< Mambo ya Walawi 5 >
1 Kama mtu atatenda dhambi kwa sababu hakusema ukweli wakati alipotakiwa kutoa ushahidi fulani kuhusu kile alichotakiwa, ameona au kufahamu habari zake, yeye anastahili adhabu.
“‘যদি কেউ নিজের চোখে দেখে অথবা নিজের কানে শুনেও তা প্রকাশ না করার জন্য পাপ করে, তাহলে সেই বিষয়ের জন্য সে দায়ী হবে।
2 Au mtu akigusa kitu chochote ambacho Mungu amekitaja kuwa ni najisi hata kama ni mzoga wa wanyama wa porini au ni mzoga wa wanyama wa kufugwa au wataambaao hata kama mtu huyo hakukusudia kumgusa, yeye ni najisi na mwenye hatia.
“‘যদি কোনো ব্যক্তি জানতে পারে যে সে দোষী—যদি সে অজান্তে আনুষ্ঠানিকভাবে অশুচি কোনো জিনিস স্পর্শ করে (হতে পারে অশুচি পশুর মৃতদেহ, বন্য অথবা গৃহপালিত, অথবা কোনো অশুচি জীব যা মাটিতে চলে) এবং জানে না যে সে অশুচি, কিন্তু পরে উপলব্ধি করে যে সে অশুচি;
3 Au amegusa kitu chochote kilicho kichafu, kwa vyovyote kama hakujua, ndipo atakuwa na hatia akijua vile.
অথবা যদি সে মানুষের অশৌচ স্পর্শ করে (যা তাকে অশুচি করে) যদিও সে সেই বিষয় অবগত না হয়, কিন্তু পরে জানতে পারে এবং নিজের দোষ উপলব্ধি করে;
4 Au kama yeyote akiapa bila kufikiri kwa midomo yake kufanya ubaya, au kufanya vyema kwa vyovyote vile mtu ameapa kwa haraka atakapotambua atakuwa na hatia kwa vitu hivyo.
অথবা যদি কেউ অবিবেচকের মতো ভালো বা মন্দ কোনো কিছু করার শপথ গ্রহণ করে (যে কোনো কিছু করতে অযত্নে শপথ গ্রহণ করে) যদিও সে সেই বিষয় অবগত না হয়, কিন্তু পরে জানতে পারে এবং নিজের দোষ উপলব্ধি করে।
5 Mtu yeyote akiwa na hatia kwa vitu hivi, lazima akiri kwa yoyote dhambi aliyotenda.
এগুলির কোনো একটির দ্বারা যখন কেউ অপরাধী হয়, সে নিজের পাপ অবশ্যই স্বীকার করবে।
6 Ndipo atakapoleta sadaka yake ya hatia mbele za Bwana kwa dhambi aliyokwisha tenda. Ataleta kondoo jike au mbuzi kutoka katika kundi lake kuwa matoleo ya dhambi, kuhani atafanya upatanisho kuhusu dhambi yake.
তার কৃত পাপের দণ্ডরূপে এক পাপার্থক বলির জন্য একটি মেষবৎসা অথবা ছাগবৎসা সদাপ্রভুর উদ্দেশে সে নিবেদন করবে এবং তার পাপমোচনের জন্য তার পক্ষে যাজক প্রায়শ্চিত্ত করবে।
7 Kama hataweza kununua mwana kondoo ataleta kama sadaka ya hatia, hua wawili au makinda mawili ya njiwa kwa Bwana, mmoja kwa sadaka ya dhambi na mwingine ni sadaka ya kutekeketezwa.
“‘সে যদি মেষবৎসা আনতে অসমর্থ হয়, তাহলে তার কৃত পাপের জন্য দুটি ঘুঘু অথবা দুটি কপোতশাবক এক দোষার্থক-নৈবেদ্যরূপে সদাপ্রভুর কাছে আনবে—একটি পাপার্থক ও অন্যটি হোমবলি হবে।
8 Atawaleta kwa kuhani, wa kwanza atatoa kwa ajili ya sadaka ya dhambi. Atamvunja shingo yake lakini ataacha kichwa chake kinaning'inia wala hataiondoa kabisa shingo yake katika mwili.
সে যাজকের কাছে সেগুলি আনবে, তিনি পাপার্থক বলিরূপে প্রথমে একটি শাবক উৎসর্গ করবেন। যাজক ওই শাবকের মাথা থেকে গলা মোচড় দেবে, কিন্তু ছিঁড়ে ফেলবে না,
9 Ndipo atanyunyizia damu yake katika sehemu za madhabahu, na damu inayobaki ataimwaga chini ya madhabahu. Hii ni dhabihu ya dhambi.
এবং পাপার্থক বলির কিছুটা রক্ত নিয়ে বেদির গায়ে ছিটাবে এবং অবশিষ্ট রক্ত বেদির মূলে ঢেলে দেবে। এটি পাপার্থক বলি।
10 Ndipo ataoa ndege wa pili kama sadaka ya kuteketezwa kama ilivyoelekezwa, na kuhani atafanya upatanisho kwa ajili ya dhambi alizokwisha kufanya, na huyo mtu atakuwa amesamehewa.
এবারে যাজক নির্ধারিত উপায়ে হোমবলিরূপে অন্য শাবকটি উৎসর্গ করবে এবং সেই ব্যক্তির কৃত পাপের জন্য তার পক্ষে প্রায়শ্চিত্ত করবে, এবং তার পাপের ক্ষমা হবে।
11 Lakini kama hataweza kununua hua wawili au makinda ya njiwa mawili, ndipo ataleta kama dhabihu ya dhambi zake sehemu ya kumi ya unga laini kama sadaka ya dhambi. Asiweke mafuta wala ubani juu yake, kwa kuwa ni sadaka ya dhambi.
“‘অন্যদিকে, যদি সে দুটি ঘুঘু অথবা দুটি কপোতশাবক জোগাড় করতে অসমর্থ হয়, তাহলে সে তার পাপের জন্য এক ঐফার দশমাংশ সূক্ষ্ম ময়দা পাপার্থক বলিরূপে উৎসর্গ করবে। সে তার নৈবেদ্যের উপরে জলপাই তেল অথবা সুগন্ধিদ্রব্য ঢালবে না, কারণ এটি পাপার্থক বলিদান।
12 Atauleta kwa kuhani, na kuhani atachukua konzi moja ya unga kama ukumbusho wa wema wa Bwana na atauweka juu ya madhabahu na kuteketeza juu ya sadaka za kuteketezwa kwa moto kwa ajili ya Bwana. Hii ni sadaka ya dhambi.
সে এই বলিদান যাজকের কাছে আনবে যে এক স্মরণীয় অংশরূপে বলিদানের একমুঠো তুলে নিয়ে বেদিতে ভক্ষ্য-নৈবেদ্যের উপরে সদাপ্রভুর উদ্দেশে পোড়াবে। এটি পাপার্থক বলিদান।
13 Kuhani atafanya upatanisho kwa dhambi yoyote aliyofanya mtu yeyote, mtu huyo atasamehewa. Na sadaka inayobaki itakuwa ya kuhani, kama ilivyo sadaka ya nafaka.'”
এইভাবে তাদের কৃত যে কোনো পাপের জন্য যাজক প্রায়শ্চিত্ত করবে এবং তাদের পাপের ক্ষমা হবে। অবশিষ্ট নৈবেদ্য যাজকের হবে, যেমন শস্য-নৈবেদ্যের ক্ষেত্রে হয়েছিল।’”
14 Bwana akamwambia Musa, akasema,
সদাপ্রভু মোশিকে বললেন,
15 “Kama mtu akikiuka amri na kufanya dhambi kinyume na mambo matakatifu ya Bwana, lakini akifanya bila kukusudia ataleta sadaka ya hatia kwa Bwana. Sadaka hii itakuwa ni kondoo dume asiye na kasoro kutoka katika kundi; thamani yake halisi kifedha kulingana na shekeli ya mahali patakatifu, kama sadaka ya hatia.
“যখন কোনও ব্যক্তি আজ্ঞা লঙ্ঘন করে এবং সদাপ্রভুর পবিত্র বিষয়গুলির কোনো একটি বিষয়ে অনিচ্ছাকৃতভাবে পাপ করে, সে দণ্ডস্বরূপ মেষপাল থেকে একটি ত্রুটিমুক্ত মেষ সদাপ্রভুর উদ্দেশে আনবে ও ধর্মধামের শেকল অনুসারে নিরূপিত পরিমাণে রুপো রাখবে। এটি হবে দোষার্থক-নৈবেদ্য।
16 Lazima atalipa kwa Bwana kwa kile alichokosa kulingana na kitakatifu, na ataongezea moja ya tano na kumpa kuhani. Ndipo kuhani ataweka upatanisho kwa ajili yake pamoja na kondoo wa sadaka ya hatia, na mtu atakuwa amesamehewa.
পবিত্র বিষয়গুলির সম্বন্ধে তার ব্যর্থতা হেতু সে অবশ্যই ক্ষতিপূরণ দেবে ও সামগ্রিক পরিমাণের পঞ্চমাংশ আনবে ও সমস্তই যাজককে দেবে। অপরাধের বলিদানরূপে একটি মেষ নিয়ে তার পক্ষে যাজক প্রায়শ্চিত্ত করবে, এবং পাপীকে ক্ষমা করা হবে।
17 Kama mtu akitenda dhambi kwa kufanya kile ambacho Bwana aliagiza kisifanyike, hata kama hakujuwa, atakuwa na hatia na ataibeba hatia yake.
“যদি কেউ পাপ করে ও সদাপ্রভুর আদেশগুলির মধ্যে কোনো একটি আদেশ লঙ্ঘন করে, নিজের অজান্তে ওই পাপ করলেও সে অপরাধী ও দায়ী হবে।
18 Lazima ataleta kondoo dume asiye na kasoro kutoka katika kundi, anayestahili thamani ya fedha, kama sadaka ya hatia kwa kuhani. Ndipo kuhani atafanya upatanisho kulingana na dhambi aliyotenda, ambayo hakujua atakuwa amesamehewa.
দোষার্থক-নৈবেদ্যরূপে মেষপাল থেকে একটি মেষ সে যাজকের কাছে আনবে; মেষটি নিখুঁত সঠিক মূল্যের হবে। তার অনিচ্ছাকৃত অপরাধ হেতু তার পক্ষে যাজক প্রায়শ্চিত্ত করবে, এবং সে তার কৃত পাপের ক্ষমা পাবে।
19 Ni sadaka ya hatia, na amekuwa na hatia mbele za Bwana.”
এটি দোষার্থক এক নৈবেদ্য। সদাপ্রভুর বিপক্ষে কৃত মন্দ কাজ হেতু সে অপরাধী হয়েছে।”