< Mambo ya Walawi 26 >
1 Msijitengenezee sanamu, wala msisimamishe kinyago cha kuchonga au nguzo ya jiwe ya kuabudia, na msisimamisha sura ya jiwe la kuchonga katika nchi yenu mtayoiinamia, kwa kuwa Mimi ndimi Yahweh Mungu wenu.
“‘তোমরা নিজেদের জন্য প্রতিমা নির্মাণ কোরো না, অথবা প্রতিমূর্তি কিংবা পবিত্র পাথর স্থাপন কোরো না এবং তোমাদের দেশে ক্ষোদিত পাথর রেখে তার সামনে প্রণিপাত কোরো না। আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু।
2 Ni lazima muitunze Sabato Yangu na kupaheshimu patakatifu pangu. Mimi ndimi Yahweh.
“‘আমার বিশ্রামবার পালন কোরো ও আমার পবিত্র ধর্মধামের প্রতি সম্মান দেখাও। আমি তোমার ঈশ্বর সদাপ্রভু।
3 Iwapo mtatembea katika sheria zangu na kuzishika amri zangu na kuzitii,
“‘তোমরা যদি আমার বিধানগুলি অনুধাবন করো ও আমার সব আদেশ মেনে চলতে যত্নশীল থাকো,
4 Nami nitawapa ninyi mvua katika majira yake; nayo nchi itatoa mazao yake, na miti ya shambani itatoa matunda yake.
তাহলে আমি যথাসময়ে বৃষ্টি পাঠাব; ফলে ভূমি শস্য উৎপন্ন করবে ও ক্ষেতের গাছগুলিতে ফল ভরে যাবে।
5 Upuraji wenu utaendelea hata wakati wa mavuno ya zabibu, na mavuno ya zabibu yataendelea mpaka majira ya kupada mbegu. Nanyi mtakula mkate na kushiba na kuishi salama mahali mtakapofanya mji wenu katika nchi.
দ্রাক্ষাচয়ন পর্যন্ত তোমাদের শস্যমর্দনের কাজ চলবে, এবং বীজবপনকাল পর্যন্ত দ্রাক্ষাচয়নের কাজ চলবে এবং তোমরা ইচ্ছামতো খাদ্য ভোজন করবে ও নিরাপদে তোমাদের দেশে বসবাস করবে।
6 Nitawapa amani; mtalala bila ya kitu chochote kuwatia hofu. Nitawaondolea mbali wanyama waliohatari katika nchi, na upanga hautapita katika nchi yenu.
“‘দেশের প্রতি আমি শান্তি মঞ্জুর করব ও শয়নকালে কেউ তোমাদের ভয় দেখাবে না। আমি দেশ থেকে হিংস্র জন্তুদের তাড়িয়ে দেব ও তোমাদের দেশের মধ্য দিয়ে তরোয়াল যাবে না।
7 Mtawafukuza adui zenu, nao wataanguka mbele yenu kwa upanga.
তোমরা শত্রুদের তাড়া করবে ও তোমাদের সামনে তারা তরোয়াল দ্বারা পতিত হবে।
8 Watu wenu watano watafukuza adui mia moja, na watu wenu mia moja watafukuza adui elfu kumi; adui zenu wataanguka mbele yenu kwa upanga.
তোমাদের পাঁচজন একশো জনের পিছনে ধাবমান হবে ও তোমাদের একশো জন 10,000 জনকে তাড়িয়ে নিয়ে যাবে এবং তোমাদের সামনে তোমাদের শত্রুরা তরোয়াল দ্বারা পতিত হবে।
9 Nitawatazama kwa upendeleo na kuwafanya nyinyi mzae na kuwazidisha nyinyi.
“‘তোমাদের প্রতি আমি সদয় দৃষ্টি রাখব, তোমাদের ফলবান রাখব, তোমাদের সংখ্যা বৃদ্ধি করব এবং তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার-চুক্তি রাখব।
10 Mtakula chakula kilichotunzwa ghalani kwa muda mrefu. Mtayaondoa mazao yaliyohifadhiwa ghalani kwa sababu mtahitaji ghala kwa ajili ya mavuno mapya.
বিগত বছরে সংগৃহীত শস্য থেকে তখনও তোমরা ভোজন করবে, যখন পুরোনো খাদ্যশস্য সরিয়ে রাখবে, যেন নতুন শস্য রাখার স্থান প্রস্তুত থাকে।
11 Nitaliweka hema langu katikati yenu, nami stachukizwa nanyi.
আমি তোমাদের মাঝে আমার আবাসস্থান রাখব এবং আমি তোমাদের ঘৃণা করব না।
12 Nitatembea miongoni mwenu nami nitakuwa Mungu wenu, nanyi mtakuwa watu wangu.
তোমাদের মাঝে আমি গমনাগমন করব, আমি তোমাদের ঈশ্বর হব এবং তোমরা আমার প্রজা হবে।
13 Mimi ndimi Yahweh Mungu wenu, aliyewaleta nyinyi kutoka nchi ya Misri, ili kwamba msingeendelea kuwa watumwa wao. Nimevunja makomeo ya nira yenu na nikawafanya mtembee kwa kunyooka.
আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর থেকে তোমাদের বের করে এনেছেন, যেন তোমরা আর মিশরীয়দের ক্রীতদাস না হও; আমি তোমাদের জোয়ালের কাঠ ভেঙেছি ও মাথা উঁচু করে চলার যোগ্যতা তোমাদের দিয়েছি।
14 Lakini ikiwa hamtanisikiliza mimi,
“‘কিন্তু তোমরা যদি আমার কথা না শুনে এই সমস্ত আদেশ অমান্য করো
15 na kutozitii amri hizi, na ikiwa mtayakataa maagizo yangu, na kuzichukia sana sheria zangu, kiasi kwamba hamtaweza kuzitii amri zangu zote, lakini mkalivunja agano langu—
এবং তোমরা যদি আমার সকল অনুশাসন অগ্রাহ্য করো, আমার বিধানগুলি ঘৃণা করো, আমার সমস্ত আদেশ পালনে ব্যর্থ হও এবং এইভাবে আমার অঙ্গীকার-চুক্তি লঙ্ঘন করো,
16 —kama mtafanya mambo haya, Nami nitafanya hili kwenu: Nitasababisha hofu juu yenu, maradhi na homa kali itakayoangamiza macho na kuondoa uhai wenu. Mtapanda mbegu zenu kwa hasara, kwa sababu adui zenu watakula mazao yake.
তাহলে তোমাদের প্রতি আমার হস্তক্ষেপ এই ধরনের হবে, যথা: তোমাদের ওপরে আমি অকস্মাৎ প্রচণ্ড ভীতি আনব, মারাত্মক বিবিধ রোগ ও জ্বর পাঠাব করব, যেগুলির দাপটে তোমরা দৃষ্টিশক্তি হারাবে ও তোমাদের প্রাণনাশ হবে। তোমাদের বীজবপন বৃথা যাবে, কারণ তোমাদের শত্রুরা সমস্ত খাদ্য ভোজন করবে।
17 Nitakaza uso wangu dhidi yenu, na mtashindwa na adui zenu. Watu wanaowachukia watatawala juu yenu, na mtakimbia hata kama hakutakuwa na yeyote anayewafukuza.
তোমাদের বিপক্ষে আমি বিমুখ হব, যেন তোমাদের শত্রুরা তোমাদের পরাস্ত করে; যারা তোমাদের ঘৃণা করে তারা তোমাদের উপরে কর্তৃত্ব করবে এবং তোমাদের পিছনে কেউ ধাবমান না হলেও তোমরা পলায়ন করবে।
18 Iwapo hamtasikiliza maagizo yangu, Nami niwataadhibu vikali mara saba kwa dhambi zenu.
“‘এসবের পরেও যদি আমার কথায় তোমরা অবধান না করো, তাহলে তোমাদের পাপসমূহের কারণে আমি তোমাদের সাতগুণ বেশি শাস্তি দেব।
19 Nami nitakivunja kiburi chenu katika uwezo wenu. Nitaifanya mbingu juu yenu iwe kama chuma na nchi yenu kama shaba.
তোমাদের একগুঁয়ে গর্ব আমি ভেঙে দেব, ঊর্ধ্বস্থ আকাশ লোহার মতো ও নিম্নস্থ ভূমি পিতলের মতো করব।
20 Nguvu yenu itatumika bure, kwa sababu nchi yenu haitazalisha mavuno yake, na miti yenu katika nchi haitazaa matunda yake.
তোমাদের শক্তি প্রয়োগ বৃথা যাবে, কারণ তোমাদের মাটি ফসল উৎপন্ন করবে না, এমনকি দেশের গাছগুলিও ফল ফলাবে না।
21 Iwapo mtataenenda kinyume changu na hamtanisikiliza mimi, nitaleta mapigo mara saba zaidi juu yenu, sawasawa na dhambi zenu.
“‘যদি আমার প্রতি তোমরা বৈরীভাবাপন্ন থাকো ও আমার কথা শুনতে না চাও, তাহলে তোমাদের ক্লেশ আমি সাতগুণ বৃদ্ধি করব, যা পাপের কারণে তোমাদের প্রাপ্য।
22 Nitatuma wanyama mapori hatari dhidi yenu, ambao watawaibia watoto wenu, kuangamiza mifugo yenu na kuwafanya mwe wachache katika idadi yenu. Hivyo barabara zenu zitakuwa nyeupe.
তোমাদের বিপক্ষে আমি বন্যপশু প্রেরণ করব; ওরা তোমাদের সন্তানদের হরণ করবে, তোমাদের গবাদি পশু বিনষ্ট করবে ও তোমাদের সংখ্যা এত হ্রাস করবে যে তোমাদের সমস্ত পথঘাট জনশূন্য হবে।
23 Endapo pamoja na mambo haya kuwapata lakini msiyakubali marekebisho yangu na mkazidi kuenenda katika upinzani dhidi yangu,
“‘এত বেশি ক্ষতি হওয়া সত্ত্বেও যদি তোমরা সংশোধিত না হও এবং আমার প্রতি বৈরিতা চালিয়ে যাও,
24 ndipo nami pia nitaenenda kinyume chenu, na Mimi mwenyewe nitawaadhibu mara saba kwa sababu ya dhambi zenu.
তাহলে তোমাদের প্রতি আমি শত্রুতা করব ও তোমাদের পাপের কারণে সাতগুণ ক্লেশ বৃদ্ধি করব।
25 Nitaleta upanga juu yenu utakaowaadhibu kwa kisasi kwa sababu ya kulivunja agano. Nanyi mtajikusanya kwenye miji yenu, Nami nitatuma humo maafa miongoni mwenu, na mtachukuliwa mikononi mwa adui yenu.
তোমাদের বিপক্ষে তরোয়াল পাঠিয়ে আমি অঙ্গীকার-চুক্তি ভঙ্গের প্রতিশোধ নেব। তোমরা যখন নিজের নিজের নগরে ফিরে যাবে, তোমাদের মাঝে আমি মহামারি পাঠাব এবং শত্রুদের হাতে তোমাদের অর্পণ করব।
26 Nitakapokomesha mgao wa chakula, wanawake kumi wataweza kuoka mkate wako katika chombo kimoja cha kuokea na watakugawia mkate wako kwa uzani. Nanyi mtakula lakini hamtatoshelezwa.
যখন আমি তোমাদের ভক্ষ্য রুটির জোগান ছিন্ন করব, একটি উনুনে দশজন মহিলা তোমাদের জন্য রুটি তৈরি করতে পারবে এবং নির্দিষ্ট পরিমাণ ওজনের রুটি তারা তোমাদের দেবে। তোমরা ভোজন করবে, কিন্তু তৃপ্ত হবে না।
27 Endapo hamtanisikiliza pamoja na mambo haya kuwapata, lakini mkazidi kuenenda kinyume na mimi,
“‘উদরপূর্তি ও তৃপ্তি না হওয়া সত্ত্বেও যদি তোমরা আমার কথা শ্রবণ না করো কিন্তু আমার বিরোধিতা করতেই থাকো,
28 kisha nami nitakwenda kinyume nanyi katika hasira, Nami nitawaadhibu hata mara saba kulingana na wingi wa dhambi zenu.
তাহলে আমি ক্রুদ্ধ হয়ে তোমাদের বিরোধিতা করব এবং তোমাদের পাপের কারণে সাতগুণ বেশি শাস্তি আমি তোমাদের দেব।
29 Ndipo mtakapokula nyama ya wana wenu; mtakula nyama ya binti zenu.
তোমরা নিজের নিজের ছেলেদের ও মেয়েদের মাংস ভক্ষণ করবে।
30 Nitapaangamiza mahali penu pa juu, kuziangusha chini madhabahu zenu za kufukizia uvumba, na kuzitupa maiti zenu juu ya maiti ya sanamu zenu, na Mimi mwenyewe nitawadharau nyinyi.
তোমাদের সমস্ত উচ্চস্থলী আমি বিনষ্ট করব, তোমাদের ধূপবেদিগুলি উচ্ছেদ করব, তোমাদের প্রতিমাগুলির নিষ্প্রাণ আকৃতির উপরে তোমাদের মৃতদেহ রাখব ও তোমাদের ঘৃণা করব।
31 Nitaigeuza miji yennu kuwa magofu na kupaharibu patakatifu penu. Nami sitapendezwa na harufu nzuri ya matoleo yenu.
তোমাদের নগরগুলিকে আমি ধ্বংসাবশেষে পরিণত করব, তোমাদের ধর্মধামগুলি ধ্বংস করব এবং তোমাদের সুরভিযুক্ত সন্তোষজনক উপহারে আমি মোটেই পরিতৃপ্ত হব না।
32 Nami nitaiharibu nchi. Adui zenu watakaokuwa wakiishi humo watashtushwa na uharibifu huo.
তোমাদের দেশ আমি ধ্বংস করব, যেন তোমাদের শত্রুরা যারা সেখানে বসবাস করে তারা অত্যন্ত ভীত হয়।
33 Nami nitawatawanya nyinyi katika mataifa, na nitaufuta upanga wangu na kuwafuatia. Nchi yenu itatelekezwa, na miji yenu itakuwa magofu.
জাতিদের মাঝে আমি তোমাদের ছড়িয়ে-ছিটিয়ে রাখব, আমার তরোয়াল নিষ্কোষ করব এবং তোমাদের পিছনে ধাবমান হব। তোমাদের দেশ উৎসন্ন হবে ও তোমাদের নগরগুলি ধ্বংসস্থান হয়ে থাকবে।
34 Nayo nchi itazifurahia Sabato zake kwa kuwa itakuwa imetelekezwa na ninyi mkiwa katika nchi za daui zenu. Katika nyakati hizo, nchi itapumzika na kufurahia Sabato zake.
ফলে যতদিন দেশ ধ্বংসস্থান হয়ে থাকবে ও তোমরা তোমাদের শত্রুদের দেশে বসবাস করবে, ততদিন পর্যন্ত দেশ বিশ্রামের বছরগুলি উপভোগ করবে; পরে দেশ বিশ্রাম পাবে ও বিশ্রামবারগুলি উপভোগ করবে।
35 Maadamu itakuwa imetelekezwa, itakuwa na pumziko, ambalo litakuwa ni pumziko iliyolikosa pamoja na Sabato zenu mlipokuwa mkiishi ndani yake.
যতকাল দেশ পরিত্যক্ত থাকবে, দেশ বিশ্রাম পাবে, যদিও দেশে তোমাদের থাকাকালীন দেশ বিশ্রামবারগুলিতে বিশ্রাম পায়নি।
36 Na kwa wale watakoachwa humo kwenye nchi za adui zenu, Nitatuma hofu ndani ya mioyo yenu kiasi kwamba hata kama ni maelfu ya majani tu yatakapopeperushwa katika upepo yatawaogofyeni. Nanyi mtaanguka hata kama hakutakuwa na awafukuzaye.
“‘তোমাদের মধ্যে যারা অবশিষ্ট থাকবে, শত্রুদের দেশে তাদের হৃদয় এত ভয়ে ভরিয়ে দেব যে হাওয়াতে পাতা ওড়ার শব্দ শুনে তারা পালাতে চাইবে। তাদের দৌড় দেখে মনে হবে যেন কেউ তরোয়াল নিয়ে তাদের তাড়া করছে এবং তারা পতিত হবে, যদিও কেউ তাদের তাড়া করেনি।
37 Mtajikwaa kila mmoja juu ya mwenzake kama vile mlikuwa mkiukimbia upanga, hata kama hakutakuwa na awafukuzaye nyinyi. Hamtakuwa na nguvu ya kusimama mbele ya daui zenu.
কেউ তাড়া না করলেও তরোয়াল থেকে বাঁচবার তাগিদে তারা একজন অন্যজনের উপরে পতিত হবে। সুতরাং তোমাদের শত্রুদের সামনে তোমরা দাঁড়াতে পারবে না।
38 Nanyi mtaangamia miongoni mwa mataifa, nayo nchi ya adui zenu yenyewe itawamezani.
জাতিদের মাঝে তোমরা বিনষ্ট হবে; তোমাদের শত্রুদের দেশ তোমাদের গ্রাস করবে।
39 Wale watakosalia miongoni mwenu watapotelea katika dhambi zao, huko kwenye nchi za adui zenu, na kwa sababu ya dhambi zao, na kwa sababu ya dhambi za baba zao watapotelea mbali pia.
যারা অবশিষ্ট থাকবে, তারা তাদের অসংখ্য পাপের কারণে শত্রুদের দেশে বিনষ্ট হবে; তাদের পূর্বপুরুষদের পাপের কারণেও তাদের ধ্বংস অনিবার্য।
40 Lakini kama watakiri dhambi zao na dhambi ya baba zao, na usaliti wao ambao kwao hawakuwa waaminifu kwangu, pia na mwenendo wao dhidi yangu—
“‘কিন্তু তারা যদি তাদের পাপ ও তাদের পূর্বপুরুষদের পাপস্বীকার করে, এই স্বীকারোক্তিতে যদি আমার বিপক্ষে তাদের বিশ্বাসঘাতকতা ও আমার প্রতি তাদের শত্রুতার উল্লেখ থাকে,
41 ambao ulinisababisha kuwa kinyume nao, na kuwaleta katika nchi ya adui zao—iwapo mioyo yao isiyotahiriwa itanynyekezwa,
যা তাদের প্রতি আমাকে বৈরীভাবাপন্ন করেছিল, যার প্রেরণায় শত্রুদের দেশে তাদের আমি পাঠালাম, এর ফলে যখন তাদের সুন্নত করা হৃদয়গুলি অবনত হয় ও তাদের পাপের কারণে তারা মূল্য দেয়,
42 na iwapo wataikubali adhabu kwa ajili ya dhambi zao, nami nitalikumbuka agano langu na Yakobo, agano langu na Isaka, agano langu na Abrahamu; Pia, nitaikumbuka nchi.
যাকোবের সঙ্গে আমার অঙ্গীকার-চুক্তি, ইস্হাকের সঙ্গে আমার অঙ্গীকার-চুক্তি ও অব্রাহামের সঙ্গে আমার অঙ্গীকার-চুক্তি আমি স্মরণ করব এবং আমি দেশকে স্মরণ করব।
43 Nchi itakayotelekezwa na wao, hivyo itapendezwa na Sabato zake inapobaki imetelekezwa na wao. Itawapasa kulipa hatia kwa dhambi zao kwa sababu ni wao wenyewe ndiyo walioyakataa maagizo yangu na kuzichukia sheria zangu.
কেননা তাদের দ্বারা দেশ পরিত্যাক্ত হবে এবং তাদের বিহনে জনশূন্য জায়গায় দেশ বিশ্রামবারগুলি উপভোগ করবে। তাদের পাপের কারণে তারা ক্ষতিপূরণ দেবে, কারণ আমার বিধানগুলি তারা অগ্রাহ্য করেছে ও আমার অনুশাসনগুলি ঘৃণা করেছে।
44 Lakini pamoja na haya yote, watapokuwa katika nchi ya adui zao, Mimi stawakataa wao, wala sitawachukia ili kuwaangamiza kabisa na kulifutilia mbali agano langu nilililoagana nao, kwa kuwa Mimi ndimi Yahweh Mungu wao.
আমার প্রতি অবমাননা করা সত্ত্বেও যখন শত্রুদের দেশে তারা থাকবে, আমি তাদের অগ্রাহ্য অথবা ঘৃণা করব না; এবং পুরোপুরিভাবে তাদের বিনষ্ট করব না, তাদের সঙ্গে আমার অঙ্গীকার-চুক্তি ভঙ্গ করব না। আমি তাদের ঈশ্বর সদাপ্রভু।
45 Bali kwa ajili yao, nitalikumbuka agano langu na baba zao, niliowaleta kutoka katika nchi ya Misri machoni pa mataifa, ili niwe Mungu wao. Mimi ndimi Yahweh.”
কিন্তু তাদের পক্ষে তাদের পূর্বপুরুষদের সঙ্গে আমার অঙ্গীকার-চুক্তি আমি স্মরণ করব, মিশর থেকে সর্বজাতির গোচরে আমি যাদের বের করে আনলাম, যেন তাদের ঈশ্বর হতে পারি। আমি সদাপ্রভু।’”
46 Hizi ndizo amri, hukumu, na sheria ambazo Yahweh alifanya baina yake na watu wa Israeli kwenye Mlima Sinai kwa kupitia Musa.
এসব আদেশ, অনুশাসন ও নিয়মাবলি সদাপ্রভু সীনয় পর্বতে মোশির মাধ্যমে তাঁর ও ইস্রায়েলীদের মধ্যে প্রতিষ্ঠা করলেন।