< Nehemia 2 >
1 Katika mwezi wa Nisani, katika mwaka wa ishirini wa mfalme Artashasta, alichagua divai, na nikachukua divai na kumpa mfalme. Sasa sikuwahi kusikitikaa mbele yake.
রাজা অর্তক্ষস্তের রাজত্বের কুড়ি বছরের নীসন মাসে, যখন তাঁর কাছে দ্রাক্ষারস আনা হল, আমি সেই দ্রাক্ষারস নিয়ে রাজাকে দিলাম। এর আগে আমি তাঁর সামনে কখনও মলিন মুখে থাকিনি,
2 Lakini mfalme akaniambia, “Kwa nini uso wako una huzuni? Hauonekani kuwa mgonjwa. Hii lazima iwe huzuni ya moyo.” Kisha nikaogopa sana.
সেইজন্য রাজা আমাকে জিজ্ঞাসা করলেন, “তোমার তো অসুখ হয়নি তবে তোমার মুখ এত মলিন দেখাচ্ছে কেন? এ তো অন্তরের কষ্ট ছাড়া আর কিছু নয়।” আমি খুব ভয় পেলাম,
3 Nikamwambia mfalme, “Mfalme aishi milele! Kwa nini uso wangu usiwe na huzuni? ikiwa mji, mahali pa makaburi ya baba yangu, uko katika magofu, na malango yake yameharibiwa kwa moto.”
তবুও আমি রাজাকে বললাম, “মহারাজ চিরজীবী হোন! যে নগরে আমার পিতৃপুরুষদের কবর দেওয়া হয়েছিল সেটি ধ্বংস করা হয়েছে এবং তার দ্বার পুড়িয়ে দেওয়া হয়েছে তখন আমার মুখ কেন মলিন দেখাবে না?”
4 Ndipo mfalme akaniambia, “Unataka nini nifanye?” Kwa hiyo nikamwomba Mungu wa mbinguni.
রাজা আমাকে বললেন, “তুমি কি চাও?” তখন আমি স্বর্গের ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম,
5 Nikamwambia mfalme, “Mfalme akiona vema, na ikiwa mtumishi wako amefanya vizuri machoni pako, unaweza kunituma Yuda, mji wa kaburi za baba zangu, ili nipate kuujenga tena.”
আর রাজাকে বললাম, “মহারাজ যদি খুশি হয়ে থাকেন এবং আপনার দাস যদি আপনার চোখে দয়া পেয়ে থাকে, তবে আপনি যিহূদা-নগরে যেখানে আমার পিতৃপুরুষদের কবর দেওয়া হয়েছে সেখানে আমায় পাঠান যেন আমি তা আবার তৈরি করতে পারি।”
6 Mfalme akanijibu (na malkia pia alikuwa amekaa karibu naye), “Utakaa kawa muda gani mpaka urudi?” Mfalme akaona vema kunipeleka nami nikampka muda.
তখন রাজা, যাঁর পাশে রানিও বসেছিলেন, আমাকে জিজ্ঞাসা করলেন, “তোমার যেতে কয়দিন লাগবে আর কবেই বা তুমি ফিরে আসবে?” রাজা সন্তুষ্ট হয়ে আমাকে পাঠালেন আর আমি একটি সময়ের কথা বললাম।
7 Ndipo nikamwambia mfalme, “Ikiwa itampendeza mfalme, nipe barua kwa ajili ya wakuu ng'ambo ya Mto, ili wapate kuniruhusu nipite katika maeneo yao njiani kwenda Yuda.
তাকে আমি আরও বললাম, “যদি মহারাজ খুশি হয়ে থাকেন তবে ইউফ্রেটিস নদীর ওপারের শাসনকর্তাদের কাছে তিনি যেন চিঠি দেন যাতে যিহূদায় আমি পৌঁছানো পর্যন্ত তারা আমার যাত্রায় সাহায্য করেন।
8 Pia iwepo barua kwa Asafu, mlinzi wa msitu wa mfalme, ili anipe miti ya kufanya mihimili ya malango ya ngome karibu na hekalu, na kwa ukuta wa mji, na kwa nyumba ambayo Nitaishi.” Kwa hiyo kwa sababu mkono mzuri wa Mungu ulikuwa juu yangu, mfalme alinipa hitaji langu.
এছাড়া তিনি যেন তাঁর বনরক্ষক আসফের কাছে একটি চিঠি দেন যাতে তিনি মন্দিরের পাশের দুর্গ-দ্বার ও নগরের প্রাচীরের ও আমার থাকবার ঘরের কড়িকাঠের জন্য আমাকে কাঠ দেন।” আমার উপর আমার ঈশ্বরের মঙ্গলময় হাত থাকায় রাজা আমার সব অনুরোধ রক্ষা করলেন।
9 Nilifika kwa wakuu ng'ambo ya Mto, na kuwapa barua za mfalme. Basi mfalme alikuwa amepeleka maofisa wa jeshi na wapanda farasi pamoja nami.
পরে আমি ইউফ্রেটিস নদীর ওপারের শাসনকর্তাদের কাছে গিয়ে রাজার চিঠি দিলাম। রাজা আমার সঙ্গে কয়েকজন সেনাপতি ও একদল ঘোড়সওয়ার সৈন্যদের পাঠিয়ে দিলেন।
10 Sanbalati Mhoroni na Tobbia mtumishi wa Amoni waliposikia jambo hili, walipendezwa sana kwa kuwa mtu alikuja ambaye alikuwa akijaribu kuwasaidia watu wa Israeli.
এই সমস্ত বিষয় শুনে হোরোণীয় সন্বল্লট ও অম্মোনীয় কর্মকর্তা টোবিয় খুব অসন্তুষ্ট হল কারণ ইস্রায়েলীদের মঙ্গল করার জন্য একজন লোক এসেছে।
11 Basi, nikarudi Yerusalemu, na nilikuwa huko siku tatu.
আমি জেরুশালেমে গিয়ে সেখানে তিন দিন থাকার পর
12 Niliamka usiku, mimi na watu wachache pamoja nami. Sikumwambia mtu yeyote kile Mungu wangu alichoweka ndani ya moyo wangu kufanya Yerusalemu. Hakukuwa na mnyama pamoja nami, isipokuwa yule niliyekuwa nimempanda.
রাতে আমি কয়েকজন লোককে সঙ্গে নিয়ে বের হলাম। জেরুশালেমের জন্য যা করতে ঈশ্বর আমায় মনে ইচ্ছা দিয়েছিলেন তা আমি কাউকে বলিনি। আমি যে পশুর উপর চড়েছিলাম সেটি ছাড়া আর কোনও পশু আমার সঙ্গে ছিল না।
13 Niliondoka usiku kwa njia ya lango la bondeni, kuelekea kisima cha joka na kwenye mlango wa jaa, na kukagua kuta za Yerusalemu, ambazo zimebomolewa, na milango ya mbao iliharibiwa na moto.
রাত্রে আমি উপত্যকার দ্বার দিয়ে বের হয়ে নাগকূপ ও সার-দ্বার পর্যন্ত গেলাম এবং জেরুশালেমের ভাঙা প্রাচীর ও আগুন দিয়ে ধ্বংস করা দ্বারগুলি দেখলাম।
14 Kisha nikaenda kwenye lango na Chemchemi ya Mfalme. Nafasi ilikuwa nyembamba sana kwa mnyama niliyekuwa nimempanda kupita.
তারপর আমি ফোয়ারা-দ্বার ও রাজার পুকুর পর্যন্ত গেলাম, কিন্তু আমি যে পশুর উপর চড়েছিলাম তার সেই জায়গা দিয়ে যাবার জন্য কোনও পথ ছিল না;
15 Kwa hiyo nilikwenda usiku huo kando ya bonde na kuchunguza ukuta, nikarudi nyuma na kuingia kwa lango la bondeni, na hivyo nikarudi.
এজন্য আমি সেরাতে প্রাচীরের অবস্থা দেখতে উপত্যকার মধ্য দিয়ে গেলাম এবং উপত্যকা দ্বার দিয়ে আবার ফিরে আসলাম।
16 Watawala hawakujua nilipokwenda au kile nilichofanya, na sikuwaambia Wayahudi, wala makuhani, wala wakuu, wala watawala, wala wengine waliofanya kazi hiyo.
আমি কোথায় গিয়েছি বা কী করেছি তা উচ্চপদস্থ কর্মচারীরা জানতে পারেনি, কারণ আমি তখনও ইহুদিদের অথবা যাজকদের অথবা গণ্যমান্য লোকদের অথবা উচ্চপদস্থ কর্মচারীদের অথবা যারা কাজ করবে তাদের কিছুই বলিনি।
17 Nikawaambia, “Unaona shida tuliyo nayo, jinsi Yerusalemu iko katika magofu na milango yake imeharibiwa kwa moto. Njoni, tujenge upya ukuta wa Yerusalemu, ili tusiwe na aibu tena.”
পরে আমি তাদের বললাম, “আমরা যে কি রকম দুরাবস্থায় আছি তা আপনারা দেখতে পাচ্ছেন, জেরুশালেম ধ্বংস হয়ে রয়েছে এবং তাঁর দ্বারগুলি আগুন দিয়ে পোড়ানো হয়েছে। আসুন, আমরা জেরুশালেমের প্রাচীর আবার গাঁথি, যেন আমাদের আর মর্যাদাহানি না হয়।”
18 Niliwaambia kuwa mkono mzuri wa Mungu wangu ulikuwa juu yangu na pia kuhusu maneno ya mfalme ambayo aliniambia. Wakasema, “Hebu tuondoke na kujenga.” Kwa hiyo wakaimarisha mikono yao kwa ajili ya kazi nzuri.
আমার ঈশ্বর কীভাবে আমার মঙ্গল করেছেন ও রাজা আমাকে কী বলেছেন তাও আমি তাদের জানালাম। উত্তরে তারা বললেন, “আসুন, আমরা গাঁথতে শুরু করি।” তারা সেই ভালো কাজ শুরু করতে প্রস্তুত হলেন।
19 Lakini Sanbalati Mhoroni, na Tobia mtumishi wake Mwamoni, na Geshemu, Mwarabu, waliposikia habari hiyo, wakatucheka na kututukana; wakasema, “Unafanya nini? Je, unamgombana na mfalme?”
কিন্তু হোরোণীয় সন্বল্লট, অম্মোনীয় কর্মকর্তা টোবিয় এবং আরবীয় গেশম এই কথা শুনে আমাদের ঠাট্টা-বিদ্রুপ করতে লাগল। তারা বলল, “তোমরা এ কি করছ? তোমরা কি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করবে?”
20 Ndipo nikawajibu, “Mungu wa mbinguni atatupa ufanisi. Sisi ni watumishi wake na tutaondoka na kujenga. Lakini huna sehemu, hakuna haki, na hakuna dai la kihistoria huko Yerusalemu.”
আমি উত্তরে তাদের বললাম, “স্বর্গের ঈশ্বর আমাদের সফলতা দান করবেন। আমরা তাঁর দাসেরা আবার গাঁথব, কিন্তু জেরুশালেমে আপনাদের কোনও অংশ, কোনও দাবি কিংবা কোনও অধিকার নেই।”