< Waamuzi 10 >

1 Baada ya Abimeleki, Tola, mwana wa Pua, mwana wa Dodo, mtu wa Isakari, aliyekaa Shamiri, katika mlima wa Efraimu, akaondoka ili kuwaokoa Israeli.
অবীমেলকের পরে ইস্রায়েলকে রক্ষা করার জন্য ইষাখর গোষ্ঠীভুক্ত তোলয় নামক একজন লোক উত্থাপিত হলেন; তিনি দোদয়ের নাতি ও পূয়ার ছেলে। তিনি ইফ্রয়িমের পার্বত্য প্রদেশের শামীরে বসবাস করতেন।
2 Akawa mwamuzi wa Israeli miaka ishirini na mitatu. Alikufa na kuzikwa Shamiri.
তেইশ বছর তিনি ইস্রায়েলকে নেতৃত্ব দিলেন; পরে তিনি মারা গেলেন, এবং শামীরেই তাঁকে কবর দেওয়া হল।
3 Alifuatiwa na Yairi Mgileadi. Akawa mwamuzi wa Israeli miaka ishirini na miwili.
তাঁর পরে এলেন গিলিয়দীয় যায়ীর, যিনি বাইশ বছর ইস্রায়েলকে নেতৃত্ব দিলেন।
4 Alikuwa na wana thelathini waliokuwa wakipanda kwenye punda thelathini, na walikuwa na miji thelathini, ambayo inaitwa Hawoth Yairi hata leo, iliyo katika nchi ya Gileadi.
তাঁর ত্রিশজন ছেলে ছিল, যারা ত্রিশটি গাধার পিঠে চড়ে ঘুরে বেড়াত। গিলিয়দে ত্রিশটি নগর তারা নিয়ন্ত্রণ করত, যেগুলি আজও হবোৎ-যায়ীর নামে পরিচিত।
5 Yairi alikufa na kuzikwa Kamoni.
যায়ীর মারা যাওয়ার পর তাঁকে কমোনে কবর দেওয়া হল।
6 Watu wa Israeli waliendelea kutenda maovu mbele za Bwana, wakaabudu Mabaali, Maashtoreti, miungu ya Aramu, miungu ya Sidoni, miungu ya Moabu, miungu ya wana wa Amoni, na miungu ya Wafilisti. Wakamsahau Bwana na hawakamsujudia tena.
ইস্রায়েলীরা আবার সদাপ্রভুর দৃষ্টিতে যা মন্দ তাই করল। তারা বায়াল-দেবতাদের, অষ্টারোৎ দেবীদের, এবং অরামের দেবতাদের, সীদোনের দেবতাদের, মোয়াবের দেবতাদের, অম্মোনীয়দের দেবতাদের ও ফিলিস্তিনীদের দেবতাদের সেবা করতে লাগল। আর যেহেতু ইস্রায়েলীরা সদাপ্রভুকে ত্যাগ করল এবং আর তাঁর সেবা করল না,
7 Hasira ya Bwana ikawaka juu ya Israeli, naye akawauza mikononi mwa Wafilisti na katika mikono ya wana wa Amoni.
তাই তাদের বিরুদ্ধে তিনি ক্রুদ্ধ হলেন। তিনি সেই ফিলিস্তিনী ও অম্মোনীয়দের হাতে তাদের বিক্রি করে দিলেন,
8 Wakawaangamiza na kuwadhulumu watu wa Israeli mwaka huo, na kwa muda wa miaka kumi na nane waliwafukuza watu wote wa Israeli waliokuwa ng'ambo ya Yordani katika nchi ya Waamori, iliyoko Gileadi.
যারা সেই বছর তাদের চূর্ণবিচূর্ণ ও সর্বনাশ করে ছাড়লো। ইমোরীয়দের দেশ গিলিয়দে, জর্ডন নদীর পূর্বপারে বসবাসকারী সব ইস্রায়েলীর উপরে তারা আঠারো বছর ধরে দমনপীড়ন চালাল।
9 Nao wana wa Amoni wakavuka Yordani, wakapigana na Yuda, na Benyamini, na nyumba ya Efraimu; Israeli akasumbuliwa sana.
অম্মোনীয়রাও যিহূদা, বিন্যামীন ও ইফ্রয়িমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জর্ডন নদী পার হয়ে আসত; ইস্রায়েল চরম দুর্দশাগ্রস্ত হল।
10 Ndipo wana wa Israeli wakamwita Bwana, wakisema, “Tumekukosea, kwa sababu tumemwacha Mungu wetu, tukaabudu Mabaali.”
তখন ইস্রায়েলীরা সদাপ্রভুর কাছে কেঁদে বলল, “আমরা তোমার বিরুদ্ধে পাপ করেছি, আমাদের ঈশ্বরকে ত্যাগ করেছি ও বায়াল-দেবতাদের সেবা করেছি।”
11 Bwana akawaambia wana wa Israeli, “Je, sikuwatoa ninyi kutoka kwa Wamisri, na Waamori, na Waamoni, na Wafilisti,
সদাপ্রভু তাদের উত্তর দিলেন, “যখন মিশরীয়, ইমোরীয়, অম্মোনীয়, ফিলিস্তিনী,
12 na pia kwa Wasidoni? Waamaleki na Wamaoni walipowakandamiza; mliniita, nami nikawaokoa kutoka katika nguvu zao.
সীদোনীয়, অমালেকীয় ও মায়োনীয়রা তোমাদের উপর দমনপীড়ন চালাচ্ছিল এবং তোমরা আমার কাছে সাহায্য চেয়ে কেঁদেছিলে, তখন কি আমি তাদের হাত থেকে তোমাদের রক্ষা করিনি?
13 Lakini ninyi mliniacha tena na kuabudu miungu mingine. Kwa hiyo, sitawaokoa tena.
কিন্তু তোমরা আমাকে ত্যাগ করে অন্যান্য দেবতাদের সেবা করলে, তাই আমি আর তোমাদের রক্ষা করব না।
14 Nendeni mkaiite miungu mnayoiabudu. Ili iwaokoe wakati wa shida.
যাও ও সেই দেবতাদের কাছে গিয়ে কাঁদো যাদের তোমরা মনোনীত করেছিলে। সংকটের সময় তারাই তোমাদের রক্ষা করুক!”
15 Wana wa Israeli wakamwambia Bwana, Tumefanya dhambi. Tufanyie chochote kinachoonekana kuwa kizuri kwako. Tafadhali, tuokoe leo.
কিন্তু ইস্রায়েলীরা সদাপ্রভুকে বলল, “আমরা পাপ করেছি। তোমার যা ভালো বলে মনে হয়, আমাদের প্রতি তাই করো, কিন্তু দয়া করে এখন আমাদের রক্ষা করো।”
16 Wakaiacha miungu ya kigeni waliyokuwa nayo, nao wakamwabudu Bwana. Naye akawa na subira juu ya taabu ya Israeli.
পরে তারা তাদের মধ্যে থাকা বিজাতীয় দেবতাদের দূর করে দিল ও সদাপ্রভুর সেবা করল। ইস্রায়েলের এই দুর্দশা আর তিনি সহ্য করতে পারলেন না।
17 Ndipo Waamoni wakakusanyika, wakaweka kambi Gileadi. Waisraeli walikutana na kuweka kambi yao huko Mispa.
অম্মোনীয়রা যখন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গিলিয়দে শিবির স্থাপন করার জন্য আহূত হল, তখন ইস্রায়েলীরাও মিস্‌পাতে সমবেত হয়ে শিবির স্থাপন করল।
18 Viongozi wa watu wa Gileadi wakaambiana, 'Ni nani atakayeanza kupigana na Waamoni? Yeye atakuwa kiongozi juu ya wote wanaoishi Gileadi.
গিলিয়দের অধিবাসীদের নেতারা পরস্পর বলাবলি করল, “যে কেউ অম্মোনীয়দের আক্রমণ করার ক্ষেত্রে নেতৃত্ব দেবে, সেই হবে সেইসব লোকজনের সর্দার, যারা গিলিয়দে বসবাস করে।”

< Waamuzi 10 >