< Waamuzi 19 >
1 Katika siku hizo, wakati hakuna mfalme katika Israeli, kulikuwa na mtu, Mlawi, aliyekuwa akiishi kwa muda kidogo katika eneo la mbali zaidi ya nchi ya Efraimu. Alijichukulia mwanamke, masuria kutoka Bethlehemu huko Yuda.
১সেই দিনের ইস্রায়েলের মধ্যে (কোনো) রাজা ছিল না। আর ইফ্রয়িমের পাহাড়ি অঞ্চলে প্রান্তভাগে এক জন লেবীয় বাস করত; সে বৈৎলেহম-যিহূদা থেকে এক উপপত্নী গ্রহণ করেছিল।
2 Lakini mkewe hakuwa mwaminifu kwake; akaondoka na kurudi nyumbani kwa baba yake huko Bethlehemu ya Yuda. Alikaa huko kwa muda wa miezi minne.
২পরে সেই উপপত্নী তার বিরুদ্ধে ব্যভিচার করল এবং তাকে ত্যাগ করে বৈৎলেহম-যিহূদায় নিজের বাবার বাড়িতে গিয়ে চার মাস সে জায়গায় থাকল।
3 Kisha mumewe akaondoka na kumfuata ili kumshawishi arudi. Mtumishi wake alikuwa pamoja naye, na punda wawili. Akamleta nyumbani kwa baba yake. Baba wa msichana alipomwona, alifurahi.
৩পরে তার স্বামী উঠে তাকে সান্ত্বনা দিয়ে বলল ও ফিরিয়ে আনতে তার কাছে গেল, তার সঙ্গে তার চাকর ও দুটি গাধা ছিল। তার উপপত্নী তাকে বাবার বাড়ির মধ্যে নিয়ে গেলে সেই যুবতীর বাবা তাকে দেখে আনন্দ সহকারে তার সঙ্গে দেখা করল;
4 Baba mkwe wake, baba wa msichana, alimshawishi kukaa siku tatu. Walikula na kunywa, na walikaa usiku huko.
৪তার শ্বশুর ঐ যুবতীর বাবা আগ্রহ সহকারে তাকে রাখলে সে তার সঙ্গে তিন দিন থাকল; এবং তারা সেই জায়গায় ভোজন পান ও রাত্রি যাপন করল।
5 Siku ya nne waliamka mapema na alijiandaa kuondoka, lakini baba wa msichana akamwambia mkwewe, “Jipe nguvu na mkate kidogo, kisha unaweza kwenda.”
৫পরে চতুর্থ দিনের তারা ভোরবেলায় ঘুম থেকে উঠল, আর সে যাবার জন্য তৈরী হল। তখন সেই যুবতীর বাবা জামাইকে বলল, “কিছু খেয়ে-দেয়ে নিজেকে বলযুক্ত কর, পরে নিজের পথে যাও।”
6 Basi hao wawili wakaketi kula na kunywa pamoja. Kisha baba ya msichana akasema, “Tafadhali uwe tayari kukaa usiku huu na kuwa na wakati mzuri.'
৬তাতে তারা দুই জন একসঙ্গে বসে ভোজন পান করল; পরে যুবতীর বাবা সেই ব্যক্তিকে বলল, “অনুরোধ করি, রাজি হও, এই রাতটুকু অপেক্ষা কর, আনন্দিত হও।”
7 Mlawi alipoinuka ili aondoke, baba wa mwanamke huyo alimwomba akae, hivyo alibadili mpango wake na akalala usiku tena.
৭তবুও সেই ব্যক্তি যাবার জন্য উঠল; কিন্তু তার শ্বশুর তাকে অনুরোধ করলে সে সেই রাত্রিতে সেখানে থাকল।
8 Siku ya tano aliamka mapema kuondoka, lakini baba wa msichana akasema, 'Jitie nguvu mwenyewe, na kusubiri mpaka alasiri.' Kwa hiyo hao wawili wakala chakula.
৮পরে পঞ্চম দিনের সে যাবার জন্য ভোরবেলায় উঠল; আর যুবতীর পিতা তাকে বলল, “অনুরোধ করি, নিজেকে বলযুক্ত কর, বিকাল পর্যন্ত তোমরা অপেক্ষা কর;” তাতে তারা উভয়ে আহার করল।
9 Mlawi na suria wake na mtumishi wake wakainuka ili kuondoka, baba mkwe wake, baba wa msichana akamwambia, “Angalia, sasa mchana unaelekea jioni. Tafadhali kaa usiku mwingine, na uwe na wakati mzuri. Unaweza kuamka kesho mapema na kurudi nyumbani.”
৯পরে সেই পুরুষ, তার উপপত্নী ও চাকর যাবার জন্য উঠলে তার শ্বশুর ঐ যুবতীর বাবা তাকে বলল, “দেখ, প্রায় দিন শেষ হল, অনুরোধ করি, তোমরা এই রাতটুকু অপেক্ষা কর; দেখ, বেলা শেষ হয়েছে; তুমি এক জায়গায় রাত কাটাও, আনন্দিত হও; কাল তোমরা ভোরবেলায় উঠলেই তুমি তোমার তাঁবুতে যেতে পারবে।”
10 Lakini Mlawi hakuwa tayari kukaa usiku. Aliamka na kuondoka. Akaenda kuelekea Yebusi (hiyo ni Yerusalemu). Alikuwa na pande mbili za punda-na masuria wake alikuwa pamoja naye.
১০কিন্তু ঐ ব্যক্তি সেই রাতে অপেক্ষা করতে রাজি হল না; সে উঠে যাত্রা করে যিবূষের অর্থাৎ যিরূশালেমের সামনে এসে উপস্থিত হল; তার সঙ্গে সাজানো দুটি গাধা ছিল; আর তার উপপত্নীও সঙ্গে ছিল।
11 Walipokuwa karibu na Yebusi, siku hiyo ilikuwa imeenda mno, na mtumishi akamwambia bwana wake, Haya, tupate kwenda kwa mji wa Wayebusi, tukakae ndani yake usiku huu.
১১যিবূষের কাছে উপস্থিত হলে দিন প্রায় একেবারে শেষ হল; তাতে চাকরটা নিজের কর্তাকে বলল, “অনুরোধ করি, আসুন, আমরা যিবূষীয়দের এই নগরে প্রবেশ করে রাত কাটাই।”
12 Bwana wake akamwambia, “Hatuwezi kwenda katika mji wa wageni ambao si wa wana wa Israeli.” Tutakwenda Gibea.
১২কিন্তু তার কর্তা তাকে বলল, “যারা ইস্রায়েলীয় না, এমন বিজাতীয়দের নগরে আমরা প্রবেশ করব না; আমরা বরং এগিয়ে গিয়ে গিবিয়াতে যাব।”
13 Mlawi akamwambia yule kijana, “Njoo, twende sehemu moja wapo, na tukae usiku huko Gibea au Rama.”
১৩সে চাকরটাকে আরও বলল, “এস, আমরা এই অঞ্চলের কোনো জায়গায় যাই, গিবিয়াতে কিম্বা রামাতে রাত কাটাই।”
14 Basi, wakaenda, na jua likachwea wakiwa karibu na Gibea, katika eneo la Benyamini.
১৪এই ভাবে তারা এগিয়ে চলল; পরে বিন্যামীনের অধিকারভুক্ত গিবিয়ার কাছে উপস্থিত হলে সূর্য্য অস্ত গেল।
15 Wakageuka huko ili wawezenkukaa usiku huko Gibea. Naye akaingia na kukaa katika njia kuu ya jiji, maana hakuna mtu aliyewaingiza nyumbani kwake usiku.
১৫তখন তারা গিবিয়াতে প্রবেশ ও রাত্রিবাস করার জন্য পথ ছেড়ে সেখানে গেল; সে সেখানে গিয়ে ঐ নগরের চকে বসে থাকল; কোন ব্যক্তি তাদেরকে নিজের বাড়িতে রাতে থাকবার জন্য জায়গা দিল না।
16 Lakini mtu mzee alikuwa akija kutoka kazini kwake katika shamba jioni hiyo. Alikuwa kutoka mlima wa Efraimu, naye alikuwa akikaa kwa muda huko Gibea. Lakini watu wanaoishi mahali hapo walikuwa Wabenyamini.
১৬আর দেখ, এক জন বৃদ্ধ সন্ধ্যাবেলায় মাঠ থেকে কাজ করে আসছিলেন; সেই ব্যক্তি ইফ্রয়িমের পাহাড়ি অঞ্চলের লোক; আর তিনি গিবিয়াতে বাস করছিলেন, কিন্তু নগরের লোকেরা বিন্যামীনীয় ছিল।
17 Aliinua macho na kumwona msafiri katika njia kuu ya jiji. Huyo mzee akasema, “Unakwenda wapi? Unatoka wapi?”
১৭সেই ব্যক্তি চোখ তুলে নগরের চকে ঐ পথিককে দেখলেন; আর বৃদ্ধ জিজ্ঞাসা করলেন, “তুমি কোথায় যাচ্ছ? কোথা থেকে এসেছ?”
18 Mlawi akamwambia, “Tunaenda kutoka Betelehemu ya Yuda mpaka sehemu ya mbali zaidi ya nchi ya kilima ya Efraimu, ambako mimi hutoka. Nilikwenda Bethlehemu huko Yuda, nami nenda nyumbani mwa Bwana; lakini hakuna mtu atakayenichukua nyumbani kwake.
১৮সে তাঁকে বলল, “আমরা বৈৎলেহম-যিহূদা থেকে ইফ্রয়িমের পাহাড়ি অঞ্চলের প্রান্তভাগে যাচ্ছি; আমি সেই স্থানের লোক; বৈৎলেহম-যিহূদা পর্যন্ত গিয়েছিলাম; আমি সদাপ্রভুর গৃহে যাচ্ছি। আর আমাকে কোনো ব্যক্তি তার বাড়িতে থাকতে দিল না।
19 Tuna nyasi za kulisha punda zetu, na kuna mkate na divai kwa ajili yangu na mtumishi wako mwanamke hapa, na kwa kijana huyu pamoja na watumishi wako. Hatujapungukiwa chochote. '
১৯আমাদের সঙ্গে গাধাদের জন্য খড় ও কলাই এবং আমার জন্য, নিজের এই দাসীর জন্য এবং নিজের দাসদাসীর সঙ্গী এই যুবকের জন্য রুটি ও দ্রাক্ষারস আছে, কোনো দ্রব্যের অভাব নেই।”
20 Huyo mzee akawasalimu, “Amani iwe na wewe! Nitakupatia mahitaji yako yote. Usikae usiku tu katika njia kuu.”
২০বৃদ্ধ বললেন, “তোমার শান্তি হোক, তোমার যা কিছু প্রয়োজনীয়, তার ভার আমার উপরে থাকুক; তুমি কোনোভাবে এই চকে রাত কাটিও না।”
21 Basi huyo mtu akamleta Mlawi nyumbani kwake, akawalisha punda. Wakaosha miguu yao na kula na kunywa.
২১পরে বৃদ্ধ তাকে নিজের বাড়িতে এনে গাধাদেরকে ঘাস দিলেন এবং তারা পা ধুয়ে ভোজন পান করল।
22 Walipokuwa wakifurahisha mioyo yao, watu wengine wa jiji, watu wasiokuwa na maana, walizunguka nyumba, wakipiga mlango. Wakamwambia yule mzee, mwenye nyumba, wakisema, “Mtoe mtu aliyeingia nyumbani kwako, ili tuweze kufanya mapenzi naye.”
২২তারা নিজের নিজের হৃদয় আপ্যায়িত করছে, এমন দিনের, দেখ, নগরের লোকেরা, কতগুলি পাষণ্ড, সেই বাড়ির চারদিকে ঘিরে দরজায় আঘাত করতে লাগল এবং বাড়ির কর্তাকে, ঐ বৃদ্ধকে, বলল, “তোমার বাড়িতে যে পুরুষ এসেছে, তাকে বের করে আন; আমরা তার পরিচয় নেব।”
23 Yule mtu, mwenye nyumba, akawajia, akawaambia, “Hapana, ndugu zangu, tafadhali msifanye jambo baya! Kwa kuwa mtu huyu ni mgeni nyumbani kwangu, musifanye jambo hili baya!”
২৩তাতে সেই ব্যক্তি, বাড়ির কর্তা, বের হয়ে তাদের কাছে গিয়ে বললেন, “হে আমার ভাইয়েরা, না, না; অনুরোধ করি, এমন খারাপ কাজ কর না; ঐ পুরুষ আমার বাড়িতে এসেছে, অতএব এমন খারাপ কাজ কর না।
24 Angalia, binti yangu bikira na masuria wake hawa hapa. Ngoja niwalete sasa. Wapuuze na kufanya nao chochote mnachopenda. Lakini msifanyie jambo hili mbaya kwa mtu huyu!”
২৪দেখ, আমার যুবতী মেয়ে এবং তার উপপত্নী; এদেরকে বের করে আনি; তোমরা তাদেরকে অপমানকর, ও তাদের প্রতি তোমাদের যা ভাল মনে হয়, তাই কর; কিন্তু সেই পুরুষের প্রতি এমন খারাপ কাজ কর না।”
25 Lakini watu hawakumsikiliza, kwa hiyo huyo mwanamume akamshika yule mwanamke, akamleta nje. Walimkamata, wakambaka, na kumtendea uovu usiku mzima, na asubuhi wakamruhusu aende.
২৫তবুও তারা তাঁর কথা শুনতে অস্বীকার করল, তখন ঐ পুরুষ নিজের উপপত্নীকে ধরে তাদের কাছে বের করে আনল; আর তারা তার পরিচয় নিল এবং প্রভাত পর্যন্ত সমস্ত রাত তার প্রতি অত্যাচার করল; পরে আলো হয়ে আসলে তাকে ছেড়ে দিল।
26 Asubuhi mwanamke alikuja akaanguka chini ya mlango wa nyumba ya mtu ambapo bwana wake alikuwa, na yeye akalala pale mpaka kulipokucha.
২৬তখন রাত শেষ হলে ঐ স্ত্রী স্বামীর আপ্যায়নকারী বৃদ্ধের বাড়ির দরজায় এসে সূর্যোদয় পর্যন্ত পড়ে থাকল।
27 Bwana wake akaondoka asubuhi na kufungua milango ya nyumba, akatoka kwenda njiani. Aliweza kumwona mwanamke wake amelala pale mlangoni, mikono yake ikiwa juu ya kizingiti.
২৭সকাল হলে তার স্বামী উঠে পথে যাবার জন্য ঘরের দরজা খুলে বের হয়ে এল, আর দেখ, সেই স্ত্রীলোক, তার উপপত্নী, ঘরের দরজায় ওপরে হাত রেখে পড়ে আছে।
28 Mlawi akamwambia, “Simama twende.” Lakini hakujibiwa. Alimuweka juu ya punda, na huyo mtu akaondoka nyumbani.
২৮তাতে সে তাকে বলল, “ওঠ, চল, আমরা যাই;” কিন্তু সে কিছুই উত্তর দিল না। পরে ঐ লোকটি গর্দ্দভের ওপরে তাকে তুলে নিল এবং উঠে নিজের জায়গায় চলে গেল।
29 Mlawi alipofika nyumbani kwake, akachukua kisu, naye akamshika suria wake, akamkataa, mguu kwa mguu, akafanya vipande kumi na viwili, akapeleka vipande kila mahali katika Israeli.
২৯পরে সে নিজের বাড়িতে এসে একটি ছুরি নিয়ে নিজের উপপত্নীকে ধরে অস্থি অনুসারে বারো খণ্ড করে ইস্রায়েলের সমস্ত অঞ্চলে পাঠিয়ে দিল।
30 Wote waliona hili wakasema, “Kitu hicho hakijawahi kufanyika au kuonekana tangu siku ambayo watu wa Israeli walikuja kutoka nchi ya Misri mpaka leo. Fikiria juu ya hili! Tupe ushauri! Tuambie nini cha kufanya!”
৩০যারা তা দেখল, সবাই বলল, “ইস্রায়েলীয়দের মিশর দেশ থেকে বের হয়ে আসার দিন থেকে আজ পর্যন্ত এমন কাজ কখনও হয়নি, দেখাও যায়নি; এ বিষয়ে বিবেচনা কর, পরামর্শ কর, কি কর্তব্য বল।”