< Mambo ya Walawi 16 >

1 Yahwe alizungumza na Musa - hii ni baada vifo vya wana wawili wa Haruni, walipomkaribia Yahwe na ndipo wakafa.
হারোণের দুই ছেলে সদাপ্রভুর কাছে উপস্থিত হয়ে মারা গেলে পর, সদাপ্রভু মোশির সঙ্গে আলাপ করলেন।
2 Yahwe alimwambia Musa, “Ongea na Haruni kaka yako na umwambie hapana kuja tu wakati wowote katika patakatifu pa patakatifu ndani ya pazia, mbele ya kifuniko cha upatanisho kilicho juu ya sanduku. Akifanya hivyo, anakufa, kwasababu naonekana katika wingu juu ya kifuniko cha upatanisho.
সদাপ্রভু মোশিকে এই কথা বললেন, “তুমি নিজের ভাই হারোণকে বল, যেন সে অতি পবিত্র জায়গায় পর্দার ভিতরে, সিন্দুকের ওপরে অবস্থিত পাপাবরণের সামনে সব দিনের প্রবেশ না করে, পাছে তার মৃত্যু হয়; কারণ আমি পাপাবরণের ওপরে মেঘে দেখা দেব।
3 Hivi ndivyo jinsi Haruni lazima aje katika patakatifu pa patakatifu. Yeye lazima aingie pamoja na ndama kama sadaka ya dhambi, na kondoo dume kama sadaka ya dhambi.
হারোণ পাপের জন্যে একটি গোবত্স ও হোমের জন্যে একটি মেষ সঙ্গে নিয়ে, এইরূপে অতি পবিত্র জায়গায় প্রবেশ করবে।
4 Ni lazima avae kanzu ya kitatani, na lazima avae ndani yake nguo ya kitani, na lazima avae mshipi wa kitani na kilemba cha kitani. Haya ni mavazi matakatifu. Lazima aoge mwili wake katika maji na avae mavazi haya.
সে মসীনার পবিত্র অঙ্গরক্ষিণী পরবে, মসীনার অন্তর্বাস পরবে, মসীনার কোমরবন্ধন এবং মসীনার উষ্ণীষে বিভূষিত হবে; এ সব পবিত্র বস্ত্র; সে জলে নিজের শরীর ধুয়ে এই সব পরবে।
5 Lazima achukue kwenye umati wa watu wa Israeli mbuzi wawili waume kama sadaka ya dhambi na kondoo dume moja ikiwa ni sadaka ya kuteketezwa.
পরে সে ইস্রায়েল সন্তানদের মণ্ডলীর কাছে পাপের বলিরূপে দুটি ছাগল ও হোমের একটি মেষ নেবে।
6 Ndipo Haruni lazima alete ng'ombe kama sadaka ya dhambi, ambayo itakuwa kwaajili yake mwenyewe, kufanya upatanisho kwaajili yake mwenyewe na familia yake.
আর হারোণ নিজের জন্য পাপের বলির ষাঁড় এনে নিজের ও নিজ বংশের জন্য প্রায়শ্চিত্ত করবে।
7 Ndipo lazima achukue mbuzi wawili na kuwaweka mbele ya Yahwe katika mlango wa kuingilia kwenye hema ya mkutano.
পরে সেই দুটি ছাগল নিয়ে সমাগম তাঁবুর দরজার সামনে সদাপ্রভুর সামনে উপস্থিত করবে।
8 Ndipo Haruni lazima apige kura kwaajili ya mbuzi hao wawili, kura moja kwaajili ya Yahwe, na kura nyingine kwaajili ya msingiziwa.
পরে হারোণ ঐ দুটি ছাগলের বিষয়ে গুলিবাট করবে; এক গুলি সদাপ্রভুর জন্যে ও অন্য গুলি ত্যাগের জন্যে হবে।
9 Ndipo Haruni lazima awasilishe mbuzi ambaye kura imeangukia kwa Yahwe, na kumtoa mbuzi huyo kama sadaka ya dhambi.
গুলিবাট দ্বারা যে ছাগল সদাপ্রভুর জন্যে হয়, হারোণ তাকে নিয়ে পাপের বলিদান করবে।
10 Lakini mbuzi ambaye kura ya usingiziwa imemwangukia lazima aletwe kwa Yahwe akiwa hai, kufanya upatanisho kwa kumwachia aende porini kama, mbuzimsingiziwa.
১০কিন্তু গুলিবাট দ্বারা যে ছাগল ত্যাগের জন্যে হয়, সে যেন ত্যাগের জন্যে মরুপ্রান্তে, তার জন্য তার জন্য প্রায়শ্চিত্ত করার জন্য সদাপ্রভুর সামনে তাকে জীবিত উপস্থিত করতে হবে।
11 Pia Haruni lazima alete ng'ombe kwaajili ya sadaka ya dhambi, ambayo itakuwa kwaajili yake mwenyewe, lazima afanye upatanisho kwaajili yake mwenyewe na familia yake, hivyo lazima yeye amuue huyo ng'ombe kama sadaka ya dhambi kwaajili yake mwenyewe.
১১পরে হারোণ নিজের পাপের বলির ষাঁড় এনে নিজের ও নিজ বংশের জন্যে প্রায়শ্চিত্ত করবে, ফলে সে নিজের পাপের বলি সেই ষাঁড়কে হত্যা করবে;
12 Haruni lazima achukue chetezo iliyojaa mkaa wa moto kutoka kwenye madhabahu mbele ya Yahwe, na mikono imejaa ubani mzuri, na kuleta vitu hivi ndani ya pazia.
১২আর সদাপ্রভুর সামনে থেকে, বেদির ওপর থেকে, প্রজ্বলিত অঙ্গারে পূর্ণ ধুনুচি ও এক মুঠো চূর্ণীকৃত সুগন্ধি ধূপ নিয়ে পর্দার ভিতরে যাবে।
13 Hapo lazima aweke ubani juu ya moto mbele za Yahwe ili kwamba wingu kutoka kwenye ubani liweze kufunika kifuniko cha agano la imani ya upatanisho. Yeye afanye hivyo ili kwamba asife.
১৩আর ঐ ধূপ সদাপ্রভুর সামনে আগুনে দেবে; তাতে সাক্ষ্য সিন্দুকের ওপরে অবস্থিত পাপাবরণ ধূপের ধোঁয়ার মেঘে আচ্ছন্ন হলে সে মরবে না।
14 Ndipo lazima achukue kiasi cha damu ya ng'ombe na kuinyunyiza kwa kidole chake mbele ya kifuniko cha upatanisho. Lazima anyunyize kiasi cha damu kwa kidole chake mara saba mbele ya kifuniko cha upatanisho.
১৪পরে সে ঐ গোবৎসের কিছু রক্ত নিয়ে পাপাবরণের পূর্বপার্শ্বে আঙ্গুলের দ্বারা ছিটিয়ে দেবে এবং আঙ্গুলের মাধ্যমে পাপাবরণের সামনে ঐ রক্ত সাত বার ছিটিয়ে দেবে।
15 Ndipo lazima aue mbuzi kwaajili ya sadaka ya dhambi ambayo ni kwaajili ya watu na kuileta damu yake ndani kwenye pazi. Hapo lazima aifanyie damu kama alivyofanya kwenye damu ya fahali: lazima ainyunyize juu ya kifuniko cha upatanisho na mbele ya kifunuko cha upatanisho.
১৫পরে সে লোকদের পাপের বলির ছাগলটি হত্যা করে তার রক্ত পর্দার ভিতরে এনে যেমন গোবৎসের রক্ত ছিটিয়ে দিয়েছিল, সেইরূপ তারও রক্ত নিয়ে করবে, পাপাবরণের ওপরে ও পাপাবরণের সামনে ছিটিয়ে দেবে।
16 Yeye lazima afanye upatanisho kwaajili ya mahali patakatifu kwa sababu ya matendo ya unajisi ya watu wa Israeli, na kwa sababu ya uasi na dhambi zao zote. Yeye pia lazima afanye haya kwaajili ya hema ya mkutano, ambapo Yahwe anaishi kati yao, katika uwepo wa matendo yao ya unajisi.
১৬আর ইস্রায়েল সন্তানদের নানা ধরনের অশুচিতা ও অধর্ম্ম, অর্থাৎ সবধরনের পাপের জন্য সে পবিত্র জায়গার জন্য প্রায়শ্চিত্ত করবে এবং যে সমাগম তাঁবু তাদের সঙ্গে, তাদের নানা ধরনের অশুচির মধ্যে বাস করে, তার জন্যে সে সেরকম করবে।
17 Hakuna mtu anayetakiwa kuwepo katika hema ya mkutano wakati Haruni anaingia kufanya upatanisho katika mahali patakatifu pa patakatifu, na mpaka atoke nje na amemaliza kufanya upatanisho kwaajili yake mwenyewe na kwaajili ya familia yake, na kwaajili umati wa Israeli.
১৭আর প্রায়শ্চিত্ত করার জন্য পবিত্র জায়গায় প্রবেশ করা থেকে যে পর্যন্ত সে বের না হয় এবং নিজের ও নিজ বংশের এবং সমস্ত ইস্রায়েল সমাজের জন্যে প্রায়শ্চিত্ত শেষ না করে, সেই পর্যন্ত সমাগম তাঁবুতে কোনো মানুষ থাকবে না।
18 Yeye lazima aende nje kwenye madhabahu hapo mbele za Yahwe na kufanya upatanisho kwaajili ya hiyo, na lazima achukue kiasi cha damu ya mbuzi na kuiweka juu ya pembe za madhabahu yote kuzunguka.
১৮সে বের হয়ে সদাপ্রভুর সামনে বেদির কাছে গিয়ে তার জন্য প্রায়শ্চিত্ত করবে এবং সেই ষাঁড়ের কিছু রক্ত ও ছাগলের কিছু রক্ত নিয়ে বেদির চারিদিকে শিংয়ের ওপরে দেবে।
19 Anatakiwa anyunyize kiasi cha damu juu yake kwa kidole chake mara saba kuitakasa na kuitenga maalumu kwa Yahwe, mbali kutoka matendo ya unajisi wa watu wa Israeli.
১৯আর সে রক্তের কিছু নিয়ে নিজের আঙ্গুল দ্বারা তার ওপরে সাত বার ছিটিয়ে দিয়ে তা শুচি করবে ও ইস্রায়েল সন্তানদের অশুচি থেকে তা পবিত্র করবে।
20 Atakapo maliza kupatanisha kwaajili ya mahali patakatifu sana, hema la mkutano, na madhabahu, lazima amlete mbuzi aliyehai.
২০এই ভাবে সে পবিত্র জায়গার, সমাগম তাঁবুর ও বেদির জন্য প্রায়শ্চিত্ত কাজ শেষ করলে পর সেই জীবিত ছাগলটি আনবে;
21 Haruni lazima aweke mikono yake yote juu ya kichwa cha mbuzi huyu aliyehai na akiri juu yake maovu yote ya watu wa Israeli, uasi wao wote, dhambi zao zote. Ndipo lazima aweke dhambi hizo juu ya kichwa cha mbuzi na amwachie katika uangalizi wa mtu aliyetari kumwongoza mbuzi huyo porini.
২১পরে হারোণ সেই জীবিত ছাগলের মাথায় নিজের দুই হাত বাড়িয়ে দেবে এবং ইস্রায়েল সন্তানদের সমস্ত অপরাধ ও তাদের সমস্ত অধর্ম্ম অর্থাৎ তাদের সবধরনের পাপ তার ওপরে স্বীকার করে সে সমস্ত ঐ ছাগলের মাথায় দেবে; পরে যে প্রস্তুত হয়েছে, এমন লোকের হাত দ্বারা তাকে মরুপ্রান্তে পাঠিয়ে দেবে।
22 Mbuzi lazima abebe juu yake mwenyewe uovu wote kwenda mahali pakiwa. Kule msituni, huyo mtu amwache mbuzi aende huru.
২২আর ঐ ছাগল নিজের ওপরে তাদের সমস্ত অপরাধ বিচ্ছিন্ন ভূমিতে বয়ে নিয়ে যাবে; আর সেই ব্যক্তি ছাগলটিকে মরুপ্রান্তে ছেড়ে দেবে।
23 Ndipo Haruni anapaswa kwenda tena humo kwenye hema ya mkutano na kuvua mavazi ya kitani ambayo amayavaa kabla hajaenda mahali patakatifu sana, na anatakiwa kuyaacha mavazi hayo pale.
২৩আর হারোণ সমাগম তাঁবুতে প্রবেশ করবে এবং পবিত্র জায়গায় প্রবেশ করার দিনের যে সব মসীনা পোশাক পরেছিল, তা ত্যাগ করে সেই জায়গায় রাখবে।
24 Anapaswa aoshe mwili wake kwa maji mahali patakatifu, na avae nguo zake za kawaida; pia lazima atoke nje kutoa sadaka ya kuteketezwa na sadaka ya kuteketezwa na sadaka ya kuteketezwa kwaajili ya wale watu, na kwa njia hii anafanya upatanisho kwaajili yake mwenyewe na kwaajili ya watu.
২৪পরে সে কোনো পবিত্র জায়গায় নিজের শরীর জলে ধুয়ে নিজের পোশাক পরে বাইরে আসবে এবং নিজের হোমবলি ও লোকদের হোমবলি উৎসর্গ করে নিজের জন্যে ও লোকদের জন্যে প্রায়শ্চিত্ত করবে।
25 Lazima yeye achome mafuta ya sadaka ya dhambi juu ya madhabahu.
২৫আর সে পাপের বলির মেদ বেদিতে পোড়াবে।
26 Huyu mtu anayemwacha mbuzi msingiziwa aende huru anafua nguo zake na kuosha mwili wake katika maji; baada ya hayo, anaweza kurudi tena kambini.
২৬আর যে ব্যক্তি ত্যাগের ছাগলটি ছেড়ে দিয়েছিল, সে নিজের পোশাক ধোবে ও নিজের গা জলে ধোবে, তারপরে শিবিরে আসবে।
27 Yule fahali kwaajili ya sadaka ya dhambi na mbuzi kwaajili ya sadaka za dhambi, ambaye damu yake ililetwa kufanya upatanisho katika mahali patakatifu, lazima ipelekwe nje ya kambi. kule lazima wachome, ngozi zao, nyama yao na kinyesi chao.
২৭আর পাপের বলির গোবৎস ও পাপের বলির ছাগল, যাদের রক্ত প্রায়শ্চিত্ত করার জন্যে পবিত্র জায়গায় আনা হয়েছিল, লোকেরা তাদেরকে শিবিরের বাইরে নিয়ে গিয়ে তাদের চামড়া, মাংস ও মল আগুনে পুড়িয়ে দেবে।
28 Huyu anayechoma sehemu hizo lazima afue nguo zake na aoge mwili wake katika maji; baada ya hapo, anaweza kurudi tena kwenye kambi.
২৮আর যে লোক তা পুড়িয়ে দেবে, সে নিজের পোশাক ধোবে ও নিজের গা জলে ধোবে, তারপরে শিবিরে আসবে।
29 Hii itakuwa sharti kwaajili yenu kwamba katika mwezi wa saba, kwenye siku ya kumi ya mwezi, mtanyenyekea wenyewe na msifanye kazi, iwe mwenyeji wa kuzaliwa au mgeni anayeishi kati yenu.
২৯তোমাদের জন্যে এটা চিরস্থায়ী বিধি হবে; সপ্তম মাসের দশম দিনের স্বদেশী কিংবা তোমাদের মধ্যে প্রবাসকারী বিদেশী, তোমরা নিজেদের প্রাণকে দুঃখ দেবে ও কোনো ব্যবসায় কাজ করবে না।
30 Hii ni kwasababu katika siku hii ya upatanisho utafanywa kwaajili yenu, kuwatakasa ninyi kutoka dhambi zenu zote ili mwe safi mbele za Yahwe.
৩০কারণ সেই দিন তোমাদেরকে শুচি করার জন্যে তোমাদের জন্য প্রায়শ্চিত্ত করা যাবে; তোমরা সদাপ্রভুর সামনে নিজেদের সব পাপ থেকে শুচি হবে।
31 Hii ni maalumu kwa Sabato ya kupumzika kwaajili yenu, na lazima mnyenyekee wenyewe na msifanye kazi. Hili litakuwa sharti kati yenu.
৩১তা তোমাদের বিশ্রামের জন্যে বিশ্রামদিন এবং তোমরা নিজেদের প্রাণকে দুঃখ দেবে; এটা চিরস্থায়ী বিধি।
32 Kuhani mkuu, ambaye atapakwa mafuta na kuwekwa wakfu kuwa kuhani mkuu katika nafasi ya baba yake, lazima afanye upatanisho huu na kuvaa mavazi ya kitani, hayo ni mavazi matakatifu.
৩২বাবার জায়গায় যাজকের কাজ করতে যাকে অভিষেক ও উত্সর্গের দ্বারা নিযুক্ত করা যাবে, সেই যাজক প্রায়শ্চিত্ত করবে এবং মসীনা পোশাক অর্থাৎ পবিত্র পোশাক সব পরবে।
33 Lazima afanye upatanisho kwaajili ya mahali patakatifu sana; lazima afanye upatanisho kwaajili ya hema ya mkutano na madhabahu, na lazima afanye upatanisho kwaajili ya makuhani na kwaajili ya kusanyiko la watu.
৩৩আর সে পবিত্র ধর্ম্মধামের জন্য প্রায়শ্চিত্ত করবে এবং সমাগম তাঁবুর ও বেদির জন্য প্রায়শ্চিত্ত করবে এবং যাজকদের ও সমাজের সমস্ত লোকের জন্য প্রায়শ্চিত্ত করবে।
34 Hii daima itakuwa sharti kwaajili yako, kufanya upatanisho kwaajili ya watu wa Israeli kwasababu ya dhambi zao zote, mara moja kwa kila mwaka.” Na ilikuwa ikifanika kama Yahwe alivyomwamuru Musa.
৩৪ইস্রায়েল সন্তানদের জন্য তাদের সমস্ত পাপের জন্য বছরের মধ্যে এক বার প্রায়শ্চিত্ত করা তোমাদের জন্যে চিরস্থায়ী বিধি হবে।” তখন [হারোণ] মোশির প্রতি সদাপ্রভুর আদেশ অনুসারে কাজ করলেন।

< Mambo ya Walawi 16 >