< Yoshua 11 >
1 Basi ikawa aliposikia haya, Yabini, mfalme wa Hazori, alituma ujumbe kwa Yobabu, mfalme wa Madoni, na kwa mfalme Shimroni, na kwa mfalme wa Akshafu.
হাৎসোরের রাজা যাবীন যখন একথা শুনলেন, তখন তিনি মাদোনের রাজা যোববের কাছে, শিম্রোণের ও অক্ষফের রাজাদের কাছে,
2 Alituma pia ujumbe kwa wafalme walikuwa katika mlima wa kaskazini mwa nchi, katika bonde la Mto Yordani kusini mwa Kinerethi, katika nchi za tambarare, na katika nchi za milima ya Dori kuelekea magharibi.
এবং পার্বত্য অঞ্চলে বসবাসকারী উত্তর দিকের রাজাদের কাছে, কিন্নেরতের দক্ষিণে অরাবায়, পশ্চিমী পাহাড়ের পাদদেশে ও আরও পশ্চিমে নাফোৎ-দোরে খবর পাঠালেন;
3 Pia, alituma ujumbe kwa Wakanaani walioko mashariki na magharibi, Waamori, Wahiti, Waperizi, Wayebusi katika nchi za milima, na Wahivi karibu na Mlima Hermoni katika nchi ya Mizipa.
এছাড়াও পূর্ব ও পশ্চিমদিকের কনানীয়দের কাছে; পার্বত্য অঞ্চলের ইমোরীয়, হিত্তীয়, পরিষীয় ও যিবূষীয়দের কাছে; এবং হর্মোণের নিচের দিকের মিস্পা অঞ্চলে হিব্বীয়দের কাছেও তিনি খবর পাঠালেন।
4 Maadui zao wote walitoka pamoja nao, wanajeshi wengi sana, hesabu yao ilikuwa kama mchanga wa pwani. Walikuwa na farasi wengi sana na magari.
তাঁরা তাঁদের সমগ্র সৈন্যদল এবং বিপুল সংখ্যক ঘোড়া ও রথ নিয়ে—সমুদ্রতীরের বালুকণার মতো বিশাল সৈন্যদল নিয়ে বেরিয়ে এলেন।
5 Wafalme wote hawa walikutana katika muda waliokuwa wameupanga, na walipiga kambi katika maji ya Meromu ili kupigana vita na Israeli.
এসব রাজা সৈন্যদলগুলি একত্রিত করে ইস্রায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মেরোম জলাশয়ের কাছে শিবির স্থাপন করলেন।
6 Yahweh akamwambia Yoshua, “Usiogope mbele zao, kwa kuwa muda kama huu kesho ninawatia hao kwa Waisraeli wakiwa wafu. Utaivunja vunja miguu ya farasi zao, na utayachoma moto magari yao.”
সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “তুমি ওদের ভয় কোরো না, কারণ আগামীকাল এই সময়ে, আমি তাদের সবাইকে হত্যা করে ইস্রায়েলের হাতে সমর্পণ করব। তোমাকে তাদের ঘোড়াগুলির পায়ের শিরা কেটে ফেলতে হবে ও তাদের রথগুলি পুড়িয়ে দিতে হবে।”
7 Yoshua na watu wote wa vita walitoka na mara wakafika katika maji ya Meromu, na wakawashambulia maadui.
অতএব যিহোশূয় ও তাঁর সমগ্র সৈন্যদল অতর্কিতে মেরোম জলাশয়ের কাছে গিয়ে তাদের আক্রমণ করলেন,
8 Yahweh akawatia maadui katika mkono wa Israeli, na waliwapiga kwa upanga na wakawafuata mpaka Sidoni, Misrefothi - Maimu, na katika bonde la Mizipa upande wa mashariki. Waliwaua wote hakuna hata mmoja aliyeachwa hai.
এবং সদাপ্রভু তাদের ইস্রায়েলের হাতে সমর্পণ করলেন। তাঁরা তাদের পরাজিত করলেন এবং মহাসীদোন, মিষ্রফোৎ-ময়িম ও পূর্বদিকে মিস্পা উপত্যকা পর্যন্ত এগিয়ে গিয়ে তাদের পশ্চাদ্ধাবন করে গেলেন, ও একজনকেও প্রাণে বাঁচতে দিলেন না।
9 Yoshua aliwatendea kama vile Yahweh alivyomwambia. Alivunja miguu ya farasi na magari aliyachoma moto.
সদাপ্রভু যেমন নির্দেশ দিয়েছিলেন, যিহোশূয় তাদের প্রতি তেমনই করলেন: তিনি তাদের ঘোড়াগুলির পায়ের শিরা কেটে ফেললেন এবং তাদের রথগুলি পুড়িয়ে দিলেন।
10 Kwa wakati huo, Yoshua alirudi na akauteka mji wa Hazori. Alimwua mfalme wake kwa upanga (Hazori ulikuwa ni kichwa cha falme hizi zote).
সেই সময় যিহোশূয় পিছনে ফিরে হাৎসোর নিয়ন্ত্রণে আনলেন এবং সেখানকার রাজার উপরে তরোয়াল চালিয়ে দিলেন। (এসব রাজ্যের মধ্যে হাৎসোর প্রধান ছিল)
11 Waliwapiga kwa upanga kila kiumbe chenye uhai kilichokuwa huko, na alivitenga ili viteketezwe, hivyo hapakuwa na kiumbe hai kilichoachwa hai. Na kisha aliuchoma moto Hazori.
সেখানে বসবাসকারী প্রত্যেকের উপরে তারা তরোয়াল চালিয়ে দিলেন। তাঁরা তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করলেন, তাদের মধ্যে শ্বাসবিশিষ্ট কাউকেই জীবিত রাখলেন না, এবং তিনি হাৎসোর নগরটিই পুড়িয়ে দিলেন।
12 Yoshua aliiteka miji yote ya wafalme hawa. Aliwateka pia wafalme wake wote na akawapiga wote kwa upanga. Aliwateketeza kabisa kwa upanga, kama Musa mtumishi wa Yahweh alivyoagiza.
যিহোশূয় এসব রাজকীয় নগর ও সেখানকার রাজাদের নিয়ন্ত্রণে এনে তাঁদের উপরে তরোয়াল চালিয়ে দিলেন। সদাপ্রভুর দাস মোশির আদেশানুসারে তিনি তাঁদের সম্পূর্ণরূপে ধ্বংস করলেন।
13 Waisraeli hawakuchoma moto mji wowote miongoni mwa miji iliyojengwa juu ya vilima vya vifuasi vya udongo, isipokuwa Hazori, ndio mji pekee ambao Yoshua aliuchoma kwa moto.
তবুও শুধু যিহোশূয় যেটি পুড়িয়ে দিয়েছিলেন, সেই হাৎসোর ছাড়া, তাদের টিলাগুলির উপরে নির্মিত আর কোনো নগর তারা পোড়ায়নি।
14 Jeshi la Israeli lilichukua nyara kutoka katika miji pamoja na mifugo kwa ajili yao wenyewe. Waliua kila mtu kwa upanga hadi pale walipokufa wote. Hakuna kiumbe hai kilichoachwa hai.
ইস্রায়েলীরা এসব নগরের সমস্ত লুন্ঠিত জিনিসপত্র ও গৃহপালিত পশুপাল নিজেদের জন্য বহন করে নিয়ে গেল, কিন্তু সব লোকজনকে সম্পূর্ণরূপে ধ্বংস না করা পর্যন্ত তারা তাদের উপরে তরোয়াল চালিয়ে গেল, এবং শ্বাসবিশিষ্ট কাউকেও তারা জীবিত রাখেনি।
15 Kama vile Yahweh alivyomwagiza mtumishi wake Musa, na kwa namna hiyo hiyo, Musa alivyomwagiza Yoshua. Na katika mambo yote ambayo Yahweh alimwamuru Musa kuyafanya, Yoshua hakuacha kufanya hata jambo moja.
সদাপ্রভু তাঁর দাস মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন, মোশিও যিহোশূয়কে তেমনই আদেশ দিয়েছিলেন, ও যিহোশূয় তা পালন করলেন; সদাপ্রভু মোশিকে যেসব আদেশ দিয়েছিলেন, যিহোশূয় তার কোনোটিই অসম্পূর্ণ রাখেননি।
16 Yoshua alitwaa nchi hiyo yote, nchi ya milima, Negevu yote, nchi yote ya Gosheni, nchi ya vilima vidogo, bonde la Mto Yordani, nchi ya milima ya Israeli, na nchi tambarare.
অতএব যিহোশূয় সমগ্র এই দেশ: পার্বত্য প্রদেশ, সমগ্র নেগেভ, গোশনের সম্পূর্ণ অঞ্চল, পশ্চিমী পাহাড়ের পাদদেশগুলি, অরাবা এবং ইস্রায়েলের পর্বতগুলি ও সেগুলির পাদদেশগুলি,
17 Kutoka Mlima Halaki karibu na Edomu, kuelekea kasikazini hadi Baali Gadi katika bonde karibu na Lebanoni chini ya Mlima Hermoni, aliwateka wafalme wake wote na kuwaua.
সেয়ীরের দিকে উঠে যাওয়া হালক পর্বত থেকে হর্মোণ পর্বতের নিচে অবস্থিত লেবানন উপত্যকার বায়াল-গাদ পর্যন্ত দখল করলেন। তিনি সেখানকার সব রাজাকে বন্দি করে তাদের হত্যা করলেন।
18 Yoshua alipigana vita na wafalme wote kwa muda mrefu.
দীর্ঘদিন ধরে যিহোশূয় এসব রাজার বিরুদ্ধে যুদ্ধ চালালেন।
19 Hakuna hata mji mmoja uliofanya amani na jeshi la Israeli isipokuwa Wahivi walioishi Gibeoni. Israeli ilitwaa miji yote iliyosalia katika vita.
গিবিয়োনে বসবাসকারী হিব্বীয়রা ছাড়া, আর কোনও নগর সেই ইস্রায়েলীদের সঙ্গে মৈত্রীচুক্তি করেনি, যারা যুদ্ধে তাদের সবাইকে পরাজিত করেছিল।
20 Kwa kuwa alikuwa ni Yahweh ambaye alikuwa ameifanya kuwa migumu mioyo yao ili wapande na kufanya vita dhidi ya Israeli, ili kwamba aweze kuwaangamiza kabisa, na kutowaonesha huruma, kama alivyomwaagiza Musa.
কারণ স্বয়ং সদাপ্রভুই তাদের হৃদয় কঠোর করলেন, যেন তারা ইস্রায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালায় এবং তিনি তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারেন, দয়া না দেখিয়ে তাদের যেন নির্মূল করে ফেলেন, যেমনটি সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।
21 Kisha Yoshua akaja kwa wakati ule na aliiangamiza Anakimu. Aliyafanya haya katika nchi ya milima, huko Hebroni, Debiri, Anabu, na katika nchi yote ya Yuda, na katika nchi yote ya milima ya Israeli. Yoshua aliwaangamiza kabisa pamoja na miji yao.
সেই সময় যিহোশূয় গিয়ে পার্বত্য প্রদেশের অনাকীয়দের ধ্বংস করলেন: হিব্রোণ, দবীর ও অনাব থেকে, যিহূদার সমস্ত পার্বত্য প্রদেশ থেকে ও ইস্রায়েলের সমস্ত পার্বত্য প্রদেশ থেকে। তাদের ও তাদের নগরগুলি যিহোশূয় সম্পূর্ণরূপে ধ্বংস করলেন।
22 Hakuna hata mmoja wa watu wa Anakimu aliyeachwa katika nchi ya Israeli, isipokuwa huko Gaza, Gathi na Ashidodi.
ইস্রায়েলী এলাকায় আর কোনো অনাকীয় অবশিষ্ট ছিল না; শুধুমাত্র গাজা, গাৎ ও অস্দোদে কিছু লোক অবশিষ্ট ছিল।
23 Hivyo Yoshua aliiteka nchi yote, kama vile Yahweh alivyomwambia Musa. Yoshua aliwapa Israeli kama urithi, kila kabila lilipewa sehemu yake. Kisha nchi ikapumzika bila vita.
অতএব যিহোশূয় সমগ্র দেশটি দখল করলেন, ঠিক যেমনটি সদাপ্রভু মোশিকে নির্দেশনা দিয়েছিলেন, এবং তাদের গোষ্ঠী-বিভাগ অনুসারে তিনি সেই দেশটি এক উত্তরাধিকাররূপে ইস্রায়েলকে দিলেন। পরে দেশে যুদ্ধবিরাম হল।