< Mambo ya Walawi 7 >
1 Hii ndiyo sheria ya sadaka ya hatia. Kwa sababu hiyo ni sadaka takatifu sana.
১অপরাধের বলির এই ব্যবস্থা; তা অতি পবিত্র।
2 Ni lazima waichinje sadaka ya hatia mahali panapostali kuchinjwa, na ni lazima watainyunyiza damu yake pande zote za madhabahu.
২যে জায়গায় লোকেরা হোমবলি হত্যা করে, সেই জায়গায় অপরাধের বলি হত্যা করবে এবং যাজক বেদির ওপরে চারিদিকে তার রক্ত ছড়িয়ে দেবে।
3 Mafuta yote yaliyomo ndani yake yataondolewa: mafuta ya mkiani, mafuta yaliyo sehamu za ndani,
৩আর বলির সমস্ত মেদ উৎসর্গ করবে, লেজ ও ঢাকা মেদ
4 zile figo mbili pamoja na mafuta yaliyo juu yake, yaliyo karibu na kiuno, na yanayofunika ini—nyama hii yote lazima iondolewe pamoja na hizo figo.
৪এবং দুটি কিডনি ও তার পরে অবস্থিত পার্শ্বস্থ মেদ, দুটি কিডনির সঙ্গে যকৃতের ওপরে অবস্থিত ঢেকে রাখা জিনিস বাদ দেবে।
5 Kuhani ataviteketeza vipande hivi juu ya madhabahu viwe dhabihu iliyofanywa kwa Yahweh kwa moto. Hii ni sadaka ya hatia
৫আর যাজক সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনের তৈরী উপহারের জন্যে বেদির ওপরে এই সব পোড়াবে; এটি অপরাধের বলি।
6 Kila mwanaume miongoni mwa familia ya kuhani anaweza kula sehemu ya sadaka hii. Lakini ni lazima iliwe ndani ya mahali patakatifu kwa sababu ni takatifu sana.
৬যাজকদের মধ্যে সমস্ত পুরুষ তা খাবে, কোনো পবিত্র জায়গায় তা খেতে হবে; কারণ এটি অতি পবিত্র।
7 Nayo sadaka ya dhambi ni kama ilivyo sadaka ya hatia. Ni sheria ileile hutumika kwa zote mbili. Zote ni mali ya kuhani azitumiaye kufanya upatanisho.
৭পাপের বলি যেমন, অপরাধের বলিও সেরকম; উভয়েরই এক ব্যবস্থা; যে যাজক তার মাধ্যমে প্রায়শ্চিত্ত করে, তা তারই হবে।
8 Kuhani atoaye sadaka ya kuteketezwa kwa ajili ya mtu yeyote anaweza kuchuku ngozi ya sadaka hiyo kwa ajili yake mwenyewe.
৮আর যে যাজক কারো হোমবলি উৎসর্গ করে, সেই যাজক তার উত্সর্গ করা হোমবলির চামড়া পাবে
9 Kila sadaka ya nafaka inayookwa mekoni, na kila sadaka kama hiyo ipikwayo kaangoni au kwenye sufuria itakuwa ya kuhani aitoaye.
৯এবং উনানে কিংবা চাটুতে কিম্বা লোহার চাটুতে সেঁকা সব শস্য নৈবেদ্য, সে সব উৎসর্গকারী যাজকের হবে।
10 Kila sadaka ya nafaka, ama iwe unga mkavu au uliochanganywa na mafuta ya zeitu itakuwa ya ukoo wa Aroni kwa usawa.
১০তেল মেশানো কিংবা শুকনো শস্য নৈবেদ্য সব সমানভাবে হারোণের সব বংশের হবে।
11 Hii ndiyo sheria ya dhabihu ya sadaka za amani, ambazo watu watazitoa kwa Yahweh.
১১আর সদাপ্রভুর উদ্দেশ্যে উত্সর্গ করা মঙ্গালার্থক বলির এই ব্যবস্থা।
12 Iwapo mtu yeyote anaitoa ili kuonyesha shukrani kwa Yahweh, basi ataitoa pamoja na dhabih uya mikate iliyotengenezwa bila hamira, bali kwa mafuta ya zeituni yaliyochanganywa na unga lakini bila hamira, na maandazi yaliyotengenezwa bila hamira, bali yaliyopakwa mafuta juu yake, na mikate miembamba iliyofanywa kwa unga laini uliochanganywa na mafuta.
১২কেউ যদি ধন্যবাদের বলি আনে, তবে সে তার সঙ্গে তেল মেশানো খামিহীন রুটি, তৈলাক্ত খামিহীন শক্ত রুটি, তৈলসিক্ত সূক্ষ্ম সূজি ও তৈলাক্ত পিঠে উত্সর্গ করবে।
13 Kwa kusudi la kutoa shukrani, pia anapaswa kutoa pamoja na sadaka yake ya amani, vipande vya mikate iliyotiwa hamira.
১৩সে মঙ্গলার্থক স্তববলির সঙ্গে তাড়ীযুক্ত রুটি নিয়ে উপহার দেবে।
14 Ni lazima atatoa moja kila aina ya sadaka hizi kama sadaka iliyoletwa kwa Yahweh. Nayo itakuwa ya makuhani wanaonyunyizia damu ya sadaka ya amani kwenye madhabahu.
১৪আর সে তা থেকে, অর্থাৎ প্রত্যেক উপহার থেকে, প্রত্যেকটি থেকে এক একটি টুকরো নিয়ে উত্সর্গ করা উপহাররূপে সদাপ্রভুর উদ্দেশ্যে উত্সর্গ করবে; যে যাজক মঙ্গলের জন্য বলির রক্ত ছিঁটাবে, সে তা পাবে।
15 Mtu anayeleta sadaka ya amani kwa kusudi la kutoa shukrani ni lazima ataila nyama ya sadaka yake siku ya kutoa dhabihu. Hatakiwi kusaza chochote kilicho cha sadaka hiyo hata asubuhi ya pili.
১৫আর মঙ্গলের জন্য স্তববলির মাংস উৎসর্গের দিনেই খেতে হবে; তার কিছুই সকাল পর্যন্ত রাখতে হবে না।
16 Lakini iwapo dhabihu ya matoleo yake kusudi lake ni nadhiri, au kwa kusudi la sadaka ya hiari, nyama yake italiwa siku iyo hiyo aitoapo dhabihu yake, lakini chochote kinachosalia cha sadaka hiyo kinaweza kuliwa siku inayofuata.
১৬কিন্তু তার উপহারের বলি যদি মানত অথবা স্বেচ্ছায় দেওয়া উপহার হয়, তবে বলি উৎসর্গের দিনের তা খেতে হবে এবং পরদিনের ও তার বাকি অংশ খাওয়া যাবে।
17 Hata hivyo, nyama yoyote ya dhabihu inayobaki siku ya tatu ni lazima ichomwe moto.
১৭কিন্তু তৃতীয় দিনের বলির বাকি মাংস আগুনে পুড়িয়ে দিতে হবে।
18 Iwapo kipande chochote cha nyama hiyo ya dhabihu kinachobaki kinaliwa katika siku ya tatu, hakitakubalika, wala hakitatolewa kwa aliyeitoa. Kitakuwa ni kitu cha kuchukiza, na mtu akilaye atabeba hatia ya dhambi mwenyewe yake.
১৮যদি তৃতীয় দিনের তার মঙ্গলের জন্য বলির অল্প মাংস খাওয়া যায়, তবে সেই বলি গ্রাহ্য হবে না এবং সেই বলি উৎসর্গকারীর পক্ষে গ্রহণ করা হবে না, তা ঘৃণার জিনিস হবে এবং যে তা খায়, সে নিজের অপরাধ বহন করবে।
19 Nyama yoyote inayogusa kitu kilicho najisi haitaliwa. Ni lazima ichomwe moto. Na kwa ajili ya nyama inayobaki, yeyote aliye safi anaweza kuila.
১৯আর কোনো অশুচি জিনিসে যে মাংস স্পর্শ হয়, তা খাওয়া হবে না, আগুনে পুড়িয়ে দিতে হবে। অন্য মাংস প্রত্যেক শুচি লোকের খাবার।
20 Hata hivyo, mtu najisi anayekula nyama kutoka kwenye dhabihu ya matoleo ya amani ambayo ni ya Yahweh yapasa mtu huyu akatiliwe mbali kutoka kwa watu wake.
২০কিন্তু যে কেউ অশুচি থেকে সদাপ্রভুর উদ্দেশ্যে উত্সর্গ করা মঙ্গলের জন্য বলির মাংস খায়, সে লোক নিজের লোকদের মধ্যে থেকে উচ্ছেদ হবে।
21 Iwapo mtu yeyote anagusa kitu chochote kilichonajisi—iwe ni unajisi wa binadamu, au wa mnyama aliyenajisi, au wa kitu fulani kilichonajisi na chenye kuchukiza, na kisha akala baadhi ya nyama ya dhabihu ya sadaka ya amani iliyotolewa kwa Yahweh, lazima mtu huyo akatiliwe mbali kutoka kwa watu wake.
২১আর যদি কেউ কোনো অশুচি বস্তু, অর্থাৎ মানুষের অশুচি জিনিস কিংবা অশুচি পশু কিংবা কোনো অশুচি ঘৃণার জিনিস স্পর্শ করে সদাপ্রভু বিষয়ে মঙ্গলের জন্য বলির মাংস খায়, তবে সেই লোক নিজের লোকদের মধ্যে থেকে উচ্ছেদ হবে।
22 Kisha Yahweh akazungumza na Musa, akisema,
২২আর সদাপ্রভু মোশিকে বললেন,
23 “Zungumza na watu wa Israeli na uwaambie, 'hamruhusiwi kula mafuta ya fahali au kondoo au mbuzi.
২৩“তুমি ইস্রায়েল সন্তানদের বল, ‘তোমরা ষাঁড় অথবা ভেড়া অথবা ছাগলের মেদ খেও না
24 Mafuta ya mnyama yoyote afaye peke yake bila ya kuwa dhabihu, au mafuta ya mnyama yeyote aliyeraruliwa na wanyama pori, yanaweza kutumika kwa makusudi mengine, lakini hakika hamtayala.
২৪এবং নিজে থেকে মারা যাওয়া কিংবা পশুর মাধ্যমে ছিন্নভিন্ন হওয়া পশুর মেদ অন্য কাজে ব্যবহার করবে; কিন্তু কোনোভাবে তা খাবে না;
25 Yeyote atakayekula mafuta ya mnyama ambayo watu wanaweza kuyatoa kuwa dhabihu ya iliyofanywa kwa Yahweh kwa moto, mtu huyo lazima atakatiliwa mbali kutoka kwa watu wake.
২৫কারণ যে কোনো পশু থেকে সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনে তৈরী উপহার উৎসর্গ করা যায়, সেই পশুর মেদ যে কেউ খাবে, সেই লোক নিজের লোকদের মধ্যে থেকে উচ্ছেদ হবে।
26 Hamtakula damu yoyote katika mojawapo ya nyumba zenu, ama iwe kutoka kwa ndege au mnyama.
২৬আর তোমাদের কোনো বসবাসের জায়গায় তোমরা কোনো পশুর কিংবা পাখির রক্ত খেও না।
27 Yeyote alaye damu yoyote, mtu huyo lazima akatiliwe mbali kutoka kwa watu wake.'”
২৭যে কেউ কোনো রক্ত খায়, সেই লোক নিজের লোকদের মধ্যে থেকে উচ্ছেদ হবে।’”
28 Kwa hiyo Yahweh akazungumza na Musa na akasema,
২৮আর সদাপ্রভু মোশিকে বললেন,
29 “Zungumza na watu wa Israeli na uwaambie, 'Yeye atoaye dhabidhu ya sadaka ya amani kwa Yahweh lazima alete sehemu ya dhabihu yake kwa Yahweh.
২৯“তুমি ইস্রায়েল সন্তানদের বল, ‘যে ব্যক্তি সদাপ্রভুর উদ্দেশ্যে মঙ্গলের জন্য বলি উৎসর্গ করে, সেই ব্যক্তি তার বলি থেকে সদাপ্রভুর উদ্দেশ্যে নিজ উপহার আনিবে।
30 Mikono yake mwenyewe lazima iilete hiyo sadaka ifanywayo kwa Yahweh kwa moto. Naye atayaleta hayo mafuta pamoja na kidari, ili kwamba kidari kiweze kutikiswa kuwa sadaka ya kutikiswa mbele za Yahweh.
৩০ফলে সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনে তৈরী উপহার অর্থাৎ বক্ষের সঙ্গে মেদ নিজের হাতে আনবে; তাতে সেই বক্ষের নৈবেদ্যের জন্যে সদাপ্রভুর সামনে তুলবে।
31 Kuhani atayachoma mafuta hayo juu ya madhabahu, lakini kile kidari kitakuwa mali ya Aroni na uzao wake.
৩১আর যাজক বেদির ওপরে সেই মেদ পোড়াবে, কিন্তু বক্ষ হারোণের ও তার ছেলেদের হবে।
32 Ni lazima utatoa paja la kulia kwa kuhani kama sadaka iliyotokana na dhabihu ya sadaka yako ya amani.
৩২আর তোমরা নিজেদের মঙ্গলের জন্য বলির ডান জঙ্ঘা উত্তোলনীয় উপহার হিসাবে যাজককে দেবে।
33 Yule kuhani, mmoja wa wazao wa Aroni, atoaye damu na mafuta ya sadaka ya amani—ni lazima atapata paja la kulia kama mgao wake wa sadaka.
৩৩হারোণের ছেলেদের মধ্যে যে কেউ মঙ্গলের জন্য বলির রক্ত ও মেদ উৎসর্গ করে, সে নিজের অংশ হিসাবে তার ডান জঙ্ঘা পাবে।
34 Kwa kuwa nimetwaa kidari, na paja la sadaka ya kutikiswa kutoka kwa watu wa Israeli uwe mchango wao, na amepewa Aroni kuhani na wanawe kuwa mgao wao wa kawaida.
৩৪কারণ ইস্রায়েল সন্তানদের থেকে আমি মঙ্গলের জন্য বলির নৈবেদ্যের জন্যে বক্ষ ও উত্তোলনীয় নৈবেদ্যের জন্যে জঙ্ঘা নিয়ে ইস্রায়েল সন্তানদের দেওয়া বলে সবদিনের অধিকার হিসাবে তা হারোণ যাজক ও তার ছেলেদেরকে দিলাম।
35 Huu ndiyo mgao wa Aroni na uzao wake utokanao na matoleo yaliyofanywa kwa Yahweh kwa moto, siku ile Musa alipowaweka wakfu ili kumtumikia Yahweh katika kazi ya kuhani.
৩৫যে দিনের তারা সদাপ্রভুর যাজকের কাজ করতে নিযুক্ত হয়, সেই দিন থেকে সদাপ্রভুর আগুনের তৈরী উপহার থেকে এটাই হারোণের ও তার ছেলেদের জন্য অংশ।
36 Huu ndio mgao ambao Yahweh aliamru waweze kupewa kutoka kwa watu wa Israeli, katika siku hiyo aliyowatia mafuta ya upako wawe makuhani. Nao utakuwa mgao wao wa kila siku katika vizazi vyote.
৩৬সদাপ্রভু তাদের অভিষেক দিনের বংশানুক্রমে ইস্রায়েল সন্তানদের দেওয়া বলে সবদিনের র অধিকার হিসাবে এটা তাদেরকে দিতে আদেশ করলেন।
37 Hii ndiyo sheria ya sadaka ya kuteketezwa, ya sadaka ya nafaka, ya sadaka ya dhambi, ya sadaka ya hatia, ya sadaka ya kuweka wakfu, na ya dhabihu, ya sadaka za amani,
৩৭হোমের, শস্য নৈবেদ্যের, পাপের বলির, অপরাধের বলির, অভিষেকের ও মঙ্গলের জন্য বলির এই ব্যবস্থা।
38 ni sheria ambazo Yahweh alizitoa kwa Musa kwenye Mlima Sinai siku aliyowaamru watu wa Israeli kutoa dhabihu zao kwa Yahweh katika jangwa la Sinai.'”
৩৮সদাপ্রভু যে দিন সীনয় মরুপ্রান্তে ইস্রায়েল সন্তানদের সদাপ্রভুর উদ্দেশ্যে নিজেদের উপহার উৎসর্গ করতে আদেশ দিলেন, সেই দিন সীনয় পর্বতে মোশিকে এই বিষয়ের আদেশ দিলেন’।”