambo ya Mto aliishi.
৭তাদের কাছে গিবিয়োনীয় মলাটিয় ও মেরোণোথীয় যাদোন এবং গিবিয়োন ও মিসপার লোকেরা সারাই করল, এরা নদীর পারে অবস্থিত শাসনকর্ত্তার সিংহাসনের অধীন।
8 Na baada yake Uzieli mwana wa Harhaya, mmoja wa wafua dhahabu, akatengeneza; na baada yake Hanania, mtengenezaji wa manukato. Wakajenga tena Yerusalemu mpaka Ukuta mpana.
৮তার কাছে স্বর্ণকারদের মধ্যে হর্হয়ের ছেলে উষীয়েল সারাই করল। আর তার কাছে হনানিয় নামে এক জন সুগন্ধি প্রস্তুতকারী সারাই করল, তারা চওড়া দেওয়াল পর্যন্ত যিরূশালেম পুনরায় তৈরী করল।
9 Na baada yao Refaya mwana wa Huri akajenga. Alikuwa mtawala wa nusu ya wilaya ya Yerusalemu.
৯তাদের কাছে যিরূশালেম প্রদেশের অর্ধেক অংশের শাসনকর্ত্তা হূরের ছেলে রফায় সারাই করল।
10 Na baada yao Yedaya mwana wa Harumafu akajenga karibu na nyumba yake. Na baada yake Hatushi mwana wa Hashabneya akajenga.
১০তাদের কাছে হরূমফের ছেলে যিদায় নিজের বাড়ির সামনে সারাই করল। তার কাছে হশব্নিয়ের ছেলে হটুশ সারাই করল।
11 Malkiya mwana wa Harimu na Hashubu mwana wa Pahat Moabu, wajenga sehemu nyingine pamoja na mnara wa tanuu.
১১হারীমের ছেলে মল্কিয় ও পহৎ মোয়াবের ছেলে হশূব অন্য এক অংশ ও তুন্দুরের দুর্গ সারাই করল।
12 Baada yao Shalumu mwana wa Haloheshi, mkuu wa nusu ya wilaya ya Yerusalemu, akajenga, pamoja na binti zake.
১২তার কাছে যিরূশালেম প্রদেশের অর্ধেক অংশের শাসনকর্ত্তা হলোহেশের ছেলে শল্লুম ও তার মেয়েরা সারাই করল।
13 Hanuni na wenyeji wa Zanoa walijenga lango la bondeni. Walijenga tena na kuweka milango yake, na vyuma vyake na makomeo yake. Walijenga dhiraa elfu hadi lango la jaa.
১৩হানূন ও সানোহের বাসিন্দারা উপত্যকার দরজা সারাই করল; তারা তা গাঁথল এবং তার দরজা স্থাপন করল, আর খিল ও হুড়কো দিল এবং সার দরজা পর্যন্ত দেওয়ালের এক হাজার হাত সারাই করল।
14 Malkiya, mwana wa Rekabu, mkuu wa wilaya ya Beth-Hakeremu, akajenga lango la jaa. Alijenga na kuweka milango yake, na vyuma vyake na makomeo yake.
১৪আর বৈৎ-হক্কেরম প্রদেশের শাসনকর্ত্তা রেখবের ছেলে মল্কিয় সার দরজা সারাই করল; সে তা গাঁথল এবং তার দরজা স্থাপন করল, খিল ও হুড়কা দিল।
15 Shalumu mwana wa Kolhoze, mkuu wa wilaya ya Mispa, akajenga lango la Chemchemi. Alijenga, na kuweka kifuniko juu yake na kuweka milango yake na vyuma vyake na makomeo yake. Alijenga upya ukuta wa Pwani wa Silowamu kwa bustani ya mfalme, hadi ngazi ya kuongoza kutoka mji wa Daudi.
১৫আর মিসপা প্রদেশের শাসনকর্ত্তা কল্হোষির ছেলে শল্লুম উনুই ফটক সারাই করল; সে তা গাঁথল, তার আবরণ তৈরী করল এবং তার দরজা স্থাপন করল, আর খিল ও হুড়কা দিল এবং যে সিঁড়ি দিয়ে দায়ূদ শহর থেকে নামে, সেই পর্যন্ত রাজার বাগানের সামনে অবস্থিত শীলোহ পুকুরের দেওয়াল সারাই করল।
16 Nehemia mwana wa Azbuki, mtawala wa nusu ya wilaya ya Beth-suri, akajenga mahali hapo, toka maburini ya Daudi, mpaka birika lililojengwa na watu, na nyumba ya watu wenye nguvu.
১৬তার কাছে বৈৎ-সূর প্রদেশের অর্ধেক অংশের শাসনকর্ত্তা অস্বূকের ছেলে নহিমিয় দায়ূদের কবরের সামনে পর্যন্ত, খোঁড়া পুকুর পর্যন্ত ও শক্তিশালীদের ঘর পর্যন্ত সারাই করল।
17 Baada yake, Walawi walijenga, pamoja na Rehumi mwana wa Bani na baada yake, Hashabia, mtawala wa nusu ya wilaya ya Keila, kwa wilaya yake.
১৭তার কাছে লেবীয়েরা, বিশেষভাবে বানির ছেলে রহূম সারাই করল। তার কাছে কিয়ীলা প্রদেশের অর্ধেক অংশের শাসনকর্ত্তা হশবিয় নিজের অংশ সারাই করল।
18 Baada yake watu wa nchi zao walijenga, ikiwa ni pamoja na Binui mwana wa Henadadi, mkuu wa nusu ya wilaya ya Keila.
১৮তার পরে তাদের ভাইয়েরা, অর্থাৎ কিয়ীলা প্রদেশের অর্ধেক অংশের শাসনকর্ত্তা হেনাদদের ছেলে ববয় সারাই করল।
19 Baada yake alijenga Ezeri, mwana wa Yeshua, mtawala wa Mispa, alijenga sehemu nyingine kuelekea ghala ya silaha, kwenye kona ya ukuta.
১৯তার কাছে মিসপার শাসনকর্ত্তা যেশূয়ের ছেলে এসর দেওয়ালের বাঁকে অবস্থিত অস্ত্রাগারে উঠবার পথের সামনে আর এক অংশ সারাই করল।
20 Baada yake Baruki, mwana wa Zakai, akajenga kwa hiari sehemu nyingine, toka kona ya ukuta mpaka mlango wa nyumba ya Eliashibu, kuhani mkuu.
২০তারপরে সব্বয়ের ছেলে বারূক যত্ন করে বাঁক থেকে মহাযাজক ইলীয়াশীবের ঘরের দরজা পর্যন্ত আর এক অংশ সারাই করল।
21 Baada yake Meremothi, mwana wa Uria, mwana wa Hakosi, akajenga sehemu nyingine, toka mlango wa nyumba ya Eliashibu mpaka mwisho wa nyumba ya Eliashibu.
২১তারপরে হক্কোসের ছেলে ঊরিয়ের ছেলে মরেমোৎ ইলীয়াশীবের বাড়ির দরজা থেকে শুরু করে ইলীয়াশীবের বাড়ীর শেষ পর্যন্ত আর এক অংশ সারাই করল।
22 Kisha baada yake makuhani, watu wa eneo hilo karibu na Yerusalemu, walijenga.
২২তারপরে যর্দ্দনের চারপাশের এলাকার যাজকেরা সারাই করল।
23 Baada yao Benyamini na Hashubu walijenga kuielekea nyumba yao. Baada yao Azaria mwana wa Maaseya, mwana wa Anania, alijenga karibu na nyumba yake.
২৩তারপরে বিন্যামীন ও হশূব নিজের নিজের বাড়ির সামনে সারাই করল। তারপরে অননিয়ের ছেলে মাসেয়ের ছেলে অসরিয় নিজের বাড়ির পাশে সারাই করল।
24 Baada yake Binui mwana wa Henadadi akajenga sehemu nyingine, kutoka nyumba ya Azaria hadi kona ya ukuta.
২৪তারপরে হেনাদদের ছেলে বিন্নূয়ী অসরিয়ের ঘর থেকে শুরু করে বাঁক ও কোণা পর্যন্ত আর এক অংশ সারাই করল।
25 Palali, mwana wa Uzai, akajenga juu ya kona ya ukuta na mnara unaoenea juu kutoka nyumba ya juu ya mfalme katika uwanda wa walinzi. Baada yake Pedaya mwana wa Paroshi akajenga.
২৫উষয়ের ছেলে পালল বাঁকের সামনে; পাহারাদারদের উঠানের কাছে অবস্থিত রাজার উঁচু বাড়ির কাছে বেরিয়ে আসা দুর্গের সামনে এবং তার পরে পরোশের ছেলে পদায় সারাই করল।
26 Sasa watumishi wa hekalu waliokaa Ofeli walijenga mpaka upande wa Hifadhi ya Maji upande wa mashariki wa mnara unaojitokeza.
২৬আর নথীনীয়েরা পূর্ব দিকে জল দরজার সামনে পর্যন্ত ও বেরিয়ে আসা দুর্গ পর্যন্ত ওফলে বাস করত।
27 Baada yake, Watekoi walijenga sehemu nyingine, kuelekea mnara mkubwa ulio nje, mpaka ukuta wa Ofeli.
২৭তারপরে তকোয়ীয়েরা বেরিয়ে আসা বিরাট দুর্গ থেকে ওফলের দেওয়াল পর্যন্ত আর এক অংশ সারাই করল।
28 Makuhani wakajenga juu ya lango la farasi, kila mmoja kuelekea nyumba yake.
২৮যাজকেরা ঘোড়া দরজার উপরের দিকে, প্রত্যেকজন নিজের নিজের বাড়ির সামনে, সারাই করল।
29 Baada yao Sadoki, mwana wa Imeri, alijenga sehemu hiyo kuelekea nyumba yake. Na baada yake Shemaya mwana wa Shekania, mlinzi wa lango la mashariki, akajenga.
২৯তারপরে ইম্মেরের ছেলে সাদোক নিজের বাড়ির সামনে সারাই করল এবং তারপরে পূর্ব দরজার পাহারাদার শখনিয়ের ছেলে শময়িয় সারাই করল।
30 Baada yake Hanania, mwana wa Shelemia, na Hanuni, mwana wa sita wa Salafu, wakajenga sehemu nyingine. Meshulamu mwana wa Berekia akajenga kuelekea kwenye vyumba vyake.
৩০তারপরে শেলিমিয়ের ছেলে হনানিয় ও সালফের ষষ্ঠ ছেলে হানূন আর এক অংশ সারাই করল; তারপরে বেরিখিয়ের ছেলে মশুল্লম নিজের ঘরের সামনে সারাই করল।
31 Baada yake Malkiya, mmoja wa wafua dhahabu, akajenga mpaka nyumba ya watumishi wa hekalu na wafanyabiashara waliokuwa wakielekea lango la gereza na mpaka chumba cha juu cha pembeni.
৩১তারপরে মল্কিয় নামে একজন স্বর্ণকার নথীনীয় ও ব্যবসায়ীদের বাড়ি পর্যন্ত এবং কোণে ওঠার রাস্তা পর্যন্ত হম্মিপকদ দরজা সামনে সারাই করল।
32 Wafanyabiashara wa dhahabu na wafanyabiashara walijenga kati ya chumba cha juu cha kona na Lango la Kondoo.
৩২আর কোণে উঠবার রাস্তা ও মেষ দরজার মধ্যে স্বর্ণকারেরা ও ব্যবসায়ীরা সারাই করল।