< Nehemia 12 >

1 Hawa ndio makuhani na Walawi waliokuja pamoja na Zerubabeli mwana wa Shealueli, pamoja na Yoshua Seraya, Yeremia, Ezra,
যে সব যাজক ও লেবীয়েরা শল্টীয়েলের ছেলে সরুব্বাবিল ও যেশূয়ের সঙ্গে এসেছিলেন তাঁরা হলেন: যাজকদের মধ্যে সরায়, যিরমিয়, ইষ্রা,
2 Amaria, Maluki, Hatushi,
অমরিয়, মল্লুক, হটুশ,
3 Shekania, Harimu na Meremothi.
শখনিয়, রহূম, মরেমোৎ,
4 Kulikuwa na Iddo, Ginethoni, Abiya,
ইদ্দো, গিন্নথোয়, অবিয়,
5 Miyamini, Maazia, Bilgai,
মিয়ামীন, মোয়াদিয়, বিল্‌গা,
6 Shemaya, Yoyaribu, Yedaya,
শময়িয়, যোয়ারীব, যিদয়িয়,
7 Salu, Amoki, Hilkia, na Yedaya. Hawa walikuwa wakuu wa makuhani na washirika wao katika siku za Yoshua.
সল্লূ, আমোক, হিল্কিয় ও যিদয়িয়। যেশূয়ের দিনের এঁরা ছিলেন যাজকদের ও তাঁদের বংশের লোকদের মধ্যে প্রধান।
8 Walawi walikuwa Yeshua, Binui, Kadmieli, Sherebia, Yuda, na Matania, aliyekuwa akiongoza nyimbo za shukrani, pamoja na washirika wake.
আবার লেবীয়দের মধ্যে যেশূয়, বিন্নূয়ী, কদ্‌মীয়েল, শেরেবিয়, যিহূদা, ও মত্তনিয়। ধন্যবাদ গানের তদারকির ভার ছিল এই মত্তনিয় ও ভাইদের উপর।
9 Bakbukia na Uno, washirika wao, walisimama pembeni yao wakati wa huduma.
সেবা কাজের দিন তাদের মুখোমুখি দাঁড়াতেন তাদেরই বংশের বক্‌বুকিয় ও উন্নো।
10 Yoshua alikuwa babaye Yoyakimu, Yoyakimu alikuwa baba wa Eliashibu, Eliashibu alikuwa babaye Yoyada,
১০যেশূয়ের ছেলে যোয়াকীম, যোয়াকীমের ছেলে ইলীয়াশীব, ইলীয়াশীবের ছেলে যোয়াদা;
11 Yoyada alimzaa Yonathani, Yonathani akamzaa Yadua.
১১যোয়াদার ছেলে যোনাথন আর যোনাথনের ছেলে যদ্দূয়।
12 Katika siku za Yoyakimu hawa walikuwa makuhani, wakuu wa jamaa; Meraya alikuwa mkuu wa Seraya, Hanania alikuwa kiongozi wa Yeremia,
১২যোয়াকীমের দিনের যাজক বংশগুলোর মধ্যে যাঁরা প্রধান ছিলেন তাঁরা হলেন সরায়ের বংশের মরায়, যিরমিয়ের বংশের হনানিয়,
13 Meshulam alikuwa kiongozi wa Ezra, Yehohanani alikuwa kiongozi wa Amaria,
১৩ইষ্রার বংশের মশুল্লম, অমরিয়ের বংশের যিহোহানন,
14 Yonathani alikuwa kiongozi wa Maluki, na Yusufu alikuwa kiongozi wa Shekania.
১৪মল্লূকীর বংশের যোনাথন, শবনিয়ের বংশের যোষেফ,
15 Ili kuendelea, Adna alikuwa kiongozi wa Harimu, Helkai kiongozi wa Meremothi,
১৫হারীমের বংশের অদন, মরায়োতের বংশের হিল্কয়
16 Zekaria alikuwa kiongozi wa Ido, Meshulamu alikuwa kiongozi wa Ginethoni, na
১৬ইদ্দোর বংশের সখরিয়, গিন্নথোনের বংশের মশুল্লম,
17 Zikri alikuwa kiongozi wa Abia wa Miyaamini. Piltai alikuwa kiongozi wa Maazia.
১৭অবিয়ের বংশের সিখ্রি, মিনিয়ামীনের বংশের একজন, মোয়দিয়ের বংশের পিল্টয়,
18 Shamua alikuwa kiongozi wa Bilgai, Yehonathani alikuwa kiongozi wa Shemaya,
১৮বিল্‌গার বংশের সম্মুয়, শময়িয়ের বংশের যিহোনাথন,
19 Matenai alikuwa kiongozi wa Yoyaribu, Uzi alikuwa kiongozi wa Yedaya,
১৯যোয়ারীবের বংশের মত্তনয়, যিদয়িয়ের বংশের উষি,
20 Kalai alikuwa kiongozi wa Salu, Eberi alikuwa kiongozi wa Amok,
২০সল্লয়ের বংশের কল্লয়, আমোকের বংশের এবর,
21 Hashabia alikuwa kiongozi wa Hilkia, na Nethanel alikuwa kiongozi wa Yedaya.
২১হিল্কিয়ের বংশের হশবিয়, যিদয়িয়ের বংশের নথনেল।
22 Katika siku za Eliashibu, Walawi Eliashibu, Yoyada, Yohana, na Yadua waliandikwa kama vichwa vya familia, na makuhani waliandikwa wakati wa utawala wa Dariyo wa Persia.
২২ইলীয়াশীব, যোয়াদা, যোহানন, ও যদ্দূয়ের জীবনকালে লেবীয়দের এবং যাজকদের বংশের প্রধানদের নাম তালিকায় লেখা হল, আর তা শেষ হয়েছিল পারস্যের রাজা দারিয়াবসের রাজত্বকালে।
23 Wana wa Lawi na viongozi wao wa familia waliandikwa katika Kitabu cha tarehe hadi siku za Yohana mwana wa Eliashibu.
২৩লেবির বংশের প্রধানদের নাম ইলীয়াশীবের ছেলে যোহাননের দিন পর্যন্ত বংশাবলি নামে বইয়ের মধ্যে লেখা হয়েছিল।
24 Wakuu wa Walawi walikuwa Hashabia, Sherebia, na Yeshua mwana wa Kadmieli, pamoja na washirika wao, waliokuwa wamesimama mbele yao kumtukuza na kumshukuru, akijibu sehemu kwa sehemu, kwa kutii amri ya Daudi, mtu wa Mungu.
২৪লেবীয়দের নেতা হশবিয়, শেরেবিয়, কদ্‌মীয়েলের ছেলে যেশূয় ও তাঁদের বংশের লোকেরা ঈশ্বরের লোক দায়ূদের কথামতই অন্য দলের মুখোমুখি দাঁড়িয়ে দলের পর দল ঈশ্বরের প্রশংসা করতেন ও ধন্যবাদ দিতেন।
25 Matania, Bakbukia, Obadiya, Meshulamu, Talmoni na Akubu walikuwa walinzi wa malango waliokuwa wakiwa wamesimama katika vyumba vya hazina penye malango.
২৫মত্তনিয়, বক্‌বুকিয়, ওবদিয়, মশূল্লম, টল্‌মোন ও অক্কুব ছিল রক্ষী। এরা দরজার কাছের ভান্ডার ঘরগুলো পাহারা দিত।
26 Walitumika katika siku za Yoyakimu, mwana wa Yoshua, mwana wa Yosadaki, na katika siku za Nehemiya, gavana na Ezra kuhani na mwandishi.
২৬এরা যোষাদকের ছেলে যেশূয়ের ছেলে যোয়াকীমের দিনের এবং শাসনকর্ত্তা নহিমিয়ের ও যাজক ইষ্রার দিনের ছিল।
27 Katika kujitolea kwa ukuta wa Yerusalemu, watu walitafuta Walawi popote walipokuwa wakiishi, wakawaleta Yerusalemu ili kusherehekea kujitolea kwa furaha, pamoja na shukrani na kuimba kwa ngoma, vinanda na vinubi.
২৭যিরূশালেমের দেওয়াল প্রতিষ্ঠা উপলক্ষে লেবীয়েরা যেখানে বাস করত সেখান থেকে তাদের যিরূশালেমে আনা হল যাতে তারা করতাল, বীণা, ও সুরবাহার বাজিয়ে ও ধন্যবাদের গান গেয়ে আনন্দের সঙ্গে সেই অনুষ্ঠান পালন করতে পারে।
28 Ushirika wa waimbaji walikusanyika pamoja kutoka wilaya iliyozunguka Yerusalemu na kutoka vijiji vya Wanetofathi.
২৮যিরূশালেমের আশেপাশের জায়গা থেকে নটোফাতীয়দের গ্রামগুলো থেকে,
29 Walikuja kutoka Beth-gilgali na kutoka katika mashamba ya Geba na Azmawethi, kwa kuwa waimbaji walikuwa wamejijengea vijiji karibu na Yerusalemu.
২৯বৈৎ-গিল্‌গল থেকে এবং গেবা ও অস্মাবত এলাকা থেকে গায়কদেরও এনে জড়ো করা হল। কারণ লেবীয় গায়কেরা যিরূশালেমের চারপাশের এই সব জায়গায় নিজেদের জন্য গ্রাম স্থাপন করেছিল।
30 Makuhani na Walawi wakajitakasa, kisha wakawatakasa watu, milango na ukuta.
৩০যাজক ও লেবীয়েরা নিজেদের শুচি করলেন এবং লোকদেরও শুচি করলেন; পরে দরজাগুলো ও দেওয়াল শুচি করলেন।
31 Kisha nilikuwa na viongozi wa Yuda kwenda juu ya ukuta, na mimi kuteua mikutano miwili mikubwa ya hao walioshukuru. Mmoja alienda upande wa kulia juu ya ukuta kuelekea lango la jaa.
৩১পরে আমি যিহূদার নেতাদেরকে দেওয়ালের উপরে নিয়ে গেলাম এবং ধন্যবাদ দেবার জন্য দুটি বড় গানের দল নিযুক্ত করলাম। একটা দল দেওয়ালের উপর দিয়ে ডান দিকে সার দরজার দিকে গেল।
32 Hoshaya na nusu ya viongozi wa Yuda walimfuata,
৩২তাদের পিছনে গেল হোশয়িয় ও যিহূদার নেতাদের অর্ধেক লোক।
33 na baada yake akaenda Azaria, Ezra na Meshulamu,
৩৩তাঁদের সঙ্গে গেলেন অসরিয়, ইষ্রা, মশুল্লম,
34 Yuda, Benyamini, Shemaya, Yeremia
৩৪যিহূদা, বিন্যামীন, শময়িয় ও যিরমিয়।
35 na wana wa makuhani waliokuwa na tarumbeta, na Zekaria mwana wa Yonathani, mwana wa Shemaya, mwana wa Mataniya, mwana wa Mikaya, mwana wa Zakuri, mwana wa Asafu.
৩৫এছাড়া তূরী হাতে কয়েকজন যাজকের সন্তানদের মধ্যে কতগুলি লোক, অর্থাৎ আসফের বংশধর সক্কুরের সন্তান, মীখায়ের সন্তান মত্তনিয়ের সন্তান, শময়িয়ের পুত্র যে যোনাথন তার পুত্র হলেন সখরিয়,
36 Na pia jamaa za Zekaria, Shemaya, Azareli, Milalai, Gilalai, Maai, Nethaneli, Yuda, Hanani, pamoja na vyombo vya muziki vya Daudi mtu wa Mungu. Ezra mwandishi alikuwa mbele yao.
৩৬ও তার ভাই শময়িয় ও অসরেল, মিললয়, গিললয়, মায়য়, নথনেল, যিহূদা ও হনানি এরা ঈশ্বরের লোক দায়ূদের নির্ধারিত নানা বাদ্যযন্ত্র হাতে নিয়ে চলল এবং অধ্যাপক ইষ্রা তাদের আগে আগে চললেন।
37 Na kwa Lango la Chemchemi walikwenda moja kwa moja na madaraja ya mji wa Daudi juu ya kupanda kwa ukuta, juu ya nyumba ya Daudi, kwenye lango la Maji upande wa mashariki.
৩৭উনুই দরজার কাছে যেখানে দেওয়াল উপরের দিকে উঠে গেছে সেখানে তাঁরা সোজা দায়ূদ শহরে উঠবার সিঁড়ি দিয়ে উঠে দায়ূদের বাড়ীর পাশ দিয়ে পূর্ব দিকে জল দরজায় গেলেন।
38 Na waimbaji wengine ambao walishukuru wakaenda upande mwingine. Niliwafuata juu ya ukuta pamoja na nusu ya watu, juu ya mnara wa vinyago, hadi kuta kubwa,
৩৮দ্বিতীয় গানের দলটা দেয়ালের উপর দিয়ে তাদের সঙ্গে দেখা গেল এবং আমি বাকি অর্ধেক লোক নিয়ে তাদের পিছনে পিছনে গেলাম। তারা তুন্দুর দুর্গ পার হয়ে চওড়া দেওয়াল পর্যন্ত গেল।
39 na juu ya lango la Efraimu, na mlango wa kale, na kwa lango la samaki na mnara wa Hananeli na mnara wa Hamea, kwa lango la Kondoo, na wakasimama kwenye mlango wa walinzi.
৩৯তারপর ইফ্রয়িম দরজা, যিশানা দরজা, মাছ দরজা, হননেলের দুর্গ ও হম্মেয়ার দুর্গের পাশ দিয়ে মেষ দরজা পর্যন্ত গেল। তারপর পাহারাদার দরজার কাছে গিয়ে তারা থামল।
40 Kwa hiyo, mikutano miwili ya wale waliomshukuru walipata nafasi yao katika nyumba ya Mungu, na mimi pia nikachukua nafasi yangu na nusu ya viongozi pamoja nami.
৪০এই ভাবে ঈশ্বরের গৃহে ধন্যবাদের গান করা লোকদের ঐ দুই দল এবং আমি ও আমার সঙ্গে অধ্যক্ষদের অর্ধেক লোক;
41 Na makuhani wakachukua nafasi zao Eliakimu, Maaseya, Miyamini, Mikaya, Elioenai, Zekaria, na Hanania wenye tarumbeta,
৪১আর ইলীয়াকীম, মাসেয়, মিনিয়ামীন, মীখায়, ইলিয়ৈনয়, সখরিয় ও হনানিয় এই যাজকেরা তূরী নিয়ে
42 Maaseya, na Shemaya, Eleazari, Uzi, Yehohanani, Malkiya, Elamu, Ezeri. Waimbaji waliimba na Yezrahia kama wasimamizi.
৪২এবং মাসেয়, শময়িয়, ইলীয়াসর, উষি, যিহোহানন, মল্কিয়, এলম ও এষর আমরা সবাই দাঁড়িয়ে থাকলাম; তখন গায়কেরা গান করল ও যিষ্রহিয় তাদের পরিচালক ছিল।
43 Walitoa dhabihu kubwa siku ile, wakafurahi, kwa sababu Mungu alikuwa amewafurahisha kwa furaha kubwa. Pia wanawake na watoto walifurahi. Hivyo furaha ya Yerusalemu ikasikiwa toka mbali.
৪৩ঈশ্বর তাদের প্রচুর আনন্দ দান করেছেন বলে সেই দিন লোকেরা বড় একটা উৎসর্গের অনুষ্ঠান করল ও খুব আনন্দ করল। তাদের স্ত্রীলোকেরা ও ছেলেমেয়েরাও আনন্দ করল। যিরূশালেমের লোকদের এই আনন্দের আওয়াজ অনেক দূর পর্যন্ত শোনা গেল।
44 Siku hiyo watu waliteuliwa juu ya nyumba ya hazina kwa ajili ya michango, matunda ya kwanza, na zaka, ili kuzikusanya ndani yao sehemu zinazohitajika katika sheria za makuhani na Walawi. Kila mmoja aliteuliwa kufanya kazi mashambani karibu na miji. Kwa maana Yuda alifurahi juu ya makuhani na Walawi waliokuwa wamesimama mbele yao.
৪৪আর সেই দিন কেউ কেউ তোলা উপহারের, প্রথম অংশের ও দশমাংশের জন্য ভান্ডার ঘরে ঘরে, ব্যবস্থার যাজকদের ও লেবীয়দের জন্য সমস্ত শহরের মাঠ থেকে পাওয়া অংশ সব তার মধ্যে সংগ্রহ করার জন্য নিযুক্ত হল; কারণ কার্য্যকারী যাজকদের ও লেবীয়দের জন্য যিহূদার আনন্দ সৃষ্টি হয়েছিল।
45 Walifanya utumishi wa Mungu wao, na huduma ya utakaso, kwa mujibu wa amri ya Daudi na ya mwanawe Sulemani, na hivyo
৪৫দায়ূদ ও তাঁর ছেলে শলোমনের আদেশ অনুসারে যাজক ও লেবীয়েরা তাঁদের ঈশ্বরের সেবা কাজ ও শুচি করবার কাজ করতেন আর গায়ক ও রক্ষীরাও তাদের নির্দিষ্ট কাজ করত।
46 Zamani za kale, katika siku za Daudi na Asafu, kulikuwa na wasimamizi wa waimbaji, na kulikuwa na nyimbo za sifa na shukrani kwa Mungu.
৪৬অনেক কাল আগে দায়ূদ ও আসফের দিনের ঈশ্বরের উদ্দেশ্যে গৌরব ও ধন্যবাদের গান গাইবার জন্য গায়কদের ও পরিচালকদের নিযুক্ত করা হয়েছিল।
47 Katika siku za Zerubabeli na katika siku za Nehemia, Israeli wote walitoa sehemu za kila siku kwa waimbaji na walinzi wa mlango. Wakaweka pembeni sehemu ya Walawi, na Walawi waliweka sehemu ya wana wa Haruni.
৪৭সরুব্বাবিল ও নহিমিয়ের দিনের ও ইস্রায়েলীয়েরা সকলেই গায়ক ও রক্ষীদের প্রতিদিনের র পাওনা অংশ দিত। এছাড়া তারা অন্যান্য লেবীয়দের অংশও পবিত্র করে রাখত আর লেবীয়েরা পবিত্র করে রাখত হারোণের বংশধরদের অংশ।

< Nehemia 12 >