< Waamuzi 9 >

1 Abimeleki, mwana wa Yerubaali, akaenda kwa jamaa za mama yake huko Shekemu, akawaambia, na jamaa yote ya mama yake,
যিরুব্বায়ালের ছেলে অবীমেলক শিখিমে তার মামাদের কাছে গিয়ে তাদের এবং তার মায়ের গোষ্ঠীভুক্ত সব লোকজনকে বলল,
2 Tafadhali sema haya, ili wakuu wote wa Shekemu wasikie, Ni kipi bora kwako Je, wana sabini wote wa Yerubali kutawala juu yenu, au kwamba moja tu atawale juu yenu? Kumbuka kwamba mimi ni mfupa na nyama yenu.
“তোমরা শিখিমের সব নাগরিককে জিজ্ঞাসা করো, ‘তোমাদের পক্ষে কোনটি ভালো: তোমাদের উপরে যিরুব্বায়ালের সত্তরজন ছেলের কর্তৃত্ব করা, না শুধু একজনের?’ মনে রেখো, আমি তোমাদের রক্তমাংসের আত্মীয়।”
3 Ndugu za mama yake waliongea kwa niaba yake kwa viongozi wa Shekemu, nao wakakubali kumfuata Abimeleki, wakasema, Yeye ndiye ndugu yetu.
তার মায়ের আত্মীয়েরা তার এই কথাগুলি শিখিমের লোকদের কাছে বলাতে তারা অবীমেলকের অনুগামী হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করল, কারণ তারা বলল, “উনি তো আমাদের আত্মীয়।”
4 Wakampa vipande sabini vya fedha katika nyumba ya Baali Berith; Abimeleki akazitumia kwa kuajiri watu wasio na sheria na wasiokuwa wajinga, waliomfuata.
তারা বায়াল-বরীতের মন্দির থেকে সত্তর শেকল রুপো এনে অবীমেলককে উপহার দিল, এবং অবীমেলক বেপরোয়া ও নীচমনা কিছু লোককে ভাড়া করার জন্য সেই রুপো ব্যবহার করল, ও তারা তার অনুগামী হল।
5 Abimeleki akaenda nyumbani kwa baba yake huko Ofra; na juu ya jiwe moja akawaua ndugu zake sabini, wana wa Yerubaali. Yotamu ndiye aliyebaki, mwana mdogo kabisa wa Yerubaali, kwa kuwa alijificha.
সে অফ্রায় তার বাবার ঘরে গিয়ে যিরুব্বায়ালের ছেলেদের, তার সত্তরজন ভাইকে একটি পাষাণ-পাথরের উপরে হত্যা করল। কিন্তু যিরুব্বায়ালের ছোটো ছেলে যোথম লুকিয়ে পালিয়েছিলেন।
6 Wakuu wote wa Shekemu na Beth Milo wakaungana, wakaenda kumfanya Abimeleki mfalme, karibu na mwaloni karibu na nguzo iliyoko Shekemu.
পরে শিখিম ও বেথ-মিল্লোর সব নাগরিক শিখিমের সেই বিশাল গাছটির পাশে অবস্থিত স্তম্ভের কাছে একত্রিত হয়ে অবীমেলককে রাজপদে অভিষিক্ত করল।
7 Yotamu alipoambiwa juu ya jambo hilo, akaenda, akasimama juu ya Mlima Gerizimu. Alipiga kelele akawaambia, 'Sikilizeni, enyi viongozi wa Shekemu, ili Mungu awasikilize.
যোথম একথা শুনতে পেয়ে গরিষীম পর্বতের চূড়ায় গিয়ে উঠলেন এবং চিৎকার করে তাদের বললেন, “হে শিখিমের নাগরিকেরা, তোমরা আমার কথা শোনো, যেন ঈশ্বরও তোমাদের কথা শোনেন।
8 Siku moja miti ilikwenda kumtia mafuta mfalme juu yao. Wakauambia mzeituni, tawala juu yetu.
একদিন গাছেরা তাদের জন্য একজন রাজাকে অভিষিক্ত করতে গেল। তারা জলপাই গাছকে বলল, ‘তুমি আমাদের রাজা হও।’
9 Lakini mti wa mizeituni ukawaambia, Je! Nitaacha mafuta yangu, ambayo hutumiwa kuheshimu miungu na wanadamu, ili nipate kurudi na kuvuka juu ya miti mingine?
“কিন্তু জলপাই গাছ তাদের বলল, ‘আমার যে তেল দ্বারা দেবতা ও মানুষেরা সম্মানিত হয়, তা ত্যাগ করে আমি কি গাছদের উপর দুলতে থাকব?’
10 Miti hiyo ikamwambia mtini, 'Njoo utawale juu yetu.'
“তারপর, গাছেরা ডুমুর গাছকে বলল, ‘এসো, তুমি আমাদের রাজা হও।’
11 Lakini mtini ukawaambia, Je, nitaacha utamu wangu na matunda yangu mazuri, ili nipate kurudi na kuvuka juu ya miti mingine?
“কিন্তু ডুমুর গাছ উত্তর দিল, ‘আমি কি গাছেদের উপর দুলবার জন্য আমার ভালো ও মিষ্টি ফল উৎপন্ন করা ছেড়ে দেব?’
12 Miti hiyo ikamwambia mzabibu, 'Njoo utawale juu yetu.'
“গাছেরা তখন দ্রাক্ষালতাকে বলল, ‘তুমি এসে আমাদের উপর রাজত্ব করো।’
13 Mzabibu ukawaambia, Je, nitaacha divai yangu mpya, ambayo hufurahisha miungu na wanadamu, na kurudi na kuvuka juu ya miti mingine?
“কিন্তু দ্রাক্ষালতা বলল, ‘আমার যে দ্রাক্ষারস মানুষ ও দেবতাদের আমোদিত করে, তা উৎপন্ন না করে, আমি কি গাছেদের উপর দুলবো?’
14 Kisha miti yote ikawaambia mchanga, 'Njoo utawale juu yetu.'
“শেষে সব গাছ কাঁটাঝোপকে বলল, ‘তুমি এসো, আমাদের রাজা হও।’
15 Miti ya miiba ikaiambia miti, 'Ikiwa unataka kunipaka mafuta niwe mfalme juu yako, njoo na upate usalama chini ya kivuli changu. Ikiwa sivyo, basi moto lazima uondoke kwenye mchanga na uiteketeze mierezi ya Lebanoni. '
“কাঁটাঝোপ গাছেদের বলল, ‘তোমরা যদি সত্যিই আমাকে তোমাদের রাজারূপে অভিষিক্ত করতে চাও, তবে এসো ও আমার ছায়ায় আশ্রয় নাও; কিন্তু যদি না নাও, তবে এই কাঁটাঝোপ থেকে আগুন বের হয়ে এসে লেবাননের দেবদারু গাছগুলিকে গ্রাস করুক।’
16 Basi, ikiwa umefanya kweli na uaminifu, ulimfanya Abimeleki mfalme, na ikiwa umefanya vizuri juu ya Yerubaali na nyumba yake, na ikiwa umemuadhibu kama anavyostahili,
“অবীমেলককে রাজা করে তোমরা কি সম্মানজনক ও যথার্থ আচরণ করেছ? তোমরা কি যিরুব্বায়াল ও তাঁর পরিবারের প্রতি সদাচরণ করেছ? তোমাদের এই ব্যবহার কি তাঁর প্রাপ্য ছিল?
17 - na kufikiri kwamba baba yangu alipigana kwa ajili yenu, akahatarisha maisha yake, na akawaokoa kutoka kwenye mkono wa Midiani -
মনে রেখো যে আমার বাবা তোমাদের জন্য যুদ্ধ করেছিলেন এবং জীবনের ঝুঁকি নিয়ে মিদিয়নীয়দের হাত থেকে তোমাদের রক্ষা করেছিলেন।
18 lakini leo umeamka juu ya nyumba ya baba yangu na kuwaua watoto wake, watu sabini, juu ya jiwe moja. Na umemfanya Abimeleki, mwana wa mtumishi wake, awe mfalme juu ya wakuu wa Shekemu, kwa sababu yeye ni ndugu yenu.
কিন্তু আজ তোমরা আমার বাবার পরিবারের বিরুদ্ধে বিদ্রোহ করে বসেছো। একটিই পাথরের উপরে তোমরা তাঁর সত্তরজন ছেলেকে হত্যা করেছ এবং তাঁর ক্রীতদাসীর ছেলে অবীমেলককে শিখিমের নাগরিকদের উপরে রাজা করেছ, যেহেতু সে তোমাদের আত্মীয়।
19 Ikiwa mlifanya kwa uaminifu na uelekevu pamoja na Jerubalai na nyumba yake, basi mnapaswa kufurahi katika Abimeleki, naye apate kufurahi ndani yenu.
অতএব তোমরা কি আজ যিরুব্বায়াল ও তাঁর পরিবারের প্রতি সম্মানজনক ও যথার্থ আচরণ করেছ? যদি তা করে থাকো, তবে অবীমেলককে নিয়ে তোমরা আনন্দ করো, এবং সেও তোমাদের নিয়ে আনন্দ করুক!
20 Lakini ikiwa sio, moto utoke kwa Abimeleki, ukawaangamize watu wa Shekemu na Beth Milo. Basi moto utoke kwa watu wa Shekemu na Beth Milo, ili kumteketeza Abimeleki.
কিন্তু যদি তা না করে থাকো, তবে অবীমেলকের কাছ থেকে আগুন বের হয়ে আসুক এবং তোমাদের, ও শিখিম ও বেথ-মিল্লোর নাগরিকদের গ্রাস করুক, এবং তোমাদের ও শিখিম ও বেথ-মিল্লোর নাগরিকদের কাছ থেকেও আগুন বের হয়ে আসুক ও অবীমেলককে গ্রাস করুক!”
21 Yothamu akakimbia, naye akaenda Beeri. Aliishi huko kwa sababu ilikuwa mbali na Abimeleki, kaka yake.
পরে যোথম পালিয়ে গেলেন ও বেরে পৌঁছালেন এবং সেখানেই বসবাস করতে লাগলেন যেহেতু তিনি তাঁর ভাই অবীমেলককে ভয় পেয়েছিলেন।
22 Abimeleki akatawala juu ya Israeli kwa miaka mitatu.
অবীমেলক ইস্রায়েলীদের উপর তিন বছর রাজত্ব করার পর,
23 Mungu alituma roho mbaya kati ya Abimeleki na viongozi wa Shekemu. Viongozi wa Shekemu walisaliti uaminifu waliokuwa nao kwa Abimeleki.
ঈশ্বর অবীমেলক ও শিখিমের নাগরিকদের মধ্যে এমন শত্রুতা উৎপন্ন করলেন যে তারা অবীমেলকের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করল।
24 Mungu alifanya hivyo ili uhalifu uliofanywa kwa wana sabini wa Yerubaali uweze kulipizwa kisasi, na Abimeleki ndugu yao atawajibishwa kwa kuwaua, na watu wa Shekemu watawajibishwa kwa sababu walimsaidia kuua ndugu zake.
ঈশ্বর এরকমটি করলেন যেন যিরুব্বায়ালের সত্তরজন ছেলের বিরুদ্ধে সম্পন্ন অপরাধের, তাদের রক্তপাতের দায় তাদের ভাই অবীমেলক এবং শিখিমের সেই নাগরিকদের উপর বর্তায়, যারা তার ভাইদের হত্যা করার সময় তাকে সাহায্য করেছিল।
25 Basi wakuu wa Shekemu wakawaweka wanaume wamkisubiri juu ya vilima ili wamwangamize, nao wakawaibia wote waliokuwa wamepita katika barabara hiyo. Hii iliripotiwa kwa Abimeleki.
অবীমেলকের বিরুদ্ধাচরণ করে শিখিমের নাগরিকরা পর্বতের চূড়ায় চূড়ায় গোপনে লোকদের ঘাঁটি গেড়ে বসিয়ে দিল এবং সেখান দিয়ে যাওয়া প্রত্যেকের সবকিছু তারা লুট করতে লাগল। আর এই খবরটি অবীমেলককে জানানো হল।
26 Gaali mwana wa Ebedi akenda pamoja na ndugu zake, wakavuka Shekemu. Viongozi wa Shekemu walimwamini.
এদিকে এবদের ছেলে গাল তার আত্মীয়দের সঙ্গে নিয়ে শিখিমের দিকে এগিয়ে গেল, এবং সেখানকার নাগরিকরা তার উপর আস্থা স্থাপন করল।
27 Wakaenda shambani wakakusanya zabibu kutoka kwa mizabibu, nao wakazikanyaga. Walifanya sherehe katika nyumba ya mungu wao, walikula na kunywa, kumlaani Abimeleki.
ক্ষেতে গিয়ে দ্রাক্ষাফল সংগ্রহ করার ও সেগুলি মাড়াই করার পরে তারা তাদের দেবতার মন্দিরে উৎসব উদ্‌যাপন করল। ভোজনপান করতে করতে তারা অবীমেলককে অভিশাপ দিল।
28 Gaali mwana wa Ebedi, akasema, Abimeleki ni nani, na Shekemu ni nani, hata tumtumikie? Je, si mwana wa Yerubaali? Na Zebuli si afisa wake? Watumikieni watu wa Hamori, baba yake Shekemu! Kwa nini tunapaswa kumtumikia?
পরে এবদের ছেলে গাল বলল, “অবীমেলক কে, আর আমরা শিখিমীয়রা কেন তার বশ্যতাস্বীকার করব? সে কি যিরুব্বায়ালের ছেলে নয় ও সবূল কি তার সহকারী নয়? শিখিমের বাবা হমোরের পরিবারের সেবা করো! আমরা কেন অবীমেলকের সেবা করব?
29 Laiti watu hawa wangekukuwa chini ya amri yangu! Kisha ningemuondoa Abimeleki. Ningemwambia Abimeleki, 'liondoe nje jeshi lako lote.'
যদি শুধু এই লোকেরা আমার নিয়ন্ত্রণাধীন থাকত! তবে আমি তার হাত থেকে রেহাই পেতাম। আমি অবীমেলককে বলতাম, ‘তোমার সমগ্র সৈন্যবাহিনীকে ডেকে আনো!’”
30 Zebul, mkuu wa mji, aliposikia maneno ya Gaali, mwana wa Ebedi, hasira yake ikawaka.
এবদের ছেলে গাল কী বলেছিল, তা যখন নগরাধ্যক্ষ সবূল শুনতে পেল, তখন সে ভীষণ ক্রুদ্ধ হল।
31 Akatuma wajumbe kwa Abimeleki ili wapate kudanganya, akisema, Tazama, Gaali mwana wa Ebedi na ndugu zake wanafika Shekemu; nao wanauchochea mji dhidi yako.
গোপনে সে অবীমেলকের কাছে দূত পাঠিয়ে বলল, “এবদের ছেলে গাল ও তার আত্মীয়েরা শিখিমে এসেছে এবং তারা আপনার বিরুদ্ধে নগরের লোকদের উত্তেজিত করে তুলছে।
32 Sasa, amka wakati wa usiku, wewe na askari pamoja nawe, na uandae uvamizi katika mashamba.
তাই এখন, রাতের বেলায় আপনাকে ও আপনার লোকজনদের আসতে হবে ও ক্ষেতে লুকিয়ে অপেক্ষা করতে হবে।
33 Kisha asubuhi, jua litakapokwisha, inuka mapema na uangamize mji. Na yeye na watu waliokuwa pamoja naye watakapokuja juu yenu, fanyeni chochote mnachoweza.
সকালে সূর্যোদয়ের সময় নগরের বিরুদ্ধে আপনারা এগিয়ে যাবেন। যখন গাল ও তার লোকজন আপনাদের বিরুদ্ধে বের হয়ে আসবে, তখন তাদের আক্রমণ করার যে সুযোগ পাবেন তার সদব্যবহার করবেন।”
34 Basi Abimeleki akainuka usiku, yeye na watu wote waliokuwa pamoja naye, wakaandaa uvamizi dhidi ya Shekemu, wakagawanyika vitengo vinne.
অতএব অবীমেলক ও তার সব সৈন্যসামন্ত রাতের বেলায় উঠে চার দলে বিভক্ত হয়ে শিখিমের কাছে লুকিয়ে থাকল।
35 Gaali mwana wa Ebedi akatoka, akasimama penye mlango wa mji. Abimeleki na watu waliokuwa pamoja naye wakatoka mahali pa kuficha.
এদিকে অবীমেলক ও তার সৈন্যসামন্ত যখন তাদের গোপন আস্তানা থেকে বের হয়ে আসছিল ঠিক তখনই এবদের ছেলে গাল বাইরে বেরিয়ে নগরের প্রবেশদ্বারে এসে দাঁড়িয়ে গেল।
36 Gaali alipowaona hao watu, akamwambia Zebuli, “Tazama, watu wanatoka kwenye vilima!” Zebuli akamwambia, “Wewe unaona vivuli juu ya vilima kama vile watu”.
গাল যখন তাদের দেখল, তখন সে সবূলকে বলল, “দেখো, পর্বত-চূড়াগুলি থেকে লোকেরা নেমে আসছে!” সবূল উত্তর দিল, “তুমি পর্বতের ছায়াকে মানুষ বলে মনে করে ভুল করছ।”
37 Gaali akaongea tena na kusema, “Angalia, watu wanashuka katikati ya nchi, na kitengo kimoja kinakuja kwa njia ya mwaloni wa Maenenimu.”
কিন্তু গাল আবার বলে উঠল: “দেখো, পাহাড়ের মাঝখান থেকে লোকেরা নিচে নেমে আসছে, এবং গণকদের গাছের দিক থেকেও একদল লোক চলে আসছে।”
38 Ndipo Zebuli akamwambia, “Je, maneno yako ya kiburi yako wapi sasa, wewe uliyesema, 'Abimeleki ni nani, ili tumtumikie?' Je, hao sio watu ambao uliwadharau? Toka sasa na pigana nao.”
তখন সবূল তাকে বলল, “তোমার হামবড়াইমার্কা কথাবার্তা এখন কোথায় গেল, তুমিই তো বলেছিলে, ‘অবীমেলক কে যে আমাদের তার নিয়ন্ত্রণাধীন হতে হবে?’ এই লোকদেরই কি তুমি তুচ্ছতাচ্ছিল্য করোনি? যাও, ও তাদের বিরুদ্ধে যুদ্ধ করো!”
39 Gaali akatoka na alikuwa akiwaongoza watu wa Shekemu, naye alipigana na Abimeleki.
অতএব গাল শিখিমের নাগরিকদের নেতৃত্ব দিল এবং অবীমেলকের বিরুদ্ধে যুদ্ধ করল।
40 Abimeleki akamfukuza, na Gaali akakimbia mbele yake. Na wengi wakaanguka na majeraha ya mauti mbele ya mingilio ya lango la mji.
অবীমেলক নগরের প্রবেশদ্বার পর্যন্ত তাকে তাড়া করে গেল, এবং পালানোর সময় তাদের মধ্যে অনেকেই নিহত হল।
41 Abimeleki alikaa Aruma. Zebul akawalazimisha Gaal na ndugu zake watoke Shekemu.
পরে অবীমেলক অরূমায় গিয়ে বসবাস করল, এবং সবূল গাল ও তার দলবলকে শিখিম থেকে তাড়িয়ে দিল।
42 Siku ya pili watu wa Shekemu wakatoka shambani, na habari hii ikamfikia Abimeleki.
পরদিন শিখিমের লোকেরা ক্ষেতে বের হয়ে গেল, ও এই খবরটি অবীমেলকের কাছে পৌঁছে দেওয়া হল।
43 Aliwachukua watu wake, akawagawanywa katika vitengo vitatu, na wakaandaa uvamizi mashambani. Aliangalia na kuona watu wakitoka mjini. Akawakamata na kuwaua.
অতএব সে তার লোকজনদের নিয়ে, তাদের তিনটি দলে বিভক্ত করে ক্ষেতে গোপনে ঘাঁটি গেড়ে থাকল। সে যখন দেখল যে লোকেরা নগর থেকে বেরিয়ে আসছে, তখন সে তাদের আক্রমণ করার জন্য উঠে পড়ল।
44 Abimeleki na vitengo vilivyokuwa pamoja naye vilishambulia na kuzuia maingilio ya lango la mji. Vitengo vingine viwili vilishambulia wote waliokuwa katika shamba na wakawaua.
অবীমেলক এবং তার সঙ্গে থাকা দলবল, তাড়াতাড়ি সামনে এগিয়ে গিয়ে নগরের প্রবেশদ্বারের কাছে নিজেদের অবস্থান নিল। তখন দুটি দল ক্ষেতে থাকা লোকদের আক্রমণ করে তাদের হত্যা করল।
45 Abimeleki alipigana na huo mji siku nzima. Aliteka mji huo, na kuwaua watu waliokuwa ndani yake. Akabomoa kuta za mji na kueneza chumvi juu yake.
সারাটি দিন ধরে ততক্ষণ অবীমেলক সেই নগরের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে গেল যতক্ষণ না সে সেটি দখল করে সেখানকার সব লোককে বধ করল। পরে সে নগরটি ধ্বংস করে সেটির উপর লবণ ছড়িয়ে দিল।
46 Wakati wakuu wote wa mnara wa Shekemu waliposikia hayo, waliingia katika ngome ya nyumba ya El Berithi.
এই খবর শুনে, শিখিমের মিনারের নাগরিকেরা এল্-বরীতের মন্দিরের দুর্গে প্রবেশ করল।
47 Abimeleki aliambiwa kuwa viongozi wote walikuwa wamekusanyika pamoja kwenye mnara wa Shekemu.
অবীমেলক যখন শুনল যে তারা সেখানে সমবেত হয়েছে,
48 Abimeleki akaenda mpaka mlima wa Salmoni, yeye na watu wote waliokuwa pamoja naye. Abimeleki akachukua shoka na kukata matawi. Akaweka juu ya bega lake na kuwaagiza watu waliokuwa pamoja naye, 'Mlichoona nimekifanya fanyeni kama nilivyofanya.'
তখন সে এবং তার সব লোকজন সল্‌মন পর্বতে উঠে গেল। সে একটি কুড়ুল নিয়ে গাছের কয়েকটি ডালপালা কেটে, সেগুলি তার কাঁধে তুলে নিল। তার সঙ্গে থাকা লোকদের সে আদেশ দিল, “তাড়াতাড়ি করো! আমাকে যা করতে দেখছ, তোমরাও তাই করো!”
49 Basi kila mmoja akakata matawi, wakamfuata Abimeleki. Wakayafungia juu ya ukuta wa mnara, nao wakawasha moto, hata watu wote wa mnara wa Shekemu wakafa, wanaume na wanawake elfu.
অতএব সব লোকজন গাছের ডালপালাগুলি কেটে নিয়ে অবীমেলকের অনুগামী হল। দুর্গের চারপাশে তারা সেই ডালপালাগুলি স্তূপাকারে রেখে তাতে আগুন ধরিয়ে দিল আর লোকজন তখনও সেই দুর্গের ভিতরেই ছিল। অতএব শিখিমের দুর্গের ভিতরে থাকা সব লোকজন, প্রায় 1,000 জন নারী-পুরুষও মারা গেল।
50 Abimeleki akaenda Tebezi, naye akapiga kambi dhidi ya Thebezi, akautwaa.
এরপর অবীমেলক তেবেসে গেল এবং সেটি অবরুদ্ধ করে তা দখল করে নিল।
51 Lakini kulikuwa na mnara wenye nguvu katika mji, wanaume na wanawake wote na viongozi wote wa mji walikimbilia na kujifungia wenyewe. Kisha wakaenda juu ya paa la mnara.
সেই নগরের মধ্যে, অবশ্য, একটি মজবুত দুর্গ ছিল। সব নারী-পুরুষ—নগরের সব লোকজন—পালিয়ে গিয়ে সেখানে আশ্রয় নিল। তারা ভিতর থেকে নিজেদের তালাবন্ধ করে দুর্গের ছাদে উঠে গেল।
52 Abimeleki alikwenda kwenye mnara na kupigana nao, naye akaenda karibu na mlango wa mnara ili kuuchoma.
অবীমেলক দুর্গের কাছে গিয়ে সেটি আক্রমণ করল। কিন্তু যেই না সে দুর্গে আগুন লাগানোর জন্য দুর্গ-দুয়ারের দিকে গেল,
53 Lakini mwanamke akatupa jiwe la juu, juu ya kichwa cha Abimeleki likavunja fuvu lake.
একজন স্ত্রীলোক তার মাথায় জাঁতা-পাথরের উপরের এক পাটি ফেলে দিল এবং তার মাথার খুলি ফাটিয়ে দিল।
54 Kisha akamwita yule kijana aliyekuwa anamchukulia silaha zake, akamwambia, “Chukua upanga wako ukaniue, kwa hiyo hakuna mtu atakayesema juu yangu, 'Mwanamke alimwua.'” Basi kijana wake akamchoma naye akafa.
তখন অবীমেলক তাড়াতাড়ি তার অস্ত্র-বহনকারীকে ডেকে বলল, “তুমি তরোয়াল টেনে বের করো ও আমাকে হত্যা করো, যেন তারা বলতে না পারে যে, ‘একজন স্ত্রীলোক তাকে হত্যা করেছে।’” অতএব তার দাস তাকে বিদ্ধ করল, ও সে মারা গেল।
55 Watu wa Israeli walipoona kwamba Abimeleki amekufa, wakaenda nyumbani.
ইস্রায়েলীরা যখন দেখল যে অবীমেলক মারা গিয়েছে, তখন তারা স্বদেশে ফিরে গেল।
56 Basi Mungu akalipiza kisasi cha uovu wa Abimeleki alichomfanyia baba yake kwa kuua ndugu zake sabini.
এইভাবে ঈশ্বর অবীমেলকের সেই দুষ্টতার প্রতিফল তাকে দিলেন, যা সে তার সত্তরজন ভাইকে হত্যা করার মাধ্যমে তার বাবার প্রতি করেছিল।
57 Mungu akafanya uovu wote wa watu wa Shekemu ugeuke juu ya vichwa vyao wenyewe, na juu yao ilikuja laana ya Yothamu mwana wa Yerubaali.
আবার শিখিমের লোকদের সব দুষ্টতার প্রতিফলও ঈশ্বর তাদের দিলেন। যিরুব্বায়ালের ছেলে যোথমের অভিশাপ তাদের উপরে বর্তালো।

< Waamuzi 9 >